editor

10320 Posts
নয়া প্রধানমন্ত্রী পেল সৌদি আরবের নাগরিকেরা

নয়া প্রধানমন্ত্রী পেল সৌদি আরবের নাগরিকেরা

যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রীর চেয়ারে বসালেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সৌদি বাদশার নির্দেশে মন্ত্রিসভায় আনা রদবদলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তবে কোন রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে বাদশাহ রাষ্ট্রপ্রধান থাকছেন। মন্ত্রিসভায় উপস্থিত থাকলে তিনিই সভাপতিত্ব করবেন। সৌদি এ যুবরাজ এত দিন উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তার ছোট ভাই খালিদ বিন সালমানকে। এর আগে খালিদকে উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। মূলত, এমবিএস হিসেবেও পরিচিত যুবরাজকে দেশটির অঘোষিত শাসক বলে মনে করা হয়। তাই এই নিয়োগের মধ্য দিয়ে সরকারপ্রধান হিসেবে তার ভূমিকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো।…
Read More
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা সহ উপহার পাঠালেন মমতা

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা সহ উপহার পাঠালেন মমতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ও মিষ্টি পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্র মারফত জানা গিয়েছে নবান্নের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে বুধবার দুপুরে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে প্রায় ২০ কেজি মিষ্টি ও ফুল পাঠান তিনি। এরপরেই দূতাবাসের তরফে ফুল ও মিষ্টি গ্রহণ করেন দূতাবাসের কর্তব্যরত কর্মকর্তারা। এদিন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর কনস্যুলার মোহাম্মদ বশির উদ্দিন জানান, প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেও আমরা দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা উপহার বিমান বাংলাদেশের মাধ্যমে বিকেলেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি। মাত্র দু’দিন আগেই মমতা ব্যানার্জিকে শারদীয়া শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি, মিষ্টি ও এক বাক্স ইলিশ উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টা সেদিনই মুখ্যমন্ত্রী…
Read More
মাটি হতে পারে পুজো! বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

মাটি হতে পারে পুজো! বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

পুজোয় বৃষ্টি হতে পারে। আশঙ্কা প্রকাশ আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তমীর দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি অক্টোবরের ২ - ৫ তারিখ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, শনিবার রাত থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সপ্তমী থেকে উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
Read More
আবার এজলাজে কেঁদে ফেললেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

আবার এজলাজে কেঁদে ফেললেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

আবার এজলাজে কেঁদে ফেললেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। বুধবার, ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। সেখানেই আবার কেঁদে ফেলেন অর্পিতা। এদিন এজলাসে অর্পিতা মুখোপাধ্যায় আবেদন জানান, যেন তাঁকে তাঁর মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হয়। তাঁর অভিযোগ, তিনি ফোন করার অনুমতি পাচ্ছেন না। এদিকে ভার্চুয়াল মাধ্যমে অর্পিতা বিচারককে বলেন,মায়ের সঙ্গে কথা বলতে চাই। ৬৫ দিন ধরে আছি। একটু কথা বলতে চাই। এ কথা বলেই হাউহাউ করে কেঁদে ফেলেন অর্পিতা। চোখ মুছে তার পর বলেন,আমার মায়ের বয়স হয়েছে। মাকে ফোন করার জন্য আবেদন করা হয়েছে। ২৫ বা ২৬ অগস্ট আবেদন করেছিলাম। বলার পরেও কেঁদেই চলেন অর্পিতা। এদিন…
Read More
পুজোর মরশুমেও রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গি!

পুজোর মরশুমেও রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গি!

পুজোর মরশুমেও রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গি। ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক মালদায়। ইতিমধ্যে জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ - র কাছাকাছি। পুরসভার তরফে ডেঙ্গি দমনের চেষ্টা চললেও খোদ মালদহ মেডিক্যাল কলেজে ছবিটা বেশ আশঙ্কাজনক। হাসপাতাল চত্বরেই জমে রয়েছে জল। তাতে বহাল রয়েছে মশার লার্ভা। ইতিমধ্যে জমা জল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটাই মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে খবর। অন্যদিকে,পশ্চিম মেদিনীপুরের ছবিটাও যথেষ্ট উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী, এই জেলায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ১৮৮ জন। শেষ দু 'সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়েছে। পাশাপাশি খড়্গপুরেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ২৬ জনের শরীরে ডেঙ্গির সংক্রমণ পাওয়া গিয়েছে। কিভাবে নিয়ন্ত্রণ হবে ডেঙ্গি…
Read More
হাই কোর্টের নির্দেশে পুজোর মুখে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির সাত শিক্ষক, জানালেন প্রথম দিনের অভিজ্ঞতা

হাই কোর্টের নির্দেশে পুজোর মুখে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির সাত শিক্ষক, জানালেন প্রথম দিনের অভিজ্ঞতা

কলকাতা হাই কোর্টের নির্দেশে জলপাইগুড়ি জেলার সাত চাকরিপ্রার্থী অবশেষে যোগ দিলেন স্কুলে। এঁদের চার জন ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের স্কুলে এবং তিন জন জলপাইগুড়ির স্কুলে শিক্ষকতার কাজে যোগ২০১৪ সালের টেটের প্রশ্নপত্র বিভ্রাটে অনেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে হাই কোর্টে মামলা হয়। দীর্ঘ দিন ধরে চলা ওই মামলায় গত ৬ সেপ্টেম্বর একটি রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশে বলা হয়, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৩,৯২৯ জনকে চাকরিতে যোগদান করাতে হবে। সেই রায় মেনে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা থেকে সাত নতুন শিক্ষক চাকরিতে যোগ দিয়েছেন। সোমবারই ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের কাজিপাড়া শিক্ষা নিকেতন সিএস প্রাথমিক স্কুলে যোগদান করেন নির্মল…
Read More
দিঘার মুকুটে নতুন পালক ৩০ কিমির মেরিন ড্রাইভ

দিঘার মুকুটে নতুন পালক ৩০ কিমির মেরিন ড্রাইভ

দিন কয়েক আগেই দিঘার মুকুটে জুড়েছে নতুন পালক— মেরিন ড্রাইভ। সেই সঙ্গে যোগ হয়েছে আরও নানা আকর্ষণ। সেই করণেই পুজোয় দিঘায় পর্যটকদের সংখ্যা বাড়তে চলেছে বলে জানাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের সংখ্যা অন্যান্য বারের তুলনায় ১৫-২০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।পুজোর আগে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭৩ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন করে তিনি পুজোর সময় পর্যটকদের আহ্বান জানিয়েছেন দিঘায়। ২৯.৫ কিলোমিটার দীর্ঘ সেই মেরিন ড্রাইভই এক সুতোয় জুড়ে দিয়েছে দিঘা, তাজপুর, মন্দারমণি এবং শঙ্করপুরকে। মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচে তৈরি এই রাস্তাই এখন প্রধান আকর্ষণ পর্যটকদের কাছে। দিঘার হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর অষ্টমীর পর…
Read More
রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বেআইনি বলে আখ্যা কলকাতা হাইকোর্টের

রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বেআইনি বলে আখ্যা কলকাতা হাইকোর্টের

গত বছর অগাস্ট মাসে দুয়ারে রেশন' বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রেশন ডিলারেরা। মূলত, কলকাতা হাইকোর্টের সিঙ্গলবেঞ্চের দ্বারস্থ হন তাঁরা। তাঁদের বক্তব্য ছিল, বাড়িতে রেশন পৌঁছে দেওয়াটা কখনও আইন মেনে হতে পারে না। কিন্তু সিঙ্গল বেঞ্চে হেরে যান রেশন ডিলাররা। এর পর আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তাঁরা। সেই মামলার শুনানিতে আজ ‘দুয়ারে রেশন’ বেআইনি, বলে জানাল কলকাতা হাইকোর্ট । যা রাজ্যের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মূলত, ২০২১ বিধানসভা ভোটে তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী হবার পর মমতা বন্দ্যোপাধ্যায় ”দুয়ারে রেশন” প্রকল্পের ঘোষণা করেছিলেন। পাশাপাশি রাজ্যের প্রতিটি কোণায় এই প্রকল্প চালু হয়। মূলত এমন অনেক মানুষ রয়েছেন…
Read More
মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের!

মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের!

দল ছ্যাবলামো পছন্দ করে না। মদন মিত্র যদি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নামে তর্পণ করে থাকেন তবে অন্যায় করেছেন। সরাসরি এই ভাষাতেই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের সমালোচনা করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার হাওড়া শরৎ সদনে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফিরহাদ। সেখানেই এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তিনি। ফিরহাদ বলেন, 'আমি জানি না মদন মিত্র এটা করেছেন কি না। যদি করে থাকেন তবে অন্যায় করেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সবারই দীর্ঘজীবন কামনা করি। জীবিত মানুষের নামে তো তর্পণ হয় না। ফলে এটা যদি কেউ করে থাকেন তবে অন্যায় করেছেন। তৃণমূল…
Read More
মুম্বই পুলিশের জালে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ় ভাটি

মুম্বই পুলিশের জালে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ় ভাটি

মুম্বই পুলিশের জালে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটি। গতকাল পশ্চিম আন্ধেরি থেকে মুম্বই পুলিশের ‘অ্যান্টি এক্সটরশন সেল’ - এর হাতে ধরা পড়েন এই ব্যবসায়ী। জানা গেছে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিসের তোলাবাজ দমন শাখা। সূত্রের খবর, ভারসোভা থানায় রিয়াজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। ভারসোভার এক স্থানীয় ব্যবসায়ী রিয়াজের বিরুদ্ধে অভিযোগ করেন যে,তাঁকে হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ লক্ষ টাকার একটি গাড়ি ও নগদ ৭.৫ লক্ষ টাকা তাঁর থেকে চাওয়া হয় বলেও অভিযোগ। আরও জানা যায়,গ্রেফতারের পূর্বে মুম্বই পুলিশের তোলাবাজ দমন শাখা রিয়াজ ভাটিকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, এর আগে…
Read More
চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

পুজোর আগে চিটফান্ড মামলায় ফের কলকাতার একাধিক জায়গায় সিবিআই হানা। মঙ্গলবার সকালে শহরের তিন জায়গায় সিবিআই -এর তিনটি টিম পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে,এদিন সকালে দক্ষিণ কলকাতার ২৫৫ যোধপুর পার্কে একটি আবাসনের দ্বিতীয় তলায় এক ব্যাবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা৷ গণেশ চন্দ্র অ্যাভিনিউতেও ওই চাটার্ড অ্যাকাউন্টেন্টের একটি অফিস রয়েছে ৷ সেখানেই সিবিআই এর তল্লাশি চলছে৷ উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় কলকাতার এজেসি বোস রোডে একটি ব্যাংকিং ম্যানেজমেন্টের অফিসে আচমকাই হাজির হন অর্থমন্ত্রকের অধীনে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ সূত্রের খবর,এই সংস্থাটি মূলত ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং একাধিক শেয়ার কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এদিকে ইডি সূত্রে খবর, ওই অফিস থেকে বিপুল পরিমাণ…
Read More
বড়সড় স্বস্তি, উঠছে বাসকর্মীদের আন্দোলন? সমস্যা কতটা মিটবে?

বড়সড় স্বস্তি, উঠছে বাসকর্মীদের আন্দোলন? সমস্যা কতটা মিটবে?

অবশেষে স্বস্তি। উঠে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলন। একাধিক দাবিতে তাঁদের আন্দোলনের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবা। দীর্ঘ টানাপড়েনের পরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।  অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার বদলে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। এই ডাকেই সাড়া দিয়েছেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে তাঁদের তরফে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের তরফে। আপাতত শুধু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই…
Read More
প্রস্তুতির অভাবে মহড়া দৌড়ে বার বার থমকাল মেট্রো

প্রস্তুতির অভাবে মহড়া দৌড়ে বার বার থমকাল মেট্রো

প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার দশ বছরেরও বেশি সময় পরে শনিবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের রুবি মোড় পর্যন্ত, প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথে প্রথম বার চাকা গড়াল মেট্রোর। তবে অভিযোগ, সেই মহড়া দৌড়ে ছত্রে ছত্রে প্রকট হয়েছে প্রস্তুতির বেহাল দশা। জোকা-তারাতলা মেট্রোপথে মহড়ার আগে এক মাসের বেশি সময় ধরে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার ছিটেফোঁটাও এ ক্ষেত্রে ছিল কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি সপ্তাহে নিউ গড়িয়া স্টেশনে মেট্রোর লাইনে এবং থার্ড রেলের কাজ চলেছে। এ সবের মধ্যেই পুজোর আগে তড়িঘড়ি মহড়া দৌড় সেরে ফেলার বার্তা পেয়ে আচমকা তৎপরতা বাড়ে মেট্রো কর্তৃপক্ষের। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ নিউ গড়িয়া…
Read More
পুজোয় ছুটি বাতিল,যেতে হবে অফিস! বড় ঘোষণা নবান্নের

পুজোয় ছুটি বাতিল,যেতে হবে অফিস! বড় ঘোষণা নবান্নের

পুজোর মুখে রাজ্যে ডেঙ্গির প্রকোপ। সেই কারণে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ শে সেপ্টেম্বর থেকে ,চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময়কালে চিকিৎসকদের ছুটি বাতিল করে রোস্টার করে ডিউটি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্যভবন। নবান্ন সূত্রে খবর,ডেঙ্গু মোকাবিলায় যুক্ত সব সরকারি কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের জীবন বাঁচাতেই মুখ্যসচিবের এমনই নির্দেশ। উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা শাসকদের সতর্ক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
Read More