editor

11195 Posts
ফের তাসাটি চা বাগানে খাঁচাবন্দী হল পূর্ণ বয়স্ক লেপার্ড

ফের তাসাটি চা বাগানে খাঁচাবন্দী হল পূর্ণ বয়স্ক লেপার্ড

ফের ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি পূর্ণ বয়স্ক লেপার্ড। গত শনিবার রাতেও খাঁচাবন্দী হয়েছিল একটি লেপার্ড। ফের সোমবার সকালে একটি লেপার্ড খাঁচাবন্দী হয়। জানা গেছে, সোমবার সাত সকালে শ্রমিকরা লক্ষ‍্য করে খাঁচাবন্দী হয়েছে একটি লেপার্ড।এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরে। খাঁচাবন্দী লেপার্ডটিকে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। পরপর দুটি লেপার্ড ধরা পড়ায় আপাতত অনেকটাই স্বস্তিতে তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা।
Read More
শনিবার পুকুর থেকে ভেসে উঠল এক ব্যক্তির গলাকাটা দেহ

শনিবার পুকুর থেকে ভেসে উঠল এক ব্যক্তির গলাকাটা দেহ

ঘটনাটি ঘটে শনিবার দমদমের সুভাষনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমদম থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলা প্রথমে পুকুরে দেহটি ভাসতে দেখেন। তারপর বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান। পড়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেহটি দেখে, পুলিশ কে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাটিকে খুন বলে সন্দেহ করেন। তবে এখনও মৃত ব্যক্তির কোন নাম ঠিকানা জানা যায়নি।
Read More
জুয়া কাণ্ডে রণবীরের পর এবার নাম জুড়ল শ্রদ্ধা কাপুরের

জুয়া কাণ্ডে রণবীরের পর এবার নাম জুড়ল শ্রদ্ধা কাপুরের

অনলাইন বেটিং অ্যাপ জালিয়াতির ঘটনা এখন ভারতে চলছে অবিরত । রণবীর কাপুরকে বুধবার ভারতের আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বারা বাজি অ্যাপ মহাদেবের সাথে সন্দেহজনক লিঙ্কের জন্য তলব করা হয়েছিল। একই ঘটনায় তলব করার তালিকার থেকে বাদ পড়েননি শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানও। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আরও বেশ কয়েকজন তারকা ইডি-র নজরে রয়েছেন। গতকাল ইডি অফিসে হাজির হওয়ার কথা রণবীর কাপুরের। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইডি কপিল শর্মা, হুমা কুরেশিকেও একই দিনে হাজির হওয়ার জন্য তলব করেছে। অনেক দিন ধরেই ইডির নজরে মহাদেব গেমিং অ্যাপটি। মুম্বাই, কলকাতা ও ভূপালে একযোগে অভিযান চালিয়ে…
Read More
<strong>এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের ২৭ নম্বর সোনার পদক জয়</strong>

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের ২৭ নম্বর সোনার পদক জয়

এশিয়ান গেমস ২০২৩-এ ভারত পদক জয়ে সেঞ্চুরি করেছে। মহিলা কাবাডি দল ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে ভারতকে ১০০তম পদক এনে দেয়। এটি ছিল টিম ইন্ডিয়ার ২৭ নম্বর সোনার পদক। ৩৫টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ এখন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে। আফগানিস্তান ও ভারতের মধ্যে সোনার পদকের ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির জন্য বাতিল হয়। তবে সোনার পদক জিতেছে টিম ইন্ডিয়া। ভারত ক্রমতালিকায় আফগানিস্তানের থেকে উপরে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের র‍্যাঙ্কিং আফগানদের থেকে ভাল। আর সেই কারণেই এদিন সোনা জিতলেন যশস্বী জয়সওয়ালরা। এদিন আফগানিস্তান ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করে। ক্রিজে ছিলেন শহীদুল্লাহ কামাল ও গুলবাদিন নাইব। এদিন টস জিতে প্রথমে বল করার…
Read More
  কলকাতায় ফের ডেঙ্গিতে প্রাণ গেল চার জনের

  কলকাতায় ফের ডেঙ্গিতে প্রাণ গেল চার জনের

রাজ্যে  প্রতিদিনই প্রায় ডেঙ্গিতে  মৃত্যুর ঘটনা ঘটছে। যত দিন যাচ্ছে, মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা ততই উদ্বেগজনক হচ্ছে। শুক্রবার এক দিনে তিন জনের মৃত্যু হল ডেঙ্গিতে। আবার, গত বুধবার ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরে রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি নিয়ে মুখে কার্যত কুলুপ এঁটে বসে রয়েছেন স্বাস্থ্যকর্তারা। বেসরকারি সূত্রের জানা যাচ্ছে এই চারটি মৃত্যু নিয়ে এই মরসুমে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮। তাঁদের মধ্যে অধিকাংশই কমবয়সি। এ দিন যে তিন জনের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন ফতেমা বিবি (৫৬), সঞ্জয় রায় (৩৪) ও সীমা বিশ্বাস (৩৭)। প্রথম দু’জনের মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। আর সীমা মারা গিয়েছেন সল্টলেক…
Read More
আতঙ্ক নিয়ে সিকিম থেকে ফিরলেন পড়ুয়ারা

আতঙ্ক নিয়ে সিকিম থেকে ফিরলেন পড়ুয়ারা

সিকিমে রিসার্চ করতে গিয়ে আটকে পড়েছিল হাড়িয়া ইউনিভার্সিটির অর্থনৈতিক বিভাগের ছাত্রছাত্রীরা। টানা দুদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তাদেরকে শিলিগুড়িতে ফিরিয়ে আনা হয়। শনিবার শিলিগুড়িতে ফিরে আসা সেই ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। এছাড়াও মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করে তাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মেয়র। জানা গিয়েছে, মোট ২৫ জন ছাত্রছাত্রী ও দুজন অধ্যাপক এই টিমে ছিল, তারা মূলত সিকিমের প্রকৃতি নিয়ে রিসার্চ করতে এসেছিল। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই হড়পা বানে বিপর্যস্ত হয় সিকিমের জনজীবন এই পরিস্থিতিতে তারা সেখানে আটকে পড়ে। এরপর শনিবার তাদেরকে সেখান…
Read More
সম্ভবত ভারতের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন গিল

সম্ভবত ভারতের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন গিল

রাত পোহালেই আগামিকাল অস্ট্রেলিয়া বিরুদ্ধে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবেন ভারত। তাঁর আগে বোর্ড কর্তা জানান শুভমন খেলার অবস্থাতে নেই। তাঁকে সম্ভবত প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবেনা। শুক্রবার সকালে জানা গিয়েছিল যে, “ভারতের ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত।“ তাঁর বদলে ক্রিকেট অনুশীলনে ইশান কিশানকে শুরু থেকে ব্যাট করতে দেখা যায়। শোনা যাচ্ছে যে, ভারতীয় দলে গিলের জায়গায় অধিনায়ক রোহিতের সাথে ঈশান কিশনকে দিয়ে ওপেন করানো যেতে পারে। তবে শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে শুভমনকে এখনও দল থেকে বাতিল করে দেওয়া হয়নি আমরা তাঁর ওপর শেষ পর্যন্ত আস্থা রাখছি , কিন্তু বোর্ড কর্তা জানান “গিল পুরোপুরি…
Read More
রায়ডাক নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস

রায়ডাক নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস

তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের চর ভানুকুমারী এলাকায় রায়ডাক নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস। দীর্ঘদিন ধরেই এই নদী ভাঙ্গনের সমস্যায় ধীরে ধীরে চাষের জমি হারাচ্ছে স্থানীয় কৃষকরা। প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। স্থানীয় বাসিন্দারা বহুবার অভিযোগ জানানোর পরেও তৈরি হয়নি পাথরের বাঁধ। অবশেষে শুক্রবার সেই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে যান তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস। সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত পাথরের বাঁধ নির্মাণ করে এলাকাকে রক্ষা করার দাবি জানায়। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস বলেন, "এলাকার…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশে এনজেপি স্টেশন চত্বরে খোলা হল সহায়তা কেন্দ্র

মুখ্যমন্ত্রীর নির্দেশে এনজেপি স্টেশন চত্বরে খোলা হল সহায়তা কেন্দ্র

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার এনজেপি স্টেশন চত্বরে খোলা হলো সহায়তা কেন্দ্র। বিধ্বস্ত সিকিম। তিস্তার রুদ্ররূপে আটকে রয়েছে এখনো পর্যন্ত বহু পর্যটক। পর্যটকদের যাতে সুরক্ষিতভাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন সেদিকে নজর রেখে এবার এনজিপি স্টেশনে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসজেডিয়ের এর তরফ খোলা হলো সহায়তা কেন্দ্র। শুক্রবার সহায়তা কেন্দ্র দপ্তরের উদ্বোধন করলেন এস জি ডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, উপস্থিত ছিলেন এসজেডিএর ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গার সহ এসজেডিয়ের একাধিক নেতৃত্বরা। এদিন বন্যার কবলে আটকে থাকা পর্যটকদের পাশে তারা রয়েছেন বলে জানান চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি আরও বলেন, পর্যটক দের যাবতীয় সমস্যার সমাধানে এনজেপি স্টেশনে খোলা হল সহায়তা কেন্দ্র।
Read More
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা ভারতীয় দলের

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা ভারতীয় দলের

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার মাঝেই শোনা গেছে ভারতীয় ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত। রবিবারের ম্যাচে সে খেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে আরও একবার পরীক্ষা করা হবে তাকে। তারপরেই ঠিক হবে সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন কিনা। দুর্দান্ত ফর্মে চলছেন ভারতের তরুণ ওপেনার গিল। ছ’টি শতরান রয়েছে তাঁর ৫০ ওভারের ক্রিকেটে। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমন। কিন্তু এমন অবস্থায় প্রথম ম্যাচে গিল খেলতে না পারলে অনেক বড়ো ধাক্কা খাবে ভারত। তবে শোনা যাচ্ছে প্রথম ম্যাচে শুভমন যদি একান্তই খেলতে না পারে তাহলে, তার বদলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে…
Read More
জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ, আহত সংখ্যা ৫ জন

জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ, আহত সংখ্যা ৫ জন

তিস্তার জলে ভেসে আসা বাক্স খুলতেই জলপাইগুড়িতে ঘটল বিস্ফোরণ। আহত সংখ্যা ৫ জন, মৃত ১ জন। আহতদের নিয়ে গিয়ে ভর্তি করানো হয় জলপাইগুড়ির জেলা হাসপাতালে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রতিবছরই বর্ষার সময় জলে ভেসে আসা কাঠ কুড়নোর জন্য অনেকেই ঝাঁপিয়ে পড়েন। এবারও জলে কাঠ কুড়াতে নামলে চোখে পরে বাক্সটি। এবং বাক্সটি চোখে পোড়া মাত্রই সেটিকে নিয়ে এসে খুলতেই ঘটল বিস্ফোরণ। তবে এবার সিকিমের বিপর্যয়ের পর অনেক সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে জলে গোলা বারুদ ভেসে আসতে পাড়ে বলে,নদীতে ভেসে আসা কোন কিছুই না কুড়োনর জন্য বারণ করে দিয়েছিলেন পুলিশ। কিন্তু তবুও সতর্ক হচ্ছেন না…
Read More
শুক্রবার ভোররাতে মুম্বাইয়ে ভয়াবহ আগুন

শুক্রবার ভোররাতে মুম্বাইয়ে ভয়াবহ আগুন

শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে মুম্বইয়ের বহুতলে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। ছ'তলা ভবনটি অবস্থিত গোরেগাওঁয়ের এমজি রোডে। স্থানীয় সূত্রে খবরঃ সেই আগুন ছড়িয়ে পোড়ে একতলার বেশ কয়েকটি দোকান ও গাড়ি রাখার জায়গা গুলিতেও। অনেকে বাইরে বের হতে না পেরে ফ্ল্যাটের ভিতরেই আটকে পড়েন বেশ কয়েকজন। আবার নিজেদের প্রাণ বাঁচাতে অনেকে বহুতলের ছাদেও উঠে যায়। এই ভয়াবহ খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। রিপোর্ট অনুযায়ী দমকল বিভাগের থেকে জানানো হয় যে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয় ৪০ জন। এবং মৃত্যু হয় ৬ জনের। তবে আহতদের মধ্যে ৩১ জনকে নিয়ে যাওয়া হয় এইচবিটি ট্রমা হাসপাতালে ও  ১৫ জনকে কুপার…
Read More
দুর্গাপুজোর ঠিক আগে শহরকে সচল রাখতে পুরসভার তরফ থেকে চলল ফুটপাত দখল মুক্ত অভিযান

দুর্গাপুজোর ঠিক আগে শহরকে সচল রাখতে পুরসভার তরফ থেকে চলল ফুটপাত দখল মুক্ত অভিযান

দুর্গাপুজোর ঠিক আগে আগেই শহরকে সচল রাখতে মাথাভাঙ্গা পৌরসভার তরফ থেকে শুরু হয়ে গেল ফুটপাত দখল মুক্ত অভিযান। এই বিষয়ে মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতী প্রামানিক জানান যে, সমস্ত দোকানদার ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার ফলে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচলে প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং অকারণে মাথাভাঙা শহরকে ভিড়ে ঠাসা একটি শহর মনে হচ্ছে। তারই ফলস্বরূপ আজকের এই ফুটপাত দখল মুক্ত করা বলে জানা যায়। পুরসভার তরফ থেকে যদিও এ বিষয়ে প্রত্যেক ব্যবসায়ীদেরকে মাইকিং করে বেশ কয়েকদিন আগে থেকেই সজাগ করা হয়েছিল। কিন্তু তা সত্বেও দেখা যায় ব্যবসায়ীরা এই বিষয়ে কোন কর্ণপাত করেনি। কিন্তু…
Read More
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি এলেন সেচ মন্ত্রী

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি এলেন সেচ মন্ত্রী

সিকিমের বাঁধ ভেঙ্গে তিস্তা সহ একাধিক নদীর জলস্ফিতি হয়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলা সহ দার্জিলিং জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি শুরু হয় গত কাল থেকে। এর জেরে গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা থেকে সকালে বাগডোগরা বিমান বন্দরে এসে নামেন পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক। বাগডোগরা বিমান বন্দর থেকে তিনি সোজা চলে যান গজল ডোবার বন্যা প্লাবিত এলাকায়। সেখানে সেচ বিভাগের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়রদের সাথে আলোচনা করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমীন, মন্ত্রী গুলাম রব্বানী, মন্ত্রী বুলু চিক বড়াইক, বিধায়ক খগেশ্বর রায় সহ জন প্রতিনিধি। পরবর্তীতে জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন এলাকা গুলিতে সেচ মন্ত্রী…
Read More