editor

11195 Posts
সকল ক্রিকেটপ্রেমীদের জন্য শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগেই খুশির খবর  

সকল ক্রিকেটপ্রেমীদের জন্য শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগেই খুশির খবর  

শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ।সেই ম্যাচের আগে খুশির খবর পেলেন সমর্থকেরা। শুক্রবার গুজরাতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল।  কিন্তু শনিবার তাতে বদল হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই।আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছেন তাঁরা। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু  হতে চলেছে দুপুর ২টা থেকে।তার আগে দুপুর ১২.৩০ থেকে রয়েছে অনুষ্ঠান। সেখানে গান গাইবেন অরিজিৎ সিংহ।থাকবেন আরও অনেকেই। তবে বৃষ্টির হলে সেই সব কিছুই ভেস্তে যেতে পারত।কিন্তু আবহাওয়া দফতর  আগের দিন বৃষ্টির হওয়ার কথা জানালেও এদিন তাতে বদল হয়েছে। শনিবার প্রায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। এবং আগামী ৪৮ ঘণ্টায় আমদাবাদে কোন বৃষ্টির…
Read More
আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা পড়ল সিবিআইয়ের

আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা পড়ল সিবিআইয়ের

আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার সকালে তৃপ্তিকণার সূর্যনগরের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। প্রায় ৫০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় এদিন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের দুই আধিকারিক। গত ৭ অক্টোবর আর্থিক দুর্নীতির মামলায় আলিপুরদুয়ার শহর ও শহরতলির ১১টি জায়গায় অভিযান চালায় তদন্তকারী দল। সিবিআই সূত্রের খবর, সেই সময় যেসব নথিপত্র বাজেয়াপ্ত করা হয়, তাতে বেশ কিছু অসংগতি খুঁজে পায় তারা। সেই সূত্র ধরেই এদিন সমবায় ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সমবায় মামলায় কিং-পিনকে চিহ্নিত করতে তদন্তের কাজ গোছাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সমবায়ের ম্যানেজার তৃপ্তিকণার বাড়িতে একাধিকবার তদন্তে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক তছরুপের…
Read More
নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে, তুলকালাম অবস্থা তুফানগঞ্জে

নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে, তুলকালাম অবস্থা তুফানগঞ্জে

নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। পরিস্থিতি সমান দিতে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহর লাগোয়া অন্দরানফুলবাড়ী-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর অসুস্থ কিশোরকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, মৃতের নাম সাইফুল আলী (১৭), বাড়ি তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ী এলাকায়। ওই কিশোর মদ, গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ে। এক সপ্তাহ আগে পরিবারের লোকজন স্থানীয় একটি নেশা মুক্তি কেন্দ্রে তাকে রেখে আসে। আজ সকালে সেই কেন্দ্র থেকে ওই কিশোরের…
Read More
তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ক্ষিপ্ত অস্ট্রেলিয়ার ব্যাটার

তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ক্ষিপ্ত অস্ট্রেলিয়ার ব্যাটার

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য লখনউ ম্যাচটা একেবারেই ভাল যায়নি। একে ম্যাচে হার। তার উপর আবার ভুল আউট।দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৭০ রানে ৬ উইকেট হারায়। টপ অর্ডারে কেউ রান পাননি।এমন অবস্থায় স্টোইনিসের আউট নিয়ে তৈরি হল বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে ক্যামেরন গ্রিনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল মার্কাস স্টোইনিসকে। কিন্তু বল হাতে ২ ওভারে ১১ রান দেওয়ার পর আর সুযোগ দেওয়া হয়নি তাঁকে এবং ব্যাট হাতেও মাত্র ৫রান করে আউট হয়ে যান স্টোইনিস। কাগিসো রাবাডার বল তাঁর গ্লাভসে লেগে উইকেটরক্ষক কুইন্টন ডি’ককের হাতে যায়। আউটের আবেদন করেন বোলার এবং উইকেটরক্ষক। কিন্তু মাঠের আম্পায়ার আউট…
Read More
শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

অপেক্ষা আর মাত্র একদিনের। তারপরেই বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে  ভারত-পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে রয়েছে নানা আয়োজন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এই ম্যাচের আগে অনুষ্ঠানের ভাবনা রয়েছে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের। গুজরাটের আমদাবাদে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সেই ম্যাচে সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে যে,  শনিবার আমদাবাদ সহ উত্তর গুজরাট জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন তারা। রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি উৎসব। সেই কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ করা হচ্ছে শনিবার। কিন্তু বৃষ্টি ক্রিকেটপ্রেমীদের আনন্দ মাটি করে দিতে পারে। শনি এবং রবিবার দু’দিনই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ভারত ও পাকিস্তান দুই দলই তাদের নিজেদের দুটি ম্যাচ জিতে…
Read More
পুজোর আগে ফের শিলিগুড়ি জংশন এলাকায় চালু হলো ‘মা ক্যান্টিন’

পুজোর আগে ফের শিলিগুড়ি জংশন এলাকায় চালু হলো ‘মা ক্যান্টিন’

পুজোর আগে ফের শিলিগুড়ি জংশন এলাকায় চালু হলো 'মা ক্যান্টিন'। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেই ক্যান্টিনের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কেবলমাত্র উদ্বোধন করাই নয় সেখানে বসে তিনি ক্যান্টিনের খাওয়ারও খান। মেয়র, ডেপুটি মেয়র সহ অন্যান্য সকলেই সেখান থেকে খাওয়ার খান। জানা গেছে, মাত্র ৫ টাকায় মা ক্যান্টিনে পাওয়া যাবে ভাত, ডাল, সবজি, ডিম। দুঃস্থ মানুষদের এর ফলে অনেকটাই সুবিধে হবে। পুজোর সময় বাইরে থেকে প্রচুর মানুষেরা শিলিগুড়ি আসে। জংশন এলাকায় প্রায়শই ভিড় থাকে শ্রমিক ও কর্মীদের, তাদের কথা মাথায় রেখেই ওই এলাকায় এই ক্যান্টিনের উদ্বোধন করা হলো। এর আগেও জংশন এলাকায় একটি মা ক্যান্টিন তৈরি করা হয়েছিল তবে কোন কারনে…
Read More
শিলিগুড়ির এক লটারি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দিল আয়কর দপ্তর

শিলিগুড়ির এক লটারি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দিল আয়কর দপ্তর

শিলিগুড়িতে এক লটারি কোম্পানির মালিকের বাড়িতে ও অফিসে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির ডাবগ্রামের বাড়িতে ও এসএফ রোডের অফিসে হানা দেয় আয়কর দপ্তর। এদিন সকাল ৭টা থেকে এই অভিযান চলছে। ডাবগ্রাম এলাকায় ওই ব্যবসায়ীর তিনটি বাড়ি রয়েছে। শিলিগুড়ি পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয়। মাটিগাড়ার আয়কর দপ্তর থেকে চারজন করে আধিকারিকরা দুই জায়গায় হানা দেয়। আয়কর আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফ কর্মীরা। অন্যদিকে, আয়কর হানার খবর পেয়েই লটারি ব্যবসায়ীর বাড়িতে চলে আসেন তাঁর নিজস্ব আইনজীবী।
Read More
১৫ওভার বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত

১৫ওভার বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত

বুধবার আফগানিস্তানকে আট উইকেটে হারিয়ে  দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত। ২৭৩ রান মাত্র ৩৫ ওভারেই তুলে নেয় তাঁরা। ফলে রান রেটে অনেকটা এগিয়ে আসেন ভারতীয় দল। তবে রান রেট বাড়ানোর জন্যে দ্রুত গতিতে খেলার কথা অস্বীকার করেছেন যশপ্রীত বুমরা। তিনি জানান রোহিত তাঁর স্বাভাবিক খেলাই খেলেছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৮৪ বলে ১৩১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাই আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে অসুবিধা হয়নি ভারতের। এছাড়াও নিজের ঘরের মাঠে অর্ধশতরান করেন বিরাট কোহলিও। ম্যাচ শেষে ভারতীয় পেসার “যশপ্রীত বুমরা” বলেন, “আমরা মোটেই রান রেটের কথা ভেবে খেলিনি। তবে এটাও জানতাম না যে রোহিত শুরুটা এত ভালো করবে। প্রতিযোগিতার শুরুতে কখনই রান রেট নিয়ে…
Read More
মাঠের বাইরে কোহলিকে নিয়ে মুখ খুললেন নবীন

মাঠের বাইরে কোহলিকে নিয়ে মুখ খুললেন নবীন

আইপিএলে নিজেদের দলের হয়ে খেলার সময় ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলি এবং নবীন উল হক। সেই ম্যাচের পরে দুজনেরই জরিমানা হয়। শুধু তাই নয় সমাজ মাধ্যমে ব্যাপক কটাক্ষের শিকার হন আফগানিস্তানের পেসার। ভারতের বিরুদ্ধে নবীন ব্যাট বা বল করার সময়ও কোহলির নাম ধরে চিৎকার করেছিলেন সমর্থকেরা।তবে সেদিনের আইপিএলের শত্রুতা মুছে দিল বিশ্বকাপ। বুধবার ম্যাচে দুই ক্রিকেটারের আচরণ বোঝাল, পাঁচ মাস আগের আইপিএল অধ্যায় এখন অতীত। ম্যাচ শেষে কোহলির সম্পর্কে;নবীনকে জিজ্ঞাসা করায় তিনি বলেন যে, “ও খুব ভাল একজন ক্রিকেটার, ম্যাচের পর আমরা একে ওপরের সাথে হাত মিলিয়েছি। তবে তিনি এও জানান যে, মাঠের ভেতরে অনেক ঘটনাই ঘটে থাকে। কিন্তু মাঠের বাইরে…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠলো বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জ্ঞানবিকাশ ভান্ডারীর বিরুদ্ধে। ওই ছাত্রী বোটানি বিভাগের জুনিয়র রিসার্চ স্কলার। এই ঘটনার প্রতিবাদে বুধবার ক্লাস বয়কট করে বোটানি বিভাগের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্র-ছাত্রী এবং গবেষকরা। অভিযোগ, অভিযুক্ত বিভাগীয় প্রধান একাধিকবার ওই ছাত্রীকে নানাভাবে যৌন নির্যাতন করেছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যদি সে এই বিষয়টি কাউকে জানায় তাহলে তার ভবিষ্যৎ তিনি নষ্ট করে দেবেন। অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, UGC ও শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ জানান নির্যাতিতা ছাত্রী। অন্যান্য রিসার্চ স্কলাররা জানান, অভিযুক্ত শিক্ষক এর আগেও এইধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগকারী সঠিক…
Read More
মাধ্যমিক পরীক্ষার সিলেবাস তৈরির জন্য নতুন কমিটি গঠন স্কুল শিক্ষা দফতরের

মাধ্যমিক পরীক্ষার সিলেবাস তৈরির জন্য নতুন কমিটি গঠন স্কুল শিক্ষা দফতরের

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা হবে নতুন সিলেবাস মেনে। সে কারণেই নতুন সিলেবাস কমিটি গঠন করল স্কুল শিক্ষা দফতর। অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করে নতুন সিলেবাস কমিটি ঘোষণা করা হয়েছে।  নতুন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। সিলেবাস কমিটিতেও বিস্তর রদবদল করা হয়েছে। আপাতত এক বছরের জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রয়োজনে এই সিলেবাস কমিটির মেয়াদ বাড়ানো হতে পারে। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা হবে পুরোনো সিলেবাস মেনেই। তবে ২০২৫ সালের মাধ্যমিকের সিলেবাস তৈরির কাজ এখন থেকেই এই কমিটি শুরু করে দেবে। উল্লেখ্য, গত মার্চ মাসে সিলেবাস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা…
Read More
রেলের সাথে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

রেলের সাথে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

রেলের সাথে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। সেই উদ্দেশ্যেই রেল আধিকারিকদের নিয়ে রেলের জায়গায় ব্যবহৃত সমস্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বুধবার তিনি পৌঁছান শিলিগুড়ির বাগরাকোট ও ফুলেশ্বরী আন্ডারপাস এলাকায়। বর্তমানে বাগরাকোট দিয়ে যান চলাচল প্রায় বন্ধ। অনেকটাই ঘুরপথে মানুষকে পৌঁছাতে হয় শহরের দিকে। সেই কারণে কিভাবে এর বিকল্প ব্যবস্থা করা যায় সেই দিক খতিয়ে দেখতে এই এলাকায় পৌঁছান তিনি। জায়গাও চিহ্নিত করেন।পরবর্তীতে বিধায়ক শংকর ঘোষ জানান, রেলের সাথে সমন্বয়ে রেখেই কাজ করবেন তিনি। বাগরাকোটে এই মুহূর্তে আন্ডারপাস বা উড়ালপুল সম্ভব নয়, সেই কারণে বিকল্প একটি রেল ক্রসিংয়ের ভাবনা নিয়েছেন তারা। শুধু তাই…
Read More
স্কুলগুলিকে অনলাইনে ক্লাস শুরুর নির্দেশিকা সিকিম সরকারের

স্কুলগুলিকে অনলাইনে ক্লাস শুরুর নির্দেশিকা সিকিম সরকারের

দুর্যোগের মেঘ কাটিয়ে ছন্দে ফিরছে সিকিম। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আবহাওয়াও ধীরে ধীরে অনুকূল হয়েছে বিপর্যস্ত রাজ্যে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্যের স্কুলগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল সিকিম সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হল যে, সেখানকার সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলগুলি যেন অনলাইন ক্লাসের মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা শুরু করে। তবে শুধুমাত্র উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা এই সুযোগ-সুবিধা পাবে । সিকিমের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের সুবিধা প্রদানের কথা বলা হয়েছে নির্দেশে। সিকিমের শিক্ষা দফতরের দাবি, প্রাকৃতিক দুর্যোগের ফলে সিকিমের সমস্ত স্কুল বন্ধ হয়ে পড়েছিল। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার…
Read More
আর কত দিন ফুটবল মাঠে দেখা যাবে ক্রিশ্চিয়ানোকে

আর কত দিন ফুটবল মাঠে দেখা যাবে ক্রিশ্চিয়ানোকে

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করে ফেলেছেন কী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? কবে অবসর নেবেন? লিয়োনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ কি আর দেখা যাবে না?তা ক্লাব আল নাসের এবং পর্তুগালের কর্তাদের জানিয়ে দিয়েছেন ৩৮ বছরের ফুটবলার।বয়স বাড়লেও ফুটবল দক্ষতা কমেনি রোনাল্ডোর। এখনও পাল্লা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন তিনি। দেশকে ইউরো কাপ এনে দিলেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তাঁর। তাই এখনই ফুটবলকে বিদায় জানাতে চান না। ২০২৬ সালে  তাই আর এক বার চেষ্টা করতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এ কারণেই পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পর্তুগালের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, আল নাসের এবং পর্তুগালের কর্তাদের নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রোনাল্ডো।…
Read More