editor

10320 Posts
কৈলাশের জায়গায় বাংলার বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে এলেন সুনীল বনসল!

কৈলাশের জায়গায় বাংলার বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে এলেন সুনীল বনসল!

পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে দিল বিজেপি। সেই পদে বিজেপি পর্যবেক্ষকে দায়িত্বে আনল সুনীল বনসলকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও তেলঙ্গানায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সুনীল বনসল এতদিন উত্তরপ্রদেশে বিজেপি-র পর্যবেক্ষক ছিলেন। তাঁর জায়গায় উত্তরপ্রদেশে বিজেপি আনল ধর্মপাল সিংকে। আগামী বছর তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। দক্ষিণ ভারতে বিজেপির প্রভাব ভাল নয়। কর্নাটক ছাড়া দক্ষিণে বিজেপি-র সরকার নেই। তাই তেলঙ্গানার ভোটে দাক্ষিণাত্যে গেরুয়া প্রভাব বাড়াতে মরিয়া বিজেপি। অন্যদিকে সামনেই লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে লোকসভায় গতবার ভাল ফল করেছিল বিজেপি। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল সুনীলের। আরএসএস-এর ছাত্র সংগঠন ABVP থেকে উত্থান সুনীলের। ২০১৩ সালে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী…
Read More
৫ লক্ষ টাকা সঙ্গে সরকারি চাকরি, বড় ঘোষণা মমতার!

৫ লক্ষ টাকা সঙ্গে সরকারি চাকরি, বড় ঘোষণা মমতার!

অচিন্ত্য শিউলি এবং সৌরভ ঘোষাল দু'জনকেই আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি দেওয়া হবে সরকারের তরফে৷ বুধবার মোহনবাগান ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধনে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কমনওয়েলথ গেমসে দেশকে পদক এনে দেওয়া বাংলার দুই অ্যাথলিটকেই আর্থিকভাবে সাহায্য করা হবে। আগামী ১৬ আগস্ট 'খেলা দিবসে' এদের দু'জনকেই সম্মানিত করবে রাজ্য সরকার ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত শিউলিকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। আর স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে দেওয়া হবে দু'লক্ষ টাকা। সেই সঙ্গে এই দু'জন অ্যাথলিটকেই দেওয়া হবে সরকারি চাকরি। নতুন করে সেজে ওঠা এই সবুজ-মেরুন তাঁবুরই উদ্বোধনে সবুজ-মেরুন পাড়ের শাড়ি পরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী । ঢাক বাজিয়ে তাঁকে ক্লাবে স্বাগত জানানো…
Read More
২ বছরের মধ্যে ঘরে ঘরে জল: অভিষেক

২ বছরের মধ্যে ঘরে ঘরে জল: অভিষেক

ডায়মন্ড হারবারে - এ জল ধরো, জল ভরো প্রকল্পের সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় । আজ, বুধবার বজ বজ ২ , বিষ্ণুপুর ২ ও বজ বজ ( মায়াপুর গ্রাম পঞ্চায়েত) ব্লকের অন্তর্গত আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ বর্ধিত করণ প্রকল্পের শুভারম্ভ করেন তিনি। এদিন সভায় অভিষেক বলেন, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম। এই কথা আমি আজ পূরণ করতে পেরেছি। আপনারা যেভাবে ২ হাত তুলে আমাদের পাশে থেকেছেন, আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। তিনি আরও বলেন যে, আমরা যা বলেছি করে দেখিয়েছি। মানুষের উন্নয়নই তৃণমূলের লক্ষ্য। ২ বছরের মধ্যে ঘরে ঘরে জল। জানান অভিষেক।
Read More
রেফার রোগ আটকাতে ব্যর্থ মমতার প্রশাসন! রাজ্যের পাঁচ জেলাকে সতর্কবাণী

রেফার রোগ আটকাতে ব্যর্থ মমতার প্রশাসন! রাজ্যের পাঁচ জেলাকে সতর্কবাণী

রেফার রোগে উদ্বেগে নবান্ন। রাজ্যের পাঁচ জেলাকে সতর্ক করল নবান্ন। মূলত,রেফার রোগ আটকানোর জন্য নবান্নের তরফে সম্প্রতি কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরেও দেখা যাচ্ছে রাজ্যে কয়েকটি জেলায় রেফার রোগ আটকানো যাচ্ছে না। কার্যত ব্যর্থ রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নবান্ন সূত্রে খবর, বসিরহাট,মালদা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই পাঁচ জেলায় রেফার রোগ আটকাতে ব্যর্থ হওয়ায় কার্যত উদ্বিগ্ন নবান্ন। জানা গেছে, বসিরহাট- ৭.৯১%, মালদা - ৭.৫৫% ,বাঁকুড়ায় -৭.৩৮ % ,পশ্চিম মেদিনীপুর জেলায় ৭.২৪ % এবং বীরভূম জেলায় ৬.০১% এই পাঁচ জেলায় রেফার রোগের এই প্রবণতা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে নবান্নের। সেই জন্য এই পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আরও একটি…
Read More
শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ- বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা

শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ- বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা

বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে শান্তিপূর্ণ ধর্না ও অবস্থান। মঙ্গলবার এমনটাই জানালেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখছি। কিন্তু হাতে নিয়োগপত্র যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমরা কিছুদিন দেখবো এর মধ্যে যদি না কোনো সরকারের তরফে কিছু করা হয়,তাহলে আমাদের আন্দোলন আরও জোরালো হবে। অর্থাৎ এসএসসি -তে মেধা তালিকা যুক্ত সকলকে চাকরি দিতে হবে। সেই বিষয়ে অনড় রয়েছেন আন্দোলনকারী। উল্লেখ্য,সোমবার এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শিক্ষামন্ত্রীর দাবি, নিয়োগের কিছু আইনি দিক আছে, তা…
Read More
আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মন্ত্রী মানস ভুঁইয়া

আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মন্ত্রী মানস ভুঁইয়া

ঝাড়গ্রাম,৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইয়া। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের ডি.এম হলে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান পালিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা,মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,জেলাশাসক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আদিবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ প্রদান করা হয়।
Read More
পঞ্চায়েত নির্বাচনের কাজ এখন থেকেই শুরুর নির্দেশ মানসের

পঞ্চায়েত নির্বাচনের কাজ এখন থেকেই শুরুর নির্দেশ মানসের

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। রবিবার বিকেলে সবংয়ে দলের এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানস ভুঁইয়া এই কথা বলেন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে নেত্রীকে জয়ের মালা পরিয়ে দিতে হবে। তার জন্য এখন থেকে বুথ ভিত্তিক কমিটি তৈরি করে কাজ শুরু করে দিতে হবে। প্রত্যেকটি বাড়িতে গিয়ে জনসংযোগ গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রীর জনমুখী কর্মসূচিগুলি মানুষের কাছে তুলে ধরতে হবে। অভিমান করে মানুষ দুটো কথা বলবে। তা মেনে নিয়ে ভালোবাসা দিয়ে তাঁকে কাছে টেনে নিতে হবে। তাঁর কথা মন দিয়ে শুনতে হবে। ভুল থাকলে তা শুধরে নিতে হবে। এখন এটাই হবে তৃণমূল কর্মী, ছাত্র, যুবদের…
Read More
SSC: মেধাতালিকায় বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ কবে ? জানিয়ে দিলেন ব্রাত্য বসু

SSC: মেধাতালিকায় বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ কবে ? জানিয়ে দিলেন ব্রাত্য বসু

এসএসসি আন্দোলনকারী সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । প্রায় এক ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। তিনি বলেন, 'আশা করছি ভবিষ্যতে আর কোনও অসুবিধা হবে না।' উল্লেখ্য , মেধাতালিকায় 'বঞ্চিত' চাকরিপ্রার্থী ৬ হাজার। তবে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে, মেধাতালিকায় নাম ওঠা প্রত্যেকেরই নিয়োগের আশ্বাস মিলেছে।তবে এখনই সেই আশ্বাসে আন্দোলন থামানো হবে না। নিয়োগপত্র হাতে এলে তবেই আন্দোলন বন্ধ করবেন বলে দাবি চাকরি প্রার্থীদের। এদিন ব্রাত্য বসু বলেন,' নিয়োগের কিছু আইনি দিক রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। এর জন্য আরও পোস্ট তৈরি করতে হবে। এই পোস্ট তৈরি করতে অর্থ দফতরের অনুমোদন লাগবে। ক্যাবিনেটের অনুমোদন লাগবে।মুখমন্ত্রীর অনুমোদন…
Read More
তারকেশ্বরে পুজো দিতে এসে পূণ্যার্থীর মৃত্যু

তারকেশ্বরে পুজো দিতে এসে পূণ্যার্থীর মৃত্যু

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। জানা গিয়েছে, মৃতের নাম স্বপ্না গিরি (৪৬)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কাঁটাগেরিয়ায়। খড়গপুর থেকে একটি বাস ৬৫ জন যাত্রী নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসে। ১২ বছরের ছেলেকে নিয়ে স্বপ্না দেবী তারকেশ্বর মন্দিরে পুজোতে এসেছিলেন। স্টেশনে স্নান করার পরেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্বপ্না দেবী। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Read More
সময়

সময়

গুলমা স্টেশনের প্ল্যাটফর্মে দিনের শেষ ট্রেনটি এসে দাঁড়াতেই স্থিতপ্রজ্ঞ এক ধূসর শালিখ খুঁটে নিল একদানা বিবর্ণ সময়। ডুবঘাসে পড়ে ছিল খসে পড়া ঘড়ির কাঁটা, কবেকার সোনারঙ দিন। " হারায়নি কিছুই, জেনো, হারায় না সময়..." এইটুকু বলে- পাখিটা উড়াল দিল ফুল-উৎসবে দিগন্তে জারুলের বনে । অদূরে পাথুরে-চরা নদীটির বুকে ভেসে আসা পোড়াকাঠ ভর্ৎসনা ছোঁড়ে। রেলপুল দিয়ে ফিরে গেলে দিনান্তের গাড়ি ফিরে আসে পাখি । শোনায় সে অমৃতগান সারারাত ধরে ঐ পোড়াকাঠটিরে।
Read More
নুন ( শেষ পর্ব )

নুন ( শেষ পর্ব )

যে কমোডিটির এত বড় শক্তি সেই কমোডিটি যদি রান্নাঘরে এসে আমাদের খাবারের পাতে ঢুকে পড়ে তাহলে আমাদের শরীরে কি বিপ্লব হতে পারে ভেবে দেখেছেন? আমাদের শরীরে লবণ এক অত্যন্ত মূল্যবান ভারসাম্যে থাকে। বেশি হলে প্রাণ যাবে আর কম হলেও তাই।  দুটোতেই হার্ট বন্ধ হয়ে যায়। হঠাৎ লবণের ওঠা নামায় স্থায়ী ক্ষতি হতে পারে ব্রেনেরও। কলকাতা মেডিক্যাল কলেজে আমার সিনিয়র ছিল মহুয়াদি।  আমরা বলি মা-জননী। এত মায়ার মন তাঁর। গাইনি ডিপার্টমেন্টে কেউ মিষ্টি দিয়ে গেলে ভিসিটিং প্রফেসর থেকে শুরু করে বাচ্চা ডাক্তার সবাই পেতো সেই মিষ্টি। সবাই সমান, হয়তো চার ভাগের এক ভাগ, কিন্তু পেত।  মহুয়াদির কল্যাণে। প্রায় বছর কুড়ি আগে, …
Read More
রসাস্বাদন

রসাস্বাদন

“ ------- এই যে, প্রকাশ পাড়ুকোনের নাতি, অনেক খেলে ফেলেছো, এবার চাবিটা দিয়ে যাও, আমাদেরও তাড়া আছে।” নেটের ওপাশ থেকে উড়ে আসা শাটলককটা আকাশেই থেকে গেল। এমন কর্কশ গলার আওয়াজ শুনলে চোখ স্থির রাখা যায় নাকি? রাগে গা-টা রি রি করে উঠল। সবেমাত্র ১০-৯ এর লিড নিয়েছিলাম আমরা, আবার ওদের পয়েন্ট! যাইহোক, পকেট হাতড়ে চাবির গোছাটা বের করে একদৌড়ে রেলিঙের ধারে এসে দিলুদার হাতে দিতেই, সে কানের কাছে ফিসফিস করে বললো, “ তাড়াতাড়ি চলে আয়, আসর বসবে আজ।” তখন অবশ্য ম্যাচ জেতাটা অনেক বেশি জরুরি ছিল আমার কাছে, তাই আসর নামক শব্দটা কানে ঢুকলেও ঘিলু অবধি পৌঁছায় নি। এক দৌড়ে…
Read More
মমতাকে অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা!

মমতাকে অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা!

মমতাকে অমান্য! উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তৃণমূল সাংসদরা। জানা গিয়েছে,তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দানে বিরত থাকবে দল। কিন্তু দলীয় নির্দেশকে তোয়াক্কা না করেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল কংগ্রেস। সেই মর্মে গতকাল শিশির অধিকারী ও বিন্দু অধিকারীকে চিঠি লিখেছিল তৃণমূল। লিখিতভাবে চির দিব্যেন্দু অধিকারীকে ভোট না দিতে বলা হয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে ভোট দিতে পারেন শিশির ও দিব্যেন্দু। সেই আশঙ্কা করেই তাঁদের চিঠি পাঠানো হয়েছিল।দলীয় কথা জানানো হয়েছিল চিঠিতে। কিন্তু কোনো কিছুকেই মানলেন না তাঁরা। অর্থাৎ মমতাকে অমান্য করলেন তৃণমূলের দুই…
Read More
জেলেই খুন হতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়!

জেলেই খুন হতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়!

প্রাণহানির সম্ভাবনা পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের। ব্যাঙ্কশাল কোটে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীর দাবি, গোয়েন্দাদের হেফাজত থেকে সরিয়ে জেলে নিয়ে যাওয়া হলে অর্পিতাকে খুন করে দেওয়া হতে পারে। তাই জেলে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কি অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। জেল সূত্রে খবর,গতকাল আদালতের নির্দেশ মতো প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানে বিশেষ ঘরে নিরাপত্তায় রাখা হয়েছে অর্পিতাকে। রাতে কিছু খায়নি অর্পিতা, কান্নাকাটি করে কাটিয়েছেন সারারাত। কিন্তু সকালে অর্পিতাকে চা,বিস্কুট দেওয়া হয়। এমনটা সূত্র মারফত জানা গিয়েছে।
Read More