07
Aug
যে কমোডিটির এত বড় শক্তি সেই কমোডিটি যদি রান্নাঘরে এসে আমাদের খাবারের পাতে ঢুকে পড়ে তাহলে আমাদের শরীরে কি বিপ্লব হতে পারে ভেবে দেখেছেন? আমাদের শরীরে লবণ এক অত্যন্ত মূল্যবান ভারসাম্যে থাকে। বেশি হলে প্রাণ যাবে আর কম হলেও তাই। দুটোতেই হার্ট বন্ধ হয়ে যায়। হঠাৎ লবণের ওঠা নামায় স্থায়ী ক্ষতি হতে পারে ব্রেনেরও। কলকাতা মেডিক্যাল কলেজে আমার সিনিয়র ছিল মহুয়াদি। আমরা বলি মা-জননী। এত মায়ার মন তাঁর। গাইনি ডিপার্টমেন্টে কেউ মিষ্টি দিয়ে গেলে ভিসিটিং প্রফেসর থেকে শুরু করে বাচ্চা ডাক্তার সবাই পেতো সেই মিষ্টি। সবাই সমান, হয়তো চার ভাগের এক ভাগ, কিন্তু পেত। মহুয়াদির কল্যাণে। প্রায় বছর কুড়ি আগে, …
