editor

10320 Posts
ইডির জেরায় অর্পিতার চাঞ্চল্যকর তথ্য!

ইডির জেরায় অর্পিতার চাঞ্চল্যকর তথ্য!

ফের ইডির জেরায় বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডির আধিকারিকদের অর্পিতা বললেন,আমার নামে সম্পত্তি - কোম্পানি সবই আছে। কিন্তু বাস্তবে কোনও কিছুরই মালিক আমি নই। বলতে পারেন আমি একজন বেতনভুক্ত কর্মচারী। এই কথা যখন অর্পিতা বলছিলেন তখন কোনো কথায় বলেননি পার্থ চট্টোপাধ্যায় এমনটি ইডি সূত্রে খবর।   উল্লেখ্য,এর আগে ইডির জেরায় অর্পিতা বলেছিলেন যে, যা টাকা উদ্ধার হয়েছে সব পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের লোক জন এসে ফ্ল্যাটে টাকা রাখতো। তবে কত টাকা রাখতো জানতেন না তিনি। যে ঘরে টাকা রাখা হতো সেই ঘরে অর্পিতার যাওয়া বারণ ছিল। মাঝে মাঝে পার্থ চট্টোপাধ্যায় যখন অর্পিতার ফ্ল্যাটে আসতেন তখন যে ঘরে…
Read More
শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক

শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক

ইডি হেফাজতে (ED Custody) পার্থ-অর্পিতা। যা এখন রাজনীতির অন্দরে অন্যতম চর্চার বিষয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম জড়ানোয় অস্বস্তিতে কি তৃণমূল? প্রশ্ন তুলছে রাজনৈতিকমহল। তবে পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে আজ বিকেলে সিদ্ধান্ত নিতে পারে দলের শৃঙ্খলারক্ষা কমিটি বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek) এদিন বিকেলে এই বৈঠক ডেকেছেন। উল্লেখ্য, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকা, গয়না উদ্ধার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি তুলে টুইট করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার আগের টুইট সরিয়ে ফের একবার টুইট করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখলেন, দল বিষয়টি দেখছে বলে টুইটে কুণাল জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেল…
Read More
অর্পিতার আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়?

অর্পিতার আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়?

পার্থ-অর্পিতাকাণ্ডে নাম জড়াল সৌগত রায়ের। তৃণমূল সাংসদকে সরাসরি নিশানা দিলীপ ঘোষের। ট্যুইটে লিখেছেন, অর্পিতার আবাসনে প্রায়ই যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিকে, দিলীপ ঘোষের অভিযোগের পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, অর্পিতার ফ্ল্যাটে গিয়েছি প্রমাণ করতে পারলে, রাজনীতি ছেড়ে দেব।   উল্লেখ্য, বুধবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে লক ভেঙে ঢুকেছিল ইডি। তারপর নাটকীয় মোড়। জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা ও সোনাদানা উদ্ধার করেছে ইডি। নগদ টাকা উদ্ধার হয়েছে, ২৭ কোটি ৯০ লক্ষ। যত সোনা পাওয়া গিয়েছে, তার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা।
Read More
ইডি-র জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের

ইডি-র জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের

ইডি-র জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি সূত্রে খবর, অর্পিতা জেরায় বলেছেন, ‘টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। টাকা রাখছে জানতাম, কত টাকা রাখা হচ্ছে জানতাম না।' অর্পিতা মুখোপাধ্যায় আরও জানিয়েছেন,‘মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়, ‘সেই ঘরে ঢুকতেন, তখন আমি যেতাম না’। উল্লেখ্য,পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর নাটকীয় মোড়। জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা ও সোনাদানা উদ্ধার করেছে ইডি। নগদ টাকা উদ্ধার হয়েছে, ২৭…
Read More
নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা! বাড়ির চারপাশে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী

নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা! বাড়ির চারপাশে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী

ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে একাধিকবার তলব সত্বেও, বারবার হাজিরা এড়িয়ে যান নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের। তাই এবার তাঁর বাড়িতে হানা দিল সিবিআই। আজ, বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের একটি দল আবু তাহেরের বাড়িতে হানা দেয় বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, হলদিয়া মহকুমা আদালতে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আবু তাহের সহ তিন তৃণমূল নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
Read More
মন্ত্রীত্ব পদ থেকে সরানো হোক পার্থকে, বিস্ফোরক কুণাল ঘোষ

মন্ত্রীত্ব পদ থেকে সরানো হোক পার্থকে, বিস্ফোরক কুণাল ঘোষ

পার্থ ইস্যুতে বিস্ফোরক কুনাল ঘোষ। মন্ত্রীত্ব এবং দলীয় সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর আর্জি জানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। আজ, বৃহস্পতিবার সকালে কুণাল ঘোষ টুইটে লেখেন,‘পার্থ চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে মন্ত্রিত্ব এবং সমস্ত রকম দলীয় পদ থেকে অপসারিত করা হোক। যদি আমি ভুল হয়ে থাকি ,তাহলে আমাকে সরানো হোক। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে চালিয়ে যাবো।’ https://twitter.com/KunalGhoshAgain/status/1552509784745578498?t=2oAK7w0BdEfGLaXHbezkxw&s=19   উল্লেখ্য,পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর নাটকীয় মোড়। জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা ও সোনাদানা উদ্ধার করেছে…
Read More
মন্ত্রিত্ব ছাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়?

মন্ত্রিত্ব ছাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়?

গত সপ্তাহে ২২ জুলাই সকাল থেকে জেরা। এর পর ২৩ তারিখ ভোরে ইডির হাতে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই থেকে উত্তাল রাজনীতি। আর এই আবহেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল যে, তাহলে কি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন পার্থ চট্টোপাধ্যায়? বুধবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তাঁকে পার্থদা মন্ত্রিত্ব ছাড়ছেন? জবাব দিলেন দুটি শব্দে। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন,“কারণ কী?” এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। এদিকে, টালিগঞ্জের পরে এবার পার্থঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে ও টাকার হদিশ! জানা গিয়েছে, টাকা গোনার জন্য আনা হচ্ছে ৫টি কাউন্টিং মেশিন। টাকা গোনার জন্য ৫ ব্যাংক কর্মী…
Read More
টিটাগড় ওয়াগনে হচ্ছে কোচ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

টিটাগড় ওয়াগনে হচ্ছে কোচ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

হিন্দমোটর কারখানা চত্বরে টিটাগড় ওয়াগন কারখানায় মেট্রো ও ব্রডগেজ রেলের কোচ তৈরি শুরু হয়েছে। আজ, বুধবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হিন্দমোটরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে দুই জেলার আরও দু’টি প্রকল্পেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীর। তাঁর এই সফরসূচির জন্য শুক্রবার প্রশাসন এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা ওই জায়গা পরিদর্শন এবং বৈঠক করেছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিটাগড় ওয়াগন লিমিটেডের মূল কারখানা রয়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। সেখানে কারখানা অনেকটাই সম্প্রসারিত করা হয়েছে। ওই সংস্থার হেলিকপ্টার তৈরির একটি কারখানা গড়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। হিন্দমোটরের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ওই দুই কারখানারও ভার্চুয়াল উদ্বোধন করলেন। সূত্রের খবর পুনে মেট্রো আগামী দিনে দেশের…
Read More
২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না: মুখ্যমন্ত্রী

২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না: মুখ্যমন্ত্রী

‘২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না।’ আজ, বুধবার টিটাগড়ে (Titagarh) এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন  নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে শাস্তিও হবে।’ এরপরেই তাঁর মন্তব্য, ‘২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ নেওয়া হল? ভোর রাতে কেন হানা? এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই…
Read More
বড় খবর: ভুবনেশ্বরের পথে পার্থর এয়ার অ্যাম্বুলেন্স!

বড় খবর: ভুবনেশ্বরের পথে পার্থর এয়ার অ্যাম্বুলেন্স!

ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, এইমস হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হবে। আজ, সোমবার সকাল ৮টা ৩৬ নাগাদ পার্থকে নিয়ে রওনা দিল এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে গেলেন এসএসকেএমে পার্থর চিকিৎসক ও তাঁর আইনজীবী। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে গঠিত হয়েছে একটি মেডিক্যাল টিম। পার্থ চট্টোপাধ্যায়ের টেস্টের যাবতীয় রিপোর্ট জমা করতে হবে আদালতে। এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভর্তি মামলায় গতকাল,আদালতে একাধিক ইস্যু তুলে ধরেন ইডি-র আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত ? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন।…
Read More
বেআইনি বারের মালিক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে?

বেআইনি বারের মালিক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে?

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ১৮ বছরের মেয়ে জোয়েশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতাদের দাবি, গোয়ায় বেআইনি বারের মালিক জোয়েশ। এই বিস্ফোরক মন্তব্যের পর ক্ষুব্ধ স্মৃতি ইরানি। এদিকে জোয়েশ এই দাবি নস্যাত করে জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি কোন বারের মালিক বা পরিচালক নন। আইনি পথে হাঁটার কথা বলে স্মৃতি ইরানি জানান,‘যেহেতু সোনিয়া গান্ধী ও রাহুলের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ হাজার কোটি টাকা অভিযোগ উঠেছে, তাই কংগ্রেস আমার প্রথম বর্ষের কলেজ ছাত্রী মেয়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে। তিনি আরও জানান, আইনের আদালতে এবং জনগণের আদালতে আমি এর উত্তর চাইবো।
Read More
পার্থর সম্পত্তিতে এবার নাম জড়ালো ‘ভাগ্নে’রও

পার্থর সম্পত্তিতে এবার নাম জড়ালো ‘ভাগ্নে’রও

শান্তিনিকেতনে পার্থ চ্যাটার্জির রয়েছে ৭টি বাড়ি,একটি ফ্ল্যাট এবং খোয়াইয়ের কাছে কয়েক বিঘা জমি। এইসব সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে রয়েছেন তা তদন্ত করার সময় প্রাথমিকভাবে সামনে এসেছিল শিক্ষিকা মোনালিসার নাম। কিন্তু তিনি সেই অভিযোগ অস্বীকার করেন। এরপর সামনে আসে রাজিব দে নামের এক ব্যক্তির নাম। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব দে নামের ছেলেটি পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নে হিসেবে পরিচিত এলাকায়। পার্থ চট্টোপাধ্যায়ের ৭টি বাড়ির মধ্যে একটি বাড়ি তিতলির গায়ে রাজিব দে'র নামও লেখা রয়েছে। গত ২ মাস আগেও এই বাড়িতে প্রায়ই আসতেন রাজীব দে। এখন আর আসেন না।
Read More
‘বঙ্গবিভূষণ’ পুরস্কার ফেরালেন নোবেলজয়ী অমর্ত্য সেন!

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার ফেরালেন নোবেলজয়ী অমর্ত্য সেন!

রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ বর্তমানে বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরছেন না অমর্ত্য সেন, জানানো হল পরিবার সূত্রে। কিন্তু কী কারণে 'বঙ্গবিভূষণ' (Banga Bibhushan) পুরস্কার নিচ্ছেন না, সেই নিয়ে কিছু জানানো হয়নি পরিবারের তরফে। সোমবার রাজ্য় সরকারের তরফে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদানের আয়োজন হয়েছে। অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও (Abhijit Vinayak Banerjee) সম্মান প্রদানের কথা। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে, অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল যে, তিনি রাজ্য় সরকারের সম্মান নিচ্ছেন না। তিনি বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু ভার্চুয়াল মাধ্যমেও তো সম্মানগ্রহণ করা যেত! তাই…
Read More
ব্রেকিং: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার  জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত!

ব্রেকিং: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত!

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত। এদিন ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার ফের তাঁকে আদালতে তোলা হবে। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা চলাকালীন একই সঙ্গে অর্পিতারও মামলার শুনানি হবে বলে সূত্র মারফত জানা গেছে। আজ, রবিবার দু'ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পরেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অর্পিতা মুখার্জিকে। উল্লেখ্য,শনিবার অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে আচমকা তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। আর সেখানেই উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ২১ কোটি নগদ টাকা। সঙ্গে বিপুল অঙ্কের গয়না, বৈদেশিক মুদ্রা এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র।
Read More