editor

10320 Posts
ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

আজ দু'ঘণ্টা স্বাস্থ্যপরীক্ষা করার পরেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অর্পিতা মুখার্জিকে।শেষ শুনানি। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালতে। তবে সূত্রের খবর, শুনানিতে ইডির তরফ থেকে জানানো হয়েছে, ' যা পাওয়া গিয়েছে তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।' অর্পিতার ফ্ল্যাটে শনিবারর আচমকা তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর সেখানেই উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ২১ কোটি নগদ টাকা। সঙ্গে বিপুল অঙ্কের গয়না, বৈদেশিক মুদ্রা এবং বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র। গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পরেই গ্রেপ্তার করা হয় অর্পিতা মুখার্জিকেও। আজ শারীরিক পরীক্ষা করার পর ব্যঙ্কশাল আদালতে তোলা হয়েছিল তঁকে।   যদিও তাঁর বাড়ি থেকে প্রাপ্ত বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে এখনও নিশ্চুপ তিনি। আদালতে…
Read More
চপ মুড়ি খাইয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

চপ মুড়ি খাইয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

মুড়ি ওপর জিএসটি প্রকোপের বিরুদ্ধে এলাকাবাসীকে মুড়ি ও চপ খাইয়ে অভিনব প্রতিবাদ দেখা গেল দুর্গাপুরে। আজ, রবিবার সকালে দুর্গাপুর স্টিল টাউনশিপের ৯ নম্বর ওয়ার্ডে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি হয়। ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন। কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সহ এলাকাবাসী। প্রায় ৫০০ জন এলাকাবাসীকে এদিন মুড়ি ও চপ খাওয়ানো হয়।
Read More
৪৫ লাখ পেয়েও ফিরিয়ে দিলেন ট্রাফিক কনস্টেবল

৪৫ লাখ পেয়েও ফিরিয়ে দিলেন ট্রাফিক কনস্টেবল

রাস্তায় পরিত্যক্ত ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন ট্রাফিক কনস্টেবল। আর সেই ব্যাগের ভিতরেই ছিল ৪৫ লক্ষ টাকা। কিন্তু নুজরবিহীন সততার পরিচয় দিয়ে সম্পূর্ণ টাকা ভর্তি ব্যাগটিই স্থানীয় থানায় গিয়ে জমা করে আসলেন সেই কনস্টেবল। ঘটনা ছত্তিসগড়ের রাইপুরের। সেখানের কায়াবন্ধ পোস্টে কর্মরত নীলাম্বর সিনহা সকালে ডিউটি করার সময় ওই টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায়।
Read More
অশেষ প্রাপ্তি

অশেষ প্রাপ্তি

পুনরায় বাঁচবার একভাগ ফিরে দেখতে চাই ততক্ষণে রঙ্গমঞ্চ একেবারে কালো । হয়তো দর্শকদের দীর্ঘদিনের কঠিন সমালোচনায় বিরতি টেনেছে প্লট এবং চরিত্র উভয়ই । একরাশ অন্ধকার কেবল ব্যর্থতার বুড়ো আঙ্গুল দেখিয়ে অনর্গল হাসছে । সময়ের প্রতিবন্ধকতা অব্যাহত চেষ্টার বিরূপ প্রতিক্রিয়া মনে করায় প্রতিটি রাতে স্বপ্নের মৃত্যু । তবে, এখানেই কি যবনিকা পতন! সমাগত অন্তিমকাল! অথচ, কোনো এক অদৃশ্য বাঁধন অনবরত তার সর্বশক্তি দিয়ে সিঞ্চিত করে চলেছে দাঁড়াবার মনোবল । সে যে শাশ্বত ভালোবাসা পতিতকেও নব ছাচে গড়তে পারে ঈশ্বরীয় প্রতিমায়।
Read More
জামাই আদর 

জামাই আদর 

আচ্ছা, জষ্ঠি মাসের ঠা-ঠা রোদ্দুর আর প্যাচপেচে গরমে মানুষের সব রস যখন শুকিয়ে কিসমিস হওয়ার জোগাড় তখন আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি হরেকরকম ফল এত রসালো হয়ে ওঠে কেন বলুন দেখি? কেনই বা ঝাঁকে  ইলিশ সমুদ্রের লোনাজল ছেড়ে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার মিষ্টি জলের দিকেই ছুটে আসে? আর কেনই বা মাথার ঘাম ছানায় ফেলে বাংলার ময়রারা ক্ষেপে ওঠে কে কার চাইতে পাল্লা দিয়ে ভাল ক্ষীরদই, ছানাবড়া, রসগোল্লা, তালশাঁস, সন্দেশ, রাবড়ি এসব বানিয়ে তাক লাগিয়ে দেবে। কারণ একটাই।স-ব ঐ জামাই বাবাজীদের পাতে পড়বে বলে। বলবেন সে আবার কী! শুধু জামাই বাবাজী কেন? রসিকজন মাত্রেই তো ফি-বছর এই সমস্ত রসালো…
Read More
নুন(পর্ব ২ )

নুন(পর্ব ২ )

কিন্তু শক খেলাম ২০০২ সালে। দু মানুষ উঁচু আর তিন মানুষ চওড়া। কিলোমিটার হিসেবে লম্বায় প্রায় কলকাতা থেকে আগ্রা। পুরোটাই ঘন কাঁটাগাছের বেড়া। যে কাঁটাগাছের বেড়া তৈরি করতে ব্যয় হয়েছিল অনেক পরিশ্রম। ১৮৬৯ সালে শুধু দেড় হাজার টন কাঁটাগাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে এই বেড়া তৈরি করা হয়েছে । কয়েক হাজার সেপাই অতন্দ্র প্রহরায় রয়েছে যাতে এই কাঁটাগাছের বেড়া পেরিয়ে কেউ একশো গ্রাম লবণও এদিক থেকে ওদিকে না নিয়ে যেতে পারে। অবিশ্বাস্য মনে হচ্ছে তো? দাঁড়ান, দাঁড়ান! ব্রিটিশ শোষণের গল্প কি শেষ হওয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কলোনিয়াল ব্রিটিশ গভর্নমেন্টের  তৈরি এই গ্রেট হেজ অফ ইন্ডিয়া (great…
Read More
অসুস্থ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

অসুস্থ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

সাড়ে সাত ঘন্টার জেরার মাঝেই অসুস্থ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি মামলায় আজ, শুক্রবার সাত সকালেই মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। তারপরেই টানা জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই তাঁর বাড়িতে চিকিৎসার জন্য ডেকে আনা হয়েছে ডাক্তারকে। জানা গিয়েছে, রাজ্যের মোট ১৩টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। ইতিমধ্যে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে ইডি যে সকল তথ্য পেয়েছে, তাতে টাকার বিনিময়ে কম নম্বর প্রাপ্ত ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়েছে। তাতে শিক্ষা দফতরের একাংশ এবং জেলা স্তরে এই চাকরি প্রদানের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। দফতরের তৎকালীন মন্ত্রী হিসেবে এই আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তিনি অবগত ছিলেন কিনা…
Read More
অপেক্ষার অবসান! প্রকাশিত সিবিএসই-এর দশম শ্রেণীর রেজাল্ট

অপেক্ষার অবসান! প্রকাশিত সিবিএসই-এর দশম শ্রেণীর রেজাল্ট

অপেক্ষার অবসান। দ্বাদশের পর সিবিএসই বোর্ড প্রকাশিত করল দশম শ্রেণীর রেজাল্ট। আজ, শুক্রবার সকালেই প্রকাশিত করা হয় সিবিএস-এর দ্বাদশ শ্রেণীর ফলাফল। এবার প্রকাশিত হল দশম শ্রেণীর রেজাল্ট। পাশের হার ৯৪.৪০ শতাংশ। দ্বাদশের মতোই দশমেও ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে ছাত্রীরা। ১.৪১ শতাংশ বেশি ছাত্রী দশমের পরীক্ষায় পাশ করেছেন। এবারও প্রথম পাঁচে দক্ষিণের সাফল্য চূড়ান্ত। রাজ্যের মধ্যে প্রথম ত্রিবান্দ্রম, পাশের হার ৯৯. ৬৮%। তারপরে রয়েছে বেঙ্গালুরু, পাশের হার ৯৯.২২%। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই, পাশের হার ৯৮.৯৭%। চতুর্থ স্থানে আজমের, পঞ্চম স্থানে পাটনা। আবারও মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি। মেয়েদের পাশের হার ৯৫.২১%। ছেলেদের পাশের হার ৯৩.৮০%। https://twitter.com/cbseindia29/status/1550404727938351104?cxt=HHwWgIDQrde4koQrAAAA ছাত্রীদের পাশের হার ছাত্রদের…
Read More
কোনও দাদার জলের বোতল বয়ে পঞ্চায়েত ভোটে টিকিট মিলবে না কর্মীদের, হুঁশিয়ারি অভিষেকের

কোনও দাদার জলের বোতল বয়ে পঞ্চায়েত ভোটে টিকিট মিলবে না কর্মীদের, হুঁশিয়ারি অভিষেকের

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে রয়েছে সারা দেশ। এই পরিস্থিতিতে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেই দাবি করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর ঘোষণা, লোকসভা ভোটে বাংলার বাইরেও একাধিক রাজ্যে লড়বে তৃণমূল। এই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন অভিষেক। দল ভাঙানো নিয়ে মোদির দলকে কটাক্ষ করেন তিনি। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া শিবিরের চরম বিপর্যয়ের উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা দু’-চারটে চার আনার নকুলদানা ভাঙিয়ে নিয়ে গিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবে! কিন্তু বাস্তব প্রমাণ করল অন্যকিছু। আরও বেশি (২১৪টি) আসনে জিতে…
Read More
বড় পদ হারাতে চলেছেন মুকুল রায়?

বড় পদ হারাতে চলেছেন মুকুল রায়?

ফের বিপাকে মুকুল রায়! এবার মুকুল রায়ের মন্তব্যকে হাতিয়ার করে আদালতে যাচ্ছে বিজেপি। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের দিন ১৮০ ডিগ্রি ঘুরে মুকুল রায় বলেছিলেন, ‘আমি তৃণমূলকেই ভোট দিয়েছি। হ্যাঁ হ্যাঁ তৃণমূলকেই। এরপরেই তিনি বলে ওঠেন,আমি বিজেপির বিধায়ক নই।’ এই পরিস্থিতিতে ফের একবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। এদিকে, বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা। বলেন,‘আমরা এ বিষয় বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে চাই। আমি অনুমতি দিলেই আমরা ফের আদালতে যাব।’
Read More
ব্রেকিং: কে হলেন দেশের নতুন রাষ্ট্রপতি? জেনে নিন

ব্রেকিং: কে হলেন দেশের নতুন রাষ্ট্রপতি? জেনে নিন

নির্বাচিত হলেন নতুন রাষ্ট্রপতি! শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হলেন রনিল বিক্রমাসিংহে। আজ, বুধবার শ্রীলঙ্কা সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ হয়। দেশের পরিস্থিতি সামাল দিতে কার্যনির্বাহী রাষ্ট্রপতি করা হয়েছিল রনিল বিক্রমাসিংহেকে। নির্বাচনকে কেন্দ্র করে শ্রীলঙ্কার সংসদ ভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের সময় ভবনের অন্তরে কোন সংসদ তার মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
Read More
২১ জুলাই বন্ধ থাকছে কলেজ, বিজ্ঞপ্তি প্রকাশ!

২১ জুলাই বন্ধ থাকছে কলেজ, বিজ্ঞপ্তি প্রকাশ!

২১ জুলাই সমস্ত ক্লাস বাতিলের নির্দেশিকা জারি! নির্দেশিকা জারি করল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একুশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কি কারণে এমন সিদ্ধান্ত সেই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। এদিকে ওয়াকিবহল মনে করছে, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস রয়েছে ধর্মতলায়। ওই দিন ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলেজ পড়ুয়াদের দুর্ভোগের কথা মাথায় রেখে হয়তো কলেজ কর্তৃপক্ষ ওইদিন ক্লাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, কলকাতা শহরের বেশকিছু স্কুল ২১ জুলাই ছুটি ঘোষণা করেছে। এদের মধ্যে বেশকিছু স্কুল অনলাইনে ক্লাস করানোর নোটিস দিয়েছে। অন্যদিকে কিছু স্কুল সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতির বারের…
Read More
লোভে পড়ে ললিতের কাছে যাইনি, স্পষ্ট বার্তা সুস্মিতার

লোভে পড়ে ললিতের কাছে যাইনি, স্পষ্ট বার্তা সুস্মিতার

প্রেমে মশগুল আইপিএল- এর প্রতিষ্ঠাতা ললিত মোদী ও প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। আচমকাই তাদের এই ঘোষণায় নেটিজেনরা তো বটেই, অবাক হয়েছেন  বিনোদন প্রেমী ভারতবাসীও ! আবার এই যুগলের মধ্যে সামঞ্জস্য-অসামঞ্জস্য নিয়েও চলছে আলোচনা।চেহারা থেকে শুরু করে বয়স, সবকিছুর মধ্যে 'পার্থক্য' খুঁজে পেয়েছেন নেটিজেনরা, তা নিয়ে নানা রকম ব্যঙ্গাত্বক কথাবার্তা শুনতে হচ্ছে ললিত-সুস্মিতাকে। তবে মুখ বুজে এসব সহ্য করার পাত্র নন দুজনের কেউই। রবিবার সকালেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত। এরপর বিকেলের মধ্যেই সক্রিয় হয়েছেন সুস্মিতাও। অভিনেত্রী জানান, চারপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি হতাশ। তার স্পষ্ট ব্যাখ্যা, 'আমাকে 'গোল্ড ডিগার' আখ্যা দিয়ে কতরকম সমালোচনাই না হচ্ছে! কিন্তু সেই আমি লোভে ললিতের…
Read More
নুন (প্রথম পর্ব)

নুন (প্রথম পর্ব)

বলুন দেখি, ভারত ভাগ কবে প্রথম হয়েছিল ? জানি, আপনি হৈ হৈ করে বলে উঠবেন - ১৯৪৭ এ! উঁহু! যদি বলি ১৮২৩, খুব অবাক হবেন, না ? দুদিকের ডানা কাটা নয়, পাকিস্তান বাংলাদেশ ছেঁটে ফেলা নয়, আজকের ভারতের বুক চিরে দেওয়া হয়েছিল কাঁটাতারের বেড়া দিয়ে । উত্তর থেকে দক্ষিণ! যাতে এদিক থেকে ওদিক একটা জিনিস না যেতে পারে কি সেই জিনিস ? নুন, হ্যাঁ আমাদের জীবনের অন্যতম অপরিহার্য উপাদান, লবণ! আজকে যে লবণ আপনি পাড়ার মুদি দোকান থেকে আনেন সে লবণের প্রতিটি গুঁড়োয় মিশে আছে রোমহর্ষক ইতিহাস। চীনের প্রাচীর থেকে শুরু করে ফ্রেঞ্চ রেভোলুশন। গুপ্ত সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ…
Read More