editor

11195 Posts
কোচবিহারে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

কোচবিহারে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের রামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এর জাল ধোয়া বালা বাড়ি এলাকায় ধনো বর্মন(৫৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবারের দাবি ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। গতকাল রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ওই ব্যক্তি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির কিছুটা দূরে রাস্তায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে দেয়। তাদের দাবি কে বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে আগে সেই তদন্ত করতে হবে। তারপরে মৃতদেহ পুলিশের হাতে দেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র…
Read More
রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস

রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস

১৯৮৮ সালে ৪ঠা আগস্ট খাদ্যে ভেজাল তেল ব্যবহারের প্রতিবাদে আন্দোলনে শহীদ রবিন, বিমান,হায়দারের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদ দিবস পালন করলো যুব তৃণমূল কংগ্রেস। ১৯৮৮ সালের রাজ্যের বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ভেজাল তেল খেয়ে বহু শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে। সেই ঘটনার প্রতিবাদে ৪ঠা আগস্ট যুব তৃণমূল কংসের পক্ষ থেকে ভেজাল তেলের প্রতিবাদে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে কোচবিহারের রবিন, বিমান, হায়দারের মৃত্যু হয়। এই শহীদ দের স্মরণ করতে আজ সাগরদিঘী পাড়ে অবস্থিত শহীদ বেদীতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করা হয়। একই সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণসভার আয়োজন করা হয়।
Read More
শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘রান ফর ভারত’ দৌড়ের

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘রান ফর ভারত’ দৌড়ের

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে রান ফর ভারত দৌড়ের। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এমনটাই জানান আয়োজক সংস্থার সদস্যরা। জানা গিয়েছে, বনবাসী কল্যাণ আশ্রমের পক্ষ থেকে আগামী ১৩ ই আগস্ট এই দৌড়ের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের সামনে থেকে দৌড় শুরু হবে এবং শেষ হবে শালবাড়ি এলাকায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের কার্যালয়ের সামনে গিয়ে। এই দৌড়ে ১৩ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত সকলে অংশগ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থার সদস্যরা।
Read More
সামনে এলো ‘কাবুলিওয়ালা’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর ঝলক

সামনে এলো ‘কাবুলিওয়ালা’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর ঝলক

রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা' বাঙালির আবেগ। আফগানিস্তানের কাবুলিওয়ালার সঙ্গে ছোট্ট মিনির গল্প কত মানুষের হৃদয় ছুঁয়েছে! আর তাই আবার পর্দায় ফিরছেন আফগানিস্তানের কাবুলিওয়ালা। এবার 'কাবুলিওয়ালা' চরিত্রে পর্দায় আসছেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার (১ আগস্ট) ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তীর প্রথম ঝলক দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক গল্পের কথা মাথায় রেখে ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুমন ঘোষ। ১৯৬৫ সালের প্রেক্ষাপটে তিনি গল্পটি বুনেছেন। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং জিও স্টুডিও। চলতি বছরের বড়দিনে ছবিটি মুক্তি পাবে। এদিকে, মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত প্রজাপতি 2022 সালের ডিসেম্বরে মুক্তি পায়। দেবের প্রযোজনা সংস্থার এই ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে বলে দর্শকরা…
Read More
সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত এক

সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত এক

সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত পাচারকারীর। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম মোকলেশ্বর হক(৩৫), ওই মৃত ব্যক্তি দিনহাটার নয়ারহাট এলাকার বাসিন্দা। অভিযোগ, ভোর রাতে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে ইচ্ছাগঞ্জ এলাকায় জমায়েত হয়। সেই সময় বিএসএফ জওয়ানরা বাধা দিলে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারী ওই দল। সেই সময় বিএসএফ গুলি চালালে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে ৫টি গরু ও ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য…
Read More
স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল আজ

স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল আজ

দিনহাটা শহরের গোসানি রোডে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে দিনহাটা পুর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। বুধবার এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার রঞ্জিত মন্ডল, পুরসভার স্বাস্থ্য আধিকারিক বিদ্যুৎ কমল সাহা, পুরসভার এক্সিকিউটিভ আধিকারিক অলক সেন,ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ প্রমুখ। এটি পুরসভা এলাকার তৃতীয় সুস্বাস্থ্য কেন্দ্র বলে পুর প্রধান জানান।
Read More
শিলিগুড়িতে পালিত হল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠা দিবস

শিলিগুড়িতে পালিত হল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠা দিবস

শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফে শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাব এর ১০৪ তম এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সপ্তম তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ইস্টবেঙ্গল রোডকে লাল হলুদ বেলুন এবং ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা দিয়ে সজিয়ে তোলা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বাসুদেব ঘোষ। পরবর্তীতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি ক্লাবের ইতিহাস নিয়ে বক্তব্য তুলে ধরেন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা।এদিন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কার্যকরী সভাপতি মদন ভট্টাচার্য বলেন, "আমাদের লড়াই কলকাতা ফুটবল লিগ দিয়ে শুরু হয়ে গেছে। এবারের ফুটবল টিমও খুব ভালো হয়েছে।"
Read More
শতবর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল

শতবর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল

শতবর্ষে পা রাখল কোচবিহারের রাজ আমলের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল। আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র, ছাত্রী, এবং প্রাক্তন শিক্ষকরাও এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল থেকে এই শোভাযাত্রা বের হয় এবং কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার কোচবিহার মহারাজার নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলেই সেই শোভাযাত্রা শেষ হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের ঐতিহ্য এবং রাজ আমলের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা বিশেষ ট্যাবলো তৈরি করা হয়েছিল। আগামী এক বছর যাবত স্কুলের শতবর্ষ উপলক্ষে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি…
Read More
বঙ্গাইগাঁওয়ে পুলিশ সুপারিনটেনডেন্টসের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

বঙ্গাইগাঁওয়ে পুলিশ সুপারিনটেনডেন্টসের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২৮শে জুলাই বঙ্গাইগাঁওয়ের পুলিশ সুপারিনটেনডেন্টস (এসপি) এর দুই দিনের সম্মেলনের প্রথম কার্যক্রমে অংশ নিয়েছিলেন।সম্মেলনে ভাষণ দিয়ে আসামের মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের জনসাধারণ এবং অভিযোগকারীদের সদস্যদের সাথে সুশীল ও ভদ্র ভাষায় যোগাযোগ করার আহ্বান জানান। বিদ্রোহমুক্ত আসাম অর্জনের জন্য মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে পরীক্ষা করতে বলেছিলেন কীভাবে ভারতীয় সেনা কর্মীদের সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার করে রাজ্যকে মুক্ত করা যায়।এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যে বিদ্রোহ অনেকাংশে পরাজিত হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সিএম সরমা বলেছিলেন যে আসামে ২০১৮-২০২০ সালে জব্দ করা মাদকের বার্ষিক গড় বাজারের হার ছিল ১৯৬.৪৩ কোটি টাকা যা ২০২৩ সালে  বার্ষিক ৭৩০কোটি রুপি…
Read More
অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলিগুড়িতে শুরু হলো ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ

অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলিগুড়িতে শুরু হলো ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ

দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস এসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটির তরফে অনুষ্ঠিত হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ। প্রদীপ জ্বালিয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ দিলীপ বর্মন। শনিবার শিলিগুড়ির প্রধাননগর এলাকার নবাঙ্কুর সংঘের হল ঘরে এই যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।এদিন প্রদীপ প্রজ্বলন করে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ দিলীপ বর্মন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়, দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক শিব হাজরা সহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। এই চ্যাম্পিয়নশিপকে মোট তিনটি বিভাগে ভাগ করা হয়েছে ৯ থেকে ১৩, ১৪ থেকে ১৮ ও ১৯ থেকে ২৮ বছর। মোট চারটে ইভেন্টে…
Read More
তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি

তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি

তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ির ৩৯ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ১২টা নাগাদ একদল দুষ্কৃতী হামলা চালায় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে। প্রথমে বাড়ির বাইরে থাকা ইলেকট্রিক খুঁটির লাইট, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপরই দুষ্কৃতীরা তৃণমূল নেতার বাড়ির চারিদিকে থাকা টিনের বেড়া ভাঙচুর করে। সঙ্গে চলতে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ। প্রায় আধঘন্টা ধরে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছাড়ায়।…
Read More
ইনস্টাগ্রাম রিল বানানোর জন্য শিশুকে বিক্রি করলেন এক দম্পতি

ইনস্টাগ্রাম রিল বানানোর জন্য শিশুকে বিক্রি করলেন এক দম্পতি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একটি চমকে দেওয়া ঘটনা ঘটেছে যেখানে এক দম্পতি ইনস্টাগ্রাম রিল তৈরি করতে  আইফোন কেনার জন্য তাদের ৮মাস বয়সী শিশুকে বিক্রি করেন বলে জানা গেছে।পশ্চিমবঙ্গ পুলিশ সফলভাবে শিশুটির মা যার নাম সাথী এবং যে মহিলা শিশুটিকে কিনেছিলেন প্রিয়াঙ্কা ঘোষকে গ্রেপ্তার করতে পারলেও শিশুটির বাবা জয়দেব পলাতক রয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন প্রতিবেশীরা সেই দম্পতির অদ্ভুত আচরণ দেখে এবং তাদের ৮ মাস বয়সী ছেলের অনুপস্থিতি লক্ষ্য করে পুলিশকে খবর দেয়। তাদের সন্তান হঠাৎ করে নিখোঁজ হওয়ার পরেই তারা একটি আইফোন কিনে নেয় এই ব্যাপারটা প্রতিবেশীদের আশ্চর্য লেগেছিল।পুলিশের মুখোমুখি হওয়ার পরে মা স্বীকার করেন যে তারা শিশুটিকে বিক্রি…
Read More

স্মৃতির হিমালয় যখন বই হয়ে ধরা দেয়

পার্থ নিয়োগী ঃ ভারতীয় সংস্কৃতি তথা আধ্যাত্মিকতার ক্ষেত্রে হিমালয় এক বিশাল ভূমিকা নিয়ে আছে। দেশ বিদেশের বহু মানুষ ও পর্যটকরা তাই বারবার ছুটে যায় হিমালয়ে। প্রাচীন কাল থেকে হিমালয়কে নিয়ে লেখা হয়েছে বহু বই। তবুও আজ হিমালয় রয়ে গেছে অজানা। এই বিশ্বে বহু মানুষ আছে যাদের কাছে পাহাড় ভালো লাগেনা। তাই তাদের কাছে হিমালয় থেকে গেছে ব্রাত্য। তবে এর বিপরীতে এমন কিছু মানুষ আছে যাদের কাছে প্রথম দিকে হিমালয় অত ভালো না লাগলেও , পরবর্তী সময়ে সেই হিমালয় হয়ে গিয়েছে তাদের ভালোবাসার অন্যতম প্রধান স্থান। আর সেই ব্যাক্তিরা যদি হিমালয়কে নিয়ে বই লেখে তবে সেই বই নিয়ে পাঠকের আগ্রহ একটু…
Read More
ডেঙ্গু রুখতে জলপাইগুড়ি সদর ব্লকে বিতরন করা হল ৭৩ হাজার গাপ্পি মাছ

ডেঙ্গু রুখতে জলপাইগুড়ি সদর ব্লকে বিতরন করা হল ৭৩ হাজার গাপ্পি মাছ

রাজ্যের অন্যান্য জেলার মতো জলপাইগুড়ি জেলাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও গত বারের তুলনায় এবারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবী স্বাস্থ্য দপ্তরের। শহরের পাশাপাশি যাতে গ্রামেও ডেঙ্গু না ছড়িয়ে পরে তার জন্য জলপাইগুড়ি সদর ব্লকে ৭৩ হাজার গাপ্পি মাছ বিলি করলো মৎস্য দপ্তর। শুক্রবার জলপাইগুড়ি বিডিও অফিস থেকে ভিলেজ রিসোর্স পার্সনদের হাতে এই মাছের চারা গুলি তুলে দিলেন ব্লক মৎস্য আধিকারিক। জানা গেছে, ভিলেজ রিসোর্স পার্সনরা আজ ওই গাপ্পি মাছ গুলিকে নির্দিষ্ট জলাশয় গুলিতে ছেড়ে দিয়েছে। মৎস্য আধিকারিক কৌশিক মাইতি বলেন, "মশার লার্ভা খেয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করে গাপ্পি মাছ। আমরা আজকে জলপাইগুড়ি সদর ব্লকে ৭৩ হাজার গাপ্পি…
Read More