16
Jun
মধ্যশিক্ষা পর্ষদের দফতরে সিবিআই-এর ৬ সদস্যের প্রতিনিধি দল। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত ভার হাতে নিয়েই সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আসে সিবিআই। প্রাথমিকে বেআইনি নিয়োগের অভিযোগে আদালতের নির্দেশে ইতিমধ্যেই ২৬৯ জনের চাকরি বাতিল করা হয়েছে৷ সেই মামলার তদন্তেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আজ সকাল ৯টা ১৫ নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে পৌঁছয় সিবিআই-এর আধিকারিকরা। তবে কল্যাণময় গঙ্গোপাধ্যায় দফতরে না থাকায় পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই৷ তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলেই সূত্রের খবর। পাশাপাশি ডিরোজিও ভবনে তল্লাশিও চালাচ্ছে সিবিআই৷ অ্য়াডমিন-সহ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গেও কথা বলছেন অফিসাররাষ সূত্রের খবর, বিগত তিন দিন ধরে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন…
