editor

11195 Posts
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ। গীতালদাহ এক নং গ্রাম পঞ্চায়েতের ৬/২৯২ নং বুথে নির্দল প্রার্থী আব্দুল জলিল মিয়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে, গতকাল আনুমানিক রাত ১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গুন্ডাবাহিনী ওই নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা ওই নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে নির্দল প্রার্থীর ছেলের বউ এর মাথায় বন্দুক ঠেকায় এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এছাড়াও প্রানে মারার হুমকি দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
Read More
গৌহাটিতে কঙ্গনা, পূজা দিলেন কামাখ্যা মন্দিরে

গৌহাটিতে কঙ্গনা, পূজা দিলেন কামাখ্যা মন্দিরে

'ইমার্জেন্সি' ছবির টিজারে ইন্দিরা গান্ধীর চরিত্রে নজর কেড়েছেন কঙ্গনা। এদিকে বুধবার বড় খবর দিলেন এই অভিনেত্রী। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বন্ধু ও প্রযোজক সন্দীপ সিং-এর সঙ্গে যৌথভাবে পর্দায় 'ম্যাগনাম ওপাস' উপস্থাপন করবেন কঙ্গনা। এই খবর জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই কামাখ্যায় হাজির হন এই অভিনেত্রী। এদিন গুয়াহাটির এই শক্তিপীঠে হাজির হয়ে পূজা দিলেন কঙ্গনা।পরনে পানাফুল রঙা সালোয়ার কামিজ। মাথায় তিলককাটা। খালি পা। এদিন কঙ্গনা গুয়াহাটির এই শক্তিপীঠে হাজির হয়ে পুজো দেন। রঙিন সালোয়ার কামিজ পরা। মাথায় তিলক, খালি পা। গলায় বেনারসি কাপড়ের উত্তরীয়। এই অবতারে ধরা দেন কঙ্গনা। কঙ্গনা বরাবরই হিন্দু ধর্মের প্রচারে জড়িত। এমনকি এদিন কামাখ্যা শক্তিপীঠ নিয়ে সোশ্যাল…
Read More
রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা

রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তুললো তৃণমূল ছাত্র পরিষদ, দেখানো হল কালো পতাকা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যপালের পক্ষ থেকে মোট ১৪ জন সহ উপাচার্যকে নিয়ে আজ এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। ১৪ জনের মধ্যে ১৩ জন আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই বৈঠক ঘিরেই উত্তেজনা দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাজ্যপাল অবৈধভাবে এই উপাচার্যদের নিয়োগ করেছেন। এরই প্রতিবাদে তারা এই বৈঠককেও অবৈধ বলে কটাক্ষ করেন। এরই বিরোধিতা করে এদিন তাদের এই বিক্ষোভ চলে। রাজ্যপালের কনভয় বিশ্ব বিদ্যালয়ে পৌঁছতেই তার কনভয় ঘিরে ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয়…
Read More
ফের গুলি চললো দিনহাটার গিতালদহে

ফের গুলি চললো দিনহাটার গিতালদহে

ফের গুলি চললো দিনহাটার গিতালদহে। মঙ্গলবার রাতে গিতালদহের ভোরাম গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ৭/২৮৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী বিজলী খাতুনের ভাই শাহিনুর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গিতালদহ-১ অঞ্চল সভাপতি মাফুজার রহমান বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।"তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গতরাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে গিতালদহ ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ভোরাম বুথের তৃণমূল প্রার্থী বিজলী খাতুনের ভাই শাহিনুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে জখম হন। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কোচবিহারের একটি নার্সিংহোমে তাঁকে নিয়ে আসা হয়েছে।
Read More
বনদফতরের পাতা খাঁচায় বন্দী হল একটি লেপার্ড

বনদফতরের পাতা খাঁচায় বন্দী হল একটি লেপার্ড

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় বন্দী হলো একটি লেপার্ড। মঙ্গলবার ভোর সকালে চা বাগানের ১৪ নং সেকসনে খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেরে এলাকার বাসিন্দারা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে। এই বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে। এখন ওবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকদের থেকে শুরু করে গ্ৰামবাসীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্প বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা করার পর লেপার্ডটিকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হলো…
Read More
কাজ শুরু হচ্ছে টাইগার ৩-এর, সিনেমায় থাকছে হলিউড চমক

কাজ শুরু হচ্ছে টাইগার ৩-এর, সিনেমায় থাকছে হলিউড চমক

যশ রাজ ফিল্মসের 'পাঠান' বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকা ব্যবসা করেছে। দর্শকরাও ফিরেছেন প্রেক্ষাগৃহে। পাঠানের সাফল্যের পর এবার টাইগার 3-এর জন্য পা বাড়ালেন আদিত্য চোপড়া। পাঠানে দেখা গিয়েছিল শাহরুখ-সালমানকে। 'টাইগার 3' ছবিতে একই ফ্রেমে ধরা পড়তে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। ছবিতে অ্যাকশনকে প্রাধান্য দিচ্ছেন যশরাজ ফিল্মসের বস। যাতে দর্শকদের কাছে অ্যাকশনটি আরও বিশ্বাসযোগ্য মনে হয়, যশরাজ কোনও আপস করতে রাজি নন। 'টাইগার 3'-এর জন্য 'অ্যাভেঞ্জার্স'-এর অ্যাকশন কো-অর্ডিনেটর নিয়ে আসছেন আদিত্য। মার্ভেল হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। মার্ভেলের 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' হলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল ছবি। সেই ছবির অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন ক্রিস বার্নস। এবার বলিউডে কাজ করবেন তিনি। সালমানের…
Read More
তিস্তা নদীর চরে ফের দেখা মিলল বুনো হাতির দলের

তিস্তা নদীর চরে ফের দেখা মিলল বুনো হাতির দলের

তিস্তা নদীর চরে ফের বুনো হাতির দল। জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে শতাধিক বুনো হাতি। সোমবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের রংধামালি, চাত্রারপাড় পেরিয়ে পাহারপুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরিপাড়া এলাকায় ঢুকে পড়ে‌ছে হাতির দল। স্থানীয় বাসিন্দারা ভোরের দিকে বিশাল হাতির দলটিকে দেখতে পান। সঙ্গে রয়েছে কয়েকটি শাবক হাতি। তিস্তার চর সংলগ্ন এলাকায় হাতির দল ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দা‌দের মধ্যে। বুনো হাতিদের দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে যায় তিস্তা চর এলাকায়। খবর পেয়ে ঘটনা‌স্থলে ছুটে আসে বন বিভাগের কর্মী ও আধিকারিকরা। মানুষ‌কে সাবধান করছেন তারা। জানা গেছে, রবিবার গভীর রাতেই হাতির দলটি বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তা পাড়ে…
Read More
জলপাইগুড়ির ক্রান্তিতে মমতার সভাস্থল পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান

জলপাইগুড়ির ক্রান্তিতে মমতার সভাস্থল পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান

উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট প্রচারে এসেছে তৃনমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ভান্ডানি ময়দানে এক নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন তিনি, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মঞ্চ তৈরির কাজ। সোমবার মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাজ খতিয়ে দেখেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের প্রাক্তন তৃনমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই প্রসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকালের এই সভা একটি ঐতিহাসিক সভার রূপ নেবে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির তৃনমূল নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের সঙ্গে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন এই সভায়।
Read More
আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান। এই বাগানের তৈরি সিটিসি চায়ের সর্বোচ্চ দাম নিলামে পাওয়া গেল ৫১৬ টাকা কেজি। বিষয়টি নিয়ে খুব খুশি চা বাগানের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ শ্রমিক‌রা। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বরাবর‌ই উৎকৃষ্ট মানের চা-উৎপাদন করা হয়। সর্বোচ্চ মানের দিক থেকে এবছর আরও একটি সাফল্যের পালক যুক্ত হল এই বাগানে। ২১ মে ছিল আন্তর্জাতিক চা দিবস। সেই দিন এই বাগান থেকে তোলা চা পাতা থেকে যে চা তৈরি হয়েছিল ডুয়ার্স ও তরাইয়ের সিটিসি বিভাগে সেই চায়ের সর্বোচ্চ দাম উঠল নিলামে। এই প্রসঙ্গে চা বাগানের ডেপুটি…
Read More
নির্দল প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থী এবং তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকার ৭/২৪২ নং বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। অভিযোগ ৭/২৪২ নম্বর বুথে নির্দল প্রার্থী সাহাবী বেওয়ার বাড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলা চালানো হয়। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয় এবং গুলিও চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More
নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছে চা বলয়ের এক যুবক, খুশির হাওয়া চা বাগান এলাকায়

নিট ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছে চা বলয়ের এক যুবক, খুশির হাওয়া চা বাগান এলাকায়

শঙ্খজিৎ দাস কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকার সবজি বিক্রেতার ছেলে। পড়াশুনোতে ভালো সে ছোট বেলার থেকেই। ছেলের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে তাকে পড়াশুনো ছেড়ে অন‍্য কাজ করার কথা কখনও বলেননি তার বাবা বিদ‍্যুৎ দাস। চা বাগান এলাকায় চিকিৎসকের দেখা মেলেনা। শঙ্খজিৎ দেখেছে দ্রুত চিকিৎসা না পেয়ে এলাকায় অকালেই অনেকে প্রাণ হারিয়েছেন। মনে তার জেদ চেপে বসে চিকিৎসক হওয়ার। সবজি বিক্রেতা হলেও ছেলেকে ভাল স্কুলে পড়িয়েছেন তার বাবা বিদ‍্যুৎ দাস।নিট ইউজি-র জন‍্য প্রশিক্ষণ দিতে পারেননি। কারণ প্রশিক্ষকের অভাব। আর দুরে গিয়ে প্রশিক্ষণ দেওয়ান সম্ভব ছিল না। তাই অনলাইনে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত পরীক্ষায় বসে শঙ্খজিৎ। আর এরপরে বাজিমাত। খুব তাড়াতাড়ি বাইরে মেডিকেল…
Read More
শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পায় তাদের পার্টি অফিসে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় দমকল বিভাগের পাশাপাশি এলাকার সমস্ত বিজেপি কর্মীদের। খবর দেওয়া হলে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে অফিসের ভেতরে থাকা সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে যায়। এই ঘটনায় অফিসের ভেতরে থাকা একটি মোটর সাইকেল সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর কাজ করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ওয়ার্ডে যাতে বিরোধীদের কোনরকম অফিস না থাকে সেই কারণেই আমাদের এই কার্যালয় জ্বালিয়ে দেওয়া…
Read More
৪৬ বছর পর ফুটবল মাঠে লেবাননকে হারাল ভারতীয় টিম

৪৬ বছর পর ফুটবল মাঠে লেবাননকে হারাল ভারতীয় টিম

দীর্ঘ ৪৬ বছর পর ফুটবল মাঠে  লেবাননকে হাড়িয়ে ভারতীয় দল জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ। সর্বভারতীয় ফুটবল সংস্থা ২০১৮ সালে নেহরু কাপের আদলে চারদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করেছিল যেখানে প্রথমবারই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৯ সালে অবশ্য ভারতের মাটি থেকে ট্রফি জিতে নিয়ে গেছিল উত্তর কোরিয়া। এবার আবার আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপে রবিবারের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের দেশে ফেরাল ভারত।টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত ও লেবানন মুখোমুখি হয়েছিল। দেশের মাটিতে টানা ৬ ম্যাচ কোনও গোল না করে ট্রফি জিতে  নিল ভারতীয় দল।  সুনীল ছেত্রীর(Sunil Chhetri)দলের জন্য বিরাট অঙ্কের  অর্থ পুরস্কার হিসেবে  ঘোষণা করেন ওড়িশার  মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক(Naveen Patnaik)। গোলশূন্য…
Read More
সমাজের ধারনা ‘হা ঠিক  হ্যায়, লাড়কা  হ্যায়  ম্যানেজ কর লিয়া হোগা ইসনে’।

সমাজের ধারনা ‘হা ঠিক  হ্যায়, লাড়কা  হ্যায়  ম্যানেজ কর লিয়া হোগা ইসনে’।

সাম্প্রতিক মুক্তি পাওয়া " ব্লাডি ড্যাডি " ছবিতে শহিদ কাপুরের সাথে শেষ বারের মতো দেখা গিয়েছিল সুনামধন্য অভিনেতা রাজীব খান্ডেলওয়ালকে।এক সাক্ষাৎকারে তিনি কাস্টিং কাউচ এর মুখোমুখি হওয়ার  আপত্তি জানিয়েছেন এবং এর সাথে মোকাবিলা করার  কথাও জানিয়েছেন। (টিভি, চলচ্চিত্র, ওটিটি) এর মতো  বিনোদনের সমস্ত ঘরানায় ব্যাপকভাবে স্বীকৃতীপ্রাপ্ত একজন অভিনয়শিল্পী  কাস্টিং কাউচের সম্মুখিন হওয়ার অভিজ্ঞতা বিষয়ে জানিয়েছেন যে তিনি ভাল কাজ করতে চান কিন্তু ইন্দুর দৌড়ের অংশ হতে চান না। রাজীব খান্ডেলওয়ালকে শেষবার  'ব্লাডি ড্যাডি'-তে দেখা গিয়েছিল। সেটে কাস্টিং কাউচ এবং নিরাপত্তার বিষয়ে তার মতামত শেয়ার করেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান " নিরাপত্তা নিয়ে মহিলাদের তুলনায় পুরুষরা কাস্তিং কাউচের রিপোর্ট  কম  করে।…
Read More