editor

10320 Posts
বাতিল হল গ্রুপ ডি নিয়োগের বোর্ড, বৈঠকে বড় সিধান্ত রাজ্য সরকারের

বাতিল হল গ্রুপ ডি নিয়োগের বোর্ড, বৈঠকে বড় সিধান্ত রাজ্য সরকারের

রাজ্যে গ্রুপ ডি নিয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। উত্তরবঙ্গে সফরের আগে আজ সোমবার নবান্নে ছিল মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক থেকে গ্রুপ ডি নিয়োগের বোর্ড বাতিল করে রাজ্য মন্ত্রিসভা। সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে গ্রুপ ডি পদে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে সরকারের বিভিন্ন দফতরের গ্রুপ-ডি বিভাগে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন । তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি রিপিল বিল আনতে হবে সরকার পক্ষকে। সেই রিপিল বিলের মাধ্যমে বিধানসভার অনুমতি নিয়েই গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করা হবে। উল্লেখ্য, রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হওয়ার পর একবারই নিয়োগ…
Read More
হাজারো বছরের পুরনো এক রহস্যময় শিবলিঙ্গ

হাজারো বছরের পুরনো এক রহস্যময় শিবলিঙ্গ

আমেদাবাদ থেকে মাত্র ৭৫ কিমি দূরে, বরসাদ রোডের আনন্দের জিতোদিয়া গ্রামে বহু প্রাচীন, প্রায় হাজার বছরের প্রাচীন বৈজনাথ মহাদেব মন্দিরে অবস্থিত স্বয়ম্ভু শিবলিঙ্গ থেকে পবিত্র জল বের হয়। হাজার বছর ধরে প্রবাহিত এই জলের রহস্য আজও অধরা। এই প্রাচীন মন্দিরটি প্রায় 1017 বছরের পুরনো। কথিত আছে এখানে ভীম পূজা করেছিলেন : পৌরাণিক কাহিনি অনুসারে, বর্তমান জিতোদিয়া গ্রামের স্থানটি বহু বছর আগে 'হিন্দবা-বন' নামে বিখ্যাত ছিল। সেই সময় ভীম হিড়িম্বা কে বিয়ে করেন এবং তার সাথে এই বনে থাকতেন। কথিত আছে যে ভীম শিবকে পূজা করার জন্য শিবলিঙ্গের সন্ধান করেছিলেন, তখন এই শিবলিঙ্গটি জান্ডিয়ার মাঝখানে পাওয়া গিয়েছিল, যা ভীম পূজা করেছিলেন।…
Read More
একশো দিনের কাজের বকেয়া টাকা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

একশো দিনের কাজের বকেয়া টাকা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

একশো দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র দেয়নি এই অভিযোগে মোদী সরকারকে নিশানা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। কিন্তু তাতেও লাভ হয়নি। তাই এবার আন্দোলনের পথ বেছে নিয়েছে রাজ্যের শাসক দল। আগামী ৫,৬ জুন রাজ্যের প্রত্যেকটি ব্লকে একশো দিনের বকেয়া টাকার দাবিতে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একশো দিনের কাজের বকেয়া টাকা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন,‘একশো দিনের কাজের টাকা কেন্দ্র মিটিয়ে দিলে সেই টাকা পঞ্চায়েত ভোটে ব্যবহার করবে তৃণমূল।’ এদিকে,অগ্নিমিত্রা পালের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন,‘এইজন্য আসানসোলের মানুষ অগ্নিমিত্রা পালকে প্রত্যাখ্যান করেছেন।’
Read More
মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি জঙ্গলমহল সফর শেষ করেছেন তিনি। এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগরা। ওইদিনই বাগডোগরা থেকে হেলিকপ্টারে করে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছবে মুখ্যমন্ত্রী। সোমবার রাতে মালঙ্গী ফরেস্ট…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পদত্যাগ করলেন সমস্ত মন্ত্রী

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পদত্যাগ করলেন সমস্ত মন্ত্রী

সমস্ত মন্ত্রীদের পদত্যাগ করতে বললেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ক্যাবিনেট মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে ওড়িশায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পদত্যাগ করলেন রাজ্যের সমস্ত মন্ত্রী। একইসঙ্গে পদত্যাগ করলেন বিধানসভার স্পিকারও। সূত্রের খবর, রবিবার দুপুর ১২টায় নতুন মন্ত্রীরা শপথ নেবেন। উল্লেখ্য, ওড়িশার শাসক দল বিজু জনতা দল (BJD) গতকাল ৩টি রাজ্যসভার আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। পাশাপাশি ব্রজরাজনগর বিধানসভা কেন্দ্র- এ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে তারা।
Read More
শিশুকে টাকার লোভ দেখিয়ে মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা সন্ন্যাসীর

শিশুকে টাকার লোভ দেখিয়ে মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা সন্ন্যাসীর

পাঁচ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা সন্ন্যাসীর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের অলওয়ারের মালাখেদা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, হঠাৎই মন্দিরের ভেতর দিয়ে চিৎকারের আওয়াজ শুনতে পায় গ্রামের মানুষরা। চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সকলে ছুটে আসেন মন্দিরের দিকে। কিন্তু এসে দেখে মন্দিরের তালা বন্ধ। তার পর মন্দিরের পাঁচিল টপকে ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। শিশুটিকে নগ্ন করে অত্যাচার শুরু করে সন্ন্যাসী। মুহূর্তের মধ্যেই গ্রামবাসী চড়াও হয় ওই সন্ন্যাসীর উপর। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই সন্ন্যাসীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্ন্যাসীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
Read More
কোন জায়গায় গিয়ে কি পাস করলে চাকরি পাওয়া যাবে? মমতার মন্ত্রীর গলায় চাকরি নিয়ে আক্ষেপের সুর

কোন জায়গায় গিয়ে কি পাস করলে চাকরি পাওয়া যাবে? মমতার মন্ত্রীর গলায় চাকরি নিয়ে আক্ষেপের সুর

‘কম ডিগ্রি নিয়ে এলে চাকরি পাওয়া সহজ হচ্ছে। উচ্চশিক্ষায় কাজ কম।’ শনিবার শিক্ষা মেলার সূচনার দিনে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন শোভনদেব বলেন, গ্রাজুয়েশন করার থেকে যদি একটা ছেলে হায়সেকেন্ডারি পাস করে, অনেক জায়গায় এখন চাকরি পাওয়া যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়। সেই এডুকেশন যদি কেউ পড়ে আসে, আমাদের সুযোগ আছে সেখানে ঢুকিয়ে দেওয়ার দু-চারটে লোক। কিন্তু, সেই না পড়ে শুধু গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না। শুধু এম এ পাস করে, কোনও চাকরি পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ১২ লক্ষ পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক। সেখানে পাশ করেছে ৮৬% পরীক্ষার্থী। সেই প্রসঙ্গে কৃষিমন্ত্রী…
Read More
অভিষেকের বিদেশ সফরে নজরদারি ইডির

অভিষেকের বিদেশ সফরে নজরদারি ইডির

আদালতের অনুমতি নিয়ে চোখের চিকিৎসা করাতে দুবাইয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও অভিষেকের বিদেশ সফরে নজরদারি চালাতে চাইছে ইডি। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নজরদারি চালাতে বিদেশমন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন করেছে ইডি। ইডি সূত্রে খবর, দুবাই সরকারের কাছে চিঠিতে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে। পাশাপাশি কয়লা পাচার কান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন, এই তথ্যও চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত যেন কয়লাপাচার কান্ডের তদন্তে তাঁকে ডেকে পাঠানো না হয়। এই আবেদন জানিয়ে ইডি ‘ কে চিঠি…
Read More
SSC মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

SSC মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

এসএসসি মামলা থেকে সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর জায়গায় এলেন বিচারপতি রাজাশেখর মান্থা। জানা গিয়েছে, নতুন করে দায়ের হওয়া এসএসসি মামলা, শিক্ষকদের বদলি মামলা, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত এবং তার বদলি সংক্রান্ত মামলার শুনানি করতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে এখন প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ৬ জুন থেকেই এই ব্যবস্থা কার্যকর হচ্ছে কলকাতা হাইকোর্টে। মূলত, হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের হাতেই যাবতীয় এসব ক্ষমতা। তিনিই ঠিক করেন কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন। মাস্টার অফ রোস্টার বলা হয় প্রধান বিচারপতিকে। সোমবার থেকে এসএসসি মামলার বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা।…
Read More
উরফির বক্ষযুগল আকড়ে আছে দুই হাত, ভাইরাল ভিডিও

উরফির বক্ষযুগল আকড়ে আছে দুই হাত, ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মুখরোচক আলাপের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন উরফি জাভেদ। কখনও নগ্ন শরীরে ফুলের সাজ, কখনও আবার সেফটিপিন বা প্লাস্টিক দিয়ে বানানো ড্রেস পরে নজর কেড়েছেন নেটমাধ্যমে। বলা ভালো, অনেক সময় নিজের পোশাক নিজেই ডিজাইন করেন উরফি। তেমনি এবার নিজের বক্ষযুগল আকড়ে ধরেছে দুটো হাত, মাঝে একটা গোল রিং। কালো স্কার্ট পরে নেটমাধ্যমে ভিডিও শেয়ার করেছেন উরফি। তার এই ভিডিয়ো হু-হু করে ভাইরাল। ছক ভাঙাতেই যে তার আনন্দ। একদিন প্রায় বিনাপোশাকে তো পরেরদিনই একসঙ্গে দুটি প্যান্ট পরে দেখা মেলে তার। কেউ হাসলেও, ভারি বয়েই গেল উরফির। বলিউডে কোনো কাজ না করলেও বলিউড নায়িকাদের চেয়ে কোনো অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি।…
Read More
টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান, বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইমরান খান

টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান, বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইমরান খান

সম্প্রতি আস্থা ভোটে ক্ষমতা থেকে অপসারিত হয়ে প্রধানমন্ত্রীর পদ খুইয়েছেন ইমরান খান। তাঁর জায়গায় এসেছেন শেহবাজ শরীফ। এরপর শেহবাজ সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ জুড়েই চলেছেন তিনি। আর এবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান বলেছেন, নীতি নির্ধারকেরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে পাকিস্তান ৩ অংশে টুকরো টুকরো হয়ে যেতে পারে। এমনকি হারিয়ে ফেলতে পারে পারমাণবিক সক্ষমতাও। মূলত, ওই টিভি সাক্ষাৎকারে ইমরান খানকে জিজ্ঞেস করা হয়, ‘যদি পাকিস্তানের এস্টাবলিশমেন্ট আপনাকে সমর্থন না দেয়, আপনার জনপ্রিয়তাকে মূল্যায়ন না করে—যেমনটা আমরা দেখেছি বেনজির ভুট্টোর বেলায়। তাহলে আপনার আবারও ক্ষমতায় ফেরাটা অসম্ভব হয়ে উঠবে। সে ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ…
Read More
রাজশাসনের ৭০ বছর, জনগণকে ধন্যবাদ জানালেন ৯৬ বছর বয়সী রানি

রাজশাসনের ৭০ বছর, জনগণকে ধন্যবাদ জানালেন ৯৬ বছর বয়সী রানি

রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর পূতি উপলক্ষে আমেরিকায় শুরু হল ‘প্লাটিনাম জুবিলি’ উৎসব। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ব্রিটিশ রাজ দপ্তর থেকে রানির ছবি প্রকাশ করা হয়েছে। প্লাটিনাম জুবিলির প্রাক্কালে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রানি।  বিবিসি জানিয়েছে, রাজ দপ্তর থেকে প্রকাশিত রানির ছবিটি তুলেছেন রানাল্ড ম্যাকেচনি। এ বছরের শুরুর দিকে উইন্ডসর ক্যাসেলে ছবিটি তোলা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, রানি তাঁর বাসভবনে জানালার পাশে একটি কুশনযুক্ত আসনে বেশ সন্তুষ্টচিত্তে বসে আছেন। ঐতিহাসিক বাসভবনের গোল টাওয়ারটি দূর থেকে দেখা যাচ্ছে। ৭০ বছর পূর্তি উপলক্ষে রানি দ্বিতীয় এলিজাবেথ দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, উৎসব আয়োজনের জন্য জনগণকে ধন্যবাদ। এ উৎসব তাঁর জীবনে মাইলফলক…
Read More
আগামীকাল “মাধ্যমিকের রেজাল্ট”… কোথায় দেখবেন?

আগামীকাল “মাধ্যমিকের রেজাল্ট”… কোথায় দেখবেন?

অবশেষে আগামীকাল চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে । গত ৩০ মে বিবৃতি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায়  ১১  লাখ ২৬  হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৫৯ জন এবং ছাত্রী ৬ লাখ ২৬ হাজার ৮০৪ জন।‌ ৪  হাজার ১৫৪ টি পরীক্ষাকেন্দ্রে এবছর পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, পরীক্ষার্থীরা বাড়িতে বসেই কোন কোন ওয়েবসাইটের মারফত জানতে পারবে তাদের পরীক্ষার ফলাফল www.wbbse.wb.gov.in www.wbresults.nic.in www.exametc.com www.results.siksha www.indiaresults.com www.fastresult.in www.schools9.com এবার আসা যাক কিভাবে দেখবেন…
Read More
জানেন কি? খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী’ও ভয় পেয়ে চলেন তাঁর স্ত্রীকে

জানেন কি? খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী’ও ভয় পেয়ে চলেন তাঁর স্ত্রীকে

অনেকে ভাবেন বিবাহিত জীবন সুখের হয়। কিন্তু বিয়ের পর আসল স্বাধীনতাটাই চলে যায়! এর অভিজ্ঞতা বিবাহিত পুরুষেরা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারেন না। কারন এক অজানা ভয় চেপে বসে তাদের মাথায়। অতীতে মহারাজ থেকে রাজা বা জমিদারেরা সবাই একটু না একটু ভয় পেয়ে চলতেন তাঁদের স্ত্রীদের। সেই ধারাও এখনও অব্যাহত রয়েছে। উদাহরণস্বরূপ বলা চলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম। দেশের মানুষের স্বার্থে নিজের জন্য সময় বার করাই যেন অসম্ভব। তবে প্রায় ১৩ বছর পর অসম্ভবই হয়ে উঠল সম্ভব। স্পেশ্যাল স্ক্রিনিংয়ে স্ত্রী সোনালের সঙ্গে অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’ দেখলেন অমিত শাহ। সঙ্গে ছিলেন ছেলে জয় শাহ। ছবি দেখার পর অক্ষয়…
Read More