10
Apr
কলকাতার নামী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুলের কোটি কোটি টাকা তছরুপের মামলায় এবার সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্কুলের প্রশাসক মণ্ডলী বা ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য কৃষ্ণ দামানির প্রায় ১৮ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি 'প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত' বা অ্যাটাচ করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন বা পিএমএলএ (PMLA)-এর অধীনে ইডির কলকাতা জোনাল অফিস এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ইডির তরফে প্রকাশিত সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত কৃষ্ণ দামানি সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির অন্তত ২০ কোটি টাকার বিশাল তছরুপকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। মূলত কলকাতা পুলিশের দায়ের করা একটি এফআইআর-এর ভিত্তিতেই এই মামলার তদন্তভার গ্রহণ করে…
