Business Correspondent

1126 Posts
নতুন উদ্যোগ: হোয়াটসঅ্যাপে জিওমার্ট

নতুন উদ্যোগ: হোয়াটসঅ্যাপে জিওমার্ট

মেটা ও জিও প্লাটফর্মস গ্রাহকদের জন্য লঞ্চ করল এক নতুন শপিং এক্সপিরিয়েন্স। এখন থেকে গ্রাহকরা হোয়াটঅ্যাপ ব্যবহার করেই তাদের সবরকম কেনাকাটা সারতে পারবেন জিওমার্ট থেকে। যারা আগে কখনও অনলাইন শপিং করেন নি, তারাও এবার জিওমার্টের সম্পূর্ণ গ্রসারি ক্যাটালগ দেখতে, কার্টে তাদের পছন্দের সামগ্রী যোগ করতে এবং পেমেন্ট করতে পারবেন – হোয়াটসঅ্যাপ থেকে। মেটা ও জিও প্লাটফর্মস-এর স্ট্রাটেজিক পার্টনারশিপের অংশ হিসেবে এই উদ্যোগ শুরু করা হল। ‘জিওমার্ট অন হোয়াটসঅ্যাপ’ সাধারন মানুষের কেনাকাটার সাবেক অভিজ্ঞতা একেবারে পালটে দেবে। গ্রাহকরা এখন হোয়াটঅ্যাপের মাধ্যমে জিওমার্ট থেকে খুব সহজেই যাবতীয় কেনাকাটা করতে পারবেন – প্রথমে শুধু হোয়াটঅ্যাপ থেকে জিওমার্টের নম্বরে একবার ‘হাই’ পাঠাতে হবে।
Read More
উত্তরপূর্বাঞ্চলে অ্যামাজনের মহিলা-চালিত ডেলিভারি স্টেশন

উত্তরপূর্বাঞ্চলে অ্যামাজনের মহিলা-চালিত ডেলিভারি স্টেশন

উত্তরপূর্ব ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের ডেলিভারি সার্ভিস পার্টনার-চালিত প্রথম সর্বমহিলা ডেলিভারি স্টেশন চালু করল। এই ডেলিভারি স্টেশনটি মিজোরামের চম্পাইয়ে ভারত-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত। এই স্টেশনের মাধ্যমে নিকটবর্তী এলাকাগুলিতে অ্যামাজন তাদের গ্রাহকদের কাছে প্যাকেজ ডেলিভারি দিতে পারবে। উত্তরপূর্বাঞ্চলের এই নতুন ডেলিভারি স্টেশনটি শুধু গ্রাহকদের কাছে অ্যামাজনকে সহজে পৌঁছতে সাহায্য করবে তা নয়, এর দ্বারা তাদের ডেলিভারি সার্ভিস পার্টনার ও অন্যান্য সহযোগীরাও নানারকম কাজের সুবিধা লাভ করবেন। উল্লেখ্য, এই মহিলা-চালিত ডেলিভারি স্টেশনটির মাধ্যমে অ্যামাজন লজিস্টিক্স সেক্টরে মহিলাদের জন্য সুযোগ বৃদ্ধি করবে। ইতিমধ্যেই দেশে অ্যামাজনের আরও পাঁচটি মহিলা পরিচালিত ডেলিভারি স্টেশন রয়েছে: তামিলনাডু, গুজরাট ও অন্ধ্রপ্রদেশে একটি করে এবং কেরালায় দুইটি। উত্তরপূর্ব ভারতে…
Read More
বাজাজ লঞ্চ করল সিটি১২৫এক্স বাইক

বাজাজ লঞ্চ করল সিটি১২৫এক্স বাইক

কোম্পানি বাজাজ অটো লঞ্চ করল এক নতুন বাইক - সিটি১২৫এক্স। এই বাইকের স্লোগান হল - ‘হর সড়ক পর কড়ক’। রীতিমতো কড়াধাতের এই বাইকটি তৈরি করা হয়েছে দীর্ঘমেয়াদি স্থায়িত্ত্ব ও প্রতিদিনের সফরের সবরকম চ্যালেঞ্জের মোকাবিলা করার উপযোগী করে। বাজাজ অটো নানারকম ফিচার সমৃদ্ধ ও মজবুত সিটি১২৫এক্স বাইকটি এনেছে সেইসব গ্রাহকদের জন্য যারা সারাদিন অনেকটা সময় বাইক ব্যবহার করেন। এই বাইক তাদের পক্ষে খুবই উপযোগী যারা মালবহন, ফুড ডেলিভারি, ক্যুরিয়ার ডেলিভারি বা বিজনেস সাপ্লাইয়ের মতো কাজের সঙ্গে যুক্ত। সিটি১২৫এক্স হল বিশ্বস্ত পার্ফর্ম্যান্স, শক্তপোক্ট গড়ন ও স্টাইলিশ লুকের বাইক। বাজাজ সিটি১২৫এক্স বাইকের দাম এরকম: ৭১১৫৫ টাকা (ড্রাম) ) ও ৭৪৩৫৫ টাকা (ডিস্ক)। সিটি১২৫এক্স…
Read More
৮০ কোটি টাকার টার্নওভার সহ পারফিউম শিল্পে ২৫ বছর পূর্ণ রিয়ার

৮০ কোটি টাকার টার্নওভার সহ পারফিউম শিল্পে ২৫ বছর পূর্ণ রিয়ার

নিলসন আইকিউ রিটেইল অডিট রিপোর্ট অনুসারে মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২১- ২০২২ অর্থবছরে  ৮০ কোটি টাকার টার্নওভার সহ পারফিউম শিল্পে ২৫ বছরের মাইলফলক পূর্ণ করেছে ভারতের শীর্ষস্থানীয় পারফিউম ব্র্যান্ড রিয়া৷  সম্পূর্ণ দেশীয় ব্র্যান্ড পারফিউম রিয়ার লক্ষ হল ২০২৫ সালের মধ্যে ২৪০ কোটি টাকার টার্নওভার অর্জনের জন্য সুগন্ধি শিল্পের বাজারে ২০% পার্টনারশীপ। উল্লেখ্য, ১০.৮% শেয়ার শেয়ার ভ্যালুর  নিরিখে ভারতে তৃতীয় বারের জন্য পারফিউম সেগমেন্টকে লিড করছে রিয়া।  এন.কে দাগা ও এল.কে সোনির উদ্যোগে মাত্র এক লাখ টাকার পুঁজি নিয়ে  ১৯৯৭ সালে কলকাতায় যাত্রা শুরু করে রিয়া। অডিট রিপোর্ট অনুসারে ২০২১ সালে জানুয়ারী-ডিসেম্বর পর্যন্ত ই-কমার্স রাজস্ব বাদ দিয়ে ভারতে রিয়া পারফিউমের ব্যবসা ছিল…
Read More
রেনল্ট  নিসানের চেন্নাই প্ল্যান্টের নতুন এমডি – কীর্থি প্রকাশ

রেনল্ট  নিসানের চেন্নাই প্ল্যান্টের নতুন এমডি – কীর্থি প্রকাশ

রেনল্ট নিসান অটোমেটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োজিত হলেন কীর্থি প্রকাশ। ১ সেপ্টেম্বর থেকে তিনি চেন্নাইয়ে কোম্পানির অ্যালায়েন্স প্লান্টে অপারেশনসের শীর্ষপদের দায়িত্ত্বে থাকবেন। নতুন পদে যোগ দিয়ে তিনি সরাসরি নিসান ইন্ডিয়া অপারেশনসের প্রেসিডেন্ট ফ্রাঙ্ক টোরেসের অধীনে কাজ করবেন এবং যোগাযোগ রেখে চলবেন নিসানের ভাইস-প্রেসিডেন্ট (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফর আফ্রিকা, মিডল ইস্ট অ্যান্ড ইন্ডিয়া) রডি ম্যাকলয়েডের সঙ্গে। বর্তমানে রেনল্ট নিসান অটোমেটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন কীর্থি প্রকাশ এই প্ল্যান্টে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। অটোমেটিভ ম্যানুফ্যাকচারিংয়ে তাঁর প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এখন বিজু বালেন্দ্রনের স্থলাভিষিক্ত হচ্ছেন। কীর্থি ২০০৮ সালে এই কোম্পানিতে বডিশপ…
Read More
নতুন স্মার্টফোন – টেকনো ক্যামন ১৯প্রো৫জি

নতুন স্মার্টফোন – টেকনো ক্যামন ১৯প্রো৫জি

ক্যামন ১৯ প্রো৫জি - গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল নিয়ে এসেছে এই নতুন স্মার্টফোন। এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন কসমোপলিটান ইন্ডিয়া’র সহযোগিতায় আয়োজিত ‘আ স্টাইলিশ অ্যাফেয়ার’ নামাঙ্কিত এক ফ্যাশন ইভেন্টের মাধ্যমে। এবছরের জুলাই মাসে টেকনো ক্যামন ১৯ সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজে থাকা তিনটি প্রোডাক্ট হল – ক্যামন ১৯ নিও, ক্যামন ১৯ এবং ক্যামন ১৯ প্রো৫জি। কসমোপলিটান ইন্ডিয়ার অগাস্ট সংখ্যার ডিজিটাল কভারের ছবিটি তোলা হয়েছিল ক্যামন ১৯ স্মার্টফোন দ্বারা। ক্যামন ১৯ প্রো৫জি হল টেকনোলজি ও স্টাইলের এক সুন্দর সমন্বয়। প্রো৫জি ভার্সনে রয়েছে ৫জি কানেক্টিভিটি, আরজিবিডব্লু+ (জি+পি), অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন। ২১৯৯৯…
Read More
ফ্লিপকার্টের #নিউফরইউ ক্যাম্পেন

ফ্লিপকার্টের #নিউফরইউ ক্যাম্পেন

আসন্ন উৎসবের মরশুম ও বহুপ্রতীক্ষিত ‘বিগ বিলিয়ন ডেজ’-এর আগেই ফ্লিপকার্ট নিয়ে এলো ‘অটাম উইন্টার ফ্যাশন কালেকশন’। এই কালেকশনে থাকছে টপ ইন্ডিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অ্যাপারেল, অ্যাক্সেসরিজ ও ফুটওয়্যার-সহ অজস্র পণ্যসামগ্রী। অটাম উইন্টার ফ্যাশন কালেকশনের মধ্যে পাওয়া যাবে ব্লু, ব্রাউন, ইয়েলো, পিংক ও গ্রিন-সহ নানারঙের ফ্যাশন সামগ্রী, যেমন বিভিন্ন স্টাইলের ড্রেস, টপ, টি-শার্ট, কুর্তা, স্কার্ট, প্যান্ট, ডেনিম, কার্ডিগান, সোয়েটার ও জ্যাকেট। #নিউফরইউ ক্যাম্পেনের জন্য ফ্লিপকার্ট ১০০ জনেরও বেশি ফ্যাশন ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যাতে সোস্যাল মিডিয়ায় ফ্লিপকার্টের অটাম উইন্টার ফ্যাশন কালেকশন আরও ভালভাবে তুলে ধরা যায়। উল্লেখ্য, ফ্লিপকার্টের অটাম উইন্টার ফ্যাশন কালেকশনে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য রয়েছে অ্যাপারেল,…
Read More
এনএমএমইও-ওপি-র সাথে সমঝোতা স্বাক্ষর গোদরেজ অ্যাগ্রোভেটের

এনএমএমইও-ওপি-র সাথে সমঝোতা স্বাক্ষর গোদরেজ অ্যাগ্রোভেটের

ভারতের বৃহত্তম কৃষি ব্যবসায়িক সংস্থা গোদরেজ অ্যাগ্রোভেট ভোজ্য তেল-অয়েল পাম (এনএমএমইও-ওপি) স্কিমের অধীনে আসাম, মণিপুরা এবং ত্রিপুরা সরকারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যা  জাতীয় মিশনের অন্তর্গত এই অঞ্চলে তেল পাম চাষের উন্নয়ন ও প্রচারের বিশেষ সাহায্য করবে।  গোদরেজ অ্যাগ্রোভেট ভারতের বৃহত্তম তেল পাম প্রসেসর এবং কৃষকদের সাথে সরাসরি কাজ করে। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসাবে গোদরেজ এগ্রোভেটকে এই অঞ্চলে টেকসই পাম তেলের বাগানের প্রচার ও উন্নয়নের জন্য তিনটি রাজ্যে জমি বরাদ্দ করবে। যা এই তিন রাজ্যে পাম তেল বাগান গড়ে তোলা সহ কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়তা প্রদানে সহায়তা করবে।  ভারত সরকারের লক্ষ্য হল এই মিশনের অধীন ২০২৫-২৬ সালের মধ্যে…
Read More
পিএনবি মেটলাইফের জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২

পিএনবি মেটলাইফের জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২

ভারতের অন্যতম অগ্রণী লাইফ ইন্স্যুরেন্স সংস্থা পিএনবি মেটলাইফ (PNB MetLife) লঞ্চ করল পিএনবি মেটলাইফ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২। এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে দেশের ১২টি রাজ্যে ‘১২ স্টেট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনস’-এর ব্যানারের অধীনে। পিএনবি মেটলাইফের স্পন্সরশিপ শুরু হয়েছিল ২০১৫ সালে। এই স্পোর্টিং ইভেন্টের উদ্দেশ্য হল তরুণ ক্রীড়া প্রতিভার বিকাশ সাধন। জেবিসি ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠানে দুইবারের অলিম্পিক মেডালিস্ট ও পিএনবি মেটলাইফের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পি ভি সিন্ধু বলেন,  পিএনবি মেটলাইফের জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হল তরুণ ব্যাডমিন্টন প্রতিভার বিকাশের এক উল্লেখযোগ্য প্লাটফর্ম। ষষ্ঠ পিএনবি মেটলাইফ জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (জেবিসি) অনুষ্ঠিত হবে ১২টি শহরে – মুম্বই, ব্যাঙ্গালোর, সুরাট, লক্ষ্ণৌ, রাঁচি, ইন্দোর, চন্ডীগড়, থ্রিশূর, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি…
Read More
বন্ধন ব্যাঙ্কের সপ্তম বার্ষিকী উদযাপন 

বন্ধন ব্যাঙ্কের সপ্তম বার্ষিকী উদযাপন 

সফলতার সঙ্গে সাত বছর পূর্ণ হল বন্ধন ব্যাঙ্কের। এই উপলক্ষ্যে, গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার জন্য ব্যাঙ্ক ‘নিও+ ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট’ নামে একটি নতুন অ্যাকাউন্ট চালু করেছে। এই অ্যাকাউন্টটি একটি ভিডিও কেওয়াইসি মডিউল। এটি একটি সম্পূর্ণ কাগজ বিহীন প্রক্রিয়া। গ্রাহকরা যাতে খুব সহজেই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারেন সেজন্য বন্ধন ব্যাঙ্ক এমবন্ধন মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাঙ্কিং-এর তাৎক্ষণিক অ্যাক্সেস সরবরাহ করেছে। উল্লেখ্য, সপ্তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডঃ প্রণব সেন। তিনি "বিল্ড ব্যাক বেটার - দ্য রোল অফ ফিনান্স" বিষয়ে বার্ষিকী বক্তৃতা দেন।বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, এমডি এন্ড সিইওচন্দ্র শেখর ঘোষ বলেন,…
Read More
একশো শতাংশ নিরপেক্ষ প্লাস্টিক বর্জ্য অ্যামওয়ে ইন্ডিয়া

একশো শতাংশ নিরপেক্ষ প্লাস্টিক বর্জ্য অ্যামওয়ে ইন্ডিয়া

দেশের বৃহত্তম এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানী অ্যামওয়ে ইন্ডিয়া ১০০% প্লাস্টিক বর্জ্য নিরপেক্ষ হয়ে গেছে। অ্যামওয়ে বার্ষিক ৫০ মিলিয়ন ইউনিট প্লাস্টিক পণ্যের বর্জ্য পুনর্ব্যবহার করে। উল্লেখ্য, অ্যামওয়ে হল ভারতের প্রথম এফএমসিজি ডাইরেক্ট সেলিং প্রাক এবং পোস্ট-কনজিউমার প্লাস্টিক বর্জ্য নিরপেক্ষ কোম্পানী। অ্যামওয়ে ৮০০ মেট্রিক টন পোস্ট-ভোক্তা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার করছে।  যা বোতল, টিউব, ক্যাপ, জার এবং বিভিন্ন আকারের থলি সহ প্রায় ৫০ মিলিয়ন ইউনিট প্লাস্টিক বর্জ্যের সমতুল্য। পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে অ্যামওয়ে তার উৎপাদন কারখানায় ১০০% বিপজ্জনক পণ্য এবং প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহার করেছে। অ্যামওয়ে ইন্ডিয়ার রেগুলেটরি অ্যাফেয়ার্সের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট আদিপ রায় বলেন, প্রাক-কনজিউমার প্লাস্টিক বর্জ্য নিরপেক্ষতা অর্জন…
Read More
ই-কমার্স কোম্পানি মিশো ৭লাখ বিক্রেতার মাইল ফলক অতিক্রম করেছে

ই-কমার্স কোম্পানি মিশো ৭লাখ বিক্রেতার মাইল ফলক অতিক্রম করেছে

ভারতের দ্রুততম বর্ধনশীল ইন্টারনেট কমার্স কোম্পানি মিশো (Meesho) ঘোষণা করেছে যে, অসম থেকে ৫হাজারেরও বেশি (৫,০০০+) ছোটব্যবসা এখন এই প্ল্যাটফর্মেনি বন্ধিত হয়েছে। প্ল্যাটফর্মটি সম্প্রতি ২০২২ অর্থবর্ষের (FY2022) চতুর্থ ত্রৈমাসিকে(Q4) ১০২ মিলিয়নেরও বেশি ডাউনলোড লগ করেছে, যা একবছরে ৫গুণের চেয়েও বেশি। জিরো কমিশন এবং জিরো পেনাল্টির মতো কোম্পানির ইন্ডাস্ট্রি-ফার্স্ট উদ্যোগের হাত ধরে মিশো (Meesho) গত বছরে অসম থেকে MSME এর প্ল্যাটফর্মে যোগদানের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি প্রত্যক্ষ করেছে। এই অঞ্চলের সরবরাহ কারীদের পছন্দের শীর্ষবিভাগ গুলির মধ্যে রয়েছে পোশাক, ব্যক্তিগত যত্নের পণ্য (পার্সোনালকেয়ার) আর সুস্থতা, ভোক্তা ইলেকট্রনিক্স এবং বাড়ির সাজসজ্জার সামগ্রি। উপভোক্তাদের  কাছে, প্ল্যাটফর্মটি গত একবছরে ১০০ মিলিয়নেরও বেশি লেনদেনকারী ব্যবহারকারীর অনন্য রেকর্ড…
Read More
অ্যাক্সিস ব্যাংক উত্তরপূর্ব ভারতে চারটি নতুন শাখা চালু করেছে

অ্যাক্সিস ব্যাংক উত্তরপূর্ব ভারতে চারটি নতুন শাখা চালু করেছে

দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ নাগাল্যান্ডের মন জেলায় প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক শাখা খোলায় ভারতের তৃতীয় বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাংকের প্রচেষ্টার প্রশংসা করেছেন। অ্যাক্সিস ব্যাংকের এমডি ও সিইও অমিতাভ চৌধুরি এবং গ্রুপ এক্সিকিউটিভ অ্যান্ড হেড (ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেল লায়াবিলিটিজ অ্যান্ড প্রোডাক্টস) রভি নারায়ণনের উপস্থিতিতে অর্থমন্ত্রী মন শাখা পরিদর্শন করেন। সম্প্রতি, অ্যাক্সিস ব্যাংক উত্তরপূর্বাঞ্চলে চারটি নতুন শাখা চালু করেছে। এগুলি হল নাগাল্যান্ডের মন জেলায় মন শাখা, মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় মাদানর্টিং শাখা এবং আসামে দুইটি শাখা – শিবসাগর জেলায় ডেমৌ শাখা ও বিশ্বনাথ জেলায় গোহ্‌পুর শাখা। নাগাল্যান্ডে অ্যাক্সিস ব্যাংক হল ব্রাঞ্চ নেটওয়ার্কের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। আসামের ডেমৌ…
Read More
সোচের ১৫০ তম স্টোর লঞ্চ

সোচের ১৫০ তম স্টোর লঞ্চ

১৫ আগস্ট সোচ তার ১৫০ তম স্টোর লঞ্চ করেছে। সোচের এই নতুন স্টোরটি সম্ভবত বেঙ্গালুরুতে চালু হবে। দেশের ৫৯টি শহরে সোচের উপস্থিতি বিদ্যমান। সমস্ত জাতিগত পরিধানের জন্য ১৬বছর ধরে সোচ ভারতের প্রিয় গন্তব্য। বছরের পর বছর ধরে সোচ তার শক্তিশালী খুচরা এবং অনলাইন উপস্থিতি তৈরি করেছে। দেশব্যাপী ১৫০টি স্টোরের সাথে সোচ ভারতীয় বাজারে একটি ট্রেন্ডসেটার হয়ে উঠেছে। দেশব্যাপী সোচের আউটলেটগুলিতে ১০,০০০ টাকা মূল্যের ভাউচার পাওয়া যাচ্ছে। সোচ তার আকর্ষণীয় সিলুয়েট, ডিজাইন ও  প্রাণবন্ত রঙের জন্য বিখ্যাত।         সোচের এগজিকিউটিভ ডাইরেক্টর এবং সিইও বিনয় চাটলানি বলেন,  আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই ১৫০তম স্টোর লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। একটি ব্র্যান্ড হিসাবে এটি আমাদের …
Read More