03
Sep
জলপাইগুড়ি: সন্তানকে বাঁচাতে রণং দেহি মা! মশারির জালে আটকে পড়া ছোট্ট শিশুকে রক্ষা করতে হাজির গোটা বাহিনী। বলা হচ্ছে জলপাইগুড়ির বাঁদর বাহিনীর কথা। আসলে সব মা'ই সন্তানদের আগলে রাখে প্রাণ দিয়ে। মনুষ্য হোক কিংবা বন্যপ্রাণ, মায়ের মমত্ব যে একই তার প্রমাণ মিলল এদিনের ঘটনায়। খাবারের খোঁজে বাদর বাহিনীর দল হামেশাই চলে আসে লোকালয়ে। এদিন জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে দেখা মেলে একদল বাঁদরের।কিন্তু এই দিনের ঘটনাটা অন্য আর পাঁচ দিনের তুলনায় অনেকটাই আলাদা বটে। খাবারের খোঁজে ঘরের ভেতরে ঢুকে খাবার নষ্ট করা থেকে শুরু করে বাগানের ফল ফুল সবজির গাছ নষ্ট করা...বাঁদরের কীর্তিতে যখন অতিষ্ট স্থানীয়রা ঠিক তখনই চোখে পড়ে এক করুণ…
