Sonakshi Sarkar

1722 Posts
নদী থেকে বালি পাথর পাচার করতে গিয়ে গ্রেফতার এক

নদী থেকে বালি পাথর পাচার করতে গিয়ে গ্রেফতার এক

সরকারি নির্দেশ অমান্য করে নদী থেকে বালি পাথর পাচার চলছেই। বালি মাফিয়াদের রুখতে চলছে পুলিশের অভিযান।  সোমবার রাতে শিলিগুড়ি ভক্তিনগর থানার অন্তর্গত ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি পিকআপ ভ্যান সহ চালককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি একটি বৈঠকে অবৈধভাবে নদী খনন রুখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।এরপর থেকেই নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন।এরপরও বালি মাফিয়াদের দৌরাত্ম কমেনি। সোমবার রাতে ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি পাচার রুখে দেয় ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতার করা হয় একটি পিকআপ ভ্যানের চালককে। ধৃতের নাম বিজয় রায়। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
বহরমপুরের সবজির বাজারে টাস্ক ফোর্সের অভিযান

বহরমপুরের সবজির বাজারে টাস্ক ফোর্সের অভিযান

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ বহরমপুরের বিভিন্ন কাঁচা সবজির বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্স এর এক প্রতিনিধি দল অভিযান চালালো। মলত এই সমস্ত বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া নেওয়া হচ্ছে তাই সরজমিনের খতিয়ে দেখবার জন্য আজকের এই অভিযান বলে জানা গিয়েছে।
Read More
৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হল ‘নৌ দিবস’

৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হল ‘নৌ দিবস’

৪ ডিসেম্বর দেশজুড়ে পালন করা হয় ভারতীয় 'নৌ দিবস'। নৌ দিবসের প্রাক্কালে খিদিরপুরে বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'আইএনএস  সাবিত্রী'। ২৬ নভেম্বর পর্যন্ত খিদিরপুর বন্দরেই থাকবে এই যুদ্ধজাহাজটি। মুম্বাইয়ের মজাগন ডক লিমিটেডে নির্মিত যুদ্ধজাহাজটি ১৯৯০ সালের ৭ জুন নৌ বাহিনী তে যোগদান করে। আইএনএস সাবিত্রী ভারতের দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। ১৫ নট (৩০ কিমি/ঘণ্টা) সর্বোচ্চ গতিসম্পন্ন এই জাহাজে রয়েছে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য, যেমন ৪০x৬০ বোফর্স গান এবং চেতক হেলিকপ্টার পরিচালনার উপযোগী একটি হেলিপ্যাড। কমান্ডার বিজয় ঝা-র নেতৃত্বে, এই জাহাজ উপকূল এবং সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Read More
আলিপুরদুয়ারে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টোপ্পো

আলিপুরদুয়ারে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টোপ্পো

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, দলের প্রার্থী জয় প্রকাশ টোপ্পো মাদারিহাট উপনির্বাচনে বিজয়ী হয়েছেন, দলের ইতিহাসে প্রথমবারের মতো ২৮,০০০ ভোটের বিশাল ব্যবধানে আসনটি নিশ্চিত করেছেন তিনি। এই নির্ণায়ক জয় বিজেপি সাংসদ মনোজ টিগ্গা-র নির্বাচনী এলাকা থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। মাদারিহাটের মানুষ দ্ব্যর্থহীনভাবে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সরকারকে সমর্থন করেছে। জয়ের উদযাপন শুরু হয়েছে মাদারিহাটে, জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক এবং দলের অন্যান্য নেতাদের সাথে নির্বাচনী এলাকায় একটি বিশাল বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন জয় প্রকাশ টোপ্পো। হাজার হাজার উচ্ছ্বসিত তৃণমূল কর্মী ব়্যালিতে যোগ দিয়েছেন, সবুজ আবির রাস্তায় উড়িয়েছেন। মাদারিহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ…
Read More
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে সি বি আই মহা নির্দেশককে চিঠি

আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে সি বি আই মহা নির্দেশককে চিঠি

শনিবার দ্বিতীয় দফায় বামপন্থী শ্রমিক কর্মচারীদের সংগঠন ১২ ই জুলাই কমিটির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে ৪৭৩ টি পোস্ট কার্ডের মাধ্যমে ৯ ই আগস্ট কলকাতার আর জি কর কাণ্ডের সঙ্গে ব্যক্তিদের বিরূদ্ধে দ্রুত সঠিক তদন্ত করার দাবি জানানো হয়। একই দাবিতে প্রথম দফায় ৫০০ টি পোস্ট কার্ডের মাধ্যমে এই দাবী কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা সি বি আইয়ের ডিরেক্টরের কাছে প্রেরণ করা হয়েছে বলে এদিন জানান, ১২ ই জুলাই কমিটির পক্ষে বানিব্রত সাহা জানান, দীর্ঘ্য সময় পেরিয়ে গেলেও আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে বিশেষ কোনো অগ্রগতি সামনে আনতে পারেনি সিবিআই। সেই কারণেই আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা মিলে মোট ১০০০ টি…
Read More
অবশেষে ভোটারতালিকায় যৌনকর্মীদের নাম নথিভুক্ত হলো

অবশেষে ভোটারতালিকায় যৌনকর্মীদের নাম নথিভুক্ত হলো

শিলিগুড়ি : সামসিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫০ জন যৌনকর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয়। এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার ও এস ডি ও সহ অন্যান্যরা। এ বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান, এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয়। যারা ১৮ বছরের উর্ধ্বে বা যাদের ভোটার তালিকা ভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে। শুধু যৌনকর্মী রায় নয় তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয়। এ বিষয়ে যৌনকর্মীরা বলেন, তারা বহু বছর ধরে…
Read More
খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিল বনদপ্তর

খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিল বনদপ্তর

আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা বন্দি হওয়া চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দিল চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা। জানাযায় মথুরা চা বাগান এলাকায় প্রায়সময় চিতা বাঘটিকে দেখতে পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে চা বাগানের শ্রমিকরা। এলাকার স্থানীয় মানুষ এবং চা বাগান শ্রমিকরা চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের অভিযোগ করলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় চিতা বাঘটিকে ধরার জন্য খাঁচা পাতে। এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে রাস্তায় নজরদারি চালায় কোন কর্মীরা।এদিন সাত সকালে মথুরা চা বাগানের এক নাম্বার সেকশনে বনদপ্তর এর পাতা ওই খাঁচায় খাঁচা বন্দী হয়  চিতাবাঘটি। খবরপেয়ে সেই…
Read More
সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই

সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই

শিলিগুড় :  সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই এর ঘটনায় স্তম্ভিত শহরবাসী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে। জানা গিয়েছে ওই বাড়িতেই একটি মুদির দোকানে একাধিক বার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকেই অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে। অভিযোগ কখনো দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করেন সুজাতা সাহা কে। এরপর এক প্রকার বিরক্ত হই একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী তারপরেই শটাং বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট…
Read More
শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ এক যুবক

শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ এক যুবক

শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ কোচবিহারের তুফানগঞ্জের এক যুবক দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। জানা যায় তুফানগঞ্জ চামটা এলাকা থেকে তিন বছর আগে বছর ২৬শের যুবক রানা আর্য শিলিগুড়ি রাঙাপানি তেঁতুলতলা এলাকায় একটি বিস্কুট কোম্পানিতে কাজে যায় এমনকি তিন বছর যাবত সেখানেই কাজ করত। এ বিষয়ে রানা আর্যর দাদা রাজেশ আর্য বলেন গত ৯ তারিখ শেষবারের মতো ভাইয়ের সাথে কথা হয় তার। শিলিগুড়িতে যে বাড়িতে রানা ভাড়া থাকতো সেই বাড়ির মালিক ১৩ তারিখ ফোন করে জানায় তার ঘর ২ দিন থেকে তালা বন্ধ আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোন বন্ধুর বাড়িতে গিয়েছে। এরপর দুইদিন যাবত তার মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তা…
Read More
লটারিতে কোটিপতি শিলিগুড়ির একজন ব্যবসায়ী

লটারিতে কোটিপতি শিলিগুড়ির একজন ব্যবসায়ী

লটারিতে কোটিপতি শিলিগুড়ির মহাকুমার ফাঁসিদেওয়ায়। ফাঁসিদেওয়ার লিউসিপাকুড়ি কাশীরাম জোতের নরেশ চন্দ্র দাস মাত্র ৩০  টাকা দিয়ে লটারি কেটে ১ কোটি টাকা পেলেন। বুধবার বেলা এগারোটা নাগাদ লটারি কেটেছিলেন। নরেশ চন্দ্র দাস পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে লিউসিপাকুড়ি বাজারের রাস্তার পাশে স্টেশনারির দোকান করেছিলেন। প্রতিদিন স্বামী-স্ত্রী মিলে দোকান করছিলেন। এদিন দুপুর ১১ টা নাগাদ স্ত্রীর অজান্তে ৩০ টাকা দিয়ে একটি লটারি কাটেন। এরপর লটারির ফল বেরোতেই হৈই চৈই পড়ে যায় লটারির দোকানে। লটারি বিক্রেতা মালতি দাস জানালেন লটারির রেজাল্ট আসতেই আমি অবাক হয়ে যাই দেখি যেই নাম্বারটি প্রথম পুরস্কার খেলেছে সেই নাম্বারটি আমার দোকান থেকেই বিক্রি হয়েছে।। সেই সময় কে…
Read More
রাস্তা দখল দেখে বেজায় চোটলেন মেয়র, দ্রুত দখল মুক্ত করার নির্দেশ

রাস্তা দখল দেখে বেজায় চোটলেন মেয়র, দ্রুত দখল মুক্ত করার নির্দেশ

ফুটপাত দখল মুক্ত করতে একাধিকবার অভিযানে সামিল হয়েছে শিলিগুড়ি পুরসভা। মূলত শহরের বাড়তি যানজটকে মোকাবেলা করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি মেয়র গৌতম দেব।তারপরেও পুরসভাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার ফুটপাত দল করে চলছে কিছু ব্যবসায়ী। তবে রাস্তা দখল, ফুটপাত দখল, কোনভাবেই বরদাস্ত করা হবে না এমনটা জানিয়ে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার যখন তিনি পুরসভায় আসেন তখন তার নজরে আসে শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়, শিলিগুড়ি কলেজ,ও পুরসভায় আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটি দখল নিয়েছে ফুটপাত ব্যবসায়ী ও কিছু দোকানদার। এখানে থাকা একটি খাওয়ার দোকান পসরা সাজিয়ে রাস্তা দখল নিয়েছে। শুধু তাই নয় গজিয়ে ওঠা গ্যারেজ ও নতুন করে ফুটপাত দখল…
Read More
পাঁচটি জলের ট্যাংকার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

পাঁচটি জলের ট্যাংকার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

আগামী ২২ এবং ২৩ তারিখ শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। নতুন ইন্টেক ওয়েলের কাজ করার জন্য পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এর আগে জুন মাসে তিনদিন পানীয় জল বন্ধ থাকার কথা থাকলেও দশদিনের মতো পানীয় জল পরিষেবা বন্ধ ছিলো। যার ফলে শহরের মানুষকে তীব্র জলকষ্টের মধ্যে পড়তে হতে হয়। পাশাপাশি সাধারণ মানুষকে পানীয় জল সরবরাহ করতে হিমশিম খেতে হয় শিলিগুড়ি পুরসভাকেও। সেইসময় পুরসভার বিরুদ্ধে দূষিত জল খাওয়ানোরও অভিযোগ ওঠে। তাই এবার আগে থেকেই সতর্ক পুরসভা। এদিন নতুন করে আরো পাঁচটি জলের ট্যাঙ্কের উদ্ধোধন করেন মেয়র গৌতম দেব। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ২৫ টি জলের ট্যাঙ্কার পুরসভার, পাঁচটি ট্যাঙ্কার…
Read More
চা বাগানে দাপিয়ে নদীতে স্নান সেরে বনে ফিরল গজরাজ

চা বাগানে দাপিয়ে নদীতে স্নান সেরে বনে ফিরল গজরাজ

সাতসকালে চা বাগানের চলে এলো একটি  হাতি। চাবাগানের মাঝে দাপিয়ে আবার ফিরে গেল বনে। হাতির চলাচল দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ৯ নম্বর সেকসনে। শ্রমিকরা কাজে গেলে চা বাগানের মাঝে হাতিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। হাতি দেখে মানুষের ভীড় জমে যায়। মানুষের চিৎকার ও সোরগোলে হাতিটি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন কর্মীরা। কিছুক্ষণ চা বাগানে অবস্থান করে হাতিটি আবার ভুট্টাবাড়ি বনাঞ্চলের ভিতরে চলে যায়।  এরপরই পাশের সাইলি চাবাগানের চেল লাইন শ্রমিক মহল্লা এলাকায় চলে আসে আর একটি দলছুট হাতি। হাতি দেখে ভীড় জমে যায়। কিন্তু, হাতিটি বেশ কিছুক্ষন দাঁড়িয়ে…
Read More
আগামী দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা

আগামী দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা

শহরে দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। দুদিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, জলের পাউচ পাঠানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। কিছুদিন আগেই দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করা হয়। ইনটেক ওয়েল চালু করার জন্য শুক্রবার ও শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই দুইদিন শহরে পানীয় জলের অভাব থাকবে। সেই অভাব মেটাতেই শহরের সমস্ত ওয়ার্ডে ২৬ টি ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠানো হবে। প্রায় ৩ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সাহায্য নিয়ে জল পাঠানো হবে বলে জানান মেয়র।
Read More