Sonakshi Sarkar

1456 Posts
চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়

চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়

চলতি বছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি। মাঝে কয়েক দিন ঝড়বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে অস্থির শহরবাসী। তবে চলতি সপ্তাহে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সেগুলি হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে গরমের কারণে সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও সন্ধ্যার পরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর…
Read More
তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান

তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান

রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। ফলে বিধি অনুসারে আগামী ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত বন্ধ থাকবে রাজ্যের পাঁচটি জাতীয় উদ্যান এবং তিনটি অভয়ারণ্য। তালিকায় রয়েছে সিঙ্গালিলা, নেওড়া ভ্যালি, গোরুমারা, জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যান। এছাড়া, সেঞ্চল, মহানন্দা ও চাপড়ামারি অভয়ারণ্যও বন্ধ রাখা হবে। তবে গোরুমারার মূর্তি জঙ্গল ক্যাম্প এবং রাজাভাতখাওয়ার বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প খোলা থাকবে। খোলা থাকবে সেঞ্চলের মধ্যে দিয়ে জোড়বাংলো হয়ে টাইগার হিল ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তাও। মূলত বন্যপ্রাণীদের প্রজননের সময় হল বর্ষাকাল। বর্ষার সময় সবুজ বনাঞ্চলও যেন…
Read More
জলপাইগুড়ি থেকে শিয়ালদহ ট্রেনের উদ্বোধন হতে চলেছে আগামী ১৪ জুন

জলপাইগুড়ি থেকে শিয়ালদহ ট্রেনের উদ্বোধন হতে চলেছে আগামী ১৪ জুন

জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন অবশেষে চালু হচ্ছে ১৪ জুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী ১৪ জুন, শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ট্রেনটির উদ্বোধন হবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়, এবং সেদিনই রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে প্রথম যাত্রা শুরু করবে ট্রেনটি। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছাবে। এরপর শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এই ট্রেনে…
Read More
জগন্নাথ স্নান যাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

জগন্নাথ স্নান যাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

রথযাত্রা মহৎ উৎসব সেই উপলক্ষে ইসকন শিলিগুড়ি বিভাগ দ্বারা অনুমোদিত ও পরিচালিত জলপাইগুড়ি শহর ইসকন নামহট্ট ভক্তবৃন্দ এবং তেলিপাড়া মদনমোহন মন্দির স্থানীয় ভক্তদের ব্যবস্থাপনায় আজ শ্রী শ্রী মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর সেই  উপলক্ষে মহিলাদের কলশ যাত্রাটির  আয়োজন করা হয়েছিল। সেই কলস যাত্রা মদনমোহন মন্দির থেকে শুরু হয়ে থানা মোড় কদমতলা বেগুনটারী দিনবাজার সমাজপারা হয়ে করলা নদী বাবুঘাটে জল ভরে ফের মদনমোহন মন্দিরে শেষ হয়।
Read More
জেলা হাসপাতালে রাত্রিনিবাসের দীর্ঘ প্রতীক্ষা, চালু হয়নি এখনও

জেলা হাসপাতালে রাত্রিনিবাসের দীর্ঘ প্রতীক্ষা, চালু হয়নি এখনও

বালুরঘাটে জেলা হাসপাতালে রোগীর আত্মীয়দের থাকার জন্য নির্মিত রাত্রিনিবাস ভবনটি উদ্বোধনের প্রায় চার বছর পরেও এখনো চালু হয়নি। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভবনটির উদ্বোধন করেছিলেন, কিন্তু তা চলতি সময়ে তালাবন্ধ অবস্থায় রয়েছে। এই ভবনটি দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও বালুরঘাট পুরসভা যৌথভাবে তৈরি করেছিল, যাতে আধুনিক পরিকাঠামো ও তিনতলা বিশিষ্ট ভবনে একসঙ্গে ৫০ থেকে ৭০ জন রোগীর আত্মীয় থাকতে পারবেন। ভবনটির নিচতলায় ক্যান্টিনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ভবনটির গেটে তালা লাগানো রয়েছে, ফলে রোগীর আত্মীয়রা হাসপাতালের আশেপাশে গাছের তলায় বা টিনের ছাউনির নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।…
Read More
মহাসমারোহে পালিত হল ইসকনের জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব

মহাসমারোহে পালিত হল ইসকনের জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব

আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ধর্মীয় রীতি মেনে মালদা ইসকনের উদ্যোগে বুধবার মহাসমারোহে পালিত হল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পবিত্র স্নানযাত্রা উৎসব। ইংরেজবাজার শহরের জেলা ক্রীড়া সংস্থার সাঁতরানো বিভাগের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শুভ উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে দেবতাদের স্নান করানোর পর তাঁদের শরীরে আসে ধুম জ্বর। এরপর তাঁরা 'অন্তর্ধান' পর্বে প্রবেশ করেন এবং রথের দিন পর্যন্ত গৃহবন্দী থাকেন। রথযাত্রার দিনেই রাজ বেশে আবার ভক্তদের সামনে আবির্ভূত হন তাঁরা, এবং রথে চেপে বের হন শুভ যাত্রায়। এদিন সকাল থেকেই অনুষ্ঠান স্থলে ভক্তদের ভিড় জমতে থাকে। ভক্তরা দুধ, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে তিন দেবতার বিগ্রহকে স্নান করান। উপস্থিত ছিলেন…
Read More
মদনমোহন দেবের স্নানযাত্রায় রাজ আমলের ঐতিহ্য মেনে কোচবিহারে ধর্মীয় অনুষ্ঠান

মদনমোহন দেবের স্নানযাত্রায় রাজ আমলের ঐতিহ্য মেনে কোচবিহারে ধর্মীয় অনুষ্ঠান

রাজ আমলের ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে পালিত হলো মদনমোহন দেবের স্নানযাত্রা। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির প্রাঙ্গণে বুধবার এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। পুরোহিতদের পরিচালনায় মদনমোহন দেবকে ১০৮ ঘড়া জল, ডাবের জল, ঘি, মধু ও অগ্র (আবির) সহ নানা উপাদানে স্নান করানো হয়। স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও ভক্তিভাব। মন্দিরের এক পুরোহিত জানান, "রথযাত্রার আগে এই স্নানযাত্রা রাজ আমল থেকেই চলে আসছে। সেই রীতি মেনেই প্রতিবছর এই দিনটি পালিত হয়।" উল্লেখ্য, এই স্নানযাত্রার মাধ্যমে সূচনা হয় কোচবিহারের জগন্নাথ রথযাত্রার প্রস্তুতির। দেবত্র ট্রাস্টবোর্ডের উদ্যোগে আগামীদিনে রথযাত্রার বিশাল আয়োজন সম্পন্ন হবে।
Read More
স্থায়ী ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছে কাশিয়াবাড়ী এলাকার বাসিন্দারা

স্থায়ী ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছে কাশিয়াবাড়ী এলাকার বাসিন্দারা

স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠল তুফানগঞ্জ-২ ব্লকের কাশিয়াবাড়ী বাজার সংলগ্ন এলাকা। মরার রায়ডাক নদীর উপর নড়বড়ে সাঁকোর পরিবর্তে পাকা ব্রিজের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বারকোদালি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নদীর ওপর ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। বর্ষাকালে নদীতে জল বেড়ে গেলে ভেসে যায় সাঁকো। তখন প্রাণ হাতে নিয়েই রেলব্রিজ দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। প্রায় কয়েক হাজার মানুষের বাস এই অঞ্চলে, যাদের স্কুল, কলেজ, হাসপাতাল এমনকি সরকারি দপ্তরে যাওয়ার একমাত্র ভরসা এই সাঁকো। অবস্থার প্রতিবাদে এদিন প্রায় দু'ঘণ্টার বেশি সময় ধরে অসম-বাংলা…
Read More
‘বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ’-এর তকমা পেল ভারত

‘বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ’-এর তকমা পেল ভারত

২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুসারে চিনকে টপকে পয়লা নম্বর স্থান দখল করেছিল ভারত। রিপোর্ট অনুযায়ী, সেসময় এ দেশের মোট জনসংখ্যা ছিল ১৪২ কোটি থেকে সামান্য বেশি। রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দপ্তর ইউএনএফপি-র সাম্প্রতিক রিপোর্ট মোতাবেক, চলতি বছরের শেষে ভারতের মোট জনসংখ্যা ১৪৬ কোটিতে পৌঁছোবে। ‘বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ’-এর তকমা পেলেও সামগ্রিকভাবে ভারতে জনসংখ্যা হ্রাসের বার্তাও রয়েছে ২০২৫ সালের ‘বিশ্ব জনসংখ্যার অবস্থা’ (এসএডব্লিউপি) নামক ওই প্রতিবেদনে। প্রজনন ক্ষমতা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে ‘দ্য রিয়্যাল ফার্টিলিটি ক্রাইসিস’ নামক অধ্যায়টিতে। রিপোর্টে উল্লেখ্য, ভারতীয় মহিলারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যার সামগ্রিক আকার বজায় রাখার জন্য প্রয়োজনের তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন। ২০২২ সালের রাষ্ট্রপুঞ্জের…
Read More
ভূত বাংলোয় পরিণত ছাত্রাবাস, পুনরায় চালুর দাবি গঙ্গারামপুরবাসীর

ভূত বাংলোয় পরিণত ছাত্রাবাস, পুনরায় চালুর দাবি গঙ্গারামপুরবাসীর

বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে এক রকম ভূত বাংলোয় পরিণত হয়েছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রাবাস। রাতে ওই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এই পরিস্থিতিতে ছাত্রাবাসটি পুনরায় চালুর দাবি তুলেছেন এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। এবছরও মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছে এই বিদ্যালয়ের এক ছাত্র। বিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্ররা আগে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন বলেন, “ছাত্রাবাসটি বহু বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। একসময় ছাত্ররা এখানে…
Read More
পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পুরাতন মালদায় তীব্র বিক্ষোভ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পুরাতন মালদায় তীব্র বিক্ষোভ

পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট পালপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে জলসংকটে ভোগা বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ হচ্ছে না। নলকূপ ও পাইপলাইনের জল একেবারেই অপ্রতুল। ফলে প্রতিদিনই জলকষ্টে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এদিন প্রমিলাবাহিনীর নেতৃত্বে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা। হাতে হারি, বালতি, কলসি নিয়ে মহিলারা রাস্তায় বসে পড়েন। ‘জল চাই, জল চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তা অবরোধের ফলে পুরাতন মালদা গামী গুরুত্বপূর্ণ রাস্তায়…
Read More
স্মার্ট মিটার বন্ধ ও বিনামূল্যে বিদ্যুৎ দাবিতে শহর কংগ্রেসের বিক্ষোভ উকিলপাড়া বিদ্যুৎ অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান

স্মার্ট মিটার বন্ধ ও বিনামূল্যে বিদ্যুৎ দাবিতে শহর কংগ্রেসের বিক্ষোভ উকিলপাড়া বিদ্যুৎ অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান

স্মার্ট মিটার প্রকল্প ও বিদ্যুৎ বিল বৃদ্ধির বিরুদ্ধে কড়া প্রতিবাদে সরব হল শহর ব্লক কংগ্রেস কমিটি। এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশে জলপাইগুড়ি শহরের উকিলপাড়ায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর মাধ্যমে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাচ্ছে। স্মার্ট মিটার প্রকল্প অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে, বিপিএল তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ চালু করতে হবে। এদিন বিক্ষোভকারীরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন। শহর কংগ্রেস নেতৃত্ব জানান,…
Read More
বাড়ছে গ্রীষ্মের দাপট! ছয় রাজ্যের ১৮ শহরে সতর্কতা তাপপ্রবাহের

বাড়ছে গ্রীষ্মের দাপট! ছয় রাজ্যের ১৮ শহরে সতর্কতা তাপপ্রবাহের

উত্তর ভারত জুড়ে বাড়ছে গ্রীষ্মের দাপট। ইতিমধ্যেই দেশের ছ’টি রাজ্যের ১৮ টি শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার! পরিস্থিতি এমন পর্যায়ে যে, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ৪৫ ডিগ্রি, কোথাও আবার তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁইছুঁই। মঙ্গলবার বেশ কয়েক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি এবং ওড়িশায় জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী দু’দিন এই রাজ্যগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজস্থানে তাপমাত্রা তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে জানিয়েছে সে রাজ্যের আবহাওয়া দপ্তর। সবচেয়ে বেশি প্রভাব পড়বে পশ্চিমের জেলা জয়সলমীর, বাড়মের, যোধপুর, পালি, জালোর…
Read More
বালুরঘাটে অনলাইন আর্থিক প্রতারণা চক্রের হদিস, গ্রেফতার ৩ অভিযুক্ত

বালুরঘাটে অনলাইন আর্থিক প্রতারণা চক্রের হদিস, গ্রেফতার ৩ অভিযুক্ত

দেশ জুড়ে ছড়িয়ে থাকা অনলাইন আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করল বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত দত্তমাটি, বিশ্বনাথপুর ও কালনা এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা, বুলবুল হোসেন মন্ডল, জুয়েল সরকার, ও মমিনুর মন্ডল।তাঁদের কাছ থেকে ৮টি সিমকার্ড, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩৩টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ। এক সাংবাদিক বৈঠকে বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, “এই চক্র সাধারণ মানুষকে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাঁদের নামে ব্যাঙ্ক একাউন্ট খোলাতো ও সিমকার্ড সংগ্রহ করত। পরে সেই অ্যাকাউন্ট ও সিমকার্ড…
Read More