Sonakshi Sarkar

1456 Posts
বৃহস্পতিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কোন কোন জেলায়?

বৃহস্পতিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কোন কোন জেলায়?

রাতভর তুমুল বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যের একাধিক শহরবাসীর। তীব্র গরমের অস্বস্তিও কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। কোথাও কোথাও ভারী দুর্যোগের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া সূত্রের খবর, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা (৭ থেকে ১১ সেন্টিমিটার)। দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং…
Read More
বয়সকালে ভ্রমণ! বেড়াতে যাওয়ার আগে বুঝে নিন জরুরি বিষয়গুলি

বয়সকালে ভ্রমণ! বেড়াতে যাওয়ার আগে বুঝে নিন জরুরি বিষয়গুলি

বয়সকালে লোকে একসময় তীর্থে যেতেন। এখন দিন বদলেছে। পাল্টে গিয়েছে ভ্রমণের সংজ্ঞাও। বয়স হওয়া মানেই এখন আর ঘরের এক কোণে পড়ে থাকা বা তীর্থে যাওয়া নয়। বরং আশি পার করেও এখন অনেকে পাহাড়ে চড়ছেন, কেউ কেউ বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে যাচ্ছেন। আবার কেউ পরিবার-পরিজন নিয়ে দেশে-বিদেশে ছুটি কাটাচ্ছেন। তবে বয়সকালে দেশে বেড়ানোর পরিকল্পনা করুন অথবা বিদেশে, কিছু প্রস্তুতি থাকলে ভ্রমণ হয়ে উঠতে পারে মসৃণ। প্রবীণদের নিয়ে বেড়াতে গেলে বা বয়স্কেরা নিজেরাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে কয়েকটি বিষয় মাথায় রাখলে বিপদ-আপদের ঝুঁকি অনেকটাই কমবে। স্বাস্থ্য পরীক্ষা: দেশের মধ্যে বেড়াতে যান বা বিদেশে, যাওয়ার আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন। বয়সকালে এমনিতেই শরীরে…
Read More
আইপিএলে শেষবেলায় চালু হল নতুন নিয়ম

আইপিএলে শেষবেলায় চালু হল নতুন নিয়ম

আইপিএলের শেষ পর্বে বৃষ্টির প্রকোপ এড়াতে নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল ম্যাচ। অনেক রাজ্যে সেই সময়ের মধ্যে বর্ষা ঢুকে যাওয়ার কথা। ইতিমধ্যেই কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে। সমর্থকেরা যাতে পুরো ম্যাচ দেখা থেকে বঞ্চিত না হন, তাই ২০ ওভারের ম্যাচ শুরু করার ক্ষেত্রে ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করার কথা ঘোষণা করলো বোর্ড। পাশাপাশি ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময়ও (রাত ১০.৫৬) এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার কারণে হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলিদের ম্যাচ লখনউয়ে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু লিগের বাকি ম্যাচগুলিই নয়, প্লে-অফের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। শুধুমাত্র বৃষ্টি হলে…
Read More
রোদে বেরোলেই প্রবল তাপ মুখে জ্বালা ধরাচ্ছে? স্বস্তি পেতে বেছে নিন তিন ঘরোয়া ফেস প্যাক

রোদে বেরোলেই প্রবল তাপ মুখে জ্বালা ধরাচ্ছে? স্বস্তি পেতে বেছে নিন তিন ঘরোয়া ফেস প্যাক

তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। রোদে বেরোলেই ত্বকে জ্বালা ধরছে। সানস্ক্রিন, ছাতা, টুপি ব্যবহার করেও অনেক সময় এই সমস্যা এড়ানো যায় না। ঠান্ডা জলের ঝাপটায় খানিকটা স্বস্তি মিললেও, এতে মুখের কালচে ভাব দূর হয় না। ত্বকের জ্বালা ভাব কমাতে এবং একইসঙ্গে কালচে ভাব দূর করতে, বেছে নিতে পারেন ঘরোয়া প্যাক। গরমের দিনে মুখের যত্ন নিতে এমন প্যাক মাখলে মুহূর্তের মধ্যে ঠান্ডা এবং স্বস্তি বোধ হবে। চন্দন এবং গোলাপ জল মুখে ব্রণ, ফুস্কুড়ি বের হলে ব্যবহার করতে পারেন চন্দনগুঁড়ো। ২ টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে মিশ্রণটি মুখে মেখে রাখুন। মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। চন্দনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান।…
Read More
কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩

কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩

বাড়িতে মাদক তৈরি করে পাচার। কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩। মঙ্গলবার এস ও জি ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য। মাটিগাড়ার বানিয়াখারী এলাকায় একটি বাড়িতে অভিযান করে পুলিশ। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ মাদক তৈরীর কাঁচামাল। এছাড়াও লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয় ওই বাড়ি থেকে। ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াহিদুর শেখ, সোনম শাহ ও আব্দুল রফ মমিন। ধৃতদের মধ্যে ওয়াহিদুর ও সোনম স্বামী-স্ত্রী ওই বানিয়াখারির বাড়িতেই থাকতেন। অপরদিকে আব্দুল মালদার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা…
Read More
বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত হল মহা-সৎসঙ্গ

বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত হল মহা-সৎসঙ্গ

বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হল মহা-সৎসঙ্গ অনুষ্ঠান। শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ভক্তদের উদ্যোগে জেলার আটটি গ্যালারিতে একযোগে এই সৎসঙ্গের আয়োজন করা হয়। এই মহা আয়োজনে অংশ নিতে আলিপুরদুয়ার, কুচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন। সকাল থেকেই উপচে পড়া ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গ্যালারিগুলি। অনুষ্ঠানে আধুনিক কীর্তনের মাধ্যমে ঠাকুরের বাণী ও আদর্শ প্রচার করা হয়। পাশাপাশি, বিভিন্ন ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি এবং ভাবাবেগপূর্ণ পরিবেশে মুখরিত ছিল অনুষ্ঠান চত্বর। সৎসঙ্গে উপস্থিত একাধিক ভক্ত জানিয়েছেন, “এখানে এসে যেন এক নতুন শক্তি পাই। ঠাকুরের বাণী আমাদের জীবনের পথ দেখায়।”
Read More
উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

তিন দিনের উত্তরবঙ্গ সফরের আজ তৃতীয় তথা শেষ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন ‘উত্তরকন্যা’তে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সভাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় দিনে ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। আজ, সফরের তৃতীয় দিনে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলা প্রশাসনিক প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন এই সভায়। পাশাপাশি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার প্রতিনিধিরা ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করবেন বলে সূত্রের খবর। শীঘ্রই সভা শুরু হওয়ার কথা, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ এবং…
Read More
ঘুরতে যাচ্ছেন, কিন্তু গোছগাছ শেষ হচ্ছে না! খেয়াল রাখুন ৫টি পরামর্শ

ঘুরতে যাচ্ছেন, কিন্তু গোছগাছ শেষ হচ্ছে না! খেয়াল রাখুন ৫টি পরামর্শ

গোছগাছ ঠিক মতো না হলে, অনেক সময়ে ভ্রমণের আনন্দই মাটি হয়ে যায়। তাই বাড়ির বাইরে পা রাখতে হলে আগে ঠিক মতো সঙ্গের ব্যাগটি গুছিয়ে নিতে হবে। সপ্তাহান্তের সফর এবং এক মাসের ভ্রমণ এক নয়। তাই উভয় ক্ষেত্রেই গোছগাছের ধরনও আলাদা হবে। এ ছাড়াও মাথায় রাখতে হবে, গ্রীষ্মকালের গোছগাছের সঙ্গে শীতকালের গোছগাছের পার্থক্য আছে। তবে ৫টি পরামর্শ মেনে চললে যে কোনও ভ্রমণের ক্ষেত্রেই সুবিধা হবে। ১) ব্যাগের ধরন: বড় ব্যাগের মধ্যে ছোট ছোট ব্যাগ (প্যাকিং কিউব) আলাদা করে কিনতে পাওয়া যায়। এর মধ্যে জামাকাপড় রাখতে পারলে তা ছড়িয়ে যাওয়ার ভয় থাকে না। এছাড়াও একটি ছোট ওয়াটার প্রুফ ব্যাগ সঙ্গে রাখলে প্রয়োজনীয়…
Read More
কানের লাল গালিচায় ঘোমটা মাথায় হাঁটলেন জাহ্নবী! মুগ্ধ নেটিজেনরা

কানের লাল গালিচায় ঘোমটা মাথায় হাঁটলেন জাহ্নবী! মুগ্ধ নেটিজেনরা

কান চলচ্চিত্রোৎসবে এ বছর রমরমা এক ঝাঁক ভারতীয় তারকার। সত্যজিতের অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুর, উর্বশী রাউটেলা সহ দেখা মিলেছে অনেকের। এ বার সদলবলে হাজির হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ইশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লাল গালিচায় দেখা দিলেন তিনি। সঙ্গে ছিলেন এ ছবির পরিচালক নীরজ ঘায়ওয়ান এবং প্রযোজক করণ জোহরও। এ দিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তোমালা। কিন্তু তাঁর সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগড়া ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে…
Read More
সন্ধ্যা হলেই অস্বাস্থ্যকর কিছু না খেয়ে বানিয়ে ফেলুন তেল ছাড়া ঘুগনি

সন্ধ্যা হলেই অস্বাস্থ্যকর কিছু না খেয়ে বানিয়ে ফেলুন তেল ছাড়া ঘুগনি

সন্ধ্যা হলেই টুকটাক মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। ফলে হাতের কাছে ফুচকা, চুরমুর, তেলেভাজা, কাটলেট, ফিশফ্রাই, রোল-চাউমিন-মোমো যা পাওয়া যায়, তা দিয়েই ইচ্ছেপূরণ হয়। তবে তা অস্বাস্থ্যকর। সন্ধ্যায় মুখরোচক খাবার খাওয়ার এই ইচ্ছে একেবারেই অস্বাভাবিক নয়। বরং বিজ্ঞান বলছে, বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে এমন হতেই পারে। শারীরিক কারণের মধ্যে অন্যতম হল হরমোন, শরীরে জলাভাব এবং রক্তে শর্করার মাত্রার ওঠানামা। মানসিক কারণ হতে পারে চাপ, একঘেয়েমি। মানসিক চাপ কাটাতে এবং একঘেয়েমি কাটাতে অনেকেই পছন্দের খাবার খেয়ে মনকে ভাল রাখার চেষ্টা করেন। কিন্তু তাতে ফল হয় সাময়িক। এই সমস্যার একটি সহজ সমাধান হতে পারে স্বাস্থ্যকর খাবার। যা সুস্বাদু হবে। মুখরোচক খাবারের…
Read More
গাইসালের নর্থ কেবিনের কাছে মালদাগামী একটি ডেমু ট্রেনে হঠাৎ আগুন

গাইসালের নর্থ কেবিনের কাছে মালদাগামী একটি ডেমু ট্রেনে হঠাৎ আগুন

আজ গাইসালের নর্থ কেবিনের কাছে শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাটি লক্ষ্য করেই গার্ড জরুরি ভিত্তিতে চালককে ফোন করেন এবং সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এই ঘটনার জেরে গুঞ্জরিয়া স্টেশনে আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে আগুন লাগার কারণ খুঁজে বের করতে।
Read More
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর সভা

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর সভা

তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ভিডিওকন ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সেই সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রীর মত একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে নিজ হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সেই সভা থেকে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানাগেছে। এরপর আগামীকাল উত্তরকন্যায় উত্তরের সমস্ত জেলার জেলাশাসক, আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
Read More
প্লে-অফের দৌড়ে একটি জায়গার জন্য লড়াইয়ে এখন দিল্লি, মুম্বই, জিতবে কে?

প্লে-অফের দৌড়ে একটি জায়গার জন্য লড়াইয়ে এখন দিল্লি, মুম্বই, জিতবে কে?

আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস। লড়াই থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। লড়াইয়ে এখন দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। দিল্লিও ১২ ম্যাচ খেলেছে। তারা পেয়েছে ১৩ পয়েন্ট। বুধবার দিল্লি বনাম মুম্বই ম্যাচ রয়েছে। প্লে-অফে কোন দল যাবে, তা ঠিক হবে ওই ম্যাচেই। বুধবার যে দল জিতবে তারা অনেকটাই এগিয়ে যাবে প্লে-অফে ওঠার দৌড়ে।
Read More
বর্ষার আগে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি নিয়ে বৈঠক সেচ দপ্তরের

বর্ষার আগে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি নিয়ে বৈঠক সেচ দপ্তরের

বর্ষার আগে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে সেচ দপ্তরের কর্তারা। জলপাইগুড়িতে শুরু হল ওই বৈঠক। প্রবল বর্ষণে যদি কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়, কীভাবে দ্রুত তার মোকাবিলা করা হবে, তা নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে। পয়লা জুন থেকে উত্তরবঙ্গে কন্ট্রোল রুম খুলছে সেচ দপ্তর। সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় বিভিন্ন নদীতে অন্তত ১৫০ টি জায়গায় বাঁধ সংস্কারের কাজ চলছে। একাজের জন্য খরচ হচ্ছে সাড়ে দশ কোটি টাকা।
Read More