Sonakshi Sarkar

1546 Posts
শিলিগুড়ির মিলনপল্লীতে একটি বাড়িতে আগুন. ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়

শিলিগুড়ির মিলনপল্লীতে একটি বাড়িতে আগুন. ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়

শুক্রবার দুপুরে ২৫ নম্বর ওর্য়াডের মিলনপল্লি এলাকায় আগুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাড়ির মালিক ঘর বন্ধ করে কাজে বাড়ির বাইরে ছিল সেই সময়। দুপুর ১২টা নাগাদ হঠাৎ ঘর থেকে ধোঁয়া দেখতে পায় প্রতিবেশীরা।এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই পরোর ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌছান ওর্য়াড কাউন্সিলর জয়ন্ত সাহা। তিনি জানান, দুপুরবেলায় এমন একটি আগুনের ঘটনায় ভয় ভিত হয়ে পরে বাসীন্দারা।বাড়ির মালিক ঘর বন্ধ করে দুদিন ধরে বাইরে আছে তাই দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে হয়।আগুন আপাতত নিয়ন্ত্রণে।
Read More
জেলা প্রশাসনের উদ্যোগে ক্রিসমাস ক্যার্নিভাল জলপাইগুড়িতে

জেলা প্রশাসনের উদ্যোগে ক্রিসমাস ক্যার্নিভাল জলপাইগুড়িতে

বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পৌর সভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় শহরের প্রাণকেন্দ্র কদম তলা থেকে। আদিবাসী নৃত্য সহ শান্তা ক্লোজ সেজে এই শোভাযাত্রায় অংশ নেন, সদর মহকুমা শাসক, পৌরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ তৃণমুল কংগ্রেস দলের কাউন্সিলর বৃন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমাপ্ত হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ১৫০ বছর পুরোনো সেন্ট মাইকেল এন্ড অল এঙ্গেলস চার্চ প্রাঙ্গণে, ক্রিসমাস উপলক্ষ্যে এই চার্চ প্রাঙ্গণেই সন্ধ্যে থেকে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
Read More
ফের শহরে বন্ধ হতে চলেছে পানীয় জল পরিষেবা

ফের শহরে বন্ধ হতে চলেছে পানীয় জল পরিষেবা

শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা। ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা। ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ। শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরী রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ 26 শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা। অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিসেবা। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকাল বেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে। তবে…
Read More
চুরির সামগ্রী সহ ধৃত দুই কুখ্যাত দুস্কৃতি

চুরির সামগ্রী সহ ধৃত দুই কুখ্যাত দুস্কৃতি

সঞ্জয় রায়, ওরফে লাদেন, অসামাজিক কাজে বার বার উঠে আসে ওই যুবকের নাম। বিগত সময় একাধিকবার অপরাধমুলক কাজের অপরাধে হাজতবাস হলেও আজও তার কর্মকান্ড থেমে থাকেনি। আবারও সেই চুরির অভিযোগে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকরাও হল সঞ্জয় রায় ওরফে লাদেন। সাথে গ্রেফতার তার আরেক সঙ্গি রিজু বিশ্বাস দুজনই শান্তিপাড়ার বাসিন্দা। গত অক্টোবর মাসের ৫ তারিখ ভবেশ মোড় সংলগ্ন একটি জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। দির্ঘ প্রায় আড়াই মাস পর অবশেষে মেলে সাফল্য। বুধবার রাত্রে সেই দোকানের চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে গ্রেফতার করা হল লাদেন ও…
Read More
মথুরার চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ , স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ

মথুরার চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ , স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ

কখনও তুলে নিচ্ছিল ছাগল। কখনও বা কুকুর মেরে ফেলেছিল। সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী। নওয়া-খাওয়া ঘুম উড়েছিল তাঁদের। কাজ কর্মে বেরতেও পারছিলেন না তাঁরা। অবশেষে স্বস্তি। আলিপুরদুয়ারের মথুরা চাবাগানের ১৭ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল চিতাবাঘ বা লেপার্ড। বৃহস্পতিবার সকালে লেপার্ডটি খাঁচাবন্দি হলে স্থানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেয়। বনকর্মীরা এসে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, লেপার্ডটিকে প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More
শীত মরশুমে বড়দিনের আগে ডুয়ার্সে পর্যটকদের ভিড়

শীত মরশুমে বড়দিনের আগে ডুয়ার্সে পর্যটকদের ভিড়

বেলঘরিয়ার শ্বাথি, জাপানের মাইকো সামনে সন্তান সহ এক শৃঙ্গ গন্ডার,বড়দিনের প্রাক মুহুর্তে পর্যটক নিয়ে জমজমাট ডুয়ার্সের জঙ্গল। বড়দিনের আগে ডুয়ার্সে পর্যটকদের ভিড়, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি এসেছে বিদেশি পর্যটকরাও। শীত মরশুমে নতুন বছরের আগে পর্যটকদের এই ভিড়ে খুশির হাওয়া ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে। পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা হল ডুয়ার্স। ডুয়ার্সের পাহাড়, জঙ্গল নদী, বন্যপ্রাণ পর্যটকদের। কর্মব্যস্ততার মাঝে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে বছরের বিভিন্ন সময় দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমায় ডুয়ার্স। বিশেষ করে শীত মরশুমে জাকিয়ে শীত অনুভব করতে ডুয়ার্সে আসেন পর্যটকরা। এবছর বড়দিনের আগে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্র, জঙ্গল সাফারিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের। নতুন বছরের আগে…
Read More
আমবাড়ি ফালাকাটা-বেলাকোবা সেকশনে পণ্য ট্রেনের ইঞ্জিন এক্সেল লক, ট্রেন চলাচল ব্যাহত

আমবাড়ি ফালাকাটা-বেলাকোবা সেকশনে পণ্য ট্রেনের ইঞ্জিন এক্সেল লক, ট্রেন চলাচল ব্যাহত

শিলিগুড়ি : আমবাড়ি ফালাকাটা-বেলাকোবা সেকশনে পণ্যবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন রাত 21:30 নাগাদ অ্যাক্সেল লক হয়ে যায়, যার কারণে এটি এগিয়ে যেতে পারে না। জ্যাক এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ইঞ্জিনটি উঠানো হবে।ট্রেনের এক্সেল লক হয়ে যাওয়ায় রেলের একটি ট্র্যাক বন্ধ থাকলেও অন্য লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। এই ঘটনার কারণে লোহিত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস দুটি ট্রেন কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছিল।বর্তমানে রেল চলাচলে কোনো প্রভাব নেই। এই তথ্য দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Read More
তবলার বোলে ওস্তাদ জাকির হোসেনকে শ্রদ্ধা

তবলার বোলে ওস্তাদ জাকির হোসেনকে শ্রদ্ধা

সর্বকালের অন্যতম সেরা তবলা বাদক ছিলেন ওস্তাদ জাকির হোসেন। গত ১৫ ই ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ তবলা বাদক সহ সংগীত প্রেমীরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন অনেকেই। সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি তরুণ নাট্য সংস্থার ঘরে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান হয়। তার জীবনের নানা কথা, তার সৃষ্টির কথা উঠে আসে শিল্পীদের স্মৃতিচারনায়।এদিন তরুণ নাট্য সংস্থায় তবলা বাদক বিপ্লব গোপ তবলার বোল উঠিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রবাদপ্রতিম তবলা বাদক জাকির হোসেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের স্মরণসভায় ধূপগুড়ির তবলা বাদক, সঙ্গীত শিল্পীদের সাথে উপস্থিত ছিল ধূপগুড়ি নাগরিক মঞ্চ।
Read More
আজ থেকে শিলিগুড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হলো

আজ থেকে শিলিগুড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হলো

শিলিগুড়ির হায়দার পাড়া ৩৯ নম্বর ওয়ার্ডে প্রতি বছরের মতো এবছরেও ওয়ার্ড উৎসব "মল্লিকা"  ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হলো সোমবার। এদিনের এই হোয়াটসঅ্যাপের সূচনায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, শোভা যাত্রাটি ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে, এদিনের এই শুভ সূচনা উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। স্থানীয় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিংকি সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড  সম্পাদক বিবেকানন্দ সাহা, ওয়ার্ড সভাপতি অজয় পাল, তৃণমূল নেতা কুন্তল রায়, বিমান তপাদার, প্রীতিকণা বিশ্বাস, পূর্ণ চক্রবর্তী, শুভ্রা ব্যানার্জি, সুজয় সরকার, গনেশ দাস, পিন্টু সাহা, জয় কৃষ্ণ বিশ্বাস, সোমনাথ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
বড়দিন উপলক্ষে শিশুদের আনন্দ দিতে বেরিয়ে পড়েছেন রাজন্য চক্রবর্তী

বড়দিন উপলক্ষে শিশুদের আনন্দ দিতে বেরিয়ে পড়েছেন রাজন্য চক্রবর্তী

বড়দিনের আগে সান্তাক্লজ সেজে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শিশুদের হাতে চকোলেট ও উপহার তুলে দিচ্ছেন রাজন্যা‌ চক্রবর্তী। সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের রেসকোর্সপাড়া‌ ও নয়াবস্তি‌ এলাকায় দেখা যায় তাঁকে। মূলত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রাজন্যা। যুক্ত রয়েছেন শহরের একটি চার্চের সঙ্গে। এবার বড়দিন উপলক্ষে শিশুদের আনন্দ দিতে সান্তাক্লজ সেজে বেরিয়ে পড়েছেন জলপাইগুড়ি শহরে। বিভিন্ন প্রান্তে ঘুরে উপহার বিতরণের পাশাপাশি যিশুখ্রিস্টের শান্তির বাণী প্রচার করছেন রাজন্যা‌। শিশুদের হাতে চকোলেট সহ রকমারি উপহার তুলে দিচ্ছেন। রাজন্যা‌ জানান, 'সান্তাক্লজের বেশ ধারণ করার অভিজ্ঞতা এবার‌ই প্রথম। আমার সান্নিধ্যে এসে শিশুদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে প্রভু‌ যিশুর আদর্শ…
Read More
গাঁজাসহ দুই পাচারকারী গ্রেফতার

গাঁজাসহ দুই পাচারকারী গ্রেফতার

কোচবিহার থেকে ট্রলি ব্যাগে করে গাজা নিয়ে কলকাতা উদ্দেশ্য পাচার করার পরিকল্পনা ছিলো। শিলিগুড়ির জংশনে গাড়ি ধরার জন্য দীর্ঘসময় অপেক্ষা করছিলো। প্রধান নগর থানার সাদাপোষাকের পুলিশের কাছে খবর আসে ।দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সত্য ঘঠনা। ট্রলিবাগ খলতে বেরিয়ে আসে গাজা যার আনুমানিক ওজন ১৫ থেকে ১৬ কেজি। ধৃতদের নাম সোমনাথ সদ্দার ও শুভজিৎ হালদার.২ জনের বাড়ি মধ্যমগ্রাম নিউ বারাকপুর থানা অন্তর্গত ।আজ তাদেরকে শিলিগুড়ির আদালতে পাঠানো হবে।
Read More
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে জলপাইগুড়ি তে মেডিটেশন কার্যক্রম পালন

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে জলপাইগুড়ি তে মেডিটেশন কার্যক্রম পালন

অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে আপনার তাহলে আজ থেকে শুরু করুন এই কাজ তাহলে মন শান্ত থাকবে! হবে না রাগ আপনার মধ্যে, আজ (শনিবার ) বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় মেডিটেশন কার্যক্রম পালন করা হচ্ছে। এই দিবসটির মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে শান্তি ও মনোযোগ বৃদ্ধি করা, বিশেষত কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের চাপের মধ্যে। মেডিটেশন হল এমন একটি প্রক্রিয়া যা মনকে শান্ত রাখে এবং আমাদের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। বিশেষজ্ঞরা বলেন, দিনের এক পর্যায়ে কিছুটা সময় মেডিটেশন করা উচিত, কারণ এটি আমাদের মনের অস্থিরতা এবং অস্থিরতা কমাতে সহায়ক। জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ার প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান, বি,কে নিতু, বলেন,…
Read More
তিস্তা ও করলা নদী রক্ষায় আয়োজিত ‘তিস্তা-করলা উৎসবে’ জমে উঠেছে ভিড়  

তিস্তা ও করলা নদী রক্ষায় আয়োজিত ‘তিস্তা-করলা উৎসবে’ জমে উঠেছে ভিড়  

জলপাইগুড়ির ঐতিহ্য তিস্তা ও করলা নদী রক্ষার বার্তা তুলে ধরতে শুরু হয়েছে 'তিস্তা-করলা উৎসব'। দুই নদীকে নিয়ে সচেতনতা বাড়াতে উৎসবের মধ্য দিয়ে জমজমাট মেলার আয়োজন করা হয়েছে শহরে। কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টল দেওয়া হলেও মেলায় এবার বাংলাদেশের কোন‌ও শিল্প সামগ্রীর‌ ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি। জলপাইগুড়ি শহরের মিলন সঙ্ঘ‌ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। চলবে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত। শীতের মরশুমে মেলা শুরু হতেই ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে। মেলা কমিটির কর্মকর্তা মিঠুন চৌধুরি বলেন, তিস্তা-করলা উৎসবের মধ্য দিয়ে এবার শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উত্তরবঙ্গের ও দেশের বিভিন্ন প্রান্তের ১১০টি স্টল রয়েছে। সঙ্গে…
Read More
শিলিগুড়ি আবারো বড়োসড় সাফল্য পেলো এন,জে পি থানার পুলিশ

শিলিগুড়ি আবারো বড়োসড় সাফল্য পেলো এন,জে পি থানার পুলিশ

কন্টেনারে করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা। ব্যর্থ করে দিলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ীর চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 27 টি গবাদি পশু উদ্ধার হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ী সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেইনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক। উল্লেখ্য দুদিন আগেও ফুলবাড়ী এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে কুড়িটি গরু উদ্ধার করেছিল পুলিশ। দুদিন যেতে না যেতেই আবারো বিরাট সাফল্য এনজেপি…
Read More