Sonakshi Sarkar

1723 Posts
নকশালবাড়িতে মাদক পাচারের আগেই গ্রেফতার চোরাকারবারি

নকশালবাড়িতে মাদক পাচারের আগেই গ্রেফতার চোরাকারবারি

শিলিগুড়ি : মাদক চোরাচালানের আগে ৩১০ গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অভিযুক্তের নাম বিশ্বনাথ মণ্ডল। তিনি মালদহের কালিয়াচকের বাসিন্দা। মালদহের কালিয়াচক থেকে নকশালবাড়িতে মাদক পাচার করতে যাচ্ছিল অভিযুক্তরা। পুলিশ গভীর রাতে নকশালবাড়ির বেঙ্গাইজোট থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তল্লাশিকালে তার কাছ থেকে ৩১০ গ্রাম উদ্ধার করা হয়। এর পর তাকে আটক করা হয় ব্রাউন সুগার। অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
Read More
ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে পশু চিকিত্সা শিবিরের আয়োজন করলো বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়ন

ভারত বাংলাদেশ সীমান্ত গ্রামে পশু চিকিত্সা শিবিরের আয়োজন করলো বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়ন

এদিন সকাল থেকে কোচবিহার জেলার হলদিবাড়ি শহর লাগোয়া এলাকায়, ১৫ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক বিওপি বেরুবাড়ি-২ বুরেজোট বিএফপি স্কুলে একটি নাগরিক কর্মসূচী (ভেটেনারী মেডিকেল ক্যাম্প) আয়োজিত হয়। গৌরাঙ্গ বাজার, বুড়িজোট, ফৌদেরপাড়া, কীর্তনিয়াপাড়া, ছাগরিয়াপাড়া এবং নতুনবস্তি গ্রামের ৭৩ জন গ্রামবাসী তাদের অসুস্থ পোষা প্রাণীদের চিকিৎসার জন্য শিবিরে নিয়ে আসে। মধ্যে রয়েছে গরু-১১৭টি, ছাগল-৪৫টি, মোট ১৬২টি গৃহপালিত পশুকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করানো পর এবং তাদের ওষুধ সরবরাহ করা হয়। পশু চিকিৎসক গ্রামবাসীদের মৌসুমি রোগের সময় অসুস্থ পশুদের কীভাবে চিকিৎসা করতে হবে সে সম্পর্কেও অবহিত করেন।
Read More
বালুরঘাটে শিবরাত্রি উপলক্ষ্যে বুড়া কালীমাতা মন্দিরে চলছে শিব পূজার প্রস্তুতি

বালুরঘাটে শিবরাত্রি উপলক্ষ্যে বুড়া কালীমাতা মন্দিরে চলছে শিব পূজার প্রস্তুতি

আজ বাদে আগামীকাল ২৬ শে ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শহরের শতাধিক বর্ষ প্রাচীন বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দিরে শিব পূজার প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল সকালেই শিব চতুর্দশী লাগছে তাই সকাল থেকেই ভক্তরা দলে দলে এসে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি পূজা ও ভোগ দেবে। বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও আগামীকাল সন্ধ্যায় ষোড়শোপচারে হোমযজ্ঞ ও ভোগ সহকারে পূজা হবে। পূজার শেষে বুড়া কালীমাতা পূজা সমিতির পক্ষ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। শিবরাত্রির ব্রত উপলক্ষ্যে আজকে থেকেই বালুরঘাটের বিভিন্ন বাজারে ভক্তদের শিবরাত্রির শিব পূজার ফুল, বেলপাতা,…
Read More
ফাইলেরিয়াসিস প্রতিরোধে টিকা প্রচার শুরু করেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের তরফে

ফাইলেরিয়াসিস প্রতিরোধে টিকা প্রচার শুরু করেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের তরফে

জেলার বেশ কয়েকটি ব্লক ফাইলেরিয়া প্রবন, রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলায় শুরু বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান। সোমবার জলপাইগুড়ি জেলা সাস্থ্য দফতরের উদ্যোগে রাজ্যে জুড়ে চলা ফাইলেরিয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলাতেও  শুরু হলো বিশেষ প্রতিষেধক প্রদানের অভিযান। এই প্রসঙ্গে জেলা শাসক সামা পারভিন জানান, জেলার বেস কিছু ব্লক ফাইলেরিয়া প্রবন বলে আমরা জানি, বিশেষ করে সেই ব্লক গুলো যেমন, বানার হাট, ধূপগুরি , মেটলি, নাগরা কাটা,এই অসুখ থেকে রক্ষা করতে যে বিশেষ প্রতিষেধক রয়েছে সেই ওষুধ অঙ্গন ওয়ারি এবং আসা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেবার কাজ করা আজ থেকে শুরু হলো।
Read More
ঢাক ঢোল পিটিয়ে এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে নামলো জলপাইগুড়ি পৌর সভা

ঢাক ঢোল পিটিয়ে এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে নামলো জলপাইগুড়ি পৌর সভা

সপ্তাহের প্রথম দিন পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গু প্রতিরোধে গ্রহণযোগ্য ব্যাবস্থা সম্পর্কে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি বিভিন্ন স্থানে জমা থাকা পুরোনো গাড়ীর চাকা সহ অন্যান্য সামগ্রী মূলত যে জিনিস গুলিতে জল জমে এডিস মশা তার বংশ বৃদ্ধি করে সেই বস্তু গুলোকে উদ্ধার করার মধ্য দিয়ে। এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন,আমরা শহরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে ই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Read More
জন্মদিন উপলক্ষে শিক্ষিকার অভিনব উদ্যোগ

জন্মদিন উপলক্ষে শিক্ষিকার অভিনব উদ্যোগ

জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশন এর সহায়তায় দু:স্থ মানুষের পাশে শিক্ষিকা। সোমবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাটকাটা কলোনি এলাকায় দুঃস্থ মানুষের পাশে  চাল, ডাল, তেল, নুন সবজি,  দুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী টোটো করে বাড়ি বাড়ি পৌঁছে দিলেন জলপাইগুড়ির শিক্ষিকা, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রকাশ ফাউন্ডেশনের সদস্যরা। এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Read More
আকাশে অজানা ড্রোন উড়তে দেখে উদ্বিগ্ন ধূপগুড়ির মানুষ

আকাশে অজানা ড্রোন উড়তে দেখে উদ্বিগ্ন ধূপগুড়ির মানুষ

হঠাৎ ডুয়ার্সের ধুপগুড়িতে এই ড্রোনকে ঘিরে রহস্য। অজানা একটি ড্রোন আকাশে উঠছে। কে বা কাদের নিয়ন্ত্রণে এই ড্রোন উড়ছে কিছুই জানা নেই স্থানীয়দের। ধুপগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় সেনার ক্যাম্প রয়েছে। এবং ডুয়ার্স তথা নর্থ ইস্ট। সিকিম ঘেঁষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ধুপগুড়ি। আর সেখানে এই ড্রোন উড়তে দেখে মানুষের মনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। পরে অবশ্য সেই ড্রোন খুঁজে পাওয়া যায়নি।
Read More
দেশি মদ তৈরির বিরূদ্ধে অভিযান

দেশি মদ তৈরির বিরূদ্ধে অভিযান

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের রেঞ্জারবাড়ি এলাকার চণ্ডিকা রায়ের পুত্র আশারু রায়ের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ ধ্বংস করা হয় এবং ৬০ লিটার অবৈধ পাতন মদ, ৮টি অ্যালুমুনিয়াম হাড়ি ৮টি অ্যালুমুনিয়াম ফানেল জব্দ করা হয়েছে। আইনের যথাযথ ধারায় অবৈধ কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে।
Read More
সংস্কারের পর নবরূপে উদ্বোধন করা হল নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্ট

সংস্কারের পর নবরূপে উদ্বোধন করা হল নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্ট

শিলিগুড়ি : সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করা হয়। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ বসু, জলপাইগুড়ির জেলা জজ অরুণ কিরণ ব্যানার্জী। এডিআরএম, রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার।সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টটি নতুন করে উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শনিবার বিচারপতি কোর্টের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। রেলে ঘটে চলা অপরাধ থেকে টিকিট না কেটে সফর সহ বিভিন্ন মামলার শুনানি রেলওয়ে কোর্টে হয়ে থাকে। তথ্য বলছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই হাজার মামলা রুজু হয়। পাশাপাশি প্রায় সেই সংখ্যক মামলার…
Read More
দীর্ঘদিন ধরে রেশন না পাওয়ায় রেশন ডিলার ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দীর্ঘদিন ধরে রেশন না পাওয়ায় রেশন ডিলার ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দীর্ঘদিন ধরেই সময়মতো মিলছে না রেশন সামগ্রী। দিনের পর দিন রেশন না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। এলাকার রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। শনিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায়। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়‌ রেশন গ্রাহকদের অভিযোগ, বেশিরভাগ দিন রেশন দোকান বন্ধ থাকে। শনিবার সকালে রেশন দোকান খোলা রাখার কথা বলা হলেও বেলা সাড়ে দশটা পর্যন্ত দোকান‌ই খোলা হয়নি। আড়াই ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থেকে চরম হয়রানি হতে হয় গ্রাহকদের। দাঁড়িয়ে থাকতে হয় বয়স্ক মানুষদের‌ও। অভিযোগ, এক মাসেরও বেশি সময় ধরে কুপন দেওয়া হলেও রেশনের সামগ্রী মিলছে…
Read More
আগামী ২৪ ফেব্রুয়ারি কিষাণ সম্মান নিধি’র ১৯ তম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী মোদি  

আগামী ২৪ ফেব্রুয়ারি কিষাণ সম্মান নিধি’র ১৯ তম কিস্তির টাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী মোদি  

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি'র ১৯ তম কিস্তির টাকা আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের ভাগলপুরের কিষাণ সম্মান সমারোহ থেকে প্রদান করবেন। এই কর্মসূচিতে দেশের ৯ কোটি ৭০ লক্ষের অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে ২২ হাজার কোটি টাকারও বেশি প্রদান করা হবে। ১৯ তম কিস্তিতে রাজ্যের নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫০ কোটি ৮৬ লক্ষ ৩০ হাজার টাকা হস্তান্তর করা হবে। রাজ্যের কৃষি মহকুমা এবং জেলাগুলিতে এই কিস্তির টাকা প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। অরুন্ধতিনগরস্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এই অনুষ্ঠানে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন। আজ সন্ধ্যায় সচিবালয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল…
Read More
শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শিলিগুড়ি : শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। বাঘাযতীন পার্কের ভাষা শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন মেয়র গৌতম দেব। ২১ ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের, ইতিহাসকে স্মরণের দিন। এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশেলে জমজমাটভাবে পালিত হয় বাংলাদেশজুড়ে। তবে এপার বাংলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও ২১ ফেব্রুয়ারি বা ভাষা দিবসের আবেদন কম নয়। পশ্চিমবঙ্গের নানান প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাতৃভাষা দিবস। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল দিনটি। বছর কয়েক আগেই এখানে ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকারের লড়াইয়ে শহিদদের স্মৃতিতে শহিদ স্মৃতি স্মারক স্তম্ভ তৈরি করে পুরসভা। মেয়র পরিষদ সহ…
Read More
চা বলয়ে ভিটে ছাড়া হবার আতঙ্ক, বাড়ছে ভূমিপুত্র বনাম মালিকপক্ষের সংঘাত!

চা বলয়ে ভিটে ছাড়া হবার আতঙ্ক, বাড়ছে ভূমিপুত্র বনাম মালিকপক্ষের সংঘাত!

রাজ্যে সরকার দারা ৩০ শতাংশ চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের অনুমোদন দিতেই বাড়ছে মালিক ,শ্রমিক বিরোধ, নিম্নতম মজুরী আদতে ১০ বছরের প্রতারণা, দাবী সিপিআইএমের। বৃহষ্পতিবার সেই বিরোধের আঁচ দেখা যায় ডুয়ার্সের রানিচেরা চা বাগানের বাসী লাইনে, মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পরে মালিক পক্ষ এবং ভূমিপুত্র আদিবাসী জনতা। বাগান কর্তৃপক্ষের দাবী ,যে জমি নিয়ে বিবাদ সেটি চা বাগানের অংশ, এবং যিনি সেই জমিতে চাষবাস করে আসার দাবী করছেন তিনি আদিবাসী হলেও  আদতে চা বাগানের শ্রমিকই নন। যদিও জমিতে বসবাসকারী আদিবাসী পরিবারের সদস্য বিকাশ বারা, বলেন আগেও আমাদের চাষাবাদের জমিতে চা বাগান লাগিয়েছে,বলেছিল বাগানে কাজ দেবে, কিন্তু আজ পর্যন্ত কাজ দেয়নি, এখন…
Read More
বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ অভিযান ছাত্র পরিষদের

বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ অভিযান ছাত্র পরিষদের

শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের এই বিশেষ দিনে জলপাইগুড়ির বিভিন্ন রাজপথে বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ করে জাতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। এই প্রসঙ্গে সংগঠণের রাজ্যে সম্পাদক অরিজিৎ নিয়োগী বলেন, যে ভাষাকে রাষ্ট্র সংঘ স্বীকৃতি দিয়েছে যে ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রাণ আত্মাহুতি দিয়েছিল। আজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে সেই বাংলা ভাষার প্রতি অবহেলা করার চিত্র , আজ আমরা বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় রাজ্যে তথা দেশের সমস্ত প্রান্তে যাতে ব্যাবহার করা হয় তারই দাবী জানাচ্ছি।
Read More