Sonakshi Sarkar

1546 Posts
করতোয়া মোড় থেকে বাইক সহ গ্রেফতার দুজন

করতোয়া মোড় থেকে বাইক সহ গ্রেফতার দুজন

সোমবার বিকেলে রাজগঞ্জ থানার অন্তর্গত করতোয়া মোড় থেকে বাইক সহ দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মনজর আলম ও হাসিরুল মহম্মদ।মনজর চোপড়া ব্লকের নাহারগছ ও হাসিরুল রাজগঞ্জের বলরাম এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে করতোয়া এলাকায় পেট্রোলিং করার সময় শিলিগুড়ির দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি বাইকে দেখে সন্দেহ হয় রাজগঞ্জ থানার পুলিশের।তাদের রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেই স্বীকার করে বাইক দুটি চুরি করে এনেছে। এরপরই বাইক সহ গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটানার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
বাংলাদেশ থেকে এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো ভারতীয় ভূখণ্ডে

বাংলাদেশ থেকে এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো ভারতীয় ভূখণ্ডে

১৭ ই জুলাই শেষ বারের মতো বাংলাদেশি যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন ছুয়ে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপরের লালমনি হাট হয়ে ঢাকা পৌঁছেছিল। এরপর থেকে ক্রমশ অবনতি হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এক সময় দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকেই ভারতীয় রেল নির্মিত মিতালী এক্সপ্রেস ট্রেনের কোচ গুলো ওপারে অযত্নে পরেছিল। সোমবার ঢাকায় দু দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরই মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়িতে ফিরিয়ে আনা হয় মিতালী এক্সপ্রেস ট্রেন টিকে।  
Read More
১২ ডিগ্রীতে নামলো পারদ

১২ ডিগ্রীতে নামলো পারদ

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জলপাইগুড়ি শহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলো। জেলা‌য় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে‌র আশেপাশে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী উত্তর‌বঙ্গের বিভিন্ন জেলা‌য় তাপমাত্রা ধীরে ধীরে নামবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়েই শৈতপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই জেলায় শৈতপ্রবাহের কারণে তাপমাত্রা কমবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ভোর থেকেই এর প্রভাব দেখা যায় জলপাইগুড়ি শহরে। একটু উষ্ণতা‌র জন্য অনেককেই রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর‌ গরম রাখার চেষ্টা করেন। সকাল থেকেই ভিড় বাড়ছে চায়ের দোকানগুলো‌তে। এদিন সকাল দশটা নাগাদও কুয়াশাচ্ছন্ন ছিল জলপাইগুড়ি‌র বেশিরভাগ এলাকা। এজন্য রাস্তায় লোকজন…
Read More
সোমবার রাতে ঘন কুয়াশায় ঢাকা বালুরঘাটের রাস্তাঘাট

সোমবার রাতে ঘন কুয়াশায় ঢাকা বালুরঘাটের রাস্তাঘাট

শীতে দার্জিলিং বা কার্শিয়াং এর পথে যে কুয়াশার পরত যাত্রীদের আলিঙ্গন করে, সোমবার সেই একই রকমের কুয়াশার সাক্ষী হয়ে রইল বালুরঘাট। সোমবার রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। দৃশ্যমানতা কমে আসে কুড়ি মিটারের নিচে। আবহাওয়া দপ্তর সূত্রের দাবি, কেবল বালুরঘাট নয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতেই এই অবস্থা সন্ধের পর দেখা দিচ্ছে এমন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রায় হেরফের এসেছে উত্তরবঙ্গে। বাদ যায়নি দক্ষিণ দিনাজপুর জেলাও। এদিন সন্ধ্যের পর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার এই যুগলবন্দী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন কিছু মানুষ। শীতের আমেজ পুরোপুরি উপভোগ করেন অনেকেই। চলতি সপ্তাহ থেকেই বালুরঘাটে শুরু হয়েছে মেলা সন্ধের পর অনেকেই মেলা দেখতেও হাজির হন।
Read More
পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র

পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র

দীর্ঘদিনের দাবি পূরণে খুশি বালুরঘাট সুকান্ত কলোনির এলাকাবাসীর। সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট শহরের সুকান্ত কলোনী এলাকায় একটি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাটের মোট  ২৫ টি ওয়ার্ডেই ঠান্ডা পানীয় জলের  মেশিন বসানো হবে বলে জানিয়েছিলেন পৌরোপিতা অশোক মিত্র। আর সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ সুকান্ত কলোনি এলাকায় এই ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হলো।
Read More
গোরু পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক পাচারকারী

গোরু পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক পাচারকারী

একদিকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। শীতের সময় কুয়াশায় চাদরে আড়ালে গরু পাচার করা হচ্ছিল। সীমান্তে দায়িত্বে থাকা জাওয়ানদের চোখে পড়ে গরু পাচারকারীরা কাঁটাতার কেটে। তারই মাঝে ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতার কেটে গরু পাচারের সময় গভীর রাতে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। এরপরে বিএসএফের পক্ষ থেকে ফাঁসিদেওয়ার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত পাচারকারীর নাম তহির উদ্দিন(45) চটহাট অঞ্চলের মুড়ি খাওয়ার বাসিন্দা। আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
Read More
সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চুরি

সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চুরি

শিলিগুড়ি:- তদন্তে নেমে দুষ্কৃতিকে গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো পুলিশ।স্বামী স্ত্রী দুজনেই সিভিক ভলেন্টিয়ার।মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা তারা।আজ সকালে স্বামী-স্ত্রী কাজে বের হন।বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু তছনছ।মাথায় হাত পরে দম্পতির।এরপর মাটিগাড়া থানার পুলিশের দ্বারস্থ হন তারা।বাড়ির চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ সিভিক পুলিশ দম্পতি।মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয়। খোয়া যায় সোনা এবং রুপোর অলংকার সহ আরো অনেক কিছুই। মাটিগাড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ।অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে…
Read More
গর্ভবতী মহিলাদের জন্য ‘সেভ মাদার” শিবিরের আয়োজন

গর্ভবতী মহিলাদের জন্য ‘সেভ মাদার” শিবিরের আয়োজন

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এবং "হিন্দুস্তান একান্নবর্তী"-এর সহযোগিতায় "কিশোরী গর্ভাবস্থার বিষয়ে সচেতনতা" "মেয়ে বাঁচাও" শিবির আয়োজন করা হয়। জেলার ফাঁসিদেওয়ার ব্লকের হাসখোয়া অঞ্চলের কাঁদোপানি মাঠে অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,মেয়র গৌতম দেব, জেলা শাসক প্রীতি গোয়েল, দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক,সহ আশা কর্মীরা সকলে। দিন শিলিগুড়ি মহাকুমার তিনটি ব্লকের খড়িবাড়ি নকশালবাড়ি ফাঁসিদেওয়া সমস্ত চা বাগানের আদিবাসী সম্প্রদায়ের মা-বোনেরা উপস্থিত হয়েছিলেন। এদিন আদিবাসীদের উদ্বোধনী নৃত্যে পায়ে পা মেলান মন্ত্রী সহ জেলাশাসক ও সহ-সভাপতি, টিবি রোগ নির্মূল করতে একটি ট্রেবলো ফিতে কেটে চালু করেন। অন্যদিকে টিভি রোগে আক্রান্তদের খাদ্য সামগ্রী…
Read More
মৃ*ত তিন বাঘ শাবক

মৃ*ত তিন বাঘ শাবক

মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের। আর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বন দপ্তরে।  যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাননি পার্ক কর্তৃপক্ষ। গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিন শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু নাইট শেল্টারেই দু'দিনের মাথায় নিজের শাবককে কামড়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা। তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো করে দেয়। তিনটের মধ্যে দুটো শাবক আগে মারা গেলেও একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হয়নি৷ অবশেষে তিনটি সাবকেরই মৃত্যু হয়।
Read More
এনজেপি স্টেশনে বিজেপির সদস্যতা অভিযান

এনজেপি স্টেশনে বিজেপির সদস্যতা অভিযান

সারাদেশেই অমৃত ভারত স্টেশন গুলিকে সদস্য পদ গ্রহণের জন্য বেছে নিয়ে সদস্যপদ গ্রহণ কর্মসূচি শুরু করলো ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসাবে অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা এন জি পি স্টেশনে সদস্যতা অভিযান চালালো বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটি ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সদস্যরা। এদিন স্টেশনে আগত বেশ কিছু যাত্রীদের সদস্যপদ গ্রহন করান তারা।জেলা যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান,আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত অমৃত ভারত স্টেসন গুলিতে এই সদস্যপদ কর্মসূচী চালাবে বিজেপি। তারই অঙ্গ হিসেবে এনজেপি স্টেশনে এই অভিযানে সামিল হয়েছে। তিনি জানান,মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অভিযানে সামিল হয়ে সদস্যপদ গ্রহন করছে।
Read More
চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপকের ওপর হামলার ঘটনা নিয়ে কালো ব্যাজ পরিধান করল প্রতিবাদ জলপাইগুড়ির শিক্ষক সমাজের

চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপকের ওপর হামলার ঘটনা নিয়ে কালো ব্যাজ পরিধান করল প্রতিবাদ জলপাইগুড়ির শিক্ষক সমাজের

শুক্রবার জলপাইগুড়ির অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ চন্দ্র কলেজের অধ্যাপক বৃন্দ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে অধ্যাপক ড: তন্ময় দত্ত জানান, গতকাল বাংলাদেশের চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক ড: কুশল বরণ চক্রবর্তীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি আমরা, এর পাশাপাশি বিগত কয়েক মাস ধরে সেই দেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদ করার পাশাপাশি ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে সমস্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী কেন্দ্রিয় সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এই আসা রাখছি। অপরদিকে এই  প্রসঙ্গে আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ ড: দেবাশীষ দাস বলেন,গতকাল বাংলাদেশের চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক ড:…
Read More
শ্রদ্ধার সাথে পালিত হল বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তর আবির্ভাব দিবস

শ্রদ্ধার সাথে পালিত হল বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তর আবির্ভাব দিবস

৬ ডিসেম্বর ১৯১১ সালে জন্মগ্রহন করেন এই বিপ্লবী। তবে দেশের স্বার্থে ৭ই জুলাই ১৯৩১ সালে মাত্র ২০ বছর বয়সেই শহীদ হন তিনি।  ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন স্বনামধন্য বাঙালি বিপ্লবী ছিলেন এই তরুন  দীনেশ গুপ্ত । তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। মেদিনীপুরে তার সংগঠন পরপর তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি ও বাদল গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং  ভবনে অভিযান চালিয়ে, বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন উচ্চপদস্থ ইউরোপীয় কর্মচারী গুরুতরভাবে আহতও হন। এরপর তারা আত্মহত্যার চেষ্টা করেন। অপর দুই বিপ্লবী বিনয় বাদল আত্মহত্যায় সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়।…
Read More
অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার এক, আটক ছোট চার চাকার গাড়ি

অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার এক, আটক ছোট চার চাকার গাড়ি

রাজ্য পুলিশ প্রশাসনের নির্দেশে বর্তমানে উত্তরবঙ্গের নদী থেকে বালি পাথর তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।তবে চোরাই পথে বেশ কিছু অসাধু ব্যবসায়ী নদী থেকে বালি চুরি করে অবৈধভাবে বিক্রি করছে।পুলিশ প্রশাসনের নজরকে ফাঁকি দিতে ওই ব্যবসায়ীরা ট্রাকের বদলে ব্যবহার করছে ছোট চার চাকার গাড়ি।আর তাতে করেই অল্প পরিমাণ বালি বা পাথর নিয়ে বিক্রি করছে বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার এমনই এক বালি পাচারকারীকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজ সংলগ্ন ক্যানেল রোডে অভিযান চালিয়ে বালি বোঝাই ওই গাড়িটিকে আটক করে।গ্রেফতার করা হয় উজির হুসেন নামে এক বালি ব্যাবসায়ীকে। জানা গেছে ধৃতের বাড়ি ফুলবাড়ি পশ্চিম ধনতলায়।দীর্ঘদিন ধরেই সে…
Read More
গাড়ির ধাক্কায় মৃ*ত এক পূর্ণবয়স্ক চিতা বাঘের

গাড়ির ধাক্কায় মৃ*ত এক পূর্ণবয়স্ক চিতা বাঘের

গাড়ির ধাক্কায় মৃত এক পূর্ণবয়স্ক চিতা বাঘের এদিন ঘটনাটি ঘটে ঘোষপুকুর ফুলবাড়ি 27 নম্বর জাতীয় সড়কের বাকুলাইন এলাকায় পথ চলতি একজন সবজি বিক্রেতা দেখতে পান চিতা বাঘটি রাস্তার উপরে ছটফট করছে। এরপরে ই খবর দেওয়া হয় ঘোষপুকুর পাড়ি পুলিশকে এরপরে ঘটনাস্থলে এসে চিতা বাঘটিকে অনেক বাচানোর চেষ্টা করলেও সেখানেই তার মৃত্যু হয় এরপরে খবর দেওয়া হয় বনদপ্তরে বনদপ্তরে কর্মীরা এসে মৃত চিতা বাঘ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে তবে জাতীয় সড়কে কোন গাড়ির ধাক্কায় এই চিতাবাঘের এর মৃত্যু হয়েছে। এর আগে ও এক পূর্ণবয়স্ক চিতা বাঘের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল কমলা বাগান এলাকায় তবে…
Read More