Sonakshi Sarkar

1723 Posts
পোস্ট অফিসে লোপাট টাকা, CID তদন্তের নির্দেশ হাই কোর্টের

পোস্ট অফিসে লোপাট টাকা, CID তদন্তের নির্দেশ হাই কোর্টের

এ যেন সরষের মধ্যে ভূত! পোস্ট অফিসে জমানো টাকা উধাও। অথচ পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থামূলক কোনও পদক্ষেপই করছে না। পূর্ব বর্ধমানের জামালপুরের ডাকঘর সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মামলায় এডিজি সিআইডিকে তদন্তভার দিল হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এই মামলা প্রসঙ্গে বলেন, “লোকে খাটনির টাকা পোস্ট অফিসে রাখছে। আর তা লোপাট হয়ে যাচ্ছে। পুলিশ কিছুই করছে না। সরকারি চাকরিরতদের টাকা পোস্ট অফিস থেকে এভাবে লোপাট হয়ে গেলে আর পুলিশ কিছু না করলে মানুষের ভরসা উঠে যাবে। গত দেড় বছরে জামালপুর থানা কিছুই করেনি। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে যদি এইভাবে মানুষ প্রতারিত হয় তাহলে মানুষ যাবে…
Read More
হিমালয়ান শকুন দেখে খুশি বন বিভাগ ও পরিবেশপ্রেমীরা

হিমালয়ান শকুন দেখে খুশি বন বিভাগ ও পরিবেশপ্রেমীরা

দীর্ঘ্য সময় পর ঝাঁকে ঝাঁকে শকুন রেল লাইনের পাড়ে। হিমালয়ান শকুন দেখতে ভিড় জমালো আম জনতা, পাহাড়ে বরফ পরায় খাদ্যের সন্ধানে সমতল মুখি। মালবাজার মহকুমার বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে যাওয়া রেল পথের ধারে একটি মৃত গবাদি পশুর দেহ ঘিরে একঝাঁক শকুনের ভুরিভোজ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বন বিভাগের বিশেষ স্কোয়াড। তবে শকুন দেখতে ভিড় জমালেও বিলুপ্ত প্রায় এই হিমালয়ান ভালচারদের কোনো ভাবেই বিরক্ত করে নি সাধারণ মানুষ। দীর্ঘ সময় পর এত সংখ্যা শকুনের দেখা পাওয়ায় খুশির মহল বন বিভাগ থেকে পরিবেশ কর্মীদের মধ্যে। এই প্রসঙ্গে বার্ডস্ ওয়াচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বপ্রিয় রাউত জানান, যে শকুন গুলোকে দেখা যাচ্ছে,সেই…
Read More
বিএসএফের পোশাক পরে তাঁদের ছদ্মবেশে গরু পাচারের চেষ্টা   

বিএসএফের পোশাক পরে তাঁদের ছদ্মবেশে গরু পাচারের চেষ্টা   

রাতের আঁধারে মুর্শিদাবাদ সীমান্ত থেকে পাচারের সময় বিপুল ফেনসিডিল-সহ একজন ধরা পড়ে বিএসএফের হাতে। পাচার থামাতে বড়সড় অভিযান বিএসেএফের। আর এতেই বানচাল পাচারের নতুন ছক। বিএসএফ জওয়ানদের পোশাক পরে রাতের অন্ধকারে সীমান্তে গরু পাচারের চেষ্টা চলছিল। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর সদাসতর্ক পাহাড়ায় মালদহের হবিবপুর সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় গরু-মহিষ। বিএসএফ জানিয়েছে ধৃতরা সকলেই ভারতীয়। তারা বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। তবে তার আগেই ধরা পড়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদ সীমান্তেও অভিযান চালায় বিএসএফ। সেখান থেকে প্রচুর ফেনসিডিল উদ্ধার হয়। একে বড় সাফল্য বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী।           দক্ষিণবঙ্গ সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮তম ব্যাটেলিয়নের বিওপি পান্নাপুরে…
Read More
বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

বাংলা পরীক্ষায় টুকলির খবর হতেই স্কুলে জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের আনাগোনা

টুকিলির ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলো প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। রাজগঞ্জের কেবল পাড়া স্কুলে আজ কড়া চেকিং পুলিশের। পাশাপাশি ব্যাবস্থা খতিয়ে দেখতে ADM সহ অন্যান্য আধিকারিকদের স্কুলে ঘন ঘন আনাগোনা। একইসাথে স্কুলের শৌচাগার সংলগ্ন উন্মুক্ত এলাকায় টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু। গতকাল এই স্কুলেই টুকলি মিলিয়ে দেখার ছবি প্রকাশ্যে আসে।যার জেরে চাঞ্চল্য ছড়ায় শিক্ষানুরাগী মহলে। অস্বস্তিতে পড়ে প্রশাসন।
Read More
পৌরাধ্যক্ষের প্রচেষ্টায় স্বাধীনতার এত বছর পর বালুরঘাটের ৫ নম্বর ওয়ার্ডে মিললো পাকা রাস্তা

পৌরাধ্যক্ষের প্রচেষ্টায় স্বাধীনতার এত বছর পর বালুরঘাটের ৫ নম্বর ওয়ার্ডে মিললো পাকা রাস্তা

স্বাধীনতার এত বছর হয়ে গেলো তবুও মেলেনি পাকা রাস্তা। বাম আমলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরেও কোন সুরাহা হয়নি! বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্রের প্রচেষ্টায় অবশেষে আজ ১১ ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালুরঘাট পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে বটকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো। এই কর্মসূচিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র ছাড়াও পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখ সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানিয়েছেন - আজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণ পল্লী এলাকায় নিচু কাঁচা রাস্তা ভরাট করে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হল। এছাড়াও আজ ২৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ৫ নম্বর ওয়ার্ডে এই রাস্তাটার…
Read More
জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল

জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল

ব্যবসায়ীরা সরে যেতেই যুদ্ধকালীন তৎপরতায় জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত  প্রকল্পের কাজ শুরু করলো রেল, দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্টেশন বাজার, আসা ব্যাবসায়ী দের। মঙ্গলবার সকাল থেকেই রেল কর্তৃপক্ষ আর্থ মুভার নামিয়ে ব্যাবসায়ীদের খালি করা স্থানে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজে গতি বাড়ালো। এদিন সকাল থেকেই দীর্ঘ কয়েক দশক ধরে টাউন স্টেশন সংলগ্ন জায়গায় ব্যাবসা করে আসা ব্যবসায়ীরা পূর্বের স্থান পরিবর্তন করে পাশেই রেলের পুকুর পাড়ে নিজেদের ব্যাবসা শুরু করেছে। ক্রেতা দের কাছেও বড় পরিসরে বাজার বসায় যেমন সুবিধে হচ্ছে,এর পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নতুন উদ্যমে ব্যাবসা করছে শাকসবজি থেকে মাছ,মাংস বিক্রেতারা।…
Read More
বিপুল পরিমাণে উদ্ধার চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী

বিপুল পরিমাণে উদ্ধার চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী

রাতের অন্ধকারে আচমকাই বাড়িতে এলো, আবগারি দপ্তরের একটি বিশেষ প্রতিনিধি দল। আর তাতেই কি হুলুস্থলুস কান্ড! গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধুপগুড়ি আবগারি দপ্তরের বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি করা চোলাই মত সহ মদের নির্মাণ সামগ্রী। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত মধ্য খট্টি মারি এলাকার বাসিন্দা বিমল ভগতের বাড়িতে এদিন অভিযান চালায় আবগারি দপ্তর। এদিনের অভিযানে বাজেয়াপ্ত করা হয় চোলাই মদ তৈরি করার হাড়ি কড়াই। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছাতেই প্রত্যেককে পালিয়ে যায়। এদিনের অভিযানের পর, স্থানীয় গ্রামবাসীদের প্রশ্ন করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে চান না। একেবারে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পেছনে চলছিল এ ধরনের অবৈধ কারাবার। গ্রামবাসী থেকে…
Read More
ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর সময় দুর্ঘটনা

ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর সময় দুর্ঘটনা

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বামনহাট রেলস্টেশনে একটি লোকাল ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা লাগে। তাতে গুরুতর আহত হন কয়েক জন যাত্রী। আবার রেল দুর্ঘটনা। একটুর জন্য বড় বিপদ এড়ালেন যাত্রীরা। ঘটনাটি ঘটছে কোচবিহারের বামনহাট রেলস্টেশনে। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন যাত্রী।      জানা গেছে, সকালে বামনহাটি থেকে শিলিগুড়ি ১৫৪৬৮ প্যাসেঞ্জার ট্রেনটি রেলস্টেশনে পৌঁছেছিল। সেখান থেকে শিলিগুড়ির দিকে রওনা দেওয়ার সময়ে ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর জন্য কামরা থেকে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইঞ্জিনটি ঘুরিয়ে নিয়ে আবার ট্রেনের সঙ্গে সংযোগ করার সময়ে বিপত্তি ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে ইঞ্জিনটি। তাতে কামরার ক্ষতি…
Read More
মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বনদফতরের

জঙ্গল ঘেঁষা এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করলো বনদফতর। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের গাড়ির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করে বনদফতর। এদিন বাগডোগরার টিপুখোলা, তিরহানা, অর্ড ও তারাবাড়ি এবং নকশালবাড়ির বেলগাছি সহ পানিঘাটা জঙ্গল ঘেরা এলাকা হিসেবে পরিচিত। এদিন সকাল থেকেই বনদফতরের বিশেষ গাড়ি ও রাজ্য সরকারের বাস এলাকায় পৌঁছে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। জঙ্গল ঘেঁষা এলাকার প্রায় শতাধিক পরীক্ষার্থী এবার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।পাশাপাশি কার্শিয়াঙ বনদফতরে উদ্যোগে বিভিন্ন রেঞ্জে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।এদিন সমস্ত বিষয়ে তদারকি করেন কার্শিয়াঙ বনদফতরে ডিএফও ও এডিএফও।বনদফতর ও রাজ্য সরকারের উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
Read More
শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শিলিগুড়ি : পরীক্ষা শেষেই হাতে মিললো চকলেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হলো। সোমবার ছিল এবছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল 2025 এর মাধ্যমিক। এ বছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে আগেভাগেই ছিল সমস্ত রকম প্রস্তুতি। একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ। সোমবার সকাল থেকেই শিলিগুড়ি ৩৬ টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। দিনশেষে সুস্থভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা। পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ি নীলনলিনি স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। এদিন ডিসিপি ইস্ট রাকেশ…
Read More
চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

চুরির স্কুটি সহ পুলিশের জালে দুই দুস্কৃতি

প্রথমে অনলাইন খাবার বিলির কাজ,তার পর আট-ঘাট বেধে গাড়ি চুরির কান্ড।এমনই কর্মকান্ড ঘটাতো ডাঙ্গিপাড়ার সুরজ প্রসাদ ও তার এক সঙ্গি সাহিল চৌধুরী। তবে সেই চোরের দলের দুই পান্ডার জায়গা হল বর্তমানে শ্রীঘরে। গত ২৯শে জানুয়ারি এনজেপি এলাকার একটি অনলাইন পিৎজার দোকানে ডেলিভারির ব্যাবহারে রাখা একটি স্কুটি চুরি যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব বা দিলেও পরবর্তীতে  কতৃপক্ষ বিষয়টি নিয়ে এনজেপি থানার দারস্থ হয়। ৯ই ফেব্রুয়ারি তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে ওই রবিবার ডেলিভারি বয় সুরজ প্রসাদকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের  পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরেক পান্ডা খালপাড়ার নিবাসী সাহিল চৌধুরীকে…
Read More
কোচবিহার মহাশ্মশানে ভোগান্তি

কোচবিহার মহাশ্মশানে ভোগান্তি

কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট এলকায় রয়েছে কোচবিহার মহাশ্মশান। এই মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি নিয়ে বর্তমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। মূলত সেই কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বহু সাধারণ মানুষকে। এই মহাশ্মশানে ২০০২ সালে বসানো হয় বৈদ্যুতিক চুল্লি। তবে এই চুল্লি প্রায়শই অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া মহাশ্মশানের পেছন দিক দিয়েই রয়েছে মরা তোর্সা নদী। তবে এই নদীটি দেখলে নদী বলে মনেই হবে না। কচুরিপানা ও আগাছায় রীতিমত মৃতপ্রায় অবস্থা এই নদীটির। দীর্ঘ সময়েও এটি সংস্কার করা হয়নি। এলাকার এক স্থানীয় বাসিন্দা আশু সরকার জানান, “শ্মশানের নদীর মধ্যে জমে আছে প্রচুর কচুরিপানা এবং নোংরা আবর্জনা। ফলে এখান থেকে প্রায়শই ভয়ঙ্কর পচা…
Read More
বনকর্মীর উপর বাঘের হামলা

বনকর্মীর উপর বাঘের হামলা

বনকর্মীর গায়ে আচমকা ঝাঁপ দিল বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। রীতিমতো বাঘে-মানুষে লড়াই লেগে গেল মৈপীঠে। সূত্রের খবর, সোমবার কিশোরী মোহনপুর গ্রামে বাঘ বনকর্মীর ওপর হামলা চালায়। রবিবার রাত থেকেই লোকালয়ে ফের ঢুকে পড়ে রয়‍্যাল বেঙ্গল টাইগার। তার দাপটে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, গতকালই লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। বনদফতরের কর্মীরা পায়ের ছাপ দেখে রাতেই ফাঁদ পাতে। কিন্তু আজ, সোমবার সকালে হঠাৎ করেই সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে ভয়ংকর বাঘটি। বনকর্মীদের সামনে আচমকা এসে পড়ে বাঘ, তারপরই এক বনকর্মীর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সে। প্রাণপণে লাঠি দিয়ে আঘাত করা হলেও, ভয়ঙ্কর কামড়ে ধরে রেখেছিল ওই বনকর্মীকে। শেষমেশ অনেক চেষ্টার পর সহকর্মীরা তাঁকে…
Read More
ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার, গ্রেফতার ২

ডাক পার্সেলের গাড়িতে মহিষ পাচার, গ্রেফতার ২

ফাঁসিদেওয়ার মাদাতি টোলপ্লাজায় দুটি ডাক পার্সেলের লরি থেকে উদ্ধার ৪৯টি মহিষ। ঘটনায় গ্রেফতার ২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাক পার্সেলের লরিতে মহিষ পাচারের খবর পেয়ে সাফল্য পায় পুলিশ। বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ডাক পার্সেলের লরি আটক করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আমির ও মহম্মদ ওয়ারিশকে। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More