Sonakshi Sarkar

1450 Posts
অভিনব উপায়ে মদ পাচার চলছিল, বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার একজন

অভিনব উপায়ে মদ পাচার চলছিল, বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার একজন

শিলিগুড়ি, অভিনব কায়দায় শিলিগুড়ি থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিদেশি মদ। তার আগেই বিপুল পরিমাণে মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম অজয় কুমার শাহ। সে বিহারের ছাপরার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় কয়েকটি চকলেটের কাটুন এরপর সেই কাটুন খুলতেই দেখা যায় চকলেটের ব্রমের আড়ালে বিদেশী মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় প্রধাননগর থানায়।উদ্ধার হওয়া মদের বাজারমূল্য লক্ষাধিক টাকা। ধৃতকে…
Read More
কোচবিহার তোর্সা নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার তোর্সা নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার: কোচবিহার তোর্সা নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ বিসর্জন ঘাট পরিদর্শনের পর রবীন্দ্রনাথ ঘোষ জানান, গত ২২ শে সেপ্টেম্বর ঘাট পরিদর্শন করার পর দেখা গিয়েছিল তোর্সা নদীতে জল নেই। সেই জায়গা থেকে দুর্গাপূজায় বিসর্জন নিয়ে একটা অনিশ্চয়তা দেখা গিয়েছিল। তবে কয়েক দিনের বৃষ্টিতে তোর্সা নদীতে যে পরিমাণ জলস্থর বেড়েছে তাতে বিসর্জন নিয়ে আর কোন সমস্যা হবে না। তাই এই বিসর্জন ঘাটেই কোচবিহার শহরের দুর্গা প্রতিমা গুলি এই বিসর্জন ঘাটেই বিসর্জন হবে।
Read More
শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনও পর্যন্ত মোট ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হবার কথা জানা গেছে। কালো ধোঁয়ায় চারিপাশ একেবারে ঢেকে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল এসে উপস্থিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও। পুজোর মুখে এহেন পরিস্থিতিতে আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও সেই ইঞ্জিন নাকি ঠিকমতো কাজ…
Read More
বিদুৎ পিষ্ট হয়ে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন গৌতম দেব

বিদুৎ পিষ্ট হয়ে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন গৌতম দেব

জলপাইগুড়ি : বিদুৎ পিষ্ট হয়ে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু সহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হল। শুক্রবার সন্ধ্যেবেলায় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন পরেশ দাস (৬২), স্ত্রী দীপালী দাস(৬০), ছেলে মিঠুন দাস (৩৩) এবং  আড়াই বছরের নাতি সুমন দাস। বাড়িতে ঢোকার মুখে অন্ধকারে বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে পুরো রাস্তাই শর্টসার্কিট হয়েছিল।প্রথমে ছেলে ও নাতি বিদ্যুতের শকে মারা যায়।তাদের বাঁচাতে গিয়ে পরেশ দাস ও তার স্ত্রী মারা যান। জলপাইগুড়ির গজলডোবার ভোরের আলো থানার অধীন টাকিমারি বাজার এলাকায় মর্মান্তিক…
Read More
পুজোর আগে পুজো মণ্ডপ-গুলি খতিয়ে দেখছেন সদর মিরাজ খালিদ

পুজোর আগে পুজো মণ্ডপ-গুলি খতিয়ে দেখছেন সদর মিরাজ খালিদ

শহরের নাম করা পুজো মণ্ডপ-গুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মোট ১০ টি পুজো মন্ডপ পরিদর্শন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ-এর। চেতলা অগ্রনী ক্লাব দিয়ে শুরু হয় পুজো মণ্ডপ পরিদর্শন। চেতলা অগ্রণী ক্লাবের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়।
Read More
ভরা বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা

ভরা বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা

মালদা: ভরা বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা। বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশী পাচারকারী। ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উদ্ধার করা হয়েছে 16 টি মহিষ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার কেদারিপাড়া এলাকার ঘটনা। কাঁটাতার হীন এলাকা দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা চলছিল সেই সময় বিএসএফের ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বাধা দিলে তাদের উপর হামলা চালায় পাচারকারীরা। দুই বাংলাদেশি পাচারকারী আটক হয় বিএসএফের হাতে. এদের নাম মহম্মদ রুবেল (৩৩) ও মহম্মদ আমানুল্লাহ(৩৫). বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত দ্বারপাল ও জুগী দাঙ্গা গ্রামে।
Read More
পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, সিকিম যাবার ১০ নম্বর জাতীয় সড়কে ধস

পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, সিকিম যাবার ১০ নম্বর জাতীয় সড়কে ধস

টানা বৃষ্টির কারণে আবারও ক্ষতিগ্রস্ত হলো মিরিকের থরবো এলাকায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হলো একটি বাড়ি। মিরিক প্রশাসনের পক্ষ থেকে গৃহস্থদের সেখান থেকে অন্য জায়গায় সড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাতে এলাকার অন্যান্য পরিবার কেউ সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে মিরিক পড়াশোনা পক্ষ থেকে। যেভাবে প্রতিনিয়ত বৃষ্টি আরো বেড়ে চলেছে সেই দিকে নজর রেখেই এলাকার মানুষকে সচেতন করেছে মিলির প্রশাসন। সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির পরিমাণ ক্রমাগত বাড়ছে মাঝারি থেকে বারিধরণের বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং, মিরিক, কালিংপং, কার্শিয়াং সহ সিকিমের বিভিন্ন পার্বত্য এলাকা ইতিমধ্যেই সিকিমের রংপুর থেকে সিংথাম যাওয়ার মাঝে বেশ কিছু জায়গায় ধসের কারণে দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read More
ভালো কাজের জন্য পুলিশ কর্মীদের সংবর্ধিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা

ভালো কাজের জন্য পুলিশ কর্মীদের সংবর্ধিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার্যালয়ের ওই পুলিশকর্মীদের সংবর্ধিত করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। গতবছর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকায় এক নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার তদন্তে নেমে দোষীকে গ্রেপ্তার করার পাশাপাশি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে কর্তব্যরত অফিসার এবং পুলিশকর্মীরা। চলতি মাসেই আদালত ওই দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। ওই ঘটনার তদন্তভার যে সমস্ত অফিসারদের ঘাড়ে ছিল সেই সমস্ত অফিসারদের আজ পুলিশ কমিশনার সংবর্ধিত করেন। এছাড়াও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য এবং নিষ্ঠার জন্য সংবর্ধিত করেন পুলিশ কমিশনার। বৃহস্পতিবার ওই সংবর্ধনা অনুষ্ঠানে মোট 22…
Read More
২৬ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে রেল লাইন মেরামতের কাজ

২৬ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে রেল লাইন মেরামতের কাজ

বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে আপ ও ডাউন লাইনের মেরামতির কাজ। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রাক বা কোন ভারী যানবাহন চলাচল করতে পারবে না রাঙাপানি এন সি ৫ লেবেল ক্রসিং দিয়ে। তার বদলে অল্টারনেটিভ রুট করে দেওয়া হয়েছে। রাজ্য সড়কের মোহাম্মদ বক্স মোড় ও মেডিকেল মোড় থেকেই ট্রাক ও ভারী যানবাহন গুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ এবং রেল পুলিশ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Read More
সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও স্কুলের দরজা ভেঙ্গে ঢুকলো চোরের দল

সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও স্কুলের দরজা ভেঙ্গে ঢুকলো চোরের দল

স্কুলে আটচল্লিশটি সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও স্কুলের দরজা ভেঙ্গে ঢুকলো চোরের দল। যদিও স্কুল থেকে কিছুই নিয়ে যেতে পারেনি চোরেরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নেতাজী উচ্চ বালিকা বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্কুলের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। সিসিটিভির ফুটেজ দেখে চোরেদের খোঁজ শুরু করেছে পুলিশ।
Read More
পূজো কমিটির সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক

পূজো কমিটির সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক

পূজো কমিটির সঙ্গে কলকাতা পুলিশের বৈঠকে রয়েছেন মুরলি ধর শর্মা,কলকাতার নগরপাল মনোজ ভার্মা,সন্তোষ পান্ডে,শুভঙ্কর  সিনহা সরকার সহ পুলিশের কর্তারা রয়েছেন সমস্ত থানার ওসি, এসি,ট্রাফিক ওসি,এসি ,পূজো কমিটির কর্তারা ছাড়াও রয়েছেন কলকাতা পুরসভা,সি ই এস সি,দমকল বিভাগ,পরিবেশ দপ্তরের প্রতিনিধিরা
Read More
রেল পথে সন্দেহজনক কিছু দেখলেই ফোন করুন ১৩৯ নম্বরে, আবেদন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মহাপরিচালকের

রেল পথে সন্দেহজনক কিছু দেখলেই ফোন করুন ১৩৯ নম্বরে, আবেদন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মহাপরিচালকের

মঙ্গলবার সকালে মাল ট্রেন লাইন চ্যুত হয়েছিলো নিউ ময়নাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। বুধবার গৌহাটি থেকে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করতে আসেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মহাপরিচালকের চেতন শ্রীবাস্তব। ডি আর এম আলিপুরদুয়ার সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিক দের সঙ্গে মালগাড়ী লাইন চ্যুত হবার স্থান ঘুরে দেখেন। পরিদর্শন স্থলে উপস্তিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার সাধারন মানুষের কাছে আবেদন করে বলেন, বেশকিছু রেল পথে নানান সামগ্রী পাওয়া যাচ্ছে,যেটা রেল চলাচলের পক্ষে খুবই বিপদজনক, সম্প্রতি এই ডিভিশনের সেবক রেল পথে রেল পথে আয়রন শিট দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেওয়ায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। উক্ত ঘটনার…
Read More
জুনিয়র চিকিৎসকের তৎপরতায় প্রাণে বাঁচলো রুগী

জুনিয়র চিকিৎসকের তৎপরতায় প্রাণে বাঁচলো রুগী

ময়নাগুড়ি থানার অন্তর্গত হেলাপাকড়ির বাসিন্ধা দ্বীপেন শীল, রাতে মাছ ধরতে গিয়েছিলেন জলা ভূমিতে হঠাৎ কিছু একটা কামড় দিয়েছে বলে মনে হয়, আলো ফেলে দেখতেই চমকে যান দ্বীপেন শীল, বুঝতে পারেন সাপে কামড় দিয়েছে। সর্প দংশন বুঝতে পেরেই দ্রুত সাপটিকে ধরে সঙ্গে থাকা ছাতার মধ্যে বন্দি করেন। নিজের মনোবল শক্ত করে ছাতার মধ্যে বন্দী সাপ সহ ছুটে আসেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি  হাসপাতালে। কর্তব্যরত জুনিয়র চিকিৎসক দ্রুততার সঙ্গে ক্ষত স্থান পরিষ্কার করে চিকিৎসা শুরু করায় বিপদ মুক্ত হয় সাপে কাটা দীপেন শীল। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, সাপটিকে পর্যবেক্ষন করে জানান, সাপটি…
Read More
বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে

বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে

তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিললো উত্তরবঙ্গবাসীর। মঙ্গলবার রাত থেকে মেঘলা আকাশ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি যার ফলে স্বস্তি জলপাইগুড়ি জেলা বাসি সহ সমগ্র উত্তরবঙ্গবাসীর। গত কয়েকদিন যাবত তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ সমগ্র ডুয়ার্সবাসীর। জানা গেছে যে আবহাওয়া তৈরি হয়েছিল তা বিগত কয়েক বছরেও অনেকে উপলব্ধী করতে পারেননি। তবে মঙ্গলবার থেকে যে আবহাওয়া শুরু হয়েছে তাতে অনেকটা পুরনো ছন্দে ফিরে আসতে চলেছে জলপাইগুড়ি জেলায় তবুও এই আবহাওয়া আদতেও কতদিন ঠিক থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ সাধারণ মানুষের।
Read More