Sonakshi Sarkar

1723 Posts
জ্যোম্যাটো কর্মীদের জন্য অবিবভ উদ্যোগ কোম্পানীর

জ্যোম্যাটো কর্মীদের জন্য অবিবভ উদ্যোগ কোম্পানীর

সংস্থার কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার নতুন উদ্যোগ নিল ফুড ডেলিভারি প্লাটফর্ম জ্যোম্যাটো (Zomato) । এবার কোম্পানি নিয়ে এল 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' (Captive Wellness Facility) । যাতে উপকৃত হবে সংস্কার ফুড ডেলিভারি বয়রা (Food Delivery)। Zomato তার কর্মীদের জন্য এমন একটি পদক্ষেপ নিয়েছে, যা সাধুবাদ পাচ্ছে সামাজিক মাধ্যমে। সংস্থার সিইও দীপিন্দর গোয়েল এই খবর নিশ্চিত করেছেন। Zomato একটি নতুন 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' চালু করেছে, যার মাধ্যমে কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ক্রায়োথেরাপি, রেড লাইট থেরাপি এবং হাইপারবারিক অক্সিজেন থেরাপির মতো আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়া হবে। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে গয়াল লিখেছেন, "আমরা Zomato-তে আমাদের গ্রুপের…
Read More
খোদ বিডিও অফিসের সামনে থেকে উদ্ধার গোছা গোছা ভারতীয় ভোটার কার্ড

খোদ বিডিও অফিসের সামনে থেকে উদ্ধার গোছা গোছা ভারতীয় ভোটার কার্ড

আবার শিরোনামে সন্দেশখালি। এবার সেখানে মিলল গোছা গোছা ভারতীয় ভোটার কার্ড খোদ বিডিও অফিসের ঠিক সামনে থেকে । পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তোলপাড়ের মধ্যেই শুক্রবার এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালি 1 নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে । কোথা থেকে, কীভাবে এত সচিত্র পরিচয়পত্র সেখানে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । স্থানীয় বাসিন্দাদের একাংশ অবশ্য ঘটনার জন্য ব্লক প্রশাসনের দিকেই আঙুল তুলেছে । যদিও, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্থানীয় বিডিও সায়ন্তন সেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সন্দেশখালি 1 নম্বর ব্লক প্রশাসনের সদর কার্যালয়ের ঠিক পাশে নয়ানজুলিতে নির্বাচন কমিশনের গোছা গোছা সচিত্র…
Read More
শিয়ালদহ স্টেশন থেকে ধরা পড়ল মায়ানমারের তিন বাসিন্দা

শিয়ালদহ স্টেশন থেকে ধরা পড়ল মায়ানমারের তিন বাসিন্দা

শিয়ালদহ স্টেশন থেকে মায়ানমারের তিন বাসিন্দাকে আটক করা হয়েছে। তাঁদের কাছে কোনও বৈধ নথি না থাকায় আটক করেছে রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, তাঁরা রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার রাতেই তাঁদের আটক করেন শিয়ালদহ স্টেশনে আরপিএফ জওয়ানেরা। এরপর তাঁদের শিয়ালদহ জিআরপি থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এ দেশে আসার কোনও বৈধ নথি তাঁরা দেখাতে পারেননি। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশনে ধৃতেরাও রোহিঙ্গা কি না, তা তদন্ত করা হচ্ছে বলে রেল পুলিশ সূত্রে খবর।     শুক্রবার রাতে শিয়ালদহ স্টেশনে তিন জনের ব্যবহার দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকদের। তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনও সঠিক…
Read More
সরকারী কর্মীদের মুখে হাসি, আসতে চলেছে নতুন বেতন কমিশন

সরকারী কর্মীদের মুখে হাসি, আসতে চলেছে নতুন বেতন কমিশন

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে বলে মনে করা হচ্ছে। অষ্টম বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্তদের পেনশন ও ভাতা সংশোধন করা হবে। ২০২৫ সালের বাজেট ঘোষণার কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদনের ঘোষণা করলেও তা কবে স্থাপন করা হবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে কমিশন গঠন করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি দেখভালের জন্য শীঘ্রই…
Read More
শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ২৩শে জানুয়ারি আয়োজিত হতে চলেছে নেতাজী ফ্রিডম কাপ

শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ২৩শে জানুয়ারি আয়োজিত হতে চলেছে নেতাজী ফ্রিডম কাপ

আগামী ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে নেতাজী ফ্রিডম কাপ নিয়ে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বাইচুং ভুটিয়া, অনিমেষ বোন এবং সোবা সুব্বা সহ অন্যান্যরা। শিলিগুড়িতে আসতে চলেছে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন নামীদামী খেলোয়াড়েরা। শিলিগুড়ির মেয়র একাদশের সঙ্গে তারা একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন। তুই শিলিগুড়ির ছেলেদের ফুটবলমোখি করতেই তাদের এই উদ্যোগ। বাইচুং ভুটিয়া, আলভিটো ডি কুনহো, মনজিত সিংয়ের মতো খেলোয়াড়েরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন। শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই ম্যাচ হবে। আগামী ২৩ জানুয়ারি এই খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার একটি সাংবাদিক সম্নেলনে এমনটাই জানালেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। এদিন বাইচং জানান, শহর শিলিগুড়িতে মাদকাসক্তদের সংখ্যা বেড়ে চলেছে।…
Read More
পড়াশোনায় মন নেই, বাবার শাসনে মৃ*ত্যু শিশুর

পড়াশোনায় মন নেই, বাবার শাসনে মৃ*ত্যু শিশুর

ন’বছরের পুত্রকে দেওয়ালে মাথা ঠুকে মারলেন বাবা। তার পর গলা টিপে তাকে খুন করলেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি ছেলের দেহ সৎকারের চেষ্টা করেছিল পরিবার। কিন্তু পুলিশ তার আগেই ঘটনাস্থলে পৌঁছয় এবং শিশুর দেহ উদ্ধার করে। পরে জানা যায়, শিশুটিকে খুন করা হয়েছে। তার বাবা, ঠাকুমা এবং কাকাকে গ্রেফতার করেছে পুলিশ।মহারাষ্ট্রের পুণের বারামতী শহরের ঘটনা। শিশুটির নাম পীযূষ ভন্ডলকর। মঙ্গলবার তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুটির মা তাদের সঙ্গে থাকতেন না। আগেই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বাবার কাছেই থাকত ওই শিশু। মঙ্গলবার তার পড়াশোনা নিয়ে অশান্তি করেন বাবা। শিশুটিকে বকাঝকা করা হয়। অভিযোগ, পড়ায় মন দিচ্ছে না বলে…
Read More
একটি শুটার বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি

একটি শুটার বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতি

শিলিগুড়ি : শিলিগুড়িতে ক্রমাগত বাড়ছে অপরাধমূলক ঘটনা। এছাড়াও আসামিদের আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হচ্ছে। এ ব্যাপারে গঙ্গানগর ২ নম্বর ঘাট থেকে একটি ওয়ান শুটার গানসহ একজনকে পাওয়া গেছে। এবং দুই রাউন্ড জীবন্ত কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম ৪০ বছর বয়সী বিনোদ সাহনি। তিনি নগরীর টিকিয়াপাড়ার বাসিন্দা। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ অভিযুক্তকে শিলিগুড়ি ডিভিশনাল কোর্টে পেশ করার পর তাকে ৫ দিনের রিমান্ডে নেবে পুলিশ। আবেদন করবে। আমরা আপনাকে বলি যে গতকালই রাজ্য পুলিশ শিলিগুড়িতে এসেছিল এবং এরই মধ্যে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতেই তিলেশ্বরী মোড় থেকে বিট্টু বর্মণকে গ্রেফতার করা হয় একটি শাটারগান ও একটি…
Read More
ব্রাউন সুগার সহ গ্রেফতার চারজন মহিলাকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

ব্রাউন সুগার সহ গ্রেফতার চারজন মহিলাকে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

পাচারের আগে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার চার জনকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ। পরিকল্পনা ছিল মালদা থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িকে করিডর করে কোচবিহারে পাচার করার। তবে তার মাঝে হাত বদলের আগেই এক মহিলা সহ চারজন গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, মালদা থেকে সায়েম শেখ,  আনোয়ার শেখ,ও সুভাষ বর্মন ওই মাদকগুলি নিয়ে কুচবিহারে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি  পোড়াঝার এলাকায় এসে  কুচবিহার নিবাসী সুমিত্রা বর্মনের হাতে ওই মাদক তুলে দিতেই হাতেনাতে তাদের ধরে ফেলে পুলিশ। ধৃতদের গ্রেফতার করে এনজেপি থানা…
Read More
রাজবাড়ির দেওয়ালে দেখানো হবে কোচবিহারের ইতিহাস

রাজবাড়ির দেওয়ালে দেখানো হবে কোচবিহারের ইতিহাস

এত দিন রাত হলেই অন্ধকারে হারিয়ে যেত রাজপ্রাসাদ। তাই রাতের নিঃসঙ্গ প্রাসাদকে জীবন্ত করতে তার দেওয়ালে আলো ও শব্দ প্রক্ষেপণের মাধ্যমে তথ্যচিত্র দেখানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।লাইট অ্যান্ড সাউন্ডের এই তথ্যচিত্রে ফুটে উঠবে কোচবিহারের রাজ আমলের ইতিহাস। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়া ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা৷ জেলা প্রশাসনের তরফে ইন্ডিয়ান ট্যুরিজ়মকে বলা হয়েছে, প্রকল্পের আর্থিক ব্যায় সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য৷ প্রয়োজনে রাজ্য সরকার এই প্রজক্টে অর্থ অনুমোদন করবে৷ জেলা শাসকের কথায়, ‘রাতে রাজ‍বাড়ির দেওয়ালে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে কোচবিহারের ইতিহাস সংক্রান্ত তথ্যচিত্র তুলে ধরা হলে, তা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে…
Read More
১৫০ টাকার লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক

১৫০ টাকার লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক

মালদা ;১৭জানুয়ারি : এক লটারিতেই রাতারাতি ভাগ্য বদল। ছিলেন পরিযায়ী শ্রমিক,হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি! সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলি (৩০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রীজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে ১৫০ টাকা দিয়ে ২৫ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে, তিনি এক কোটি টাকা জিতেছেন। এর পরই আনন্দে আত্মহারা মুন্না-সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বয়স্ক বাবা,স্ত্রী ও পুত্রকে নিয়ে…
Read More
বিশাল আকৃতির বোয়াল মাছ দেখতে অসংখ্য মানুষের ভিড় জমছে বাজারে

বিশাল আকৃতির বোয়াল মাছ দেখতে অসংখ্য মানুষের ভিড় জমছে বাজারে

নদীর পারেই বিশাল বোয়াল মাছ। মাছ তুলে বিক্রির উদ্দেশ্যে বাজারে আনতেই দেখার  ভিড়। কিন্তু কেনার লোক একেবারেই নেই। কেন এমনটা হলো। ঘটনা দিন বাজারের মাছ বাজারে। এইদিন একটি বিশাল আকৃতির বোয়াল মাছ তিস্তা নদীর থেকে ধরা পরেছিল। যা বাজারে আনতেই অসংখ্য মানুষের ভিড়। এইবিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পরেছিল জলপাইগুড়ি শহর ছেড়ে বাকালি তিস্তা নদীর থেকে। এদিন সকালবেলা একটি বিশাল আকৃতির বোয়াল মাছ উদ্ধার করে কিছু মানুষ। স্থানীয় জাল দিয়ে সেই বোয়াল মাছটিকে ধরে। আর সেই বোয়াল মাছটি দেখতে দিন বাজারে আনতেই অসংখ্য মানুষের ভিড় জমে যায়। তবে ব্যবসায়ীরা বলেন বোয়াল মাছটি অনেক দাম দিয়ে কিনে এনেও ক্রেতার দেখা এখানে…
Read More
মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশে তৃণমূলের নেতাকর্মীদের মহা ভোজ

মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশে তৃণমূলের নেতাকর্মীদের মহা ভোজ

মালদা : মালদা মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশ। আর এই প্রশাসনিক কাজে খানাপিনা সারলেন তৃণমূলের নেতাকর্মীরা। মানিকচক বিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলল মহাভোজ। কবজি ডুবিয়ে খেলেন শাসকদলের  নেতারা। তাও আবার অভিযোগ সেটা সরকারি টাকায়। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মণ্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো হুমকি দিয়ে ক্যামেরা বন্ধের নির্দেশ দিলেন সাংবাদিককে।পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দাবি ভোজ ও উপহার মিলিয়ে আনুমানিক ৪ লক্ষ টাকার খরচ ধরা হয়েছে। এই দিন বহিরাগত ক্যাটারিং রান্না করেছে নানা রকমারি পদ। মেনুতে পোলাও মাংস মাছ কোন কিছুই বাদ নেই। ভোজে আমন্ত্রিত পঞ্চায়েত সমিতি সদস্য তাদের পরিবার।শাসক দলের ছোট-বড় নেতা ও তাদের অনুগামীরা।সব মিলিয়ে…
Read More
শিলিগুড়ি এনজিপি এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী

শিলিগুড়ি এনজিপি এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী

শিলিগুড়ি, ১৬ জানুয়ারি : শিলিগুড়ি এনজিপি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলো এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রেলওয়ে  হাসপাতাল মোড় থেকে অম্বিকা নগরের দিকে কাজের সূত্রে সাইকেল নিয়ে যাচ্ছিল জলপাই মোড়ের বাসিন্দা হিরন লাল কুমার ঠিক সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এক বড় গাড়ি পেছন থেকে সেই সাইকেল আরোহী কে ধাক্কা মারে ঘটনায় রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সেই সাইকেল আরোহী এবং সাইকেলর ওপর চড়ে যায় গাড়িটি ঘটনায় দুমরে-মুচড়ে যায় সেই সাইকেলটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেই সাইকেল আরোহী। ঘটনার খবর পেয়ে ছুটে আছে এনজিপি থানা ও ট্র্যাফিক পুলিশ।…
Read More
বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর

বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর

উত্তরের জলপাইগুড়িতে শীতের দাপট অব্যাহত। বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোরা জলপাইগুড়ি। মেঘলা আকাশ। বেলা বারাসাত সাথে হালকা সূর্যের দেখা মিলতে শুরু করেছে। আজ জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি। কনকনে ঠান্ডায় জুবুথবু জেলা বাসি। ভোর থেকে সকালের দিকে কনকনে শীত। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা গরম অনুভব হলেও ফের বিকেল হতেই সন্ধ্যা গড়তেই রাতের দিকে ঠান্ডার দাপট। সকাল সন্ধ্যায় শরীর গরম করে নিতে আগুন পোহাতে লক্ষ্য করা যায় অনেকটাই। Jalpaiguri Date: 16.01.2025 Minimum: 10.4°C RH: 091% Rainfall 24 hrs:  000.0 mm Yesterday's Maximum: 25.9°C
Read More