এবার বাজাজের বীমার আওতায় ঘরের পোষ্যটিও

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ‘বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড’ আজ ‘মাই ফ্যামিলি কমপ্লিট’ নামে একটি অভিনব স্বাস্থ্য বীমা পণ্য লঞ্চ করবে বলে জানিয়েছে। এটি এমন একটি যুগান্তকারী পলিসি যা পরিবারের সংজ্ঞাকে প্রসারিত করে পোষ্য কুকুর এবং বিড়ালকেও এর অন্তর্ভুক্ত করে। এই প্রথম কোনও পরিকল্পনা, যেখানে মানুষের পাশাপাশি পোষ্যদেরও একই স্বাস্থ্য সুরক্ষা কাঠামোর আওতায় আনা হয়েছে। পলিসিটিতে ৫ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সাম ইনসিওর্ড বা বীমার অঙ্ক বেছে নেওয়ার সুযোগ রয়েছে, যার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে।

এই পলিসির মাধ্যমে ১৮ বছর বা তার বেশি বয়সি প্রাপ্তবয়স্ক, ৩ মাস থেকে ৩০ বছর বয়সি নির্ভরশীল সন্তান এবং ৩ মাস বা তার বেশি বয়সি পোষ্য কুকুর ও বিড়ালকে সুরক্ষিত রাখা যাবে। এর আওতায় রয়েছে ইনপুট হসপিটালাইজেশন, রুম রেন্ট, অ্যাম্বুলেন্স পরিষেবা, প্রি ও পোস্ট হসপিটালাইজেশন খরচ, আয়ুষ চিকিৎসা এবং অঙ্গ দাতার খরচ। এছাড়া কাস্টমাররা আনলিমিটেড রিইনস্টেটমেন্ট, ১০০% পর্যন্ত কিউমুলেটিভ বোনাস এবং নির্দিষ্ট কনভালেসেন্স সুবিধার মতো দারুণ সব সুযোগ-সুবিধা পাবেন।

মূল সুবিধার পাশাপাশি ‘মাই ফ্যামিলি কমপ্লিট’ পলিসিতে পোষ্যদের জন্য বিশেষ কিছু সুবিধাও রাখা হয়েছে। যেমন, পোষ্য হারিয়ে গেলে তার বিজ্ঞাপন ও পুরস্কারের খরচ রিইম্বার্সমেন্ট, পোষ্য মালিকের হাসপাতালে ভর্তির সময় পোষ্যের জরুরি আবাসন এবং পোষ্যের কারণে কোনও ক্ষতি বা আঘাতের ক্ষেত্রে থার্ড-পার্টি লায়াবিলিটি কভার। এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্স, গ্লোবাল কভার, এবং নবজাতক শিশু বা পোষ্যের জন্মের ক্ষেত্রে ‘বান্ডিল অফ জয়’-এর মতো ইচ্ছেমতো সুবিধা বা রাইডার বেছে নেওয়ার সুযোগ রয়েছে। পোষ্যদের জন্য ‘প অব প্রমিস’ এবং দীর্ঘমেয়াদী কেয়ার কভারের মতো বিকল্পগুলো পলিসিটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে।

বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের এমডি ও সিইও ডঃ তপন সিংঘেল বলেন, “আমাদের অনেকের কাছেই পোষ্যেরা কেবল সঙ্গী নয়, তারা পরিবারেরই অংশ। যখন পোষ্যেরা পরিবার, তখন তাদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য স্বাভাবিকভাবেই পরিবারের স্বাস্থ্যসেবার অংশ হয়ে ওঠে। ‘মাই ফ্যামিলি কমপ্লিট’ পলিসির মাধ্যমে আমরা এই প্রয়াসকেই বাস্তবের রূপ দিলাম।”