প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও দেশবাসীর প্রতি তাঁর অবদানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে শুরু হল ‘সেবা জ্যোতি যাত্রা’। বুধবার বাঘাযতীন পার্ক থেকে এই বিশেষ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এবং রবিন্দ্র মঞ্চে নানা বর্ণাঢ্য অনুস্ঠানে মধ্যে দিয়ে এর সুচনা করা হয়। এই অনুষ্ঠানে নানান লোকজনের সমাগম লক্ষ করা গেছে।
এই যাত্রা শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করবে। যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ, মানুষের সেবা এবং দেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। পাশাপাশি বিজেপির বিভিন্ন স্তরের কর্মী-সমর্থক থেকে শুরু করে দলের উচ্চপদস্থ নেতা-নেত্রীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা ও স্লোগানে এদিন বাঘাযতীন পার্ক চত্বর কার্যত মুখর হয়ে ওঠে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই যাত্রার অন্যতম প্রধান লক্ষ্য। শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমার মধ্য দিয়ে এই কর্মসূচি মানুষের মধ্যে জনসেবার বার্তা ছড়িয়ে দেবে।।
