Blog

সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য( থিম) বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের এই বিশেষ দিনটির থিম আমাদের পৃথিবী ,আমাদের স্বাস্থ্য,এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও যথাযথ ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।
Read More
অনুব্রতর শারীরিক অবস্থা খোঁজ নিতে এসএসকেএমে সিবিআই

অনুব্রতর শারীরিক অবস্থা খোঁজ নিতে এসএসকেএমে সিবিআই

যার ভয়ে বাঘে- গরুতে একঘাটে জল খায়। সেই মানুষটি বারবার ( পঞ্চমবার) এড়িয়ে যাচ্ছেন সিবিআইকে। মূলত, গতকাল বুধবার সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গাড়ি ঘুরিয়ে তাঁকে চলে যেতে হয় এসএসকেএম হাসপাতালে। একাধিক সমস্যা ধরা পড়ায় তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয় হাসপাতালে। তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে, তৃণমূল নেতাকে পরীক্ষা করার পর এমনই মনে করছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা৷ তাঁর জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। আজও ৭ সদস্যের মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবে অনুব্রত মণ্ডল। পাশাপাশি বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অক্সিজেন কম মাত্রায় আছে তাঁর শরীরে। বুকে ব্যথা কিছুটা কম। তবে, ঘুম ভালো হয়নি। আজ…
Read More
রামনবমী উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি শ্রীরামনবমী মহোৎসব কমিটি

রামনবমী উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি শ্রীরামনবমী মহোৎসব কমিটি

আগামী ১০ ই এপ্রিল রামনবমী উপলক্ষে গোটা দেশের সমস্ত জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও দুটি আলাদা আলাদা শোভাযাত্রার আয়োজন করতে চলেছে শ্রীরাম নবমী মহোৎসব সমিতি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমটাই বলেন সমিতির সভাপতি বাসুদেব ঘোষ । জানা গেছে শিলিগুড়ি মাল্লাগুরির হনুমান মন্দির থেকে এই শোভা যাত্রা শুরু করে শিলিগুড়ির এয়ার ভিউ মোড়, সেবক মোড় ও মার্কেট হয়ে হিন্দি হাইস্কুলে শেষ হবে এই শোভাযাত্রা। সেখানেই শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের প্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি শালুগাড়া,চম্পাসারি সহ বিভিন্ন এলাকার জন্য আরও একটি শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এদিন এই সাংবাদিক বৈঠক থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মানুষদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার আবেদন…
Read More
প্রভাতফেরীর মাধ্যমে সাড়ম্বরে শুরু হলো ভারত সেবাশ্রমের বাসন্তী পূজার উৎসব

প্রভাতফেরীর মাধ্যমে সাড়ম্বরে শুরু হলো ভারত সেবাশ্রমের বাসন্তী পূজার উৎসব

করোনা সংক্রমন অনেকটাই স্বাভাবিক হতে দু'বছর পর সাড়ম্বরে শুরু হলো ভারত সেবাশ্রমের বাসন্তী পূজার উৎসব। বৃহস্পতিবার মহাষষ্ঠীর দিন ভারত সেবাশ্রমের এই বাসন্তী পূজা শুরুর প্রাক্কালে প্রভাতফেরী মাধ্যমে শুভ সূচনা করা হয় । পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে ভারত সেবাশ্রমটি । সেখানেই এবছর চারদিন ধরে ধুমধাম করে পালিত হবে বাসন্তী পূজা উৎসব। মহানবমীতে মহাযজ্ঞ এবং নরনারায়ণ সেবারও আয়োজন করে থাকে ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ । পাশাপাশি পুজোর কটা দিন বহু গরিব মানুষদের বস্ত্র বিলি এবং আহারের ব্যবস্থা করা হয় ভারত সেবাশ্রমের পক্ষ থেকে। মহা ষষ্ঠীর দিন অনেক ভক্তেরাই দীক্ষা গ্রহণ করেন ভারত সেবাশ্রমের গুরুদেবের কাছ থেকে। তার আগে এদিন সকালে…
Read More
22নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র গৌতম দেব

22নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুরসভার অন্তর্গত সমস্থ গুরুত্বপুর্ন রাস্তা ম্যাস্টিক রোডে পরিনত করা হবে।শুধু তাই নয়, ভাঙ্গা বা দুর্বল সেতুগুলিকে নতুন করে বানানো হবে।বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড এর রাস্তা পরিদর্শনে গিয়ে জানালেন মেয়র গৌতম দেব। এদিন এলাকার বাম কাউন্সিলর দীপ্ত কর্মকারকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন।অরবিন্দ পল্লি মেইন রোডে ৪৩ লক্ষ টাকা ব্যায়ে তৈরি করা হচ্ছে ম্যাস্টিক রোড।মুলত সেই কাজের গতি খতিয়ে দেখতে ওয়ার্ডে যান তিনি। পরিদর্শনে গিয়ে নজরে আসে ২২ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংযোগকারী সেই বেহাল সেতুটি।দ্রুত সেতুটি পুনঃনির্মান করা হবে বলে জানান মেয়র গৌতম দেব।
Read More
বিশ্ব স্বাস্থ্য দিবসে টুইটে বার্তা মোদির

বিশ্ব স্বাস্থ্য দিবসে টুইটে বার্তা মোদির

বিশ্ব স্বাস্থ্য দিবসে  দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী টুইটে লেখেন,‘বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। দেশের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য ভারত সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দেশবাসীর জন্য স্বল্পমূল্যে গুণগত মান সম্পন্ন স্বাস্থ্য পরিসেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিকাঠামো আমাদেরই, যা ভারতীয়দের গর্বের বিষয়।’ https://twitter.com/narendramodi/status/1511881993176649729?t=KgGzONFpYcQAlafPJh87Fw&s=19   প্রধানমন্ত্রী আরও জানান, "গত ৮ বছরে আমাদের দেশের চিকিৎসা শাস্ত্রের শিক্ষায় দ্রুত পরিবর্তন এসেছে। একের পর এক মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। আমাদের সরকার চাইছে স্থানীয় ভাষায় চিকিৎসা শাস্ত্রের পঠনপাঠন শুরু করতে। তাহলে অগুন্তি তরুণের ইচ্ছেপূরণ হবে।"
Read More
শুভেন্দু অধিকারী সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের!

শুভেন্দু অধিকারী সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, জাতীয় সংগীত অবমাননার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রাজ্যের শাসকদল।   প্রসঙ্গত, কাঁথির এক সভায় ভুল জাতীয় সংগীত পরিবেশন করার অভিযোগ ওঠে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস- এর বিরুদ্ধে। প্রতিবাদে পাল্টা জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে ৫২ সেকেন্ডের পরিবর্তে ১মিনিট জাতীয় সংগীত গাওয়া হয় বলে অভিযোগ।
Read More
এবার বাংলাদেশী সন্ত্রাসী গ্রুপের ভোপাল মডিউল মামলার তদন্ত করবে তদন্ত সংস্থা এনআইএ

এবার বাংলাদেশী সন্ত্রাসী গ্রুপের ভোপাল মডিউল মামলার তদন্ত করবে তদন্ত সংস্থা এনআইএ

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ভোপাল সন্ত্রাসী মডিউল মামলাটি হাতে নেবে যেখানে ছয়জন পুরুষ, তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং দুজন মধ্যপ্রদেশের বিদিশা জেলার, যারা মধ্যপ্রদেশ পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড(এটিএস)দ্বারা গ্রেপ্তার হয়েছিল। সন্ত্রাসী দলটি সারা দেশে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য স্থানীয় যুবকদের উগ্রপন্থী করার চেষ্টা করেছিল কিন্তু ভোপাল থেকে কাউকে নিয়োগ করতে ব্যর্থ হয়েছিল।    ১২ মার্চ, রাজ্যের রাজধানীর জনাকীর্ণ আইশবাগ এলাকায় এটিএস টিমদের দ্বারা অভিযান চালিয়ে চারজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা ছিল সমস্ত বাংলাদেশি নাগরিক। শীর্ষ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ফজহার আলী ওরফে মেহমুদ (৩২), মোহাম্মদ আকিল ওরফে আহমেদ (২৪), জহুরুদ্দিন ওরফে ইব্রাহিম ওরফে মিলন পাঠান ওরফে…
Read More
জুন এবং জুলাইতে পুনঃনির্ধারিত হল জেইই মেইন ২০২২ পরীক্ষার তারিখ

জুন এবং জুলাইতে পুনঃনির্ধারিত হল জেইই মেইন ২০২২ পরীক্ষার তারিখ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন ২০২২-এর তারিখগুলি সংশোধন করেছে। জেইই মেইন ২০২২-এর সেশন ১ এখন ২০ জুন থেকে শুরু হব এবং  ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ জুন অনুষ্ঠিত হবে। যদিও জেইই মেইন ২০২২-এর সেশন ২ জুলাই-এর ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ২৯ এবং ৩০ তারিখে  অনুষ্ঠিত হবে। এনটিএ অনুসারে, জেইই মেইন ২০২২ প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত প্রতিনিধিত্ব অনুসরণ করে তারিখগুলি সংশোধন করা হয়েছে। জেইই মেইন সেশন ২-এর আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
Read More
টয়োটা কির্লোস্কর মোটরের রিজিয়োনাল পার্টস সেন্টার

টয়োটা কির্লোস্কর মোটরের রিজিয়োনাল পার্টস সেন্টার

‘কাস্টমার ফার্স্ট’ নীতি অনুসারে উত্তরপূর্বাঞ্চলের গ্রাহকদের জন্য আসামের গুয়াহাটিতে নতুন রিজিয়োনাল পার্টস সেন্টার (আরপিসি) খুলল টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম)। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন টয়োটা কির্লোস্কর মোটরের ম্যানেজিং ডিরেক্টর মাসাকাজু ওশিমুরা।  গুয়াহাটির এই আরপিসি’র মাধ্যমে গ্রাহকদের পক্ষে টয়োটা জেনুইন পার্টস ও অ্যাক্সেসরিস পাওয়া আরও দ্রুত ও সহজতর হবে। বর্তমানে দেশে আরপিসি’র সংখ্যা পাঁচ এবং উত্তরপূর্বাঞ্চলে টিকেএম-এর কাস্টমার টাচপয়েন্টের সংখ্যা ১৩। গুয়াহাটির নতুন আরপিসির মাধ্যমে টয়োটার পার্টস ডিস্ট্রিবিউশন আরও ভালভাবে করা সম্ভব হবে, ফলে ব্যয় হ্রাস হবে, সময় বাঁচবে ও গ্রাহকরা আরও দ্রুত পরিষেবা পাবেন। উত্তরপূর্বের রাজ্যগুলির দূরবর্তী এলাকাগুলির ডিলারদের দ্রুততার সঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে পার্টস সরবরাহ করা যাবে, যার ফলে শেষঅবধি…
Read More
১৫ দিনে ১৩বার বাড়ল জ্বালানীর দাম, জেনে নিন শিলিগুড়ি বাজারের কি অবস্থা?

১৫ দিনে ১৩বার বাড়ল জ্বালানীর দাম, জেনে নিন শিলিগুড়ি বাজারের কি অবস্থা?

দিনদিন ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য যার প্রভাব পড়েছে আম বাঙালির হেশেলে। বুধবার এই মূল্য বৃদ্ধির প্রভাব লক্ষ্য করা গেল শিলিগুড়ি বিধান মার্কেটের বাজারেও,প্রতি দিনের তুলনায় বাজার রয়েছে অনেকটাই ফাঁকা। সবজি থেকে শুরু করে চাল, ডাল কিনতে আসা ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা গেল মিশ্র প্রতিক্রিয়া,কেও কেও জানালেন বিগত কয়েকদিনে দাম বেড়েছে খাদ্য সামগ্রীর তবে তেমন ভাবে প্রভাব পড়েনি সবজি বাজারে আবার কেও কেও জানান, তেমন ভাবে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়ির বাজারে। কিছু কিছু বিক্রেতাদের দাবি মানুষের লাগামে রয়েছে সব জিনিসের মূল্য,তবে এক চাল বিক্রেতা জানান, বিগত কয়েকদিন ধরে সকালের সাথে সন্ধ্যের চালের দামের অনেকটাই পার্থক্য লক্ষ…
Read More
পথ কুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে রেডিয়াম বেল্ট লাগাবার উদ্যোগ

পথ কুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে রেডিয়াম বেল্ট লাগাবার উদ্যোগ

শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পথ কুকুরদের রাতের অন্ধকারে দুর্ঘটনা থেকে রক্ষা করতে রেডিয়াম বেল্ট লাগাবার উদ্যোগ গ্রহণ করলেন সিষ্টার্স ব্রাদার্স সোসাইটি। বুধবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়কের পাশে পথ কুকুরদের বেল্ট পড়ানো হয়। সংগঠনের সভাপতি তথা সমাজসেবী বাপন দাস জানান সাধারণ কুকুর অবলা ও প্রভুভক্ত হয়।এরা বেশির ভাগ রাতের অন্ধকারে দুর্ঘটনার শিকার হয়।রাতের অন্ধকারে দূর থেকে কোন ছুটে আসা গাড়ি রাস্তায় থাকা কুকুরদের লক্ষ্য করতে পারে না,যার ফলে দুর্ঘটনায় প্রাণ হারায়। বাপনবাবু আরও জানান এই রেডিয়াম বেল্ট গলায় থাকলে দুর থেকে গাড়ির হেডলাইটের আলোতে জ্বল জ্বল করবে এবং দুর্ঘটনা থেকে…
Read More
বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি মাসেই আসন্ন উপনির্বাচন রাজ্যে। ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু'দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী কয়েক দিনে…
Read More
অতিভারী বৃষ্টির সম্ভনা বঙ্গে

অতিভারী বৃষ্টির সম্ভনা বঙ্গে

শীতকাল উধাও হতেই চড়েছে তাপমাত্রার পারদ। মার্চ মাস থেকে গরমে হাঁসফাঁস হতে শুরু করেছে বাঙালি। মাঝে নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা হয়নি, এদিকে গরম বেড়েছে। সকাল থেকে ঘাম ঝরছে সকলের। যদিও বিকেলের পর থেকে হালকা হাওয়া দেওয়ায় কিছুটা আরাম পাচ্ছে রাজ্যবাসী। কিন্তু চলতি সপ্তাহে কি বৃষ্টি হতে পারে? এই প্রশ্নের প্রেক্ষিতে বড় আভাস মিলল হাওয়া অফিসের তরফ থেকে। আগামী চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, মেঘলা আকাশ বজায় থাকবে কলকাতায় তবে রাজ্যের একাধিক জেলায় আগামী চারদিন বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভিজছে বৃষ্টি…
Read More