Blog

সুস্বাস্থ্যের উৎস একমুঠো আমন্ড বাদাম

সুস্বাস্থ্যের উৎস একমুঠো আমন্ড বাদাম

বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব  স্বাস্থ্য দিবস পালিত হয়।সুস্বাস্থ্যের প্রধান উপায় হল চর্বিযুক্ত, চিনিযুক্ত ফাস্ট ফুড এবং পানীয় থেকে বিরত থাকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। আর এজন্য আমন্ড বাদামের বিকল্প আর অন্য কিছু হতে পারেনা। ভিটামিন ই, তামা, জিঙ্ক, ফোলেট এবং আয়রন সমৃদ্ধ আমন্ড হল ডায়েটারি ফাইবারের একটি ভাল উৎস যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। দিল্লির ডায়েটিক্স, ম্যাক্স হেলথকেয়ারের আঞ্চলিক প্রধান  রিতিকা সমাদ্দার বলেন, ক্যালোরি সমৃদ্ধ খাবার তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে যা একেবারেই অস্বাস্থ্যকর।  এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমন্ড বাদামই হয়ে উঠুক স্ন্যাকসের বিকল্প। প্রতিদিন পুষ্টিতে ভরপুর একমুঠো বাদাম…
Read More
ডাম্পার এবং বিএসএফের গাড়ির সংঘর্ষে আহত 3বিএসএফ কর্মী

ডাম্পার এবং বিএসএফের গাড়ির সংঘর্ষে আহত 3বিএসএফ কর্মী

রানীনগর থেকে এনজিপি যাওয়ার পথে তিনবাত্তি মোড়ের কাছে একটি ডাম্পারের পিছনের সজোরে ধাক্কা মারে বিএসএফের গাড়ি। এই ঘটনা বিএসএফের গাড়িতে থাকা ৩ জন কর্মী আহত হয়েছে।
Read More
বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের

বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের

বদল আসছে আবহাওয়া৷ ক্রমেই বদলে যাচ্ছে বিশ্বের জলবায়ু৷ হাজারো নিষেধাজ্ঞা থেকে গিয়েছে খাতায় কলমে৷ তাতে কর্ণপাতও করেনি মানুষ৷ এই পরিস্থিতির মধ্যেই উদ্বেগজনক তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক৷ তাদের পরিসংখ্যান বলছেন, ২০২১ সালে ভারত সহাসাগরের উপর দিয়ে ৬টি তাপপ্রবাহ বয়ে গিয়েছে৷ তাও মাত্র ৫২ দিনের মধ্যে৷ বঙ্গোপসাগরের পরিস্থিতি আরও উদ্বেগজনক৷ ৬টির মধ্যে ৪টি দুর্যোগই হয়েছে বঙ্গোপসাগরে৷  রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, দেশের চারপাশে যে কটি মহাসাগর রয়েছে, প্রত্যেকটির উপরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে৷ পুরনো রেকর্ড ভেঙে তাপপ্রবাহের নতুন রেকর্ড গড়ছে৷ যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি৷ ভারত মহাসাগরে যে তাপপ্রবাহ সৃষ্টি হচ্ছে, সেটি কোনও বিচ্ছিন্ন ঘটনা…
Read More
তৃণমূল সাংসদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শহর জুড়ে ধিক্কার মিছিল করল ভারতীয় জনতা মহিলা মোর্চা

তৃণমূল সাংসদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শহর জুড়ে ধিক্কার মিছিল করল ভারতীয় জনতা মহিলা মোর্চা

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মন্তব্য এবং তার এই মন্তব্যে নারীশক্তিকে অপমান করা হয়েছে এরই প্রতিবাদে শহর জুড়ে ধিক্কার মিছিল করল ভারতীয় জনতা মহিলা মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা শাখা। জানা যায় শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের রাজ হোটেল মোড় থেকে এই ধিক্কার মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী রাজ্য ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস, দক্ষিণ মালদার বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষ, মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখার্জি সহ অন্যান্যরা।
Read More
বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেফতার দুই

বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেফতার দুই

বিহারে পাচার করতে গিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ আটক করল খড়িবাড়ি পুলিশ। শুক্রবার ঘোষপুকুর থেকে বিহার যাওয়ার সময় খড়িবাড়ির কদমতলা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮৭২ বোতল মদ সহ দুজনকে গ্রেফতার করেছে খড়িবাড়ি পুলিশ। ধৃতদের নাম বিকাশ রায় ও বাপন রাজভর। ধৃত দুই যুবক ডালখোলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বেগুন ভর্তি গাড়িতে মদ পাচারের ছক ছিল ধৃতদের। উদ্ধার মদের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ।
Read More
আচমকাই মৃত্যু হলো মাদক মামলার সাক্ষীর

আচমকাই মৃত্যু হলো মাদক মামলার সাক্ষীর

বিগত কয়েক মাস আগে মাদক কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা বলিউড। মাদক কাণ্ডে জড়িয়ে বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, এমন দাবি করেছিল এনসিবি। মুম্বইয়ে প্রমোদতরী থেকে আরিয়ান সহ আরও অনেককে গ্রেফতার করা হয় মাদক কাণ্ডে। বেশ কয়েকদিন জেলে ছিল শাহরুখ পুত্র। কিন্তু পরে সে জেল থেকে ছাড়া পায় এবং শেষ এনসিবিও জানিয়ে দেয় যে, এই মামলায় যুক্ত নয় আরিয়ান। এখন এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের আচমকাই মৃত্যু হল! তার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির টিমের সদস্য ছিল প্রভাকর। সে আবার কয়েক মাস আগ অভিযোগ করেছিল যে, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে এনসিবি তাঁকে ঘুষ…
Read More
কালিম্পং এর সর্বদলীয় বৈঠক

কালিম্পং এর সর্বদলীয় বৈঠক

পাহাড়ে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন নিয়ে সর্বদলীয় বৈঠক। শনিবার কালিম্পং শহরের একটি বেসরকারি হোটেলে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের PPS নিয়ে আমন্ত্রণ জানানো হলেও এদিনের বৈঠকে কোন কোন দল উপস্থিত হয় তাও ছিল দেখার বিষয়। পাশাপাশি দেখার বিষয় এদিনের বৈঠক থেকে পাহাড়ের ভবিষ্যৎ কোনদিকে গড়ায়।
Read More
আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার

আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার

আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার। তবে এবার জীবিত নয় মৃত অবস্থায় ক্যাঙারু শাবক উদ্ধার করলো বন দফতর। এই নিয়ে কয়েকঘন্টার ব্যবধানে চারটি ক্যাঙারু উদ্ধারের ঘটনা ঘটলো জলপাইগুড়ি তে । প্রথম দুটি ক্যাঙারু উদ্ধার হয় শুক্রবার রাতে বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন গজলডোবার ক্যানেল রোড এলাকা থেকে। রাতেই শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ফাড়া বাড়ি এলাকা থেকে আরও একটি ক্যাঙারু উদ্ধার হয়। এদিন সকালে ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার হয়। তবে এটি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে বলে বন দফতর জানিয়েছে। একের পর এক ক্যাঙারু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যাঙারু গুলো কে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রাথমিক তদন্তে অনুমান…
Read More
অবশেষে জবানবন্দি দিতে রাজি হলেন আনিসের বাবা

অবশেষে জবানবন্দি দিতে রাজি হলেন আনিসের বাবা

তৎপরতার সঙ্গে তল্লাশি চলছে আনিস খানের খুনের ঘটনায়। হাওড়ার আমতার ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনার প্রায় মাস খানেক হয়ে গিয়েছে। প্রথম থেকে সরকারের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল তা এখনও বহাল। অন্যদিকে, রাজ্যের গঠিত সিট নিয়েও আপত্তি ছিল আনিসের পরিবারের। কিন্তু আপাতত তদন্তে সবরকম সহযোগিতাই দিচ্ছেন আনিস খানের বাবা। সিটের আবেদন মেনে এবার গোপন জবানবন্দিও দেবেন তিনি। তবে শুধু তিনি একা নন, জবানবন্দি দেবে আনিসের পরিবারের সাতজন। সিট চাইছিল আজই উলুবেড়িয়া মহকুমা আদালতে গিয়ে জবানবন্দি দিক আনিসের বাবা। কিন্তু সেটা তিনি মেনে নিতে চাননি। তবে আগামী সপ্তাহে দু’দিন ধরে উলুবেড়িয়া মহকুমা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চলেছেন তিনি…
Read More
শব্দ তরঙ্গ পৃথিবীর চেয়ে মঙ্গলে ধীরে ধীরে ভ্রমণ করে জানাল নাসা

শব্দ তরঙ্গ পৃথিবীর চেয়ে মঙ্গলে ধীরে ধীরে ভ্রমণ করে জানাল নাসা

মঙ্গল গ্রহে নাসার পারসিভারেন্স রোভার দ্বারা ধারণ করা বিভিন্ন শব্দের একটি গবেষণায় দেখা গেছে যে লাল গ্রহে শব্দ তরঙ্গ ভিন্নভাবে আচরণ করে। গবেষণায় দেখা গেছে যে শব্দ পৃথিবীতে ভ্রমণের চেয়ে মঙ্গল গ্রহে অনেক বেশি ধীর গতিতে ভ্রমণ করে। এটি কিছু অপ্রত্যাশিত উপায়ে আচরণ করেছে যা মঙ্গল গ্রহে যোগাযোগ প্ল্যাটফর্ম স্থাপনে পরিণতি হতে পারে যখন মানুষ এটিকে উপনিবেশ করে। যাইহোক, শব্দ তরঙ্গের ধীরগতি বোধগম্য কারণ শব্দের গতি বেশিরভাগ বায়ুমণ্ডলের ঘনত্বের উপর নির্ভর করে শব্দ তরঙ্গ ভ্রমণ করছে। মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় পাতলা এবং তাই শব্দ তরঙ্গের গতি কমে যায়। শব্দ সাধারণত পৃথিবীতে ৩৪৩ মিটার প্রতি সেকেন্ডে ভ্রমণ করে। কিন্তু তারা অনেক…
Read More
যুদ্ধ থামাতে ভারতের হস্তক্ষেপ

যুদ্ধ থামাতে ভারতের হস্তক্ষেপ

চলতে থাকে যুদ্ধ পরিস্থিতির মাঝেই বৈঠক। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করার পর গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন। বৈঠকে তিনি মন্তব্য করেন যে, ভারত এবং রাশিয়া পরম বন্ধু এবং বিশ্বাসযোগ্য সঙ্গী। কিন্তু ইউক্রেন-রাশিয়ার মধ্যে কি এই দেশ মধ্যস্থতা করতে পারে? তা স্পষ্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, গতকাল দু’জনের মধ্য ৪০ মিনিট বৈঠক হয়। সেখানে রাশিয়ার বিদেশ মন্ত্রীকে মোদী জানিয়েছেন, শান্তি ফিরিয়ে আনতে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে তৈরি ভারত।  ভারতের ওপর আন্তর্জাতিক মহল থেকে রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার প্রবল চাপ থাকা সত্ত্বেও এদিন রাশিয়ান বিদেশমন্ত্রীর…
Read More
নতুন রূপ নিয়ে হাজির হলো করোনা

নতুন রূপ নিয়ে হাজির হলো করোনা

বিগত দু বছর ধরে প্রতি নিয়ত নিজের রূপ বদলেছে করোনা সংক্রমণ। এইমুহূর্তে ওমিক্রন যে শেষ করোনা ভাইরাস প্রজাতি নয় তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে দাবি করা হয়েছিল যে, আরও শক্তিশালী করোনা প্রজাতি আসছে। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন আরও এক করোনা প্রজাতির সন্ধান মিলেছে যাকে 'এক্সই' বলা হচ্ছে। এই প্রজাতি ওমিক্রনের থেকে ১০ শতাংশ বেশি সংক্রামক বলে দাবি করা হচ্ছে। ডেলটাক্রন, নিওকোভের পর এই প্রজাতি নিয়ে যথেষ্ট চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কী ভাবে উৎপত্তি হল এই করোনা প্রজাতির? 'হু' দাবি করছে, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এই প্রজাতির…
Read More
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট বাড়ার সাথে সাথে বিক্ষোভ ও বাড়ায় “জরুরি অবস্থা” ঘোষণা করা হয়েছে

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট বাড়ার সাথে সাথে বিক্ষোভ ও বাড়ায় “জরুরি অবস্থা” ঘোষণা করা হয়েছে

শ্রীলঙ্কা নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে একটি অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের কারণে ক্ষোভে শত শত লোক তার বাড়িতে  আক্রমণ করার চেষ্টা করার একদিন পরে কঠোর আইনের আহ্বান জানান। তিনি একটি ঘোষণায় বলেন, "জনশৃঙ্খলা রক্ষা এবং সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।" ২২ মিলিয়নের দেশটি ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেদনাদায়ক মন্দার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি, তীব্র মূল্যবৃদ্ধি এবং  বিদ্যুতের ঘাটতির সম্মুখীন হচ্ছে।
Read More
কম ভোল্টেজের নতুন ইলেকট্রিক মোটরলঞ্চ করল কির্লোস্কর

কম ভোল্টেজের নতুন ইলেকট্রিক মোটরলঞ্চ করল কির্লোস্কর

নতুন পণ্য এবং পরিষেবার মাধ্যমে সর্বদাই গ্রাহকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে কির্লোস্কর অয়েল ইঞ্জিনস লিমিটেড (কেওইএল)। সেই  কথা মাথায় রেখেই এবার কেওইএল লঞ্চ করল উচ্চ-দক্ষতা সম্পন্ন কম ভোল্টেজ ইলেকট্রিক মোটর। যা সমস্ত শিল্পের অ্যাপ্লিকেশন মেশিনকে শক্তি প্রদান করবে।উচ্চ-শ্রেণীর কর্মক্ষমতা এবং দক্ষতা নিশ্চিত করতে কেওইএল-র এই মোটরগুলি উচ্চ-গ্রেডের তামার তার দিয়ে তৈরি।  শুধু তাই নয় এটি বিআইএস-অনুমোদিত এবং এনএবিএএল-স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষিত। প্রত্যাশিত কাজ সম্পাদন করার লক্ষ্যে কির্লোস্কর অয়েল ইঞ্জিন  ইলেকট্রিক মোটরস বাজারে একটি দুর্দান্ত প্রবেশ করেছে৷ উল্লেখ্য, এই মোটর রেঞ্জ চালু করার মাধ্যমে, কির্লোস্কার অয়েল তার ইঞ্জিনস দলের উদ্ভাবনী পণ্য সরবরাহের উদ্যোগকে সমর্থন করে, যা তার সীমাহীন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ।…
Read More