Blog

কে বসতে চলেছেন প্রয়াত মন্ত্রীর ঘরে

কে বসতে চলেছেন প্রয়াত মন্ত্রীর ঘরে

আচমকাই চলে গেছেন তিনি। গত বছর নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বর্তমানে তাঁর দফতর বন্টন করা হয়ে গেলেও বিধানসভায় তাঁর ঘর ফাঁকাই রয়ে আছে। সেই ঘরে কে বসবেন এখনও পর্যন্ত তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, এই ঘরে বসার জন্য একাধিক আবেদন পত্র জমা পড়েছে। মন্ত্রীদের মধ্যে অনেকেই এই ঘরে বসতে চেয়েছেন। তবে শেষমেষ কে সুযোগ পাবেন ওই ঘরে বসার, তা অজানা আপাতত। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের পাশে আছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘর। তার পরের ঘরেই বসতেন সুব্রত মুখোপাধ্যায়। এমনিতে বিধানসভায় প্রত্যেক মন্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর আছে। তবে এখন যেহেতু এই ঘর ফাঁকা পড়ে রয়েছে…
Read More
কাটা হবে বেতন

কাটা হবে বেতন

আজ এবং আগামীকাল আসতেই হবে অফিসে৷ সোম ও মঙ্গলবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দু’দিন ব্যাপী ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নিল নবান্ন৷ নির্দেশিকা জারি করে সাফ জানানো হল, ওই দুই দিন সরকারি কর্মচারীদের কোনও রকম ছুটি মঞ্জুর করা হবে না৷  নবান্নের তরফে একটি সার্কুলার জারি করে বলা হয়েছে, ২৮ এবং ২৯ মার্চ রাজ্য সরকারের সমস্ত অফিস খোলা থাকবে৷ পাশাপাশি আধা সরকারি সমস্ত প্রতিষ্ঠানও খোলা রাখা হবে। ওই দুদিন কোনও সরকারি কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না। সকলকে কাজে যোগ দিতে হবে৷ বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ২৮ এবং ২৯ মার্চ কোনও কর্মচারী প্রথম হাফ, দ্বিতীয় হাফ অথবা সারাদিন অনুপস্থিত…
Read More
বাড়ছে মৃত্যুর সংখ্যা

বাড়ছে মৃত্যুর সংখ্যা

কিছুটা হলেও রোধ করা গেছে করোনা সংক্রমণকে। তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফে আরও হেরফের হল আজ। গত ২৪ ঘন্টার তুলনায় দৈনিক সংক্রমণ কমল আজ। অ্যাকটিভ কেস তুলনামুলকভাবে নিয়ন্ত্রণেই রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৬০। এই একই সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০০ জনের। বেশ কয়েকটি রাজ্যের পুরনো রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে তাতেই এই মৃত্যুর সংখ্যা বলে জানা  গিয়েছে। দেশে এখনও পর্যন্ত কোভিডের…
Read More
নতুন সমীকরণ তৈরী করতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

নতুন সমীকরণ তৈরী করতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

ফের একবার গতকাল উত্তরবঙ্গ পৌছালেন মুখ্যমন্ত্রী৷ পাঁচ দিনের সফর শেষে ১ এপ্রিল কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, রবিবার বিকেলে বাগডোগরায় একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। বৈঠক শেষে তিনি চলে যাবেন রিচমন্ড হিলে। সোমবার থেকে বুধবার রয়েছে ঠাসা কর্মসূচি৷ ৩১ মার্চ শিলিগুড়িতে বৈঠকের পর ১ এপ্রিল কলকাতায় ফিরে আসবেন তিনি৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে সরকারি প্রকল্পের সূচনা করা হতে পারে বলেও জানা যাচ্ছে৷  গত ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরভোটের ফলপ্রকাশের পর উত্তরবঙ্গে একটি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। পুরভোটে গোটা বাংলায় সবুজ ঝড় উঠলেও দার্জিলিংয়ে শাসকদলের হাত সাফল্য ধরা দেয়নি৷ তবে আঞ্চলিক দলগুলি তাঁদের সঙ্গেই রয়েছে বলে দাবি তৃণমূল নেত্রীর। জানা যাচ্ছে, এবার উত্তরবঙ্গ সফরে…
Read More
বিভিন্ন দেশে নতুন করে বাড়ছে সংক্রমণ

বিভিন্ন দেশে নতুন করে বাড়ছে সংক্রমণ

বিগত দু বছরের বেশি সময় ধরে বহু তান্ডব করেছে করোনা সংক্রমণ৷ মাঝে বেশ কিছুটা থিতু হয়েছিল সংক্রমণ, কিন্তু ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস৷ বিভিন্ন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ চিন, হংকং, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, আমেরিকার পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশেও সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী৷ নতুন করে বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট৷  জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে টানা পাঁচ সপ্তাহ মোটামুটি নিম্নমুখী ছিল সংক্রমণের গ্রাফ৷ কিন্তু ফের উর্ধ্বমুখী হতে শুরু করেছে লেখচিত্র৷ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, গত এক সপ্তাহে গোটা বিশ্বে সংক্রমণের হার ৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে৷ পরিসংখ্যান বলছে, গত ৭ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে…
Read More
নী রিপ্লেসমেন্ট: রোবোটিক সার্জারিতে সম্পূর্ণ সাফল্য

নী রিপ্লেসমেন্ট: রোবোটিক সার্জারিতে সম্পূর্ণ সাফল্য

আর্থ্রাইটিসের কারণে যেসব রোগী প্রচন্ড হাঁটুর ব্যথায় ভোগেন, রোবোটিক অ্যাসিস্টেড নী সার্জারি (আরটিকেআর) স্বল্পসময়ে তাদের বেদনা নাশ করে, যা দীর্ঘস্থায়ী হয়। প্রথাগত নী রিপ্লেসমেন্ট সার্জারির সাফল্যের হার ৯০-৯৫ শতাংশ, কিন্তু রোবোটিক অ্যাসিস্টেড সার্জারির সাফল্যের হার ১০০ শতাংশ। টোটাল নী রিপ্লেসমেন্ট (টিকেআর) প্রয়োজন এমন রোগীরা আরটিকেআর-এর উপযুক্ত। তাদের অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা প্রথমে ‘লেস ইনভেসিভ ট্রিটমেন্ট’ করার পরামর্শ দিয়ে থাকেন: (ক) নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ (এনএসআইডি), (খ) ওয়েট লস ও এক্সারসাইজ-সহ লাইফস্টাইল মডিফিকেশন, (গ) ইন্ট্রা-আর্টিকুলার শটস, (ঘ) ফিজিক্যাল থেরাপি ও (ঙ) নী ব্রেস। এইসব পদ্ধতি কাজে না আসলে সমস্যা থেকে মুক্তির জন্য টিকেআর-এর পরামর্শ দেওয়া হয়ে থাকে বলে জানালেন অ্যাপোলো হসপিটালস চেন্নাইয়ের…
Read More
মাস ঘুরলেও বিরতি পড়ছে না যুদ্ধে

মাস ঘুরলেও বিরতি পড়ছে না যুদ্ধে

গত এক মাস কেটে গেলো যুদ্ধ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিন্তু এখনও পর্যন্ত এই লড়াই থামার কোনও লক্ষণ দেখা যায়নি। এর মধ্যে একাধিক বৈঠক হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি। উলটে ইউক্রেনের ওপর হামলার পরিমাণ বাড়িয়েছে পুতিন বাহিনী। এই পরিস্থিতিতে ইউক্রেন কার্যত স্বীকার করে নিল যে, রাশিয়ার সঙ্গে আলোচনা করা খুবই কঠিন! তাহলে কি হার স্বীকার করে নিল জেলেনস্কি প্রশাসন, উঠছে প্রশ্ন। ইউক্রেনের তরফ থেকে জানান হয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করা খুবই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের এক মাস কেটে যাওয়ার পরও রাশিয়া আগের মতোই হামলা চালিয়ে যাচ্ছে। মাঝে যুদ্ধ বিরতি ঘোষণা করা হলেও যুদ্ধ…
Read More
স্বাস্থ্যসাথী তালিকামূক্ত হতে পারে একাধিক হাসপাতাল

স্বাস্থ্যসাথী তালিকামূক্ত হতে পারে একাধিক হাসপাতাল

মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে প্রকল্প। সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার চালু করেছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেন। কিন্তু এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। একাধিক হাসপাতাল এই কার্ড নিয়ে চিকিৎসা করাতে রাজি হয়নি মাঝে। রোগী ফিরিয়ে দেওয়ার মতোও ঘটনা ঘটেছে। এবার জানা গিয়েছে, কমপক্ষে ২০ টি হাসপাতাল এই স্বাস্থ্যসাথী থেকে সরে যেতে পারে। কারণ তাদের বিরাট অঙ্কের বকেয়া রয়েছে। টাকা মেটাচ্ছে না রাজ্য সরকার। সরকারের কাছে পাওনা প্রায় ২০০ কোটি টাকা। যদি চিকিৎসার টাকা মেটানো না হয় তবে স্বাস্থ্যসাথী কার্ডে আর পরিষেবা দিতে পারবে না তারা।…
Read More
বন্ধের মিশ্র প্রভাব পড়েছে কোচবিহার জেলায়

বন্ধের মিশ্র প্রভাব পড়েছে কোচবিহার জেলায়

শ্রমিক সংগঠন গুলি সোম ও মঙ্গলবার দু দিনের ভারত বন্ধের ডাক দিয়েছে।এদিন সকালে দেখা গেল বন্ধের মিশ্র প্রভাব পড়েছে কোচবিহার জেলায়। বেশির ভাগ দোকানই বন্ধ।বেসরকারি বাস রাস্তায় নেই।সরকারী বাস রাস্তায় চললেও অন্যান্য যানবাহনের সংখ্যা খুবই কম।সরকারি বাস গুলি ঠাসাঠাসি করে যাত্রীরা চলাচল করছেন।
Read More
প্রমোদ সাওয়ান্ত টানা দ্বিতীয় বারের মতো গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রমোদ সাওয়ান্ত টানা দ্বিতীয় বারের মতো গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রমোদ সাওয়ান্ত, যিনি ৪০ সদস্যের গোয়া বিধানসভার সদ্য সমাপ্ত নির্বাচনে ২০টি আসন জিতে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন, সোমবার দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই রাজ্যের রাজধানী পানাজির কাছে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে ৪৮ বছর বয়সী মিঃ সাওয়ান্তকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিঃ সাওয়ান্ত কোঙ্কনি ভাষায় শপথ গ্রহণ করেছিলেন এবং তাঁর অনুষ্ঠানটি দ্বিতীয়বার চিহ্নিত হয়েছিল যে গোয়ার মুখ্যমন্ত্রী রাজভবনের বাইরে শপথ গ্রহণ করেছিলেন। ২০১২ সালে, বিজেপি হাউসে একক…
Read More
চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে পাঞ্জাব কিংস-এর বিস্ময়কর রেকর্ড

চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে পাঞ্জাব কিংস-এর বিস্ময়কর রেকর্ড

পাঞ্জাব কিংস একটি বড় জয় দিয়ে তাদের আইপিএল ২০২২ অভিযান শুরু করতে , রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর পাঁচ উইকেটের জয় নিবন্ধন করেছে। টপ অর্ডারের কিছু চমৎকার ব্যাটিং এবং ওডেন স্মিথের ৪ বলে অপরাজিত ২৫ রান পাঞ্জাব কিংসকে ১৯ ওভারে ২০৬ রানের লক্ষ্য পূর্ণ করতে সাহায্য করেছে।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থবারের মতো পাঞ্জাব ২০০ রানের লক্ষ্য পূর্ণ করেছে। এই প্রক্রিয়ায়, পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসকে ছাড়িয়ে ২০০+ রানের সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে। পাঞ্জাব কিংস  বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল ২০২২ ম্যাচের আগে, পাঞ্জাব এবং চেন্নাই উভয়ই তিনবার ২০০+ রানের লক্ষ্য পূর্ণকরেছিল। রবিবার রাতে, পাঞ্জাব কিছু পাওয়ার হিট…
Read More
বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ

বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ

ইংরেজি সাহিত্যের প্রভাবে ভারতীয় অন্যান্য ভাষার সাহিত্যে যে নতুন ঘরানার সাহিত্য মূলত বিকাশ লাভ করেছিল তার মধ্যে উপন্যাসে ছিল প্রধানতম।বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের(১৮৩৮-৯৪) পর সম্পূর্ণ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।ঐতিহাসিক উপন্যাসের আঙ্গিক থেকে বেরিয়ে বাংলা উপন্যাসের নতুন কায়াকে যিনি গঠন করেছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১)। সামাজিক উপন্যাসের সূক্ষ্মতর ও ব্যাপকতর ব্যবস্থার প্রবর্তন করে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য ও সমাজকে বা উপন্যাসের ইতিহাসকে পুনর্নির্মাণ করেছিলেন।বাংলা উপন্যাসের বাস্তবতার যে গভীরতর পরিণতি দেখা গিয়েছিল তার প্রথম সূচক ছিলেন রবীন্দ্রনাথ।”রোমান্স ও ইতিহাস” এই দুটি বিষয়কে দূরে সরিয়ে বাস্তব জীবনের শক্ত জমির উপরে রবীন্দ্রনাথ নিজ স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠা করেছিলেন।উল্লেখ্য যে রবীন্দ্রনাথের পূর্বসূরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য জীবনের শেষদিকে মানবচরিত্রের…
Read More
বিচ্ছেদ

বিচ্ছেদ

ব্যথায় কেঁপে উঠলে যাবতীয় ভুল ভেঙে যায়দূরে কোথাও কেউ তুলে আনে অসমাপ্ত সম্ভোগসৎভাবের পরেই আমাদের যোগাযোগ হয়েছিলঠিক এইভাবে যেভাবে দিন বড় হচ্ছে…
Read More
জল সংরক্ষণ নিয়ে কিছু কথা

জল সংরক্ষণ নিয়ে কিছু কথা

‘’সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্যশ্যামলাং মাতরম্৷৷’’ কবির মতো আমরা সবাই এই ধরাভূমিকে চিরসবুজ, সুফলা, কলরবে মুখরিত দেখতে চাই। কিন্তু তার যৌবনতাকে বজায় রাখার সুগঠিত প্রচেষ্টা করি না। ভগবানের অপরূপ উপহার ‘জল’। জলই জীবন। জল ছাড়া পৃথিবীতে প্রাণের বিকাশ কোনভাবেই সম্ভবপর নয়। পৃথিবীর আদিম প্রাণ জলেই সৃষ্টি হয়েছে। পৃথিবীর সব জীব জলের উপর নির্ভরশীল। এ পৃথিবীতে তিনভাগ জল, একভাগ স্থল। পাঁচ, পাঁচটি মহাসাগর, বেশ কয়েকটি সাগর-উপসাগর, অগণিত নদ-নদী, খাল-বিলের বিপুল জলরাশিভান্ডার থাকা সত্বেও, উন্নত-উন্নয়নশীল দেশগুলিতে কৃষিকাজ ও পানীয়-জলের সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ধীরে-ধীরে তা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আফ্রিকা, এশিয়ার মতো লাতিন আমেরিকার দেশগুলিও এর কবলে পড়ে এখন হাঁসফাঁস করছে।…
Read More