Blog

খ্যাতির আড়ালে ‘ভ্যান গগ’।।

খ্যাতির আড়ালে ‘ভ্যান গগ’।।

জীবিত অবস্থায় স্বীকৃতি না পাওয়া বহু কিংবদন্তি শিল্পীদের কথা আমরা জানি, তাদের মধ্যে ভিনসেন্ট ভ্যান গগ অন্যতম। এই চিত্রকার নিজের কীর্তিগাথার জয়জয়কার কিছুই নিজে দেখে যেতে পারেননি। তার আগেই তিনি অবসাদে আত্মহত্যা করেন। শুধুমাত্র আঁকার জন্যই তিনি বিখ্যাত ছিলেন না , তিনি তাঁর বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের জন্যও পরিচিত ছিলেন। বিষণ্ণ এই জাদুকর বুক ভরা বিষাদ নিয়েও শিল্প সংস্কৃতিকে বেশকিছু শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আজ আমরা এই কৃতী শিল্পীর সম্পর্কে বেশকিছু  অজানা  অজানা তথ্য জানব। তিনি তাঁর পরিবারে একমাত্র ভিনসেন্ট ছিলেন না। তাঁর বড় ভাই ও পিতামহ উভয়ের নামও ছিল ভিনসেন্ট ভ্যান গগ। ছোট ভাই থিও ভ্যান গগ ভাইয়ের স্মরণে নিজের ছেলের নাম…
Read More
এবার বদল আসতে চলেছে অর্থমন্ত্রীর পদে

এবার বদল আসতে চলেছে অর্থমন্ত্রীর পদে

এবার শুরু হলো বড়ো জল্পনা৷ বিরতি পড়তে চলেছে দীর্ঘদিনের কর্মজীবনে৷ অর্থমন্ত্রীর পদে হতে চলেছে বদল৷ নিঃসন্দেহে বিষয়টি মুখ্যমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ দশ বছর দক্ষ হাতে পশ্চিমবঙ্গের অর্থ দফতর সামলেছেন তিনি৷ অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘ দশ বছরের ইনিংস এ বার হয়তো শেষ হতে চলেছে অমিত মিত্রের। এবার হয়তো বিদায়ের পালা৷ রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত মিত্র। আর ভোটে দাঁড়াবেন না তিনি। অর্থমন্ত্রী হিসেবে তাঁর ৬ মাসের মেয়াদ শেষ হলেই সরে দাঁড়াবেন। এমনটাই খবর। শারীরিক কারণে এই অপারগতার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি। তবে তিনি অবসর নিলে কাকে অর্থমন্ত্রী করা হবে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে এখন বড় চ্যালেঞ্জ৷ সে ব্যাপারে মমতা…
Read More
দ্বিতীয়বার বাবা হওয়ার স্বাদ উপভোগ করছেন ভাজ্জি

দ্বিতীয়বার বাবা হওয়ার স্বাদ উপভোগ করছেন ভাজ্জি

অবশেষে অবসান ঘটলো প্রতীক্ষার। করোনা আশঙ্কার মাঝেও খুশির খবর, হলো নতুন অতিথির আগমন। উচ্ছ্বাসের জোয়ারে ভাসল পরিবার। দ্বিতীয়বার বাবা হলেন ভাজ্জি। দ্বিতীয় বার মা-বাবা হলেন গীতা বসরা এবং হরভজন সিং। শনিবার এক ছেলের জন্ম দেন গীতা। একথা জানিয়েছেন ভাজ্জি নিজেই। ভাজ্জির সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্টে লেখা, “ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সন্তান জন্ম নিয়েছে। গীতা ও বাচ্চা দু’জনই ভাল আছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদের ভালবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।” সঙ্গে ক্যাপশনেই জানিয়েছেন, ছেলে হয়েছে তাঁদের। স্বাভাবিকভাবেই সুখবর জানানোর পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সেলেব দম্পতি। চলতি বছর মার্চ মাসেই সুখবর দিয়েছিলেন হরভজন সিং। জানিয়েছিলেন, আরও একবার বাবা হতে চলেছেন তিনি। ভাজ্জি…
Read More
আবারও বড়সড় ভাঙ্গনের মুখ দেখতে হলো বিজেপি শিবিরকে

আবারও বড়সড় ভাঙ্গনের মুখ দেখতে হলো বিজেপি শিবিরকে

কোন দিকে এগোতে চলেছে রদ বদলের পরিণতি? একুশে বিধানসহ নির্বচনের হারের পর থেকে খারাপই যাচ্ছে বিজেপির সময়। এবার বিপাকে বিজেপি শিবির। এখনো বজায় রয়েছে ভাঙ্গা গড়ার খেলা। ফের দল বদল করল একঝাঁক বিজেপি কর্মী। ধস নামল বাংলার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার কেন্দ্রে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ৪০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কালচিনি ব্লকের মালংগি গ্রাম পঞ্চায়েতের প্রচুর বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার গেরুয়া শিবির আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্ষমতা দখল করলেও প্রত্যেকদিনই আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস শিবিরে নাম লেখাচ্ছেন। এমনকী আলিপুরদুয়ার জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামীর মতে, ‘‌আদিবাসী সমাজ সাংসদ জন বারলাকে…
Read More
একাধিক অভিযোগ রয়েছে দেশের নব নির্মিত মন্ত্রি ক্যাবিনেটের বেশিরভাগ মন্ত্রীদের বিরুদ্ধে

একাধিক অভিযোগ রয়েছে দেশের নব নির্মিত মন্ত্রি ক্যাবিনেটের বেশিরভাগ মন্ত্রীদের বিরুদ্ধে

সবে মাত্র গঠিত হয়েছে মোদী সরকারের নতুন মন্ত্রিসভা। শুরু হলো জল্পনা। এরইমাঝে উঠছে অভিযোগ উঠছে এই মন্রিসভার বিরুদ্ধে। বৃহস্পতিবারই শুরু হয়েছে নতুন মন্ত্রিসভার পথ চলা। প্রধানমন্ত্রী-সহ মোট ৭৮ জন মন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে কেন্দ্রের নতুন মন্ত্রিসভা। ক্যাবিনেটে বড়সড় রদবদল করেছে মোদী সরকার। নয়া মন্ত্রিসভার মধ্যে ৪২ শতাংশ অর্থাৎ ৩৩ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। ২৪ জন অর্থাৎ ৩১ শতাংশের বিরুদ্ধে রয়েছে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ। মোদী মন্ত্রিসভার রদবদল এবং সম্প্রসারণের পর এই রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। নয়া মন্ত্রিসভার ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই…
Read More
পরিস্থিতি কিছুটা শিথিল হতেই বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা

পরিস্থিতি কিছুটা শিথিল হতেই বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা

রাজ্য অনেকটাই সামলে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ থেকে। ধীরে ধীরে শিথিল হচ্ছে সব কিছু। এই পরিস্থিতিতিতে শিথিল হচ্ছে রাজ্যের কড়া বিধিনিষেধ। তাই এবার মেট্রো পরিষেবা বাড়ছে পর্যায়ক্রমে। সোমবার থেকে আরও কিছুটা বর্ধিত হতে চলেছে মেট্রো রেলের সংখ্যা। এমনই জানানো হয়েছে মেট্রোর তরফে। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রো রেলের সংখ্যা। আরও বেশি সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেদিন থেকে সপ্তাহে কাজের দিনে ৪৫ জোড়ার বদলে চলবে ৫২ জোড়া ট্রেন। সকাল ৭টা থেকে বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট ফারাকে। তার পর বিকেল ৩.১৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। বিকেল ৩.১৫ মিনিট থেকে ফের শুরু…
Read More
প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy

প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy

কলকাতা, দিল্লি, NCR সহ কয়েকটি শহরে প্রতি লিটার দুধের দাম 2 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিল Mother Dairy। এর আগে ২০১৯-এর ডিসেম্বরে দুধের দাম বাড়ানো হয়েছিল। দেড় বছর পরে ফের একবার বাড়ছে দাম। 11 এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এরফলে প্রবল সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ। বিগত বহু বছর ধরে সাধারণ মানুষের বিশ্বাস জিতে নিয়েছে Mother Dairy। খাদ্য প্রক্রিয়াকরণকারী এই সংস্থা দুধ, দুগ্ধজাত পণ্য ও অন্যান্য ভোজ্য পণ্য উৎপাদন করে বিক্রি করে।দুগ্ধজাত পণ্যের মধ্যে রয়েছে আইসক্রিম, পনির ইত্যাদি। দুধের দাম বাড়লে এই পণ্যগুলির দামও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। দাম বাড়ানো প্রসঙ্গে Mother…
Read More
এবার দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের

এবার দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের

এবার দিল্লিতে ডাক পড়ল রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের। শনিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। রবিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য BJP-র একাধিক নেতার গলায় বিরোধের সুর শোনা গিয়েছে। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেওয়া বেশ কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্য নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের এই বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ। গেরুয়া শিবিরের অন্দরে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তন নিয়ে চলছে নানা আলোচনা। শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরের প্রাধান্য…
Read More
Zomato আপনাকে করে দেবে লাখপতি ।। জেনে নিন কিভাবে?

Zomato আপনাকে করে দেবে লাখপতি ।। জেনে নিন কিভাবে?

বাগ বাউন্টি প্রোগ্রাম-এর জন্য পুরস্কার মূল্য বাড়িয়ে দিয়েছে জোমাটো। এবার জোমাটো আপনাকে লাখপতি করে দিতে পারে। জোমাটোর মোবাইল অ্যাপ্লিকেশন-এ বাগ খুঁজে দিতে হবে। তা হলেই তিন লাখ টাকা পুরস্কার।জোমাটো কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, CVV (Common Vulnerability Scoring System) তদন্ত করে দেখা হবে বাগ-এর জন্য কোম্পানির কত টাকা লোকসান হচ্ছে।সংস্থাটি জানিয়েছে, CVSS 10.0 হলে কেউ খুঁজে পেলে তাঁকে চার হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা ২.৯৯ লাখ টাকা। CVSS 9.5 হলে তিন হাজার ডলার পুরস্কার।জোমাটোর বাগ বাউন্টি প্রোগ্রাম-এর সঙ্গে যুক্ত হতে গেলে টু ফ্যাক্টর অথেনটিকেশন লাগবে। তার পর Bug খুঁজে দিলেই বড়সড় পুরস্কার।
Read More
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

আজ অর্থাৎ শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘোষণা করলেন এবার থেকে প্রতিবছর চেষ্টা করব প্রাথমিক টেট - এসএসসি করার । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। গত ২রা জুলাই আদালত নির্দেশ দিয়েছিল , ৭ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী শুক্রবার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকাও প্রকাশ করে এসএসসি কমিশন। অন্যদিকে 'ক্রেডিট কার্ড' প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ৯ জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭টি। আবেদনকারীদের মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ এবং…
Read More
একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

একেবারে কাছাকাছি আসতে চলেছে মঙ্গল-শুক্র- চাঁদ

আগামী সপ্তাহে চাঁদ, শুক্র ও মঙ্গল একে অপরের নিকটে অবস্থানে করতে চলেছে। আর এই নিকটস্থ অবস্থানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকেই। একে ট্রিপল কনজাঙ্কশন বলা হয় । আজ থেকেই এটি খালি চোখে দেখা যাবে। আগামী ১৩ জুলাই, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। অন্যদিকে চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি ব্যবধানে মঙ্গল ও শুক্র গ্রহ অবস্থান করবে। ১২ জুলাই এবং ১৩ জুলাই রাতে দুটি গ্রহ ও চাঁদকে সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। এ বিষয়ে টুইট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। আকাশে দেখে কোনটা কী তা চেনার সমস্যা হলে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে…
Read More
কোপা আমেরিকা : তীব্র ক্ষোভ প্রকাশ নেইমারের

কোপা আমেরিকা : তীব্র ক্ষোভ প্রকাশ নেইমারের

খেলা হচ্ছে ব্রাজিলে এবং ফাইনালে উঠেছে ব্রাজিল। কিন্তু ব্রাজিলের সমর্থকদের একাংশ চান, দেশ হেরে যাক কোপ আমেরিকা ফাইনালে। কাপউঠুক লিয়োনেলমেসির হাতে। সেই সমর্থকদের কঠোর সমালোচনা করলেন নেইমার। রবিবার ভোরে আর্জেন্টিনা এবং ব্রাজিল একে অপরের মুখোমুখি হতে চলেছে।মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই চিত্তাকর্ষক ম্যাচ। ব্রাজিলের এক জনপ্রিয় টিভি চ্যানেলের সাংবাদিক খোলাখুলি আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়ে লিখেছেন, ‘রাস্তায় আমার দিকে পাথর ছোঁড়ার আগে নিজের কথাটা বলতে দাও। আমি ব্রাজিলকে, ব্রাজিলের ফুটবলকে ভালবাসি। আমার অনেক আর্জেন্টিনীয় বন্ধু রয়েছে। ওদের জন্য আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি না। আমি সমর্থন করছি কারণ আমি ফুটবল ভালবাসি এবং মনে করি লিয়োনেল মেসির হাতে অন্তত একবার কাপ ওঠা উচিত’। প্রতিউত্তরে নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি…
Read More
ICMR: আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস, এন্ডেমিক স্তরে পৌঁছবে

ICMR: আজীবন বেঁচে থাকবে করোনাভাইরাস, এন্ডেমিক স্তরে পৌঁছবে

শুক্রবার ICMR এর এক আধিকারিক জানান, দেশ থেকে একেবারে নিশ্চিহ্ন হবে না করোনাভাইরাস এবং সেটি এনডেমিক স্তরে পৌঁছে ইনফ্লুয়েঞ্জায় পরিণত হবে। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার আকারে আজীবন বেঁচে থাকবে এই করোনা ভাইরাস একটি নির্দিষ্ট এলাকা-নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে। ICMR- এর এপিডেমিওলজি বিভাগের কর্তা ডক্টর সমীরণ পান্ডা জানান, ১০০ বছর আগে অতিমাড়ির আকার নিয়েছিল ইনফ্লুয়েঞ্জা কিন্তু বর্তমানে তা আঞ্চলিক রোগে পরিণত হয়েছে ঠিক একইভাবে করোনাভাইরাস এন্ডেমিক স্তর বা আঞ্চলিক স্তরে পৌঁছলে একবার করে টিকাকরণের দরকার পড়বে। প্রতিবছর টিকা নিতে হবে বয়স্কদের এমন পরামর্শ দিলেন ডক্টর পান্ডা। সদ্য মায়েদের কেউ নিতে হবে টিকা। মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে তা স্তন্যপান করার সময় সন্তানের জন্য…
Read More
প্রকাশ্যে এলো অভিনেত্রীর ছেলের নাম

প্রকাশ্যে এলো অভিনেত্রীর ছেলের নাম

অবশেষে অবসান ঘটলো সব জল্পনার। সমস্ত জল্পনা উড়িয়ে প্রকাশ্যে ছেলের নাম জানালেন অভিনেত্রী। প্রথম সন্তানের থেকে শিক্ষা নিয়ে প্রায় ছয় মাস পর দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তানের নাম ঠিক করে ফেললেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। তবে এবার কোনও রাজা কিংবা বাদশার নাম নয়, বরং ল্যাটিন শব্দকোষ ধার করে দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন ‘জেহ’। প্রসঙ্গত, মনসুর নামটাও নাকি দ্বিতীয় সন্তানের জন্য ভেবেছিলেন। সইফের পিতা তথা খ্যাতনামা ক্রিকেটার মনসুর আলি খান- নামটি থেকে অনুপ্রাণিত হয়ে এই রাখার কথা ভেবেছিলেন। মাথায় চলছিল আরও কিছু নাম। তবে, শেষমেশ ল্যাটিন শব্দ ‘জেহ’টাই মনে ধরে সইফিনার। করিনার বাবা অভিনেতা রণধীর…
Read More