মেন্সট্রুয়াল হাইজিন সংক্রান্ত পণ্যের অন্যতম শীর্ষ ব্র্যান্ড স্টেফ্রি® তাদের নতুন পণ্য স্টেফ্রি® এক্সপার্ট এক্সএল বাজারে লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই নতুন স্যানিটারি ন্যাপকিনটি নারীদের পিরিয়ডের সময় উন্নত সুরক্ষা, আরাম এবং নিরাপদ ব্যবহারের সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।এই লঞ্চের মাধ্যমে স্টেফ্রি তাদের ফেমিনিন হাইজিন পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছে এবং আধুনিক নারীদের পরিবর্তিত জীবনযাত্রা ও ক্রমবর্ধমান চাহিদার উপযোগী একটি উন্নত সমাধান নিয়ে এসেছে।
এর জেল লক পকেট প্রযুক্তি দ্রুত ও গভীরভাবে তরল শোষণ করে, ফলে দীর্ঘ সময় শুকনো অনুভূতি বজায় থাকে। এয়ার সফট কভার ত্বকে নরম ও বায়ু চলাচল উপযোগী অনুভূতি দেয়, যা সারাদিন আরাম নিশ্চিত করে। প্রতিটি ন্যাপকিন আলাদা মোড়কে প্যাক করা, যা সহজে পকেটে রাখা ও ব্যবহারের পর স্বাস্থ্যসম্মতভাবে ফেলে দেওয়া যায়। স্টেফ্রি-এর মার্কেটিং ডিরেক্টর সুপ্রিয়া শ্রীনিবাস বলেন, “প্রতিটি নারীর পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। তাই আমরা তাদের চাহিদা অনুযায়ী নতুন সমাধান তৈরি করে চলেছি। স্টেফ্রি® এক্সপার্ট এক্সএল এমনই একটি উদ্ভাবনী পণ্য, যা উন্নত শোষণ ক্ষমতা, আরামদায়ক অনুভূতি এবং সহজে ক্যারি করার সুবিধা দেয়।”
পণ্যটির প্রচারের জন্য স্টেফ্রি অভিনেত্রী অদিতি ভাটিয়া, অশনুর কৌর-সহ একাধিক জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সারের সঙ্গে কাজ করেছে। ডিজিটাল ক্যাম্পেইনে পিরিয়ড চলাকালীন নারীদের দৈনন্দিন উদ্বেগ, যেমন লিকেজ, ত্বকের অস্বস্তি এবং বাইরে থাকাকালীন ন্যাপকিন কযারি করার সমস্যাগুলিকে তুলে ধরেছে। নতুন স্টেফ্রি® এক্সপার্ট এক্সএল সারা দেশের রিটেইল দোকান, আধুনিক ট্রেড আউটলেট, ফার্মেসি, ই-কমার্স এবং কুইক কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ৬টি ন্যাপকিনের প্যাকের মূল্য ৪৮ টাকা (সমস্ত কর-সহ)। এছাড়াও এটি ১৮ ও ৪০ ইউনিটের প্যাকেও উপলব্ধ।
ক্যাম্পেইনের ভিডিও ভিডিও দেখুন Instagram Campaign Reel.
