Blog

আরও কড়া পদক্ষেপ রাজ্যের

আরও কড়া পদক্ষেপ রাজ্যের

বাড়তে থাকা দ্বিতীয় ঢেউ থেকে সবে মাত্র ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে দেশ। করোনা সংক্রমণ রোধের সব চেয়ে বড় ভূমিকা টিকাকরণের। এই টিকাকরণ নিয়েই রাজ্যে ঘটে গেলো বড় ঘটনা। ভুয়ো টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্য। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ইতিমধ্যেই ব্যাপক অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। কলকাতার কসবায় ভুয়ো টিকাকরণ শিবির কাণ্ডের জেরে রাজ্যে আরও কড়া হল টিকাকরণ শিবির আয়োজনের বিধি। ভুয়ো ভ্যাকসিন শিবিরের মত ঘটনা রুখতে রাজ্যে এখন থেকে টিকাকরণের কাজে যুক্ত রয়েছে এমন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে যৌথভাবে বেসরকারি টিকাকরণ শিবিরের আয়োজন করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে নজরদারি চালাবে স্বাস্থ্য দফতর। বেসরকারি শিবিরের আয়োজন করতে গেলে…
Read More
১৭ অক্টোবর থেকে শুরু T-20 বিশ্বকাপ

১৭ অক্টোবর থেকে শুরু T-20 বিশ্বকাপ

১৭ অক্টোবর থেকেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বযুদ্ধ। আরব আমিরশাহী ও ওমান মিলিয়ে হবে ম্যাচ ভেন্যু। ১৪ নভেম্বর T-20 বিশ্বকাপের ফাইনাল। করোনা পরিস্থিতিতে আইপিএল-এর পর T-20 বিশ্বকাপ টুর্নামেন্টও ভারত থেকে সরিয়ে আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নেয় BCCI। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট দুটো ভাগে খেলা হবে। একটা খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে, আর অন্যটা খেলবে ওমানে।প্রথম রাউন্ডে রয়েছে ১২টি ম্যাচ। মোট আটটা দলের মধ্যে এই ম্যাচগুলো খেলা হবে। এরমধ্যে দুটো গ্রুপের সেরা চারটে দল শেষ ১২-র যোগ্যতা অর্জন করবে। এই আটটা দল হল - বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড,…
Read More
দীর্ঘদিন পর এত কম দৈনিক সংক্রমন

দীর্ঘদিন পর এত কম দৈনিক সংক্রমন

অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জনে। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। সোমবারের মতো মঙ্গলবারও দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হল ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। সুস্থতার হার…
Read More
দিনহাটাঃ কাকে বাছবেন মমতা?

দিনহাটাঃ কাকে বাছবেন মমতা?

এবারের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় নাম মাত্র ভোটে জয়ী হয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ নিশীথ প্রামানিক। তাই আপাতত বিধায়কহীন দিনহাটা বিধানসভা। এই বিধানসভায় উপনির্বাচন (Dinhata by election) আসন্ন। সাংবিধানিক নিয়মানুসারে বিধায়কহীন বিধানসভায় ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করা প্রয়োজন। আর এই উপ নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গে জল্পনার কেন্দ্রে রয়েছে দিনহাটা। কেননা রাজ্যে তৃতীয়বারের জন্য  ক্ষমতায় এসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। রাজনৈতিক মহলের জল্পনা, দিনহাটায় যদি তৃণমুল কংগ্রেস জয়ী হয় তাহলে সেই বিধায়ক হতে পারে ভবিষ্যতের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। নির্বাচনের পরে যেভাবে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে তাতে কোনো হেভিওয়েটকে…
Read More
মুক্তির অপেক্ষায় একধিক ছবি

মুক্তির অপেক্ষায় একধিক ছবি

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে চলেছে রাজ্য। আবারও আগের ছন্দে ফিরেছে রাজ্যের পরিস্থিতি। ধীরে ধীরে শিথিল হতে চলেছে রাজ্যের সব কিছু। এই পরিস্থিতিতে তালাবন্ধ সিনেমা হলগুলি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করল টলিপাড়া। দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে একঝাঁক বাংলা ছবি। বহু টালবাহানার পর চলতি বছর টলিগঞ্জের অন্যতম নামী প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে ঘোষণা করা হল তাদের পরবর্তী পাঁচ ছবির রিলিজ ডেট। দুর্গাপুজোয়, ১০ই অক্টোবর মহাপঞ্চমীর দিন রুপোলি পর্দায় ফুটবল পায়ে দাপিয়ে বেড়াতে দেখা যাবে দেবকে। ‘ভারতীয় ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক এই ছবি। অন্যদিকে আগামী ক্রিসমাসে মুক্তি পাবে প্রসেনজিত্‍-সৃজিত জুটির কাকাবাবু সিরিজের তিন নম্বর ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন'। এছাড়াও…
Read More
আরও নিম্নমুখী হল করোনা সংক্রমণ

আরও নিম্নমুখী হল করোনা সংক্রমণ

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে ১৮৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। এর পরে রয়েছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৬,৭১০। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জন। এই একই সময়ে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ হাজার ০৩৩ জন। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩২। এখনও পর্যন্ত…
Read More
করোনায় কি চোখ হারাতে বসেছেন এই জনপ্রিয় গায়িকা?

করোনায় কি চোখ হারাতে বসেছেন এই জনপ্রিয় গায়িকা?

গত এক বছরের বেশি সময় ধরে করোনার বিভীষিকাময় ছবি দেখছে দেশবাসী। প্রাণ হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে এবার করোনাভাইরাস আক্রান্ত হবার পরে নিজের অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করলেন জনপ্রিয় গায়িকা তথা সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনা নিয়ে এবার জনসাধারণকে সতর্ক করলেন তিনি। করোনা মানুষকে কত ভাবে ক্ষতি করতে পারে, তার ধারণা নেই অনেকেরই। তাই সকলকে সতর্ক থাকতে বললেন পরমা। করোনা থেকে বেশ কিছু দিন আগেই সুস্থ হয়ে উঠেছিলেন এই গায়িকা। কিন্তু ভাইরাস সংক্রমণের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে এখন গুরুতর সমস্যায় ভুগছেন তিনি। পরিস্থিতি এমন হয়েছে যে চোখের সংক্রমণে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন তিনি। পরমা নিজে জানিয়েছেন যে তার এক চোখের দৃষ্টিশক্তি ৮০…
Read More
শুরু হচ্ছে বাজেট অধিবেশন

শুরু হচ্ছে বাজেট অধিবেশন

একুশে বিধানসভা নির্বাচনের সময় থেকেই প্রস্তুতি নিয়েছিল রাজ্যের শাসকদল। এবার সেই প্রস্তুতি মতোই তা সফল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের পরেই ইস্তেহারের প্রতিশ্রুতি পালনে মন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বের প্রতিশ্রুতি মতোই এবার ৮ তারিখ বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ বিল। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বাজেটের পরের দিনই এই বিল পেশ করা হবে। আজ বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল…
Read More
অর্থনীতির দিক দিয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর সাহায্যে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

অর্থনীতির দিক দিয়ে দেশকে ঘুরে দাঁড়ানোর সাহায্যে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

করোনার প্রথম ঢেউয়ে নিম্নমুখী হয়েছিল ভারতীয় অর্থনীতির গ্রাফ। সেই অর্থনীতি সামলে উঠতে না উঠতে এবার করোনার দ্বিতীয় ঢেউতে আরও নিম্নমুখী হয়েছে অর্থনীতির গ্রাফ। ২০২০ সালের পুনরাবৃত্তি ঘটছে ২০২১ সালেও। তাই এবার এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে করোনার কারণে ধুঁকতে থাকা শিল্পগুলোকে উজ্জীবিত করতে আর্থিক ত্রাণ ঘোষণা অর্থ মন্ত্রকের। অর্থনীতিকে চাঙ্গা করতে আট দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৮টি পৃথক আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করেন। সেই ৮টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কল্পে ঘোষণা করা হয়েছে। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন নির্মলা সীতারমন।…
Read More
বাংলায় বিধিনিষেধের নিয়ম বাড়লো আরও কিছুদিন

বাংলায় বিধিনিষেধের নিয়ম বাড়লো আরও কিছুদিন

করোনা সংক্রমণের প্রধান উপায় টিকাকরণ এবং কড়া বিধিনিষেধ। তাই করোনার দ্বিতীয় ঢেউ রোধে টিকাকরণের পাশাপাশি বিগত এক মাস ধরে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। এবার বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। কড়া বিধিনিষেধের পাশাপাশি ধীরে ধীরে আরও কিছুটা শিথিল হল নিয়ম। যদিও সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার রাজ্যে চালু করা হচ্ছে গণ পরিবহন পরিষেবা। চলবে সরকারি-বেসরকারি বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা-সহ অন্যান্য সড়ক পরিবহণ। তবে আপাতত আপাতত লোকাল ট্রেন ও মেট্রোয় বহাল বিধিনিষেধ। জানিয়েছিলেন, এখনই লোকাল ট্রেন চালালে করোনা আরো ছড়িয়ে পড়তে পারে। বাংলার…
Read More
জ্বর শ্বাসকষ্টে ভুগছেন কবীর সুমন, ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে

জ্বর শ্বাসকষ্টে ভুগছেন কবীর সুমন, ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে

বিখ্যাত সঙ্গীত শিল্পী কবীর সুমন সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। সাথে রয়েছে জ্বর এবং অন্যান্য কিছু সমস্যা। সূত্রের দ্বারা জানা যায় এসএসকেএম হাসপাতালে ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সংগীতশিল্পী। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ। ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, এই মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং সাথে চলছে অন্যান্য ওষুধও। সঙ্গীত শিল্পীর কবে পরীক্ষা করা হয়েছে, এখনও রিপোর্ট আসেনি। এছাড়া তার বুকের এক্স-রে স্ক্যান ও রক্ত পরীক্ষাও হবে বলে জানা গেছে। সংগীতশিল্পী একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতে এসেছিলেন তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভা সংসদ হয়েছিলেন তিনি। যদিও কিছু কারণবশত…
Read More
করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।…
Read More
ফের ড্রোন হামলার আশঙ্কা জম্মুতে

ফের ড্রোন হামলার আশঙ্কা জম্মুতে

জম্মু বিমানঘাঁটিতে জোড়া বিস্ফোরণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সন্দেহজনক দুই ড্রোন দেখা গেল জম্মু সেনা ক্যাম্পে। জওয়ানদের নজর পড়তেই ড্রোন লক্ষ্য করে গুলি চালান তাঁরা। জওয়ানদের তরফে গুলি বর্ষণ শুরু হতেই চম্পট দেয় ড্রোন দুটি। রাতের অন্ধকারে ফের বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের বলে অনুমান তদন্তকারীদের। শনিবার মধ্যরাতে জম্মু বিমানঘাঁটিতে জঙ্গিদের ড্রোন হামলার পর থেকেই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে জম্মু ও সংলগ্ন এলাকায়। সেনা সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ জম্মুর কালুচক মিলিটারি স্টেশনে হানা দেয় প্রথম ড্রোনটি। নিরাপত্তায় মোতায়েন জওয়ানদের নজরে বিষয়টি আসতেই সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি চালান তাঁরা।পরে পালিয়ে যায় ড্রোনটি। কিন্তু…
Read More
রোপোসো’র #মেডঅনরোপোসো

রোপোসো’র #মেডঅনরোপোসো

ভারতের ‘টপ শর্ট ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটর’দের চিহ্নিত করার লক্ষ্য নিয়ে রোপোসো’র উদ্যোগে দেশজুড়ে অনুষ্ঠিত হল #মেডঅনরোপোসো ট্যালেন্ট হান্ট। গ্র্যান্ড ফিনালেতে পাঁচটি ক্যাটাগরিতে ১৮ জন ফাইনালিস্টের মধ্য থেকে ৫ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে। ফিনালে অনুষ্ঠিত হয়েছে ‘ভার্চুয়ালি’ এবং ফাইনালিস্টরা নিজেদের বাড়ি থেকেই কনটেস্টে অংশগ্রহণ করেছিলেন। মুম্বইয়ে সিদ্ধার্থ কাননের উপস্থাপনায় আয়োজিত ফিনালেতে উপস্থিত ছিলেন এই শো’য়ের বিচারক ও মেন্টর - বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, নামী কোরিয়োগ্রাফার ও ডিরেক্টর ফারাহ্‌ খান এবং টপ কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। #মেডঅনরোপোসো টাইটেল-জয়ী প্রত্যেক ফাইনালিস্ট ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ছাড়াও পেয়েছেন ‘ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটি’ - তিনজন সেলিব্রিটি বিচারকের সঙ্গে কনটেন্ট নির্মাণের সুযোগ। ভারতের…
Read More