Blog

ইন্ডিয়াফার্স্ট লাইফের ‘মাইক্রো বচত প্ল্যান’

ইন্ডিয়াফার্স্ট লাইফের ‘মাইক্রো বচত প্ল্যান’

ব্যাংক অফ বরোদা ও ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগ ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এলো ‘মাইক্রো বচত প্ল্যান’। এই নন-লিংকড, পার্টিসিপেটিং, লিমিটেড পে, মাইক্রো-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বীমাকারীকে দুইরকম সুবিধা দেবে – সিকিউরিটি ও ডিসিপ্লিনড সেভিংস। প্রতিযোগিতামূলক মূল্য ও ‘লো প্রিমিয়াম সাইজ’ বিশিষ্ট এই প্ল্যান সিকিউরিটি ও সেভিংসের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীর আদর্শ পছন্দ বলে বিবেচিত হবে। কোনও দুঃখজনক ঘটনার ক্ষেত্রে বীমাকারীর পরিবারকে এই প্ল্যান আর্থিক সহায়তা দেবে ও একটি প্রিমিয়াম বাদ গেলেও ‘কনস্ট্যান্ট লাইফ কভার’-এর সুবিধা প্রদান করবে। লিকুইডিটির প্রয়োজনের কথা বিবেচনা করে এই পলিসির ‘লোন ফ্যাসিলিটি’ গ্রহণ করা যাবে, ৫ বছর অবধি ‘শর্টার পে কমিটমেন্ট’-সহ।  ইন্ডিয়াফার্স্ট লাইফ মাইক্রো বচত প্ল্যান লোন…
Read More
অগ্নিমূল্য পেট্রল-ডিজেল

অগ্নিমূল্য পেট্রল-ডিজেল

দেশের চার মহানগরীতে ফের একবার প্রতি লিটারে দাম বেড়েছে পেট্রল ও ডিজেল এই দুই জ্বালানির। মুম্বই ছাড়া ভারতের বাকি তিন মহানগরীতে সেঞ্চুরির আরেকটু কাছাকাছি পেট্রল। ৯০ এর ঘরে এখন টিকে আছে ডিজেল। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের মূল্য ৯৬ টাকা ৬৬ পয়সা। গতকাল প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ কালকের তুলনায় আজ, লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২৫ পয়সা। গতকাল দিল্লির বুকে প্রতি লিটার ডিজেলের দাম ছিল, ৮৭ টাকা ২৮ পয়সা। আজ লিটার প্রতি ১৩ পয়সা দাম বাড়িয়ে ডিজেল ৮৭ টাকা ৪১ পয়সা হয়েছে। মুম্বইয়ে পেট্রল এখন ১০২ নট আউট। তবে দামে হেরফের হয়েছে কালকের তুলনায়। গতকাল…
Read More
উন্নত পরিবহন ব্যবস্থার ভাবনা রাজ্য সরকারের

উন্নত পরিবহন ব্যবস্থার ভাবনা রাজ্য সরকারের

অভিনব ভাবনা রাজ্যের তরফে। আরও উন্নত হতে চলেছে রাজ্যে পরিবহণ ব্যবস্থা। রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। পরিবহণ ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ইতিমধ্যে কলকাতা ও আশেপাশের এলাকায় মেট্রো রেল সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মাঝে এল নতুন সুখবর। কলকাতার গণপরিবহণে রোপওয়ে ও মনোরেল তৈরির ভাবনা রাজ্য সরকারের। যেখানে মেট্রো পৌঁছবে না, সেখানে লাইট ট্রান্সপোর্ট-- রোপওয়ে, মনোরেলের কথা ভাবা হচ্ছে। নর্থ–সাউথ মেট্রো প্রকল্পের পাশাপাশি ইস্ট–ওয়েস্ট মেট্রো, জোকা–বিবাদীবাগ মেট্রো প্রকল্প সহ একাধিক মেট্রো প্রকল্প রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে পরিবহণ ব্যবস্থায় আরও গতি আনতে তৎপর হল…
Read More
থমকে গেল নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার পথ চলা

থমকে গেল নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার পথ চলা

কয়েক আগেই একাত্তরে পা রেখেছিলেন তিনি। জন্মদিনের মাস ঘুরতে না ঘুরতেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন নাট্যব্যক্তিত্ব অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কিডনির সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। টানা ২৫ দিন সেখানে চিকিৎসারত ছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। আজ দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মঞ্চ দাপিয়ে বেড়ানো সেই অভিনেত্রীর পথ চলা থমকে গেল বুধবার। না ফেরার দেশে চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া টলিপাড়ায়।  উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই রুপোলি পর্দায় স্বাতীলেখার পথ চলা শুরু। সত্যজিতের ‘বিমলা’ হিসেবে জনপ্রিয়তা এসেছিল ভরে ভরে। ১৯৮৪ সালে মুক্তি পায়…
Read More
এবার বাড়ি ছাড়ার হুঁশিয়ারি পেল শোভনবাবু

এবার বাড়ি ছাড়ার হুঁশিয়ারি পেল শোভনবাবু

এবার নয়া মোড় নিল শোভন-বৈশাখী অধ্যায়। বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঢের আগেই। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর থেকে গোলপার্কের ফ্ল্যাটে থাকেন শোভন চট্টোপাধ্যায়। এবার গোলপার্কে শোভনকে ফ্ল্যাট খালি করার হুঁশিয়ারি দিলেন তাঁরই শ্যালক শুভাশিস দাস। বান্ধবী বৈশাখীকে নিয়ে রয়েছেন গোলপার্কের ফ্ল্যাটে। সেই বাড়ি নিয়েই নতুন করে জটিলতা তৈরি হল। সাতদিনের মধ্যে ওই ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে। তা না হলে মামলা রুজু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শোভনের শ্যালক। ওই ফ্ল্যাটে বেআইনিভাবে শোভন-বৈশাখী রয়েছেন বলে আগেও সোচ্চার হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। ২০১৭-য় বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন শোভন। গোলপার্কের যে ফ্ল্যাটে বৈশাখীর সঙ্গে ‘সংসার’ পেতেছেন শোভন, সেই ফ্ল্যাটের…
Read More
উস্কানি মূলক মন্তব্য জেরা করা হল ফাটাকেষ্টকে

উস্কানি মূলক মন্তব্য জেরা করা হল ফাটাকেষ্টকে

একুশের বিধানসভা নির্বাচন কেটে গিয়েছে অনেকদিন। ফল প্রকাশও হয়ে গিয়েছে কিন্তু তার রেশ রয়ে গেছে এখনো। আজ বুধবার ৭১তম তাঁর জন্মদিনের দিনই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিনেতা সুপারস্টার। জন্মদিনের দিনই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে জেরা করল কলকাতা পুলিশ। মিঠুনকে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করল মানিকতলা থানার পুলিশ। সকাল ১০টার সময় ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই জিজ্ঞাসাবাদ।  বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয় মিঠুনের কাছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে ফের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিনেতার বয়ান পুরোটাই রেকর্ড করা হয়েছে। মামলার কাঁটা সরাতে আগেই…
Read More
রাজ্যে ও দেশে ভারী বৃষ্টির আবহাওয়ায়ই থাকবে সপ্তাহ জুড়ে

রাজ্যে ও দেশে ভারী বৃষ্টির আবহাওয়ায়ই থাকবে সপ্তাহ জুড়ে

বুধবার সকালেও মেঘলা আকাশ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে ও উপকূলীয় এলাকায় ভারী মেঘের সৃষ্টি হয়েছে। বায়ু চাপের আধিক্যও বেশি থাকায় ভারী বৃষ্টির সাথে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। রাজ্যজুড়ে সপ্তাহভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। গত কয়েকদিনের মতো আজও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে আজও দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে…
Read More
গত বছরের মতো চলতি বছরেও বাতিল হল হজযাত্রা

গত বছরের মতো চলতি বছরেও বাতিল হল হজযাত্রা

বছর ঘুরলেও বদলায়নি পরিস্থিতি। এক বছরেরও বেশি সময় ধরে করোনার করাল গ্রাসে দেশ। গত বছর থেকে করোনার কাটায় বাতিল হচ্ছে একের পর এক ধর্মীয় অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো চলতি বছরেও ভারত থেকে বাতিল হল হজযাত্রা। করোনার জেরে ২২৩ বছরের এ বারের হজযাত্রার সমস্ত আবেদন বাতিল ঘোষণা করল ভারতের হজ কমিটি। সংক্রমণ এড়াতে হজ পালনে কড়া বিধি আরোপ করছে সৌদি। সৌদি আরব জানিয়েছে কোভিড মহামারির কারণে শুধু মাত্র সেখানকার সীমিত সংখ্যক মানুষকেই হজ পালনের অনুমতি দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে এবছরও হজ সীমিত পরিসরেই পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে সৌদি আরবের উমরাহ এবং হজ মন্ত্রক। এ বছর হজ সীমিত পরিসরেই পালন…
Read More
অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে করোনা সংক্রমণ

অনেকটা নিয়ন্ত্রিত রয়েছে করোনা সংক্রমণ

দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। তবে নিয়ন্ত্রণেই রয়েছে দেশের কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬২,২২৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়িয়ে গেল। মঙ্গলবার করোনায় প্রাণ হারিয়েছেন ২,৫৪২ জনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৭৯,৫৭৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৮,৬৫,৪৩২। মঙ্গলবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,০৭৬২৮ জন। দেশে সুস্থতার সংখ্যা বেড়ে হল ২.৮৩ কোটির বেশি।   পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৩,২৬৮ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৫…
Read More
নতুন নাম পেল শোভন বৈশাখী সম্পর্ক

নতুন নাম পেল শোভন বৈশাখী সম্পর্ক

রাজনীতিতে ত্রিকোণ প্রেমের এই গল্প বহু চর্চিত। শোভন-বৈশাখী-রত্নাকে নিয়ে রাজনীতিতে বিতর্কের ঝড় অব্যাহত। এবার নয়া ইনিংস শুরু৷ বঙ্গ রাজনীতিতে হাই প্রোফাইল জুটির বন্ধুত্ব এবার সোশাল মিডিয়ায় অন্যমাত্রা পেল। তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই বদলে গেল শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলের নাম৷ বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফেসবুক প্রোফাইলে লেখা হল, বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। রত্নার সংসার ছেড়ে বেশ কয়েক বছর আগেই বেড়িয়ে এসেছেন তিনি৷ ‘ঘর বেঁধেছেন’ বান্ধবী বৈশাখীর সঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় বৈশাখীর এই আপডেট দেখার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি নিজেদের সম্পর্ককে নতুন পরিচয় দিতে চলেছেন শোভন-বৈশাখী? যদিও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও আইনি বিচ্ছেন হয়নি তাঁর৷ তৃণমূলে ফিরতে পারেন…
Read More
অক্সিজেন অপচয় বন্ধ করার কড়া নির্দেশিকা রাজ্যের তরফে

অক্সিজেন অপচয় বন্ধ করার কড়া নির্দেশিকা রাজ্যের তরফে

গত এক বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা। গত বছরের থেকে চলতি বছরে আরও বেশি করে জাকিয়ে বসেছে দেশে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক আকার ধারণ করেছিল দেশে। চারিদিকে হাহাকার চিত্র দেখা দিয়েছিল। এমনকি হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের সঙ্কটও দেখা গেছে। সবচেয়ে বড় সঙ্কট হয়ে উঠেছিল অক্সিজেনের অভাব৷ কিন্তু এবার সরকারি হাসপাতালেই অক্সিজেনের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠল৷ স্বাস্থ্য দফতরের নজরদারিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রয়োজনে অক্সিজেন পাচ্ছে না রোগী। কিন্তু যাদের অক্সিজেন প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে লিটার লিটার অক্সিজেন। এমনই একগুচ্ছ বেনিয়ম এবং গাফিলতির ঘটনা সামনে এল রাজ্যের বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষকরা রাজ্যের বিভিন্ন…
Read More
কোভিডের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী: বলছে আমেরিকার সংস্থা

কোভিডের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী: বলছে আমেরিকার সংস্থা

করোনাভাইরাসের বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকরী। সোমবার এমনটাই দাবি করল আমেরিকার ওই টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি আমেরিকা এবং মেক্সিকো জুড়ে পরীক্ষার পর দেখা গিয়েছে যে নোভাভ্যাক্স ৯০.৪ শতাংশ কার্যকরী। সোমবার ওই বিবৃতিতে নোভাভ্যাক্সের তরফে জানানো হয়েছে, ‘আমেরিকা এবং মেক্সিকোর ১১৯টি শহরে ২৯ হাজার ৯৬০ জনের মধ্যে নোভাভ্যাক্সের কার্যকারিতা এবং সুরক্ষার মূল্যায়নে একটি পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষার তৃতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে সমীক্ষায় প্রকাশ মাঝারি এবং প্রবল ভাবে আক্রান্তদের মধ্যে এই টিকা ১০০ শতাংশ এবং সব মিলিয়ে ৯০.৪ শতাংশ কার্যকরী।’ টিকার কার্যকারিতার ফলাফলে উৎসাহিত হয়ে শীঘ্রই এর উৎপাদনের চিন্তা-ভাবনা শুরু করেছেন নোভাভ্যাক্স ইনকর্পোরেশন…
Read More
বেজিংয়ের প্রতি তোপ দাগলো জি-৭: আবার কি ঠান্ডা যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব?

বেজিংয়ের প্রতি তোপ দাগলো জি-৭: আবার কি ঠান্ডা যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব?

পূর্বাভাস অনুযায়ী একটি ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। এক দিকে বিশ্বের উন্নত অর্থনৈতিক দেশগুলির জোট জি-৭ আর অন্য দিকে চিন। সদ্যসমাপ্ত ব্রিটেনের জি-৭ শীর্ষ বৈঠকের পর এই সংঘাত প্রকাশ্যে চলে এল। এই টানাপড়েনের দিকে সতর্কতার সঙ্গে নজর রাখছে নয়াদিল্লি। পশ্চিমে চিন-বিরোধিতার বাতাস জোরালো হলে তার ফায়দা তোলাটাই এখন লক্ষ্য ভারতের। কিন্তু তা কিছুটা রেখে ঢেকে। সরাসরি চিন-বিরোধী শিবিরের তকমাও নিজেদের উপরে লাগাতে নারাজ তারা। জি-৭ বৈঠকের পরে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে নাম করেই তোপ দাগা হয়েছে বেজিংয়ের প্রতি। সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ঘোর নিন্দা করা হয়েছে। তীব্র সমালোচনা করা হয়েছে হংকংয়ে আন্দোলকারীদের উপরে…
Read More
মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়

মাছ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়

পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিভাষা এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরেই খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। তবে এটি খুন না আত্মহত্যা সে ব্যাপারে এখনও পরিষ্কার করে পুলিশ কিছু জানাতে পারেনি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী বয়স (৪৮)। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে। মাছ ধরার উদ্দেশ্যে কালীভাষা এলাকার একটি…
Read More