Blog

বাঁশিতে সুর তুললেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।

বাঁশিতে সুর তুললেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।

বিশ্ব জুড়ে স্পোর্টিং অ্যাকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে, গৃহবন্দি গোটা ক্রিকেট বিশ্ব। বাদ পড়েননি ভারতের ক্রিকেটাররাও। সকলেই কাটাচ্ছেন লকডাউনে পরিবারের সঙ্গে। ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান সেই সুযোগেই সঙ্গিত দক্ষতাকে ঝালিয়ে নিচ্ছেন। করোনাভাইরাসের কারণে গৃহবন্দি অবস্থায় তাই বাঁশিতে সুর তুললেন ভারতের এই ওপেনার। শুক্রবার ধাওয়ান তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বাঁ-হাতি ব্যাটসম্যানকে তাঁর ঘরে দাঁড়িয়ে বাঁশি বাজাতে দেখা যাচ্ছে। "সবেমাত্র নোট নিয়ে বাজানো," ধাওয়ান ইনস্টাগ্রামের গল্পটির শিরোনাম দিয়েছেন। ভারতীয় ওপেনার ইনস্টাগ্রামে স্ত্রী আয়েশা ধাওয়ান ও ছেলের সঙ্গে একটি সুন্দর ছবিও পোস্ট করেছেন‌। "শান্তি ও প্রশান্তি যা হৃদয়ের সঙ্গে থাকার অনুমতি দেয় @aesha.dhawan5," পোস্টের ক্যাপশনে লেখেন শিখর…
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনা যুদ্ধে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় আমেরিকা। শনিবার এমন ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি সঙ্কটের সঙ্গে লড়তে ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদি। ইন্দো-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হল, টুইটে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন; "ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প। এই সঙ্কট আমাদের একসঙ্গে কাজ করতে শিখিয়েছে। এই সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত। আর সুুুস্থ বিশ্ব গড়ার লক্ষে কাজ করা উচিত।" এদিকে, একমাস আগেই হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি নিয়ে একপ্রস্থ বিতর্কে জড়িয়েছিল নয়াদিল্লি-ওয়াশিংটন। ঘুরিয়ে ভারতকে প্রত্যাঘাতের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু একমাস পর তাঁর সুর অনেকটাই নরম। এদিন হোয়াইট…
Read More
ইসরোর সম্পদ ভাগ করা হবে বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে। শনিবার জানালেন অর্থমন্ত্রী।

ইসরোর সম্পদ ভাগ করা হবে বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে। শনিবার জানালেন অর্থমন্ত্রী।

ইসরোর মহাকাশ গবেষণা পরিকাঠামোয় বড়সড় সংস্কার আনল কেন্দ্র। এবার থেকে বেসরকারি সংস্থা ও স্টার্টআপ ব্যবহার করতে পারবে ইসরোর পরিকাঠামো ও সম্পদ। ইসরোর মুখাপেক্ষী সেই সংস্থাগুলোর ক্ষমতা আরও উন্নত করতে এই  সিদ্ধান্ত, শনিবার জানান অর্থমন্ত্রী। তিনি বলেছেন, "গ্রহ পরিভ্রমণ আর মহাকাশ  সফরের সুযোগ বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হলো।" এদিন প্রধানমন্ত্রী ঘোষিত ২০ লক্ষ-কোটি টাকার আর্থিক প্যাকেজের চতুর্থ দফার বাজেট বরাদ্দ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "ইসরো ভারতের গর্ব। পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা উদ্ভাবন পরিকল্পনা নিয়ে ইসরোর দ্বারস্থ হয়েছে। আমরা; তাদের ইসরোর সম্পদ; প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিলাম। যৌথ উদ্যোগে মহাকাশ গবেষণাকে সুউচ্চ স্থানে পৌঁছে দিতে এই উদ্যোগ।"
Read More
বাড়ানো হল প্রতিরক্ষা খাতে বিদেশী বিনিয়োগের সর্বাধিক মাত্রা।

বাড়ানো হল প্রতিরক্ষা খাতে বিদেশী বিনিয়োগের সর্বাধিক মাত্রা।

বাড়ানো হল প্রতিরক্ষা খাতে বিদেশী বিনিয়োগের সর্বাধিক মাত্রা। শনিবার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগের ৪৯% থেকে বাড়িয়ে ৭৯% করা হল এফডিআই মাত্রা। জানা গিয়েছে; প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগে সরকারি অনুমোদনের প্রয়োজন হয় না। এদিন নির্মলা সীতারমণ বলেছেন; "যে অস্ত্রগুলো ঘরোয়া প্রযুক্তিতে তৈরি সম্ভব; সেগুলোর আমদানি বন্ধ করবে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক একটা তালিকা তৈরি করছে। সেই তালিকা মেনে আমদানিকৃত দেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আত্মনির্ভর ভারত গঠনে এই সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা নেবে।" তিনি আরও জানিয়েছেন; দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রগুলোর স্পেয়ার পার্টস তৈরি করবে দেশীয় সংস্থা। এই উদ্যোগ প্রতিরক্ষা আমদানি খরচ কমাবে।
Read More
বিমানের জ্বালানি আর যাত্রা সময় কমাতে ভারতের আকাশপথের বিধিনিষেধ লঘু করা হবে।

বিমানের জ্বালানি আর যাত্রা সময় কমাতে ভারতের আকাশপথের বিধিনিষেধ লঘু করা হবে।

বিমানের জ্বালানি আর যাত্রা সময় কমাতে ভারতের আকাশপথের বিধিনিষেধ লঘু করা হবে। শনিবার এমন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এদিন তিনি ছয়টি বিমানবন্দরের বেসরকারিকরণের প্রসঙ্গেও মুখ খুলেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ-কোটির আর্থিক প্যাকেজের ব্যায়-বরাদ্দ প্রসঙ্গে বিস্তারিত জানাতে শনিবার অর্থাৎ চতুর্থ দিনও সাংবাদিকদের মুখোমুখী হয়েছিলেন অর্থমন্ত্রী। শনিবার আকশপথে লাগু থাকা বিধিনিষেধ প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে অসামরিক বিমান পরিবহণ শিল্পের প্রতিবছর হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। তিনি বলেন, "শনিবার পর্যন্ত ভারতের ৬০% আকাশপথ ব্যবহারের জন্য খোলা। এই হার ক্রমে বাড়বে। এর জেরে জ্বালানির সঙ্গে যাত্রাপথের সময়ও কমবে। ফলে, আর্থিক লাভের মুখ দেখবে বিমান পরিবহণ ক্ষেত্র। এই ক্ষেত্র ভারতের…
Read More
দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের সঙ্গে শনিবার কথা বলেন রাহুল গান্ধি।

দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের সঙ্গে শনিবার কথা বলেন রাহুল গান্ধি।

দিল্লি ঘুরে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন রাহুল গান্ধি। নয়া দিল্লির সুখদেব বিহার ফ্লাইওভার এলাকায় শনিবার সন্ধ্যায় ঢুঁ মারেন তিনি। মনোযোগ দিয়ে শোনেন সেই এলাকায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অভাব-অভিযোগ ও দুর্দশার কথা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, সাদা ফতুয়ার সঙ্গে কালো সুতির প্যান্ট এবং মুখে মাস্ক পরে পরিযায়ী শ্রমিকদের মাঝে বসে ওই কংগ্রেস সাংসদ। মহেশ কুমার নামে এক শ্রমিক বলেছেন, "রাহুল গান্ধিজি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কী অসুবিধা আমাদের জানতে চেয়েছেন। ওকে বললাম, আমরা খিদের জ্বালায় মরছি। কোথাও কাজ নেই। প্রায় দু'মাস আমাদের এভাবেই চলছে।" সেই শ্রমিকের অনুযোগ, "আমারা তিন-চার…
Read More
বাকি জীবনটা আরসিবির হয়েই খেলতে চান এবি ডি ভিলিয়ার্স।

বাকি জীবনটা আরসিবির হয়েই খেলতে চান এবি ডি ভিলিয়ার্স।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর ভক্তদের উচ্ছ্বসিত হওয়ার মতো লকডাউনেও সুযোগ দিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইচ্ছে প্রকাশ করেছেন এই দলেই সারাজীবন থেকে যাওয়ার। আরসিবির অফিশিয়াল ওয়েব সাইটে এবি ডি ভিলিয়ার্স তিনি এই কথা জানান। গত কয়েক বছরে বিরাট কোহলির সঙ্গে আরসিবিকে ভরসা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ফ্যাঞ্চাইজির, সেখানকার মানুষ এবং অনূভূতি তিনি উপভোগ করেন। তিনি বলেন, ‘‘অবশ্যই ব্যাঙ্গালোরের হয়ে খেলা প্রথম তিন-চার বছর এবং পঞ্চম বছরে পা রাখা, আমি বুঝতে পেরেছি, আমি আমার বাকি সময়টা এখানেই খেলতে পছন্দ করব।'' ইনস্টাগ্রাম চ্যাটে পমি এমবাঙ্গওয়ার সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন তিনি। দক্ষিণ আফ্রিকার সুপারস্টার ব্যাঙ্গালোর দলে যোগ দিয়েছিলেন…
Read More
ডেভিড গাওয়ার বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় সঠিক রাজনৈতিক দক্ষতা রয়েছে যা দিয়ে আইসিসি চালাতে পারেন।

ডেভিড গাওয়ার বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় সঠিক রাজনৈতিক দক্ষতা রয়েছে যা দিয়ে আইসিসি চালাতে পারেন।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়-র সেই রাজনৈতিক দক্ষতা রয়েছে যা দিয়ে তিনি একদিন আইসিসিকে নেতৃত্ব দিতে পারবেন যা তিনি বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়ে প্রমান করে দিয়েছেন। যা অনেক কঠিন কাজ বলে তিনি মনে করেন। সৌরভের নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় মুগ্ধ বাঁ হাতি এই ব্যাটসম্যান। এবং বিশ্বাস করেন একদিন বিশ্ব ক্রিকেটের মসনদেও বসবেন তিনি। ‘‘এত বছর আমি একটা জিনিস শিখেছি তুমি যদি বিসিসিআই চালাতে যাও তাহলে তোমাকে অনেক কিছু পারতে হবে। ওর মতো (সৌরভ) একজন সেখানে দারুণ শুরু করেছে, কিন্তু খুব কুশলী রাজনীতিক হতে হবে।'' গ্লোফ্যানসের একটি অভিনব চ্যাট শোয়ে কথা বলার সময় এই প্রসঙ্গে বলেন তিনি। তিনি…
Read More
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত সচেতন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, মনে করেন প্রধানমন্ত্রী।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত সচেতন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, মনে করেন প্রধানমন্ত্রী।

ভারত সহ গোটা বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে বিল গেটসের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মহামারীর মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা সহ বৈশ্বিক সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তাঁরা। একটি ভিডিও কনফারেন্স মারফৎ ওই বৈঠক চলাকালীন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস এবং প্রধানমন্ত্রী মোদি একমত হয়েছেন যে, ভারত গোটা বিশ্বের সঙ্গে করোনা পরিস্থিতিতে একসঙ্গে কোমর বেঁধে লড়াই করছে। এই মারণ রোগকে রোখার জন্যে যথেষ্ট সদিচ্ছাও যে দেখিয়েছে ভারত, এবিষয়েও মোদির সঙ্গে সহমত হন গেটস। প্রধানমন্ত্রী এবিষয়ে টুইটারে লেখেন,"@BillGates এর সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ-আলোচনা করলাম। করোনা ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করছে ভারত তা নিয়ে যেমন আলোচনা করেছি তেমনই…
Read More
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মোটেই যথেষ্ট ব্যবস্থা করছে না পশ্চিমবঙ্গ সরকার।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মোটেই যথেষ্ট ব্যবস্থা করছে না পশ্চিমবঙ্গ সরকার।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মোটেই যথেষ্ট ব্যবস্থা করছে না পশ্চিমবঙ্গ সরকার, সরাসরি এমন অভিযোগ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। যেখানে দিনে ১০৫ টা ট্রেন চালানো দরকার, সেখানে রাজ্য সরকার সারা মাসে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করেছে নিজের রাজ্যের শ্রমিকদের ভিনরাজ্য থেকে ঘরে ফেরাতে, টুইটে কটাক্ষ তাঁর। পীযূষ গয়ালের টুইটের কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে জানান যে, বাংলার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার জন্য ১০৫টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাবে রাজ্য সরকার। তারপরেই এই ঘোষণাকে কটাক্ষ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি লেখেন,"আমি দুঃখ পাচ্ছি এটা ভেবে যে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে দৈনিক ১০৫ টি ট্রেন চালানোর প্রয়োজন, সেখানে ওই রাজ্য…
Read More
পরিযায়ীদের কীভাবে রাস্তা ধরে হাঁটা থামানো যাবে, সিদ্ধান্ত নিক রাজ্যগুলোই এক আবেদনের পরিপ্রেক্ষিতে সাফ জানাল সুপ্রিম কোর্ট।

পরিযায়ীদের কীভাবে রাস্তা ধরে হাঁটা থামানো যাবে, সিদ্ধান্ত নিক রাজ্যগুলোই এক আবেদনের পরিপ্রেক্ষিতে সাফ জানাল সুপ্রিম কোর্ট।

লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রাস্তা ধরে হাঁটার বিষয়টির দিকে নজর রাখুক রাজ্যগুলোই, দেশের রাজ্য সরকারগুলোর দিকেই বল ঠেলে জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, "কোন পরিযায়ী শ্রমিক কখন রাস্তায় হাঁটছে সেদিকে আদালতের খেয়াল রাখা অসম্ভব"। কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা সর্বোচ্চ আদালতকে জানান যে, ইতিমধ্যেই পরিযায়ীদের ফেরাতে পরিবহণের ব্যবস্থা করেছে সরকার। যাঁরা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন সেই পরিযায়ী শ্রমিকদের খাবার ও জল সরবরাহ করা উচিত কেন্দ্রের, এই মর্মেই শীর্ষ আদালতে একটি আবেদন জমা পড়ে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালত শুক্রবার জানায় যে, কখন কোন শ্রমিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেদিকে নজর রাখা সম্ভব নয়। সুপ্রিম কোর্টও…
Read More
কেন্দ্রকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

কেন্দ্রকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

করোনা ভাইরাসকে রুখতে দেশে জারি লকডাউনের মধ্যেই দেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পগুলোকে বাঁচানোর জন্যে বড় মাপের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু নির্মলা সীতারামনের ঘোষণার সঙ্গে পরস্পরবিরোধী কথা বলতে শোনা যায় আরেক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়িকে। আর দুই কেন্দ্রীয় মন্ত্রীর এই দু'রকম বক্তব্য নিয়েই কটাক্ষ করেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র শিল্পের জন্য মোট ৩ লক্ষ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ওদিকে গডকড়ি বলেন সরকারি সংস্থাগুলির কাছে এমএসএমইরা পরিশোধিত বকেয়া হিসাবে পাঁচ লক্ষ কোটি টাকা পায়। এই দুই মেরুর কথা নিয়েই তৈরি হয়েছে…
Read More
৪ দিন বাদে ভারতে ঢোকার সম্ভাবনা মৌসুমি বায়ুর।

৪ দিন বাদে ভারতে ঢোকার সম্ভাবনা মৌসুমি বায়ুর।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, অতিগভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আগামী ৩৬-৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে সেই নিম্নচাপ। শুক্রবার এমন ইঙ্গিত দিল কেন্দ্রীয় হাওয়া অফিস বা আইএমডি। এদিকে আইএমডি সূত্রে খবর, চলতি বছর বর্ষা নির্ধারিত সময়ের ৪ দিন পরে কেরল উপকূলে ঢুকতে পারে। পয়লা জুনের বদলে ৫ জুন কেরল হয়ে ভারতে প্রবেশ করবে বর্ষা এমনটাই ইঙ্গিত। তবে এবছর জুন-সেপ্টেম্বর, টানা ৪ বছর স্বাভাবিক বর্ষার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস। আর এই পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিয়েছে কৃষি মন্ত্রককে। স্বাভাবিক বর্ষা মানে পর্যাপ্ত কৃষিকাজ। যার ওপর ভর করে, সংক্রমণের জেরে ধুঁকতে থাকা অর্থনীতি কিছুটা চাঙ্গা কড়া সম্ভব। এমনটাই মত কৃষি বিজ্ঞানীদের।
Read More
ফেড কাপ হার্ট পুরস্কার জিতলেন সানিয়া মির্জা।

ফেড কাপ হার্ট পুরস্কার জিতলেন সানিয়া মির্জা।

সোমবার টেনিসের সানিয়া মির্জা প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জিতলেন মা হওয়ার পর কোর্টে ফিরেই। এ বছরের তিনটি এশিয়াওসেনিয়া মনোনীত প্রার্থীদের জন্য মোট ১৬,৯৮৫ টি ভোটের মধ্যে ১০ হাজারের উপর ভোট পেয়ে সানিয়া এশিয়া / ওসেনিয়া অঞ্চলের হয়ে পুরষ্কার জিতে নিলেন তিনি। ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য নাম বেছে নেওয়া হয় ফ্যানদের দ্বারা অনলাইন ভোটদানের মাধ্যমে। ১মে থেকে শুরু হয়ে এক সপ্তাহ ধরে চলেছিল সেই ভোট পর্ব। সানিয়ার মোট ভোটের ৬০ শতাংশের বেশি ভোট ফেড কাপ প্রতিযোগিতায় ভারতীয় তারকার বিশ্বব্যাপী জনপ্রিয়তার সাক্ষ্য। "প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জেতার জন্য আমি গর্বিতI আমি এই পুরস্কারটি পুরো দেশ…
Read More