Blog

এমএস ধোনির লকডাউন ভিডিও শেয়ার করল চেন্নাই সুপার কিংস।

এমএস ধোনির লকডাউন ভিডিও শেয়ার করল চেন্নাই সুপার কিংস।

এমএস ধোনি, তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি এবং তাদের মেয়ে জিভা ধোনিকে তাদের কুকুর স্যামের সঙ্গে খেলার ভিডিও পোস্ট করল চেন্নাই সুপার কিংস। ভারতের প্রাক্তন অধিনায়কের রাঁচির ফার্মহাউসে, যেখানে তারা করোনাভাইরাসের জন্য লকডাউনের কারণে নিজেদের গৃহবন্দি রেখেছেন। ভিডিওতে উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে স্যামকে ধরার জন্য টেনিস বল ছুঁড়তে দেখা গেছে, তবে সে তা ধরতে অস্বীকার করেছেন। "দেখ, আমি সেখানে না আসা পর্যন্ত ও তোমার কথা শুনবে না," ভিডিওতে শোনা যাচ্ছে সাক্ষীর গলা। তারপরে তিনি স্যামকে বসিয়ে বল তার দিকে ছুড়ে দেয়, যা সে যথাযথভাবে ধরে। জিভাও এর সঙ্গে যোগ দেয় এবং যখন সাক্ষী আবার বলটি ছুড়ে মারেন, এবার অনেক উঁচুতে এবং আরও দূরে,…
Read More
এবছরের শেষেই করোনা ভ্যাকসিন হাতে আসবে, জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

এবছরের শেষেই করোনা ভ্যাকসিন হাতে আসবে, জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এবছরের শেষেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তাদের হাতে চলে আসবে। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়াল থেকে সম্প্রচারিত ফক্স নিউজের "টাউন হল" অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, "আমি বিশ্বাস করি যে এবছরের শেষের মধ্যেই আমাদের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে।" মানব দেহে গবেষণার ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, "তারা স্বেচ্ছাসেবক। তারা জানে যে তারা কী করছে।" পাশাপাশি ট্রাম্প আরও জানান যে সেপ্টেম্বরে স্কুল এবং বিশ্ববিদ্যালয় খোলার চেষ্টা করা হবে। তিনি চান যে বাচ্চারা স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করুক।   করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য সমস্ত দেশই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছু দেশে ভ্যাকসিনের ট্রায়াল…
Read More
ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে ফিরলো বিশেষ ট্রেন।

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে ফিরলো বিশেষ ট্রেন।

মঙ্গলবার সকালেই বেঙ্গালুরু থেকে ১,২০০ জন যাত্রী নিয়ে এরাজ্যে এলো বিশেষ ট্রেন। ওই ট্রেনের যাত্রীরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। লকডাউনের কারণে ভিনরাজ্যে আটকে ছিলেন তাঁরা। বাঁকুড়ায় ওই ট্রেনটি এসে পৌঁছনোর পরেই সেখান থেকে শুধু পরিযায়ী শ্রমিকরাই নামেন তা নয়, নামেন বেঙ্গালুরুতে চিকিৎসার প্রয়োজনে গিয়ে সেখানেই আটকে পড়া বহু রোগী ও তাঁর পরিজন। ভিনরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীরাও ফেরেন ওই ট্রেনে।করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু কোনও আগাম সংকেত ছাড়াই ২৫ মার্চ থেকে আচমকা লকডাউন করে দেওয়ায় বহু জায়গায় আটকে পড়েন অসংখ্য মানুষ। ঘর থেকে বাইরে ভিনরাজ্যে একরকম আশ্রয়হীন অবস্থায় কাটাতে হয়েছে তাঁদের। এবার ঘরে…
Read More
দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা সংক্রমণ, এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৭০,৭৫৬ জন।

দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা সংক্রমণ, এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৭০,৭৫৬ জন।

দেখতে দেখতে দেশে ৭০,০০০ পেরিয়ে গেলো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ভারতে এখন মোট আক্রান্ত ৭০,৭৫৬ জন। ওই মারণ ভাইরাস এদেশে প্রাণ কেড়েছে মোট ২,২৯৩ জন মানুষের। গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ৮৭ জন করোনা রোগী। পাশাপাশি নতুন করে ওই সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন ৩,৬০৪ জন। এদিকে সরকারি সূত্র থেকে যা ইঙ্গিত মিলছে তাতে ১৭ মে তারিখের পরেও ফের একবার বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। তবে এবার যদি লকডাউনের মেয়াদ বাড়ানোও হয় তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নয় এমন অঞ্চলে কিছু কিছু বিধিনিষেধ আরও লাঘব করা হতে পারে। জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে…
Read More
বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফায় ১৬ -২২ মে বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানো হবে।

বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফায় ১৬ -২২ মে বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানো হবে।

বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফায় ১৬ -২২ মে বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানো হবে। বিদেশ মন্ত্রক সূত্রে মঙ্গলবার এমন দাবি করা হয়েছে। জানা গিয়েছে, মোট ১৪৯টি বিশেষ বিমানে ৩১টি দেশ থেকে উদ্ধার করা হবে ভারতীয়দের। প্রথম দফার উদ্ধারকাজ ১৪ মে শেষ হবে। খবর, এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ ভারতীয়কে ইউএস, ইউকে, পূর্ব ইউরোপ ও উপসাগরীয় এলাকায় থেকে ফেরানো হয়েছে। মুম্বই-সহ দিল্লি, আহমেদাবাদ, হায়দরাবাদের মতো শহরে ফিরেছেন নাগরিকরা। জানা গিয়েছে, জুনের ১৫ তারিখের মধ্যে প্রায় ৫ লক্ষ নাগরিক দেশে ফিরবেন।
Read More
আজ (মঙ্গলবার) রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আজ (মঙ্গলবার) রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি এবং লকডাউন নিয়ে বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী। ওই বৈঠক প্রায় ঘণ্টা ছয়েক ধরে চলে। ১৭ মে পর্যন্ত আপাতত দেশে লকডাউন জারি করা রয়েছে। তবে সরকারি সূত্রে যা ইঙ্গিত মিলছে তাতে লকডাউনের মেয়াদ ফের বাড়ানোর ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। তবে চতুর্থ মেয়াদের এই লকডাউনে সংক্রমণহীন এলাকা বা কম সংক্রমণযুক্ত এলাকাগুলোতে বিধিনিষেধ অনেকটাই লঘু হতে পারে বলে মনে করা হচ্ছে।
Read More
মাদার্স ডে ‘র দিন মায়ের উদ্দেশে বিশেষ পোস্ট শচিন তেন্ডুলকরের।

মাদার্স ডে ‘র দিন মায়ের উদ্দেশে বিশেষ পোস্ট শচিন তেন্ডুলকরের।

মারাঠিতে আই মানে মা। সেই আইয়ের নতুন একটা তত্ত্ব খাড়া করলেন সচিন তেন্ডুলকর। মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় মাতৃ দিবস। আজ ১০ মে, সেই দিন, প্রত্যেকেই নিজেদের মতো করে মায়ের সঙ্গে কাটান মুহূর্ত শেয়ার করেছেন। তাই পিছিয়ে থাকলেন না বিশ্ব ক্রিকেটের এই রান মেসিন। নিজের শৈশবের একটা ছবি রবিবার টুইট করেন সচিন । সেই ছবিতে দেখা গিয়েছে, মায়ের কোলে বেবি সচিন । সেই ছবি পোস্ট করে এসআরটি লেখেন, "তুমি আমার কাছে আই, কারণ তুমি অলওয়েজ, অ্যামাজিং আর ইরেপ্লেসেবল। এতদিন আমার জন্য যা যা করেছ, তার জন্য ধন্যবাদ তোমাকে।"
Read More
“বুমরাহর মতোন প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের কাউন্টি ক্রিকেটের দরকার নেই”, সাক্ষাৎকারে এমন কথা বললেন ওয়াসিম আক্রম।

“বুমরাহর মতোন প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের কাউন্টি ক্রিকেটের দরকার নেই”, সাক্ষাৎকারে এমন কথা বললেন ওয়াসিম আক্রম।

যশপ্রীত বুমরাহর মতো প্রতিভাবানদের কাউন্টি খেলার দরকার নেই। এতে করে অত্যাধিক ক্রিকেটের চাপ পড়বে ঘাড়ে। এখন উঠতি অনেক প্রতিভাবান ৩ ফরম্যাটেই সাবলীল। তাই পৃথক ভাবে কাউন্টি খেলার দরকার নেই। সোমবার দাবি করলেন প্রাক্তন পাকিস্তানী ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে কাউন্টি ক্রিকেত খেলেননি বুমরাহ। জানা গিয়েছে, কাউন্টির ভরা মরশুমে ভারতে চলে আইপিএল। আর আইপিএল-এর অত্যন্ত জনপ্রিয় মুখ বুমরাহ। এদিকে, বুমরাহ প্রসঙ্গে প্রাক্তন এই সুলতান অফ সুইং বলেছেন, "আমি বুমরাহকে বলেছি শান্ত থাকতে। ওহ ভারতের এক নম্বর বোলার। ওর অপর অনেক চাপ। তাছাড়া এখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ বেশি। তাই ওকে কাউন্টির পিছনে ছুটতে বারণ করেছি।"…
Read More
চলতি বছরে ডলারের বিপরীতে টাকার দাম মোট ৬.১৭% হ্রাস পেয়েছে।

চলতি বছরে ডলারের বিপরীতে টাকার দাম মোট ৬.১৭% হ্রাস পেয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে টানা লকডাউন চলছে। এই লকডাউনের প্রভাব পড়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতেও। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের তুলনায় হুৃ-হু করে কমে যায় ভারতীয় টাকার দাম। এক ধাক্কায় ১৭ পয়সা অর্থাৎ ০.২২ শতাংশ কমে যায় ভারতীয় টাকার দাম। বুধবারের বাজারের প্রথম দিকে টাকার দাম দাঁড়ায় ১ ডলার =৭৫.৮০ টাকা। তবে এরপরে বাজার একটু ঘুরলে অল্প হলেও বাড়ে ভারতীয় টাকার দাম। শেষপর্যন্ত মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য দাঁড়ায় ৭৫.৭৬ টাকা। হয়েছে। মঙ্গলবার এক মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ছিল ৭৫.৬৩ টাকা। শুধু ভারতই নয়, গোটা বিশ্বই ভুগছে অর্থনৈতিক মন্দায়। তবে এদেশে এতদিন ধরে সমস্ত উৎপাদন…
Read More
স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে না।

স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে না।

গোটা দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণকে ঠেকাতে তাই আরও বেশি করে স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনের সহায়তার প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের তরফে সোমবার রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে, দেশে করোনা ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণ করতে লকডাউন চলাকালীন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনও চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মী এবং অ্যাম্বুলেন্সের গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে না। এর আগে স্বাস্থ্যকর্মীদের গতিবিধির উপর কিছু রাজ্য নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার সেই নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি আপত্তি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে, স্বাস্থ্যসেবার মতো অতি গুরুত্বপূর্ণ পরিষেবা যাতে চালু থাকে সেব্যাপারে রাজ্যগুলিকে নিশ্চিত করতে হবে। তাছাড়াও সব রাজ্যেই যাতে ধীরে ধীরে বেসরকারি ক্লিনিক এবং নার্সিংহোমগুলি…
Read More
শ্রমিক, পর্যটক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরাতে এবার পূর্ণশক্তি নিয়ে পরিষেবা দিতে চায় ভারতীয় রেল।

শ্রমিক, পর্যটক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরাতে এবার পূর্ণশক্তি নিয়ে পরিষেবা দিতে চায় ভারতীয় রেল।

করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের কারণে নিজের রাজ্য থেকে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়েছেন বহু মানুষ। সেই সব পরিযায়ী শ্রমিক, পর্যটক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরাতে এবার পূর্ণশক্তি নিয়ে পরিষেবা দিতে চায় ভারতীয় রেল। ভারতীয় রেল সোমবার সিদ্ধান্ত নিয়েছে যে এতদিন যেখানে "শ্রমিক স্পেশাল" ট্রেনগুলিতে ১,২০০ জনকেই সর্বাধিক যাত্রী হিসাবে বহন করা হচ্ছিল, বর্তমানে তার পরিবর্তে প্রায় ১,৭০০ জন যাত্রীকে বহন করবে ওই বিশেষ ট্রেনগুলো। জারি করা সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ মেনে চূড়ান্ত গন্তব্য ছাড়াও ওই ট্রেনগুলি যাত্রাপথে পড়া বিভিন্ন রাজ্যে তিনটি স্টেশনে থামবে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, ট্রেনের বহন সক্ষমতা ট্রেনে স্লিপার বার্থের সংখ্যার সমান…
Read More
পথের ধারে খাওয়ার সময় দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক।

পথের ধারে খাওয়ার সময় দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক।

দেশব্যাপী লকডাউন জারি হওয়ার পর থেকেই বারবার সামনে এসেছে অর্থ, খাদ্য ও বাসস্থানের অভাবে ভুগতে থাকা ঘরে ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা। এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফিরতে চাওয়া পরিযায়ীদের অসহায় পরিস্থিতির আর এক মর্মন্তুদ ছবি এবার ধরা পড়ল আরও একবার। ক'দিন আগেই রেললাইনে ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে চলে গিয়েছিল ট্রেন। এবার দিল্লির এক পরিযায়ী শ্রমিক, যিনি সাইকেলে ১,০০০ কিমি দূরে অবস্থিত তাঁর গ্রামে ফেরার কথা ভেবেছিলেন দুর্ঘটনার বলি হতে হল তাঁকে। দিল্লি থেকে বিহারের পূর্ব প্রান্তে অবস্থিত চম্পারণে নিজের গ্রামে আর ফেলা হল না ওই শ্রমিকের। পথেই এক গাড়ির ধাক্কায় মারা গেলেন তিনি।
Read More
প্রধানমন্ত্রীর সামনেই সোমবার কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সামনেই সোমবার কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সামনেই সোমবার কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লকডাউনের ভবিষ্যত স্থির করতে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি আর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিকেল ৩টে থেকে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও। সেই বৈঠকেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এটা রাজনীতি করার সময় নয়। কেউ আমাদের মতামত জানতে চাইছে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙবেন না।" এমনকি, চিত্রনাট্যের অপর ভর করে পরিকল্পনা রুপায়ন করছে কেন্দ্র। এদিন এমন অভিযোগের সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলাতে। জানা গিয়েছে, ধাপে ধাপে লকডাউন তোলা, পরিযায়ী শ্রমিক সমস্যা ও অর্থনীতিকে ছন্দে ফেরানো সংক্রান্ত একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে এই বৈঠকে। দেশব্যাপী…
Read More
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস গবেষককে হত্যার পর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস গবেষককে হত্যার পর আত্মহত্যা

করোনাভাইরাস নিয়ে গবেষণার কাজ শেষ করার আগেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বিং লিউ নামের এক চীনা গবেষক। তিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। সিএনএন জানায়, গত শনিবার পেনসিলভানিয়ার রোজ টাউনশিপের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একইদিনে তার বাসার অদূরে একটি গাড়ি থেকে গাউ গু নামে আরও একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, গাউ গু ওই গবেষককে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। তারা দুজন একে অপরের পরিচিত ছিলেন। তবে ঠিক কী কারণে লিউকে হত্যার পর তিনি আত্মহত্যা করলেন, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। সম্প্রতি করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ একটি গবেষণায় অগ্রগতির…
Read More