Blog

দুই সাধুকে একটি ছোট মন্দিরে গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয়।

দুই সাধুকে একটি ছোট মন্দিরে গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয়।

সোমবার রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি মন্দিরে দু'জন সাধুকে খুন করা হয়েছে। সূত্রের খবর, এই দুই সাধুই সম্প্রতি চুরির অভিযোগ আনেন এক ব্যক্তির বিরুদ্ধে। ৫৫ এবং ৩৫ বছরের দুই সাধু একটি ছোট মন্দিরে অস্থায়ীভাবে থাকতে শুরু করেছিলেন। সেখানেই গতকাল সন্ধ্যায় তরোয়াল দিয়ে হত্যা করা হয় তাদের। এই ঘটনায় রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
Read More
দেশের ব্যাঙ্কগুলিতে সবচেয়ে বেশি অঙ্কের ঋণ খেলাপি রয়েছে যে সংস্থাগুলির, সেই রকম ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দেশের ব্যাঙ্কগুলিতে সবচেয়ে বেশি অঙ্কের ঋণ খেলাপি রয়েছে যে সংস্থাগুলির, সেই রকম ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দেশের ব্যাঙ্কগুলিতে সবচেয়ে বেশি অঙ্কের ঋণ খেলাপি রয়েছে যে সংস্থাগুলির, সেই রকম ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তালিকায় রয়েছেন ব্যবসায়ী মেহুল চোক্সি, ঝুনঝুনওয়ালা ব্রাদার্স, এবং বিজয় মালিয়া। মঙ্গলবার তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন সাকেত গোখলে, তার উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০১৯ এর ৩০ সেপ্টেম্বর থেকে ৫০টি সংস্থার ৬৮,৬০৭ কোটি টাকা “রিটন অফ” রয়েছে। এই রিটন অফ শব্দের অর্থ, যে নির্দিষ্ট পরিমাণ অর্থের মূল্য শূন্যে পরিণত হয়েছে। রিটন অফ হল সেই অনাদায়ী ঋণ, যা প্রায় লোকসানের তালিকায় চলে গিয়েছে, যদিও ব্যাঙ্কের তরফে আদায়ের চেষ্টা চালানো হয়েছে।
Read More
সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করার আর্জি জানাল দিল্লি।

সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করার আর্জি জানাল দিল্লি।

সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করার আর্জি জানাল দিল্লি। অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের উত্তীর্ণ করে দেওয়া হোক বলে কেন্দ্রের কাছে এই আর্জি জা‌নিয়েছে দিল্লি। মঙ্গলবার দিল্লি সরকার কেন্দ্রের কাছে আর্জি জানায়, সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করে দেওয়ার ব্যাপারে। যেহেতু সিবিএসই দেশব্যাপী করোনা সঙ্কটের কারণে পরীক্ষা নিতে পারেনি, তাই এই আর্জি জানিয়েছে তারা। এর পাশাপাশি সমস্ত ক্লাসের সিলেবাস ৩০ শতাংশ হ্রাস করার আবেদনও জানিয়েছে দিল্লি সরকার। একই সঙ্গে জেইই, এনইইটি ও অন্যান্য উচ্চশিক্ষার পরীক্ষার ক্ষেত্রেও কোর্স ছোট করার আবেদন জানানো হয়েছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন।
Read More
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির।

ভারতের ব্যাঙ্কগুলিতদের জালিয়াতকারীদের ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর মন্তব্য, সংসদের থেকে তালিকা “গোপন” করেছে বিজেপি, কারণ, সেই তালিকায় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুরা রয়েছেন। একটি ভিডিও পোস্ট করে হিন্দিতে করা ট্যুইটে রাহুল গান্ধি লেখেন, “আমি সংসদে একটা সাধারণ প্রশ্ন করি, ৫০ জন শীর্ষ ব্যাঙ্ক জালিয়াতদের নাম বলুন। উত্তর দিতে অস্বীকার করেন অর্থমন্ত্রী। এখন নীরব মোদি, মেহুল চোক্সি, এবং অন্যান্য বিজেপির বন্ধুদের নামের তালিকা প্রকাশ করেছে আরবিআই। এই কারণেই সংসদে সত্য গোপন করা হয়েছে”।.
Read More
আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি জানাননি।

আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি জানাননি।

পাক ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি-র শৃঙ্খলারক্ষা কমিটি। সোমবার কমিটির পক্ষে একথা জানানো হয়েছে। আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি জানাননি। এমাসের গোড়ায় ২৯ বছরের আকমল সিদ্ধান্ত নেন তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তিনি কোনও আবেদন করবেন না। এরপরই বোর্ড মামলাটি নিয়ে যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। পিসিবি টুইটারে ঘোষণা করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল–ই–মিরান চৌহানের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটি আকমলকে তিন বছরের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট থেকে।
Read More
যুবরাজ সিং চান, ক্রিকেট তখনই শুরু হোক যখন গোটা বিশ্ব পুরোপুরি কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে যাবে যা নিরাপত্তার জন্য জরুরী।

যুবরাজ সিং চান, ক্রিকেট তখনই শুরু হোক যখন গোটা বিশ্ব পুরোপুরি কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে যাবে যা নিরাপত্তার জন্য জরুরী।

প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার যুবরাজ সিং চান ক্রিকেট তখনই শুরু করা হোক যখন গোটা বিশ্ব কোভিড-১৯ মুক্ত হয়ে যাবে। কারণ প্লেয়ারের স্বাস্থ্য এবং নিরাপত্তা এই খেলার জন্য সবার আগে। অন্যান্য খেলার ক্ষেত্রে ডোমেস্টিক বা আন্তর্জাতিক স্তরে বন্ধ হয়ে রয়েছে ক্রিকেটও। খালি স্টেডিয়ামে খেলার পক্ষে কেউ থাকলেও আবার অনেকেই এর বিরুদ্ধে। যদিও দ্রুত শুরু করতে হলে খালি স্টেডিয়ামে করার পথেই হাঁটতে হবে সব বোর্ডকে। যেখানে কোনও ফ্যান থাকবে না। বিবিসির পডকাস্ট ‘দ্য দুসরা'র যুবরাজ বলেন, ‘‘আমার ব্যাক্তিগত মত, প্রথমে আমাদের দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে করোনাভাইরাস থেকে।'' তিনি আরও বলেন, ‘‘এটা পুরোপুরি নির্মূল হতে হবে বা ৯০-৯৫ শতাংশ চলে যেতে হবে…
Read More
হরিয়ানার মন্ত্রীর বিস্ময়কর আর্জি অরবিন্দ কেজরিওয়ালকে।

হরিয়ানার মন্ত্রীর বিস্ময়কর আর্জি অরবিন্দ কেজরিওয়ালকে।

একমাস পেরিয়ে গিয়েছে দেশব্যাপী লকডাউনের। আন্তঃরাজ্য চলাচলও একেবারে বন্ধ। এই পরিস্থিতিতে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আর্জি জানালেন, হরিয়ানা থেকে যাঁরা দিল্লিতে কাজ করতে আসেন, তাঁদের সেখানেই রাখার ব্যবস্থা করুক দিল্লি সরকার। তাঁর অভিযোগ, ওই ব্যক্তিরা করোনা-বাহক হয়ে উঠছেন। সংবাদ সংস্থা এএনআইকে ৬৭ বছরের মন্ত্রী বলেন, ‘‘এর আগে তাবলিগি জামাতের ধর্মীয় সমাবেশ থেকে রাজ্যে অনেকেই এসেছিলেন। তাঁদের মধ্যে ১২০ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছিল। হরিয়ানা সরকার তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেছিল। কিন্তু এখন বহু মানুষ যাঁরা দিল্লিতে কাজ করেন কিন্তু হরিয়ানায় থাকেন তাঁরা পাস ব্যবহার করে যাওয়া আসা করছেন। তাঁরা করোনা-বাহকে পরিণত হয়েছেন।''
Read More
“প্রতি ভারতীয়র অপমান”, টুইট রাহুল গান্ধির।

“প্রতি ভারতীয়র অপমান”, টুইট রাহুল গান্ধির।

অভিযোগ উঠেছে স্বল্পমুল্যে কেনা র‍্যাপিড টেস্টিং কিট বেশি মুল্যে পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে। এর জেরে একধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে, তার ক্রয় মুল্য। এই অসৎ উদ্দেশের সমালোচনায় সরব রাহুল গান্ধি। এই সঙ্কটের মুহূর্তেও যারা মুনাফা লুটছেন, তাঁদের দেশ কোনওদিন ক্ষমা করবে না। এই ভাষাতেই সোমবার সরব হলেন রাহুল গান্ধি। জানা গিয়েছে, প্রতি কিটপিছু ভারতীয় মুদ্রায় ২৪৫ টাকায় চিন থেকে আমদানি করা হয় সেই আরএনএ কিট। এবার আমদানিকৃত সংস্থা ম্যাট্রিক্স থেকে সেই কিট কেনে সরবরাহকারী সংস্থা রিয়াল মেটাবলিক্স আর আর্ক ফার্মাসিউটিক্যালস। এরপর সরকারকে সেই কিট বেচা হয় ৬৫০ টাকায়। এখানেই আপত্তি তুলেছেন রাহুল গান্ধি। তিনি টুইটে লেখেন, "মানুষ যখন সঙ্কটের বিরুদ্ধে…
Read More
ছুটিতে থাকা কম্যান্ডকে হ্যান্ডকাফ পরানো ও মারধরের অভিযোগ।

ছুটিতে থাকা কম্যান্ডকে হ্যান্ডকাফ পরানো ও মারধরের অভিযোগ।

করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, সেই পরিস্থিতি মাও বিরোধী কোবরা বাহিনীর এক সিআরপিএফ কম্যান্ডোর বিরুদ্ধে মাস্ক না পরার অভিযোগ উঠল। ওই কম্যান্ড সাধারণ পোশাকে ছিলেন, এবং নিজের বাড়ি বেলাগভিতে ছিলেন, তাঁকে মারধর করে হ্যান্ডকাফ পরিয়ে মেঝেতে বসিয়ে রাখা হয়। কোবরা ব্যাটেলিয়ন সিআরপিএফ এর বাহিনী, মাওবাদী উপদ্রুত এলাকায় এই বাহিনী মোতায়েন করা হয়। ছবিতে দেখা গিয়েছে চেনে বাঁধা রয়েছেন কম্যান্ডো, সম্ভবত থানায় বসে রয়েছেন তিনি, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
Read More
সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রতি এই অনুরোধ করল ইমাম সংগঠন।

সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রতি এই অনুরোধ করল ইমাম সংগঠন।

মুখ্যমন্ত্রীর প্রতি করা 'মুসলিম তোষণ' মন্তব্য আপনি প্রত্যাহার করুন। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রতি এই অনুরোধ করল ইমাম সংগঠন। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন বা বিআইএ, রাজ্য ও কেন্দ্র সরকারকে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে। সংগঠনের অভিযোগ, "একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেষ্টা করছে গোটা মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তুলতে। লকডাউন বিধি ভঙ্গকারী হিসেবে মুসলিম সম্প্রদায়কে অভিযুক্ত করা হচ্ছে। যা একদম অসত্য।" সম্প্রতি নবান্ন ও রাজভবন সংঘাত চরমে উঠেছিল। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর চিঠি চালচালি ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রীকে লেখা একটা চিঠিতে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, "আপনি বেহায়ার মতো মুসলিম তোষণ করেন। আপনি নিজামুদ্দিন মার্কাজ প্রসঙ্গে করা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চাননি। উলটে বলেছিলেন…
Read More
প্রধানবিচারপতি এসএ বোবদে জানান, লকডাউন অপরাধ কমিয়ে দিয়েছে।

প্রধানবিচারপতি এসএ বোবদে জানান, লকডাউন অপরাধ কমিয়ে দিয়েছে।

সঙ্কটের সময়ে সরকারের তিন শাখার একসঙ্গে কাজ করা উচিত, সোমবার এমনটাই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, কিছু কিছু ক্ষেত্রে বিচারব্যবস্থা সরকারের লাইনের বাইরে যাচ্ছে বলে যে অভিযোগ উঠছে, সেই সম্পর্কিত প্রশ্নের উত্তরে এমনটা বলেন দেশের প্রধান বিচারপতি। তিনি বলেন, “সঙ্কটের সময়ে, সরকারের তিনটি অংশের উচিত, সঙ্কট কাটাতে একসঙ্গে কাজ করা...এই সময়ে ধৈর্যের প্রয়োজন এবং পুরো দেশকেই ধৈর্য রাখতে হবে”। করোনা ভাইরাস অমিতমারীর ফলে তৈরি হওয়া সঙ্কট নিয়ে কথা বলে গিয়ে, প্রধানবিচারপতি বলেন, সরকারের তিনটি শাখারই নিজস্ব দায়িত্ব রয়েছে।
Read More
মন ভালো করার মতো সংবাদ: জয়া আহসান

মন ভালো করার মতো সংবাদ: জয়া আহসান

জয়া আহসানের জনপ্রিয়তা বাংলাদেশের মতো কলকাতাতেও কম নয়। সফলতার ঝুড়িতে জমা হয়েছে বেশ কয়েকটি পুরস্কারও। বিশ্বজুড়ে করোনার প্রভাবে যখন বিনোদন দুনিয়া স্থগিত তখন নতুন সফলতার খবরে এলেন জয়া। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের চলচ্চিত্র মূল্যায়ন করছে ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’। বিশ্বের ৫০টি দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন। সম্প্রতি তারা ঘোষণা করেছে ২০১৯ সালে ভারতের সেরা ২০ চলচ্চিত্রের নাম। মূলত এফআইপিআরইএসসিআই, ইন্ডিয়া আয়োজিত ‘গ্র্যান্ডপ্রিক্স’-এর গ্র্যান্ড ফিনালেতে স্থান পাওয়া চলচ্চিত্র এগুলো। আর এতে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনি সুতোয়’ ছবিটি। এছড়াও রয়েছে অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’। কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’…
Read More
অভুক্তদের মুখে খাবার তুলে দিতে চাই: ক্যাটরিনা

অভুক্তদের মুখে খাবার তুলে দিতে চাই: ক্যাটরিনা

করোনার কারণে পুরো ভারতে এখন লকডাউন চলছে। এই অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। শুধু ভারত নয়, এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সারাবিশ্ব। তবে বিপর্যয়ের এই সময়ে বিভিন্ন দেশের নানা অঙ্গনের মানুষ এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে। তারকারাও এই কাজে পিছিয়ে নেই। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নুন আনতে পান্তা ফুরোয় এমন দিনমজুরদের দায়িত্ব নিলেন। এই অভিনেত্রী জানান, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দায়িত্ব তিনি নেবেন। ক্যাটরিনার নিজের সংস্থা ব্র্যান্ড কায় বিউটি ও ডি’হাত ফাউন্ডেশন যৌথভাবে এই কাজ করবে। এমন উদ্যোগ নিয়ে ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে লেখেন, ‘দেশে এখন ভয়াবহ পরিস্থিতি চলছে। অনেকেই…
Read More
বিতর্কিত পোস্টের জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা

বিতর্কিত পোস্টের জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মামলা হয়েছে। বিতর্কিত বেশ কিছু পোস্টের জন্য তার নামে মুম্বাইয়ের একটি থানায় মামলা করেছেন এক আইনজীবী। জানা গেল, কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেলের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে টুইটার। মোরাদাবাদ-এ পাথর ছোঁড়ার ঘটনার প্রেক্ষিতে তিনি একটি বিতর্কমূলক টুইট করেন। আর এই কারণেই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে সরব হয়েছেন নায়িকা কঙ্গনা রানাওয়াত। নেটিজেনদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় দিদির হয়ে জবাব দিয়েছিলেন কঙ্গনা। ভিডিওতে কঙ্গনা দাবি করেন রঙ্গোলি সব মুসলিমদের জঙ্গি বলে মনে করেন না। অভিনেত্রী এও জানান যে অনেক সোশাল মিডিয়াতেই মুসলিমদের হেয় করে দেখানো হয়, সেইসব সাইট সরিয়ে দিয়ে ভারতের উচিত নিজের প্ল্যাটফর্ম…
Read More