Blog

যুবরাজ সিংয়ের মতে, প্লেয়ারদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবার আগে।

যুবরাজ সিংয়ের মতে, প্লেয়ারদের স্বাস্থ্য ও নিরাপত্তা সবার আগে।

প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার যুবরাজ সিং চান ক্রিকেট তখনই শুরু করা হোক যখন গোটা বিশ্ব কোভিড-১৯ মুক্ত হয়ে যাবে। কারণ প্লেয়ারের স্বাস্থ্য এবং নিরাপত্তা এই খেলার জন্য সবার আগে। অন্যান্য খেলার ক্ষেত্রে ডোমেস্টিক বা আন্তর্জাতিক স্তরে বন্ধ হয়ে রয়েছে ক্রিকেটও। খালি স্টেডিয়ামে খেলার পক্ষে কেউ থাকলেও আবার অনেকেই এর বিরুদ্ধে। যদিও দ্রুত শুরু করতে হলে খালি স্টেডিয়ামে করার পথেই হাঁটতে হবে সব বোর্ডকে। যেখানে কোনও ফ্যান থাকবে না। বিবিসির পডকাস্ট ‘দ্য দুসরা'র যুবরাজ বলেন, ‘‘আমার ব্যাক্তিগত মত, প্রথমে আমাদের দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে করোনাভাইরাস থেকে।''   তিনি আরও বলেন, ‘‘এটা পুরোপুরি নির্মূল হতে হবে বা ৯০-৯৫ শতাংশ চলে যেতে…
Read More
এবার WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন।

এবার WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন।

সম্প্রতি বিটা ভার্সনে এসেছিল এই ফিচার। এবার WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন। এতদিন WhatsApp ব্যবহার করে সর্বোচ্চ চার ভিডিও ও অডিও কল করতে পারতেন। Facebook জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব WhatsApp গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এক Facebook পোস্টে WhatsApp থেকে একসঙ্গে আট জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, “নিয়মিত 70 কোটি গ্রাহক WhatsApp ও Messenger ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার WhatsApp কলে আট জন যোগ দিতে পারবেন।”
Read More
ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের সিদ্ধান্তে চাপ বাড়বে মানুষের উপর, মনে করেন মনমোহন-রাহুল।

ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের সিদ্ধান্তে চাপ বাড়বে মানুষের উপর, মনে করেন মনমোহন-রাহুল।

এমনিতেই দেশে করোনা সঙ্কটে বিপর্যস্ত সাধারণ মানুষ। তার উপর যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অমানবিক, এমনটাই মনে করে কংগ্রেস। শনিবার জুম কনফারেন্স কল মারফৎ একটি সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের সমালোচনায় সরব হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও কংগ্রেস আমলের অর্থমন্ত্রী পি চিদাম্বরম। শনিবার মনমোহন সিং বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি করোনা পরিস্থিতিতে এইভাবে সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও সেনাবাহিনীর উপর চাপ বাড়ানো অনৈতিক" । "আমাদের সেই মানুষজনের পাশে দাঁড়ানো উচিত যাঁদের এই মহামারীর অজুহাতে ন্যায্য মহার্ঘ ভাতা কাটা হচ্ছে". একথাও…
Read More
হটস্পট নয় এমন এলাকায় দোকান খোলার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

হটস্পট নয় এমন এলাকায় দোকান খোলার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসকে ঠেকাতে এই লকডাউন জারি হওয়ায় মুখ থুবড়ে পড়েছে দেশীয় অর্থনীতি। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়াও আরও কিছু কিছু জিনিসের দোকান খোলার ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের আওতায় থাকা কিছু দোকান খোলা যাবে, এমনকী খোলা যাবে এলাকা ভিত্তিক দোকান বাজারও। তবে কোনওভাবেই শপিং মলগুলো খোলা যাবে না, স্পষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি নতুন ওই নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক একথাও জানিয়েছে যে, ওই সমস্ত দোকান বাজার সেই সব অঞ্চলেই খোলা যাবে যেখানো করোনা সংক্রমণ নেই বললেই চলে। কোনও সংক্রামক এলাকা বা হটস্পটে একই ভাবে জারি থাকবে লকডাউনের কড়া বিধিনিষেধ, খোলা যাবে না…
Read More
তহবিল বন্ধ করেছে ফ্র্যাঙ্কলিন টেম্পলেটন। উদ্বেগ প্রকাশ পি চিদাম্বরমের।

তহবিল বন্ধ করেছে ফ্র্যাঙ্কলিন টেম্পলেটন। উদ্বেগ প্রকাশ পি চিদাম্বরমের।

    নগদ ঘাটতির জের। ভারতের তহবিল বন্ধ করল ফ্র্যাঙ্কলিন টেম্পলেটন । এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সরকারকে অবিলম্বে উদ্যোগী হতে পরামর্শ দিলেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেছেন, "২০০৮ সালে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ভারত। সে সময় যেভাবে ইউপিএ সরকার তৎপর হয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল। ঠিক সেভাবে তৎপর হোক কেন্দ্র।" তিনি বলেছেন, আরবিআই, সেবি-সহ অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করুক অর্থ মন্ত্রক।" বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, বিনিয়োগকারীদের ছয়টি প্রকল্পের তহবিল বন্ধ করেছে ওই সংস্থা।এর জেরে আটকে গিয়েছে প্রায় ৩০ হাজার ৮০০ কোটি টাকা। এই পরিস্থিতি গভীর উদ্বেগের, সেই…
Read More
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬% বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬% বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬% বেড়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হিসেবে এই পরিসংখ্যান। এদিন জানিয়েছে,স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্র। সেই সূত্রের আরও দাবি, "মার্চের নিরিখে দিনপ্রতি এই সংক্রমণের হার সর্বনিম্ন। গত মাসেই ১০০ ছাড়িয়েছিল সংক্রমণ। দিনপ্রতি বিচারে বৃদ্ধির হার ছিল উদ্বেগজনক।" শনিবার কেন্দ্রীয় মন্ত্রীপার্ষদের একটি বৈঠক হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বাধীন সেই বৈঠক থেকেই এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে বলে খবর। সেই বৈঠকে আলোচনা হয়েছে, দিনপ্রতি মৃত্যুর হার ৩.১% আর সুস্থ হওয়ার হার ২০%। এই ধারা অত্যন্ত আশাব্যাঞ্জক। অন্তত বাইরের অন্য দেশগুলোর বিচারে সংক্রমণ-সহ মৃত্যুর হার কমায় উদ্বেগ খানিকটা কমছে। এদিন এমন দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রকের এই…
Read More
প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন সনিয়া গান্ধি।

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন সনিয়া গান্ধি।

ক্ষুদ্র-অতি ক্ষুদ্র-মাঝারি শিল্প সংস্থাকে সুরাহা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সনিয়া গান্ধি। সেই চিঠিতে এমএসএমইগুলোকে ছন্দে ফেরাতে পাঁচটি সুপারিশ করেন কংগ্রেস সভানেত্রী।জানা গিয়েছে, ক্ষুদ্র-অতি ক্ষুদ্র-মাঝারি শিল্পকে এক কথায় এমএসএমই বলা হয়। সেই চিঠিতে সনিয়া গান্ধি একাধিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই উদ্বেগের মধ্যে অন্যতম দিনপিছু এমএসএমই'র ৩০ হাজার কোটি ক্ষতির সম্ভাবনা। তাই চলতি লকডাউন ও সংক্রমণের আবহে ধুঁকতে থাকা এই শিল্প বাঁচাতে পাঁচ দফা সুপারিশ দেন কংগ্রেস সভানেত্রী। তিনি লিখেছেন, "প্রথমে এমএসএমই বর্জ্য সংরক্ষণের স্বার্থে এক লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করা হোক। এই প্যাকেজ বিপর্যয় পরবর্তী পর্যায়ে এই শিল্পকে উঠে দাঁড়াতে সাহায্য করবে। বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। দ্বিতীয়, এক লক্ষ কোটির…
Read More
বন্ধন ব্যাঙ্কের ক্ষুদ্র ঋণ পরিষেবা পুণরায় শুরু হল

বন্ধন ব্যাঙ্কের ক্ষুদ্র ঋণ পরিষেবা পুণরায় শুরু হল

বন্ধন ব্যাঙ্ক ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা আবার আরম্ভ করেছে। ছোট ব্যবসায় জড়িত গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে এই পরিষেবা পুনরায় শুরু করা হয়েছে। যে গ্রাহকদের এইধরনের ঋণের প্রয়োজন তাঁদের জন্য কমসংখ্যক কর্মীকে নিয়ে সীমিত এলাকায় এই পরিষেবা শুরু করা হয়েছে। লকডাউন সত্ত্বেও সরকারি নির্দেশিকা মেনে বন্ধন ব্যাঙ্কের শাখাগুলিতে সীমিতসংখ্যক কর্মীদের নিয়ে পরিষেবা চালু ছিল। কিন্তু ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা চালু ছিলনা। সরকার গ্রিন জোন বলে যে এলাকাগুলিকে চিহ্নিত করেছে শুধু সেই এলাকাগুলিতেই ২০ এপ্রিল থেকে এই পরিষেবা আরম্ভ করা হয়েছে। মুদিখানা, খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানদার, ছোটব্যবসায়ী, কৃষি ও তার সহায়ক কাজের ক্ষেত্রে অর্থের চাহিদার কথা বিবেচনা…
Read More
রোজা রাখা নিয়ে ফতোয়া জারি শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সিস্তানির।

রোজা রাখা নিয়ে ফতোয়া জারি শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সিস্তানির।

বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সিস্তানি রমজান শুরুর আগে একটি ফতোয়া জারি করেছেন। ফতোয়ায় তিনি করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে দাঁড়িয়ে মুসলমানদের উদ্দেশে জানিয়েছেন, যদি রোজা রাখলে কেউ করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে পড়েন তবে তাঁর রোজা ক্ষমা করা হবে। প্রকৃতপক্ষে, রমজানের সময় রোজা রাখলে মুসলমানরা সারাদিন এক ফোঁটা জলও খান না। ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এই সময়ে চিকিৎসকরা বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন সকলকে।
Read More
করোনা চিকিৎসায় নিকোটিন ব্যবহারের গবেষণা ফ্রান্সে।

করোনা চিকিৎসায় নিকোটিন ব্যবহারের গবেষণা ফ্রান্সে।

নিকোটিন মানুষকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে পারে। ফ্রান্সের এক সাম্প্রতিক গবেষণা তেমনই দাবি করছে। প্যারিসের একটি শীর্ষ হাসপাতালের গবেষকরা ৩৪৩ জন করোনা আক্রান্তকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩৯ জনের শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। গবেষক দলের এক গবেষকের দাবি, এঁদের মধ্যে মাত্র পাঁচ শতাংশই ধূমপান করেছেন। গত মাসে ইংল্যান্ডের একটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, চিনে ১০০০ জনের মধ্যে ১২.৬ শতাংশ ধূমপান করেছেন। গবেষণা অনুসারে, নিকোটিন ভাইরাসগুলি কোষে পৌঁছতে বাধা দিতে পারে। ফলে সেগুলি শরীরে ছড়িয়ে দিতে পারে না। এবার ফ্রান্সের স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা শুরু করতে চায় ওই গবেষক দল।
Read More
লকডাউনের মধ্যে গৃহপরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর।

লকডাউনের মধ্যে গৃহপরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর।

লকডাউনের মধ্যেই গৃহপরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর। যদিও লকডাউনের মধ্যে মৃতার অস্থিভস্ম তাঁর ওড়িশার বাড়িতে পাঠানো সম্ভব হয়নি বলেই খবর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। তিনি লেখেন, "সরস্বতী পাত্র আমার সন্তানের অভিভাবক ছিলেন। কোনওদিন তাঁকে পরিচারিকার চোখে দেখিনি। সবসময় আমরা ওকে পরিবার মনে করেছি। তাই এই দুঃসময়ে ওর শেষকৃত্য সম্পন্ন করা আমার কর্তব্য।" তিনি আরও লিখেছেন, "সামাজিক অবস্থা, ধর্ম, বর্ণ, গোত্রের বাইরে সর্বদা মর্যাদাকে প্রাধান্য দিয়েছি। আমি মনে করি এতেই সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। ওম শান্তি!"
Read More
রাজ্যে ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ।

রাজ্যে ৯ জন আরপিএফ জওয়ান করোনা পজিটিভ।

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেশের অনেক রাজ্যেই, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। কিন্তু সম্প্রতি যেভাবে দিল্লি থেকে এ রাজ্যে আসা ৯ জন সিআরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাতে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। শুধু সাধারণ মানুষই নন, এই ঘটনায় উদ্বিগ্ন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও'ব্রায়ানও। তিনি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, ১৪ এপ্রিল দিল্লি থেকে কলকাতায় বিশেষ ট্রেনে করে যে আরপিএফ জওয়ানরা আসেন তাঁদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। আর এই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছেন ডেরেক। তাঁর প্রশ্ন ছিল যখন দেশে লকডাউন চলছে তখন তাঁরা কীভাবে…
Read More
পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল।

পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ পাতার এক চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড়কে মনে করিয়ে দিয়েছিলেন, রাজ্যপাল একজন মনোনীত ব্যক্তি এবং মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত ব্যক্তি। এবার পাল্টা চিঠিতে জবাব দিলেন রাজ্যপাল। ১৪ পাতার চিঠিতে ৩৫টি পয়েন্টে তিনি তাঁর বক্তব্য জানিয়েছেন। এটা তাঁর পত্র মারফত উত্তরের দ্বিতীয় কিস্তি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পাঁচ পাতার চিঠি লেখেন রাজ্যপালকে। তিনি অভিযোগ করেন, রাজ্যপাল বারবার সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। এবার পাল্টা জবাব দিলেন রাজ্যপাল। তবে রাজ্যপাল তাঁর চিঠির শেষে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, রাজ ভবনে মুখ্যমন্ত্রীর এক বন্ধু রয়েছে।
Read More
পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের।

পিএম-কেয়ার ফান্ড অডিট করার এক্তিয়ার নেই ক্যাগের।

পিএম-কেয়ার ফান্ড অডিট করবে না ক্যাগ। সরকারি এক সূত্র শুক্রবার এ কথা জানিয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নাগরিক সহযোগিতা ও বিপর্যয় ত্রাণ তহবিল এই পিএম-কেয়ার ফান্ড। ২৮ মার্চ প্রধানমন্ত্রীর তদারকিতে তৈরি হয় এই তহবিল। অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা এই তহবিলের ট্রাস্টি সদস্য। ক্যাগ (CAG) সূত্রে খবর, "সেই তহবিলে ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ভাবে অনুদান পড়ছে। তাই আমাদের সেই দাতব্য তহবিল অডিট করার এক্তিয়ার নেই।" জানা গিয়েছে, যতক্ষণ না ট্রাস্ট অডিট করার অনুমতি দেবে, ততক্ষণ ক্যাগ সেই তহবিল ছুঁতে পারবে না। সূত্রের খবর, স্বাধীন কোনও সংস্থা সেই তহবিল অডিট করবে। ট্রাস্টি বোর্ডের সদস্যরা নির্বাচিত করবে সেই সংস্থাকে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, করোনা সংক্রমণ বাড়ার…
Read More