24
Apr
ভিন রাজ্যে আটকে থাকা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে বলে শুক্রবার দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই শ্রমিকরা যে যেখানে আছেন, সেখানে ১৪ দিনের কোয়ারান্টাইন শেষে ধাপে ধাপে তাঁদের ফেরানো হবে বলে জানান তিনি। সরকারি দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে এবিষয়ে একটি পরিকল্পনা করতে এবং বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের একটি তালিকা প্রস্তুত করার জন্য। সরকারি বাসে তাঁদের নিজের রাজ্যে ফিরিয়ে আনা হবে। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তি বলেন, ‘‘বিভিন্ন রাজ্যে ১৪ দিনের কোয়ারান্টাইন সম্পূর্ণ করা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার পরিকল্পনা তৈরী করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে একটা তালিকার করে খোঁজ নেওয়ার, যে ওই…
