28
Jan
ন্যায্য দাবির ভিত্তিতে ইসলামপুর শহরজুড়ে বিক্ষোভ মিছিল করলেন আশা কর্মীরা। কয়েক শতাধিক আশা কর্মী এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। শহর পরিক্রমা শেষে পুনরায় বাস টার্মিনাসে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে আশা কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন পর্যন্ত তাঁদের দীর্ঘদিনের দাবিগুলি পূরণ না হবে, ততদিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে। কম ভাতা, অনিয়মিত ইনসেনটিভ ও কর্মক্ষেত্রে নানা সমস্যার প্রতিবাদেই এই আন্দোলন বলে জানান আন্দোলনকারীরা। অন্যদিকে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে আশা কর্মীদের অবস্থান বিক্ষোভ হয়। আশা কর্মীদের আন্দোলনে পুলিশের দমন- পীড়নের অভিযোগ তুলে শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় এক নাগরিক…
