25
Feb
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা বাপশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বোর্ড-এর পরীক্ষা কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ড সূত্রে ইঙ্গিত, মে মাসের আগে পরীক্ষা আয়োজন করা কার্যত কঠিন।চলতি মাসের ২৭ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। পাশাপাশি আইএসসি ও সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষাও চলছে। তবে এখনও রাজ্য জয়েন্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। গত বছর এপ্রিলের শেষ সপ্তাহে পরীক্ষা হয়েছিল। কিন্তু এ বছর সেই সময়ে বিধানসভা নির্বাচন চলার সম্ভাবনা থাকায় পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন শিক্ষকমহলের একাংশ।সম্প্রতি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষার…
