ক্রিসমাসে দ্য বডি শপের গিফট

ক্রিসমাসে দ্য বডি শপের গিফট

দ্য বডি শপ এবারের ক্রিসমাসে সকলের জন্য অপূর্ব উপহার নিয়ে এসেছে। যে কেউ দ্য বডি শপের সৌন্দর্যমন্ডিত ক্র্যাফটেড গিফট হ্যাম্পার্স থেকে বেছে নিতে পারেন ক্রিসমাসের খুশির উপহার। এবছর দ্য বডি শপের স্পেশাল এডিশন লাইন-আপে রয়েছে উৎসবের সুগন্ধ – নিউ উইন্টার জেসমিন, ফেস্টিভ বেরি ও ওয়ার্ম ভ্যানিলা। এগুলি মুহূর্তে খুশি করে দেয় প্রাপককে। দ্য বডি শপের এই কালেকশনে সকলের জন্য এমনসব উপহারের মোড়ক রয়েছে যা ক্রিসমাসকে অভিনব ও আনন্দময় করে তোলে। কোভিড-১৯ সমস্যা যাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সেইসব মহিলাদের এই ক্রিসমাসে সাহায্য করা হবে দ্য বডি শপের প্রতিটি ক্রয়ের মাধ্যমে। এজন্য দ্য বডি শপ যুক্ত হয়েছে প্লাস্টিক ফর চেঞ্জ ইন্ডিয়া…
Read More
খুলে গেল হলদিবাড়ি-চিলাহাটি রুট

খুলে গেল হলদিবাড়ি-চিলাহাটি রুট

ভারত বাংলাদেশের রেল সম্পর্ক তথা উত্তরবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোয় নতুন মাত্রা যোগ করল হলদিবাড়ি -চিলাহাটি রুট। এদিন দীর্ঘ প্রতীক্ষা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভার মাধ্যমে এই ট্রেনরুট টির শুভ সূচনা করেন। দীর্ঘ অর্ধ শতাব্দী পর উত্তরবঙ্গ হয়ে পুনরায় বাংলাদেশ যোগ হওয়ায় খুশির আমেজ ছিল উত্তরবঙ্গ জুড়ে। এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে হলদিবাড়ি রেলস্টেশনে হাজির হন এলাকার মানুষ । এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন স্টেশন চত্ত্বরে। জানা গেছে বেলা দেড়টা নাগাদ বাংলাদশের চিলাহাটি হয়ে ট্রেনটি হলদিবাড়ি প্রবেশ করে। বর্তমানে দুদেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও আগামী…
Read More
উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রায় গৌতম দেব

উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রায় গৌতম দেব

দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সরকার গিয়েছে দুয়ারে।দলের নির্দেশ নেতাদেরও যেতে হবে মানুষের দুয়ারে। বিগত দশ বছরে তৃনমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রায় অংশ নিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বঙ্গধনী যাত্রা। জানা গেছে গৌতম দেব ১৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের হাতে তৃনমূল সরকারের রিপোর্ট কার্ড হাতে তুলে দেন।এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে পুরো ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষের কাছে শাসক দলের নানা উন্নয়ন তুলে ধরে।
Read More
স্মার্টফোন ব্যবহার সম্পর্কে ভিভো-র সমীক্ষা

স্মার্টফোন ব্যবহার সম্পর্কে ভিভো-র সমীক্ষা

‘স্মার্টফোনস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন হিউম্যান রিলেশনশিপস’ শীর্ষক দ্বিতীয় সমীক্ষার ফলাফল প্রকাশ করল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। সামাজিক দূরত্ববিধির বছরে মোবাইল ফোন ব্যবহারকারীদের উপরে তার প্রভাব সংক্রান্ত বিষয়টি সমীক্ষায় উঠে এসেছে। স্মার্টফোন ব্যবহারের বিভিন্ন দিকের উপরে আলোকপাত করা হয়েছে এই সমীক্ষায়, যেমন ব্যবহারের সর্বোচ্চতা, ব্যবহারের উপরে লকডাউনের প্রভাব, স্বাস্থ্য ও সামাজিক সম্পর্কের উপর প্রভাব। সমীক্ষার ফলাফল জানাচ্ছে, ৬৬ শতাংশ ভারতীয় বিশ্বাস করেন, তাদের স্মার্টফোন তাদের জীবনের মান উন্নত করছে। আবার ৭০ শতাংশ ভারতীয় মনে করেন, যদি তাদের স্মার্টফোন ব্যবহার ক্রমেই বেড়ে চলে, তাহলে তাদের শারীরিক বা মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়বে। ৭৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সাময়িকভাবে মোবাইল ফোন বন্ধ রাখলে পরিবারের…
Read More
তুফানগঞ্জে বীর চিলা রায়ের মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা

তুফানগঞ্জে বীর চিলা রায়ের মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা

কোচবিহার রাজা জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুরের জন্মদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জে বীর চিলারায় মূর্তির সামনে। জানা গেছে এই উত্তেজনা সংঘর্ষে পরিণত হলে জনাকয়েক দুস্কৃতির দল বীর চিলা রায়ের মূর্তি ভাঙচুর করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ এলাকায়। জানা গেছে ঘটনার সূত্রপাত কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা বীর চিলারায়ের মূর্তির সামনে কোচবিহারের শেষ রাজা জগদীপেন্দ্র নারায়নের ১০৬ তম জন্মদিন পালন করাকে কেন্দ্র করে স্থানীয় কিছু মানুষের সঙ্গে ঝামেলা বাঁধে।আক্রাসুর অভিযোগ স্থানীয় একদল দুষ্কৃতী এই অনুষ্ঠানে তাদের বাঁধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে। সেইসঙ্গে বীরচিলা রায়ের মূর্তিও ভাঙচুর করে।এই ঘটনায় আহত হয়েছেন স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি দেবব্রত বর্মা সহ যামিনী বর্মন। তারা…
Read More
টাইড প্লাস ডাবল পাওয়ার

টাইড প্লাস ডাবল পাওয়ার

পিঅ্যান্ডজি-র বিশ্বব্যাপী বৃহত্তম লন্ড্রি ব্র্যান্ড ও ভারতের অগ্রণী ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ডের পক্ষ থেকে লঞ্চ্‌ করা হল টাইড প্লাস ডাবল পাওয়ার। বর্তমান টাইড প্লাস এক্সট্রা পাওয়ার পোর্টফোলিওর একটি আপগ্রেড হিসেবে এটি আনা হয়েছে। এই আপগ্রেড লঞ্চ্‌ হয়েছে এক চমকপ্রদ নতুন টিভি কমার্সিয়ালের সঙ্গে, যার মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর আয়ুষ্মান খুরানা। ভারতের জনপ্রিয় ডিটারজেন্ট ব্র্যান্ডের এই নবতম সংস্করণ এসেছে দাগছোপ তোলার বাড়তি শক্তি, শুভ্রতার সুবিধা ও দীর্ঘস্থায়ী সুগন্ধযুক্ত হয়ে। টাইড প্লাস ডাবল পাওয়ার ব্যবহারের ফলে প্রাত্যহিক ধোয়াকাচার সময় বাঁচে। নতুন টাইড প্লাস ডাবল পাওয়ারের সঙ্গে রয়েছে স্টেইন ম্যাগনেট যা পোশাকের কড়া ময়লা দূর করে। টাইড প্লাস ডাবল পাওয়ার…
Read More
এডিআরএ ইন্ডিয়ার লাইফ স্কিল প্রোগ্রাম

এডিআরএ ইন্ডিয়ার লাইফ স্কিল প্রোগ্রাম

রেকিট বেনকাইজারের (আরবি) সঙ্গে হাত মিলিয়ে অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি (এডিআরএ) ইন্ডিয়া একটি অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল ছোটদের জন্য। ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ শীর্ষক প্রোগ্রামটির লক্ষ্য ১০ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা। সঠিকভাবে গড়েবেড়ে ওঠার এই জীবনশৈলী কর্মসূচি তাদের সঠিক, বাস্তবতথ্য ভিত্তিক ও বয়সোপযোগী তথ্যাবলী প্রদানের মাধ্যমে তাদের সঠিক তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।  ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রামটি উত্তরপূর্বাঞ্চলের তিনটি রাজ্যে চালু হচ্ছে – সিকিম, অরুণাচল প্রদেশ ও মণিপুর। এই রাজ্যগুলির সরকারি ও অনুমোদিত প্রাইভেট স্কুলগুলিতে কর্মসূচিটি চালু করা হবে যাতে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারে। দুইটি স্তরে ২৭টি অধ্যায়ে বিভক্ত পাঠক্রমটি পড়ানো…
Read More
রাজাভাত খাওয়া চাবাগানে লেপার্ড এর রহস্যজনক মৃত্যু

রাজাভাত খাওয়া চাবাগানে লেপার্ড এর রহস্যজনক মৃত্যু

চাবাগানের ড্রেনে একটি পূর্নবয়স্ক লেপার্ড এর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের রাজাভাত খাওয়া এলাকায়। জানা গেছে এদিন রাজাভাত খাওয়া চাবাগান এলাকায় শ্রমিকরা একটি লেপার্ড এর মৃতদেহ দেখতে পায়। এই ঘটনায় বনদপ্তরকে খবর দেওয়া হয়।রহস্যজনক ভাবে ওই লেপার্ডের লেজের বেশির ভাগ অংশ কেউ বা কারা কেটে নিয়ে গিয়েছে বলে অভিযোগ।তবে কী লেপার্ডটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে? তাই নিয়েই তদন্ত শুরু করেছে বনদপ্তর।ঘটনায় যথেষ্ঠ চাঞ্চল্য তৈরি হয়েছে ডুয়ার্সের রাজাভাত চা বাগানে।
Read More
চারহাত এক হচ্ছে সুস্মিতা-রোহমানের

চারহাত এক হচ্ছে সুস্মিতা-রোহমানের

একুশের গোড়াতেই চারহাত এক হচ্ছে সুস্মিতা-রোহমান শালের । দীর্ঘদিনের প্রেমিক রোহমান শালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুস্মিতা। সম্ভবত দুবাইয়ে বসছে বিয়ের আসর।তারজন্য তোড়জোড় শুরু হয়ে গেছে দুই পরিবারেই।তুন বছরকে স্বাগত জানাতে প্রেমিক রোহমান শাল আর পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে দুবাইয়ের পথে রওনা দিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। রোহমানের সঙ্গে সুস্মিতার দুর্দান্ত রসায়ন বলিউডের কারও অজানা নয়। আর যেহেতু সুস্মিতা নিজেও খুব খোলামেলা স্বভাবের, তাই কোনও রাখঢাক তিনি পছন্দ করেন না।
Read More
৯৮ কেজি ওজন কমিয়ে তাক লাগালেন কোরিওগ্রাফার গণেশ

৯৮ কেজি ওজন কমিয়ে তাক লাগালেন কোরিওগ্রাফার গণেশ

নিজের শরীরের প্রায় ওকে ক্যুইন্টাল ওজন কমিয়ে ফেললেন বলিউড কোরিওগ্রাফার গণেশ আচার্য। শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই অসাধ্য সাধন করেছেন এই বিশালদেহী কোরিওগ্রাফার ।৯৮ কেজি ওজন কমিয়ে গণেশ আচার্য এখন বিনোদন জগতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। দ্য কপিল শর্মা শো-তে গণেশ অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই তাঁর এই নয়া অবতার দেখে অবাক দর্শকেরা। এই শো-তে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ড্যান্স কোরিওগ্রাফার গীতা কাপুর এবং টেরেন্স ল্যুইস। শো-এর হোস্ট কপিল, গণেশকে তাঁর নতুন লুকস নিয়ে জিজ্ঞাসা করেন যে এর আগে তাঁর কত ওজন ছিল? উওরে কোরিওগ্রাফার জানান, এর আগে তাঁর ওজন ছিল ২০০ কেজি। দীর্ঘ দিন শরীর চর্চা করে তিনি ৯৮ কেজি ওজন…
Read More
ভোটের আগে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার মোহাম্মদ গাজীউদ্দিন

ভোটের আগে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার মোহাম্মদ গাজীউদ্দিন

ভোটের আগে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।ধৃতের নাম মোহাম্মদ গাজীউদ্দিন (৫৬)।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে।গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ গাজীউদ্দিনকে গতকাল রাতে আটক করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ গাজী উদ্দিনকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মহামান্য আদালত গাজীকে তিনদিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ প্রদান করেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, "অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ।…
Read More
মাকরাপাড়া চাবাগানে শ্রমিক বিক্ষোভ তৃনমূল কংগ্রেসের

মাকরাপাড়া চাবাগানে শ্রমিক বিক্ষোভ তৃনমূল কংগ্রেসের

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।আর তারমধ্যেই আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বীরপাড়ার মাকরাপাড়া চাবাগানে শ্রমিক বিক্ষোভ শুরু করল তৃনমূল কংগ্রেসের মজদুর ইউনিয়ন। জানা গেছে বেতন সমস্যা নিয়ে এদিন চাবাগান ফ্যাক্টরির সামনে কাজে যোগ না দিয়ে বিক্ষোভে শামিল হয় শ্রমিকরা। দীর্ঘ কয়েক মাসের বকেয়া বেতনের ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে বিক্ষোভ সংঘটিত হচ্ছে। যে সমস্ত শ্রমিক কাজ থেকে অবসর নিয়েছে তারা গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পায়নি ,যার কারণে তাদের অবস্থা খুব শোচনীয়। শ্রমিকদের আরও অভিযোগ যে, চা বাগানের জমিতে শূকরের খামার তৈরি করছে বাগান কর্তৃপক্ষ, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং ভবিষ্যতে এই খামার থেকে এনসেফালাইটিস ও ডেঙ্গুর মত রোগ ছড়াতে পারে এলাকায় । এই খামার…
Read More
বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর, বিজেপিতে যোগদান আর সময়ের অপেক্ষা

বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দুর, বিজেপিতে যোগদান আর সময়ের অপেক্ষা

সরকারিভাবে তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকেলবেলা বিধানসভা ভবনে গিয়ে সচিবের কাছে নিজের ইস্তফাপত্র পেশ করেন। জানা গেছে তাঁর ইস্তফা গ্রহণ করেছেন সচিব। দীর্ঘ কয়েকমাস পর নানা টালবাহানার পর আজ ইস্তফা দিয়ে সরকারিভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। সূত্রের খবর আগামীকালই দিল্লি যাওয়ার কথা শুভেন্দুর।তার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের রাস্তাটি আরো প্রশস্ত করলেন দাদা। কোচবিহারের তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীও কিছুদিন আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিল্লি উড়ে বিজেপিতে যোগদান দেন।আজ বিধানসভা ভবনে গিয়ে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন দুই মেদিনীপুরের দোর্দন্ডপ্রতাপশালী এই…
Read More
একুশের জনগণনায় আদিবাসীদের “আদিধর্ম” কোড লেখার নিদান অখিল ভারতীয় সাদান মহাসভার

একুশের জনগণনায় আদিবাসীদের “আদিধর্ম” কোড লেখার নিদান অখিল ভারতীয় সাদান মহাসভার

আগামী একুশের জনগণনায় আদিবাসীদের হিন্দুধর্ম না লিখে "আদিধর্ম " কোড লেখার নিদান দিলেন সাদরি ভাষা বিকাশ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এদিন কালচিনিতে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে নিয়ে বৈঠকে বসেন সাধান মহাসভা এবং সাদরি ভাষা বিকাশ সমিতি। এদিনের অখিল ভারতীয় সাধান মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি হরি কুজুর সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।এদিনের বৈঠক শেষে হরি কুজুর জানান যে আগামী ২০২১ জনগণণায় আমরা ধর্ম কোডে আদি ধর্ম লিখবো । এছাড়া ভাষার কলমে আমরা আমাদের মাতৃ ভাষা সাদরি,কুরুক অন‍্যান‍্য যেগুলো লেখা আছে সেগুলো লেখা হবে।
Read More