শিক্ষা সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরানো হল কল্যাণী পোদ্দারকে

শিক্ষা সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরানো হল কল্যাণী পোদ্দারকে

কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সনের পদ থেকে সরানো হল কল্যাণী পোদ্দারকে। কেন তাঁকে ওই পদ থেকে সরানো হল সেবিষয়ে কিছু জানা যায় নি। বর্তমানে ওই পদ সামলাবেন জেলার প্রাথমিক সংসদের পরিদর্শক কানাইলাল দে।সূত্রের খবর নতুন চেয়ারপার্সন আসা না পর্যন্ত ওই পদের দায়িত্ব সামলাবেন পরিদর্শক কানাইলাল দেই।
Read More
মহানন্দার নদীর চড়ে ভেসে উঠল মানুষের কাটা পা !

মহানন্দার নদীর চড়ে ভেসে উঠল মানুষের কাটা পা !

সাতসকালে মহানন্দার নদীর চড়ে ভেসে উঠল মানুষের কাটা পা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির রামঘাটা সংলগ্ন চতুর্থ মহানন্দা সেতুর নিচে । সূত্রের খবর এলাকার স্থানীয় মানুষদের চোখে এই ঘটনাটি নজরে পড়ে । নদীর চড়ে হঠাৎ মানুষের কাটা পা দেখতে পেয়ে স্থানীয়রা মাটিগাড়া থানার পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ আসে ।কিভাবে মহানন্দার চড়ে মানুষের কাটা পা আসল তার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ওই কাটা পা টিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।
Read More
পুজোয় মায়াদেবী ক্লাবে ৩০ ফিটের প্রতিমা

পুজোয় মায়াদেবী ক্লাবে ৩০ ফিটের প্রতিমা

কোভিড আবহেও ঢাকে কাঠি পরে গিয়েছে । দেশজুড়ে কোভিড পরিস্থিতিতে এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গামায়ের আরাধনা । রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যবিধি মেনে এবার রাজ্যজুড়ে দুর্গাপুজা হবে তা জানিয়ে দেয় রাজ্যসরকার । ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশকিছু ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন ভার্চুয়ালে । কোভিড স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গা আরাধনায় ব্রতী হবে মায়াদেবী ক্লাব । শিলিগুড়ির বিগবাজেটের পুজোগুলির অন্যতম ক্লাব এই মায়াদেবী ক্লাব। এবার ভিড় এড়ানোর জন্য এবং দর্শনার্থীদের দূর থেকে প্রতিমা দর্শনের জন্য প্রায় ত্রিশ ফিটের দুর্গা প্রতিমা তৈরী করছে। গতকাল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালে এই ক্লাবের পুজোর উদ্বোধন করলেও প্রতিমা এবং প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। ক্লাবের এক কর্তা জানিয়েছেন…
Read More
পরিযায়ী শ্রমিক কল্যাণে প্লাটিনাম গিল্ড ইন্ডিয়া

পরিযায়ী শ্রমিক কল্যাণে প্লাটিনাম গিল্ড ইন্ডিয়া

পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার লক্ষ্য নিয়ে প্লাটিনাম গিল্ড ইন্ডিয়া যুক্ত হল অক্সফ্যাম ইন্ডিয়ার সঙ্গে। লঞ্চ্‌ হল ‘প্লাটিনাম সিজন অফ হোপ’ উদ্যোগ। এই উদ্যোগের ফলে ৩ মাসাধিককাল ধরে ৪৫০০ পরিবারের প্রায় ২২,৫০০ জন ব্যক্তি উপকৃত হবেন। যেসব রাজ্য অতিমারী ও প্রাকৃতিক বিপর্যয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এই উদ্যোগ খুবই কার্যকর ভূমিকা নেবে, বিশেষ করে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। প্লাটিনাম গিল্ড ইন্ডিয়ার ১২০০ স্টোরের রিটেল পার্টনারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ‘প্লাটিনাম সিজন অফ হোপ’-এর রিটেল অ্যাক্টিভেশন পরিচালিত হবে।  চতুর্থ ত্রৈমাসিকে আনলকের কয়েকটি পর্বের পর উৎসব ও বিবাহের মরশুমে প্লাটিনামের ব্যাপারে ব্যবসা ও গ্রাহক মানসিকতা যথেষ্ট ইতিবাচক। তাই ‘সিজন অফ হোপ’ ইতিবাচক মনোভাব গড়ায়…
Read More
কর্মীদের জন্য এইচসিসিবি’র ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি

কর্মীদের জন্য এইচসিসিবি’র ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি

কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি প্রকাশ করল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি এইচসিসিবি। অতিমারী-পরবর্তী সময়ে কোম্পানির এই নীতি অনুসারে কর্মীরা ইচ্ছানুসারে স্থায়ীভাবে ‘বাড়ি থেকে কাজ’ করতে পারবেন, যদি তাদের কর্মস্থলে (ফ্যাক্টরি, সেলস ইত্যাদি) শারীরিক উপস্থিতির প্রয়োজন না হয়। ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি চালু করার প্রথম ধাপে কোম্পানির তরফে বেঙ্গালুরুর সদর দফতরের অফিস থেকে কর্মীদের যোগ্যতা ও অনুরোধ অনুযায়ী বাড়িতে নেওয়ার জন্য বিশেষ চেয়ার দেওয়া শুরু হয়েছে। অন্যান্য শহরে তারা কাজের চেয়ার কিনে নিতে পারবেন। অবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য এইচসিসিবি কর্মীদের আর্থিক সহায়তা দেবে যাতে তারা পাওয়ার ব্যাক-আপের জন্য ইউপিএস ও ওয়াই-ফাই রাখতে পারেন। এছাড়াও আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে…
Read More
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ছেলের রহস্যমৃত্যু ।হরিশচন্দ্র পুরের মালিওর গ্রামে ছেলের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ পরিবার এবং আত্মীয় স্বজনরা। এদিকে পরিবারের অভিযোগের তীর ঠিকাদারের দিকে। তাদের অভিযোগ , যে ঠিকাদারের অধীনে কাজ করতো সেই ঠিকাদারই খুন করেছে তাকে। সুবিচারের জন্য প্রশাসনকে জানায় তারা। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো হস্তক্ষেপ করেনি। এদিকে রোজগেরে ছেলের মৃত্যুর পর প্রচণ্ড দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটছে পরিবারের । মেলেনি কোন সরকারি সাহায্য বা স্থানীয় কোন জনপ্রতিনিধিও পাশে এসে দাঁড়ায়নি। একে ছেলে হারানোর শোক তারপর আবার দারিদ্রতা। সরকারি সাহায্যের আশায় বসে আছে অসহায় বাবা মা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর গ্রাম পঞ্চায়েতের শামুখা গ্রামের যুবক…
Read More
‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে সিকিমের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, শিক্ষা মন্ত্রী কুঙ্গা নিমা লেপচা, স্বাস্থ্য মন্ত্রী ড. মণিকুমার শর্মা, শিক্ষা সচিব অনিল রাজ রাই, সামাজিক ন্যায় ও কল্যাণ সচিব শেরিং গিয়াছো, অতিরিক্ত মুখ্য সচিব জি পি উপাধ্যায় ও স্বাস্থ্য পিএস কারেতি শ্রীনিবাসুলু। এই উপলক্ষে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। এই শিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক…
Read More
মাতৃহারা হলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

মাতৃহারা হলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

প্রয়াত হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতা । জানা গিয়েছে করোনায় আক্রান্ত বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রীর মা রানিবালা ঘোষ । নেশা কিছু দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । ৯০ বছর বয়সি মন্ত্রীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ ঘোষ পরিবার সহ আত্মীয়পরিজনেরা ।
Read More
পুজোর বোনাস ঢুকে গেলেও জমেনি পুজোর বাজার, চিন্তায় দোকানিরা

পুজোর বোনাস ঢুকে গেলেও জমেনি পুজোর বাজার, চিন্তায় দোকানিরা

বিক্ষিপ্ত কয়েকটি বাগান ছাড়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত চাবাগান গুলোতে বোনাস হয়ে গেছে। কোভিড পরিস্থিতিতেও চাশিল্পে ভালো আয়ের জন্য এবারে পুজোর বোনাস ভালোই হয়েছে। জানা গেছে উত্তরের বাগান গুলোতে বোনাস স্বরূপ প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই টাকা উত্তরের বেহাল আর্থিক পরিস্থিতিকে কিছুটা হলেও চাঙ্গা করবে। এদিকে পুজোর আর মাত্র কয়েকটা দিন থাকলেও জমেনি পুজোর বাজার। যদিও দোকানিরা আশাবাদী। আগামী সাতদিন বাজার জমবে বলে এই করোনা পরিস্থিতিতেও আশায় দোকান খুলছে দোকানিরা। শিলিগুড়ির হংকং মার্কেট, বিধান মার্কেট, শেঠ শ্রীলাল মার্কেট এর চিত্র অল্প অল্প করে পাল্টাচ্ছে। পুজোর বাজার না জমলেও মানুষ কেনাকাটা করতে আসছে বলে জানিয়েছেন দোকানদারেরা।
Read More
অরুণাচল প্রদেশে ডেটলের লাইফ স্কিলস প্রোগ্রাম

অরুণাচল প্রদেশে ডেটলের লাইফ স্কিলস প্রোগ্রাম

আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি’র এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে অরুণাচল প্রদেশের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, শিক্ষা মন্ত্রী তাবা তেদির, মুখ্য সচিব নরেশ কুমার ও শিক্ষা সচিব নীহারিকা রাই এই কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।  এই যৌনশিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক ও বয়স-উপযোগী তথ্য দ্বারা সাহায্য করা যাতে তারা বড় হওয়া, যৌনতা ও জীবনশৈলী বিষয়ে জানতে পারে। অরুণাচল প্রদেশের সরকারি ও স্বীকৃত স্কুলগুলিতে বার্ডস অ্যান্ড বীজ কর্মসূচি চালানো হবে। এই…
Read More
হঠাৎই দেশজুড়ে স্তব্ধ এসবিআই-এর নেটব্যাঙ্কিং পরিষেবা, চরম ভোগান্তি

হঠাৎই দেশজুড়ে স্তব্ধ এসবিআই-এর নেটব্যাঙ্কিং পরিষেবা, চরম ভোগান্তি

হঠাৎই দেশজুড়ে স্তব্ধ এসবিআই-এর নেটব্যাঙ্কিং পরিষেবা । ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই তথ্য জাননো হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।এদিন ট্যুইট করে এসবিআই কর্তৃপক্ষ সমস্যাটির কথা জানান দেয়। ট্যুইটে লেখা হয়, বারবার সংযোগের সমস্যা ঘটছে এসবিআই-তে। কোর ব্যাঙ্কিং ব্যবস্থা সেই কারণেই খানিকটা বিপর্যস্ত। দুপুরের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।স্বাভাবিক ভাবেই ভোগান্তির মুখে পড়েছে এসবিআই-এর কয়েক লক্ষ গ্রাহক। তবে ব্যঙ্কের আশ্বাস এটিম এবং পিওএস মেশিন ঠিকঠাক কাজ করছে।
Read More
খুনের দোষে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা আলিপুরদুয়ার আদালতের

খুনের দোষে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা আলিপুরদুয়ার আদালতের

পাঁচবছর আগে এক নিকট আত্মীয়কে নৃশংসভাবে খুনের দোষে এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের রায় দিল আলিপুরদুয়ার আদালত। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর এই রায় ঘোষণা করল জেলা আদালত।মঙ্গলবার এই খুনের ঘটনায় অভিযুক্ত মেঘনাৎ ওরাঁও এর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আলিপুরদুয়ার আ্যডিশনাল সেশন জাজ নরেন্দ্রনাথ দাসগুপ্ত। আলিপুরদুয়ার আদালতের সরকার পক্ষের আইনজীবী জহর মজুমদার জানান ২০১৫ সালের জুলাই মাসের ২৪ তারিখ কলের জল নেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সুত্রপাত । পাটকাপাড়া চা বাগানের বাসিন্দা সোমারি ওরাঁও তার কন‍্যা গীতা ওরাঁও এর প্রসবকালীন সময়ে সাহায্য করতে কালচিনি ব্লকের ডীমা চা বাগানে আসেন । অভিযুক্ত মেঘনাৎ সম্পর্কে সোমারি ওরাঁও এর মেয়ের দেওর হয় । গত…
Read More
বাজারে র‍্যাপিড টেস্ট,  পজিটিভ হলে সোজা কোয়ারেন্টাইনে

বাজারে র‍্যাপিড টেস্ট, পজিটিভ হলে সোজা কোয়ারেন্টাইনে

পুজো যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে প্রশাসনের। অভিযোগ কিছু মানুষ স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই , মাস্ক না পরেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে ঘাটে। তাছাড়া পুজোর কেনাকাটা করতে মানুষজন ভিড় জমাচ্ছেন মার্কেট-শপিংমলগুলিতে। তাই বিশেষ পদক্ষেপ গ্রহণ করলে জলপাইগুড়ি প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। লাগাতার অভিযোগ আসছিলো জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের কাছে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি মিটিংয়ে বসেন স্বাস্থ্য কর্তারা। সিদ্ধান্ত হয় বাজার ও মল গুলিতে গিয়ে করা হবে র‍্যাপিড এন্টিজেন টেস্ট । শপিং মল বা মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের ধরে ধরে কোভিড টেস্ট করানো হচ্ছে বলে সূত্রের খবর । রিপোর্ট পজিটিভ আসলেই আক্রান্তকে বাড়ি না পাঠিয়ে সোজা কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলেও খবর।…
Read More
মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

পূর্বভারতে শিক্ষা জগতে নামী বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অ্যাডামাস ইউনিভার্সিটি ইতিমধ্যে অগ্রগণ্য। কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইনের বহুমুখী বিষয় সাফল্যের সঙ্গে পঠনপাঠনের পর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর দিচ্ছে গণমাধ্যমের ওপর । মিডিয়া কোর্সের বিভিন্ন সহযোগী বিষয় গুলিকে প্রাধান্য দিয়ে মিডিয়া এবং কমিউনিকেশনে একগুচ্ছ কোর্স চালু হচ্ছে। কর্ণধার সমিত রায় জানিয়েছেন, জনগণকে প্রান্তিক খবর সময়োপযোগী করে তুলে ধরতে, এবং সম্যক, নিখুঁতভাবে পরিবেশন করতে , সাংবাদিকতা পেশাকে আরও পেশাদার এবং পারদর্শী করতে গণমাধ্যমের এই নতুন কোর্সগুলি চালু হচ্ছে । সাংবাদিকতায় কর্মক্ষেত্র এবং কাজের ধরনের চাহিদা হিসেবে বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরে পাঁচটি নতুন কোর্স শুরু করেছে । কোর্স গুলি হল- ১) জার্নালিজমে এম এ ২)এন্টারমেন্ট মিডিয়ায় এম…
Read More