মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

মিডিয়া জগতে নতুন কোর্স আনছে অ্যাডামাস

পূর্বভারতে শিক্ষা জগতে নামী বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অ্যাডামাস ইউনিভার্সিটি ইতিমধ্যে অগ্রগণ্য। কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইনের বহুমুখী বিষয় সাফল্যের সঙ্গে পঠনপাঠনের পর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর দিচ্ছে গণমাধ্যমের ওপর । মিডিয়া কোর্সের বিভিন্ন সহযোগী বিষয় গুলিকে প্রাধান্য দিয়ে মিডিয়া এবং কমিউনিকেশনে একগুচ্ছ কোর্স চালু হচ্ছে। কর্ণধার সমিত রায় জানিয়েছেন, জনগণকে প্রান্তিক খবর সময়োপযোগী করে তুলে ধরতে, এবং সম্যক, নিখুঁতভাবে পরিবেশন করতে , সাংবাদিকতা পেশাকে আরও পেশাদার এবং পারদর্শী করতে গণমাধ্যমের এই নতুন কোর্সগুলি চালু হচ্ছে । সাংবাদিকতায় কর্মক্ষেত্র এবং কাজের ধরনের চাহিদা হিসেবে বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরে পাঁচটি নতুন কোর্স শুরু করেছে । কোর্স গুলি হল- ১) জার্নালিজমে এম এ ২)এন্টারমেন্ট মিডিয়ায় এম…
Read More
চাষীদের স্বাবলম্বী করতে মাছের চারা বিলি মালদা মৎস্য দপ্তরের

চাষীদের স্বাবলম্বী করতে মাছের চারা বিলি মালদা মৎস্য দপ্তরের

লকডাউনে ধুঁকছে অর্থনীতি । তা শহরের হোক কিংবা গ্রামের । গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে মালদায় মাছ চাষীদের মাছের চারা বিলি করল জেলা মৎস্য দপ্তর । "জল ধরো জল ভরো" প্রকল্পে মাধ্যমেই এই মাছের চারা বিলি করা হয় পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। জানা গেছে , পুরাতন মালদার ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০০ বেনিফিশিয়ারিকে এক হাজার মাছের চারা বিলি করা হয়েছে । উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি, সহ-সভাপতি হারেজ আলী, জেলা মৎস্য দপ্তরের আধিকারিক তাপস সাহা, সংশ্লিষ্ট দপ্তরের ব্লক আধিকারিক অসীম কুমার ঘোষ প্রমুখ। আগামী দিনে নিজেদের উপার্জনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে এই উদ্যোগ, এমনটাই জানানো…
Read More
হাথরস ঘটনার প্রতিবাদ  তৃণমূল মহিলা  কংগ্রেসের

হাথরস ঘটনার প্রতিবাদ তৃণমূল মহিলা কংগ্রেসের

উত্তরপ্ৰদেশের হাথরস ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে আজ বিক্ষোভ মিছিল করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্মিতা বক্সী ।সম্প্রতি হাথরস ঘটনায় উত্তরপ্রদেশের রাজ্য প্রশাসন যেভাবে ঘটনাটিকে প্রথমদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ধর্ষিতা মৃত তরুণীকে দাহ করে দেয় পরিবারকে না জানিয়ে সে ঘটনার তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে সমস্ত দেশ জুড়ে । শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব আজ শিলিগুড়ি গান্ধীমোড় থেকে হাসমিচক পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজন করে। মিছিল শেষে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের জানান বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যেভাবে দলিত মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ এবং প্রশাসন যেরূপ আচরণ করেছে তার তীব্র বিরোধ জানান। দলিত মেয়ের বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের…
Read More
বিগবস-১৪ এ অংশ নিচ্ছে রিয়া চক্রবর্তী

বিগবস-১৪ এ অংশ নিচ্ছে রিয়া চক্রবর্তী

২৮ দিন জেলে কাটিয়ে সদ্য মুক্তি পেয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া । সুশান্তের মৃত্যু মামলায় তাকেই দোষী হিসেবে দেখছে নেটিজেনরা। যা ধরাবাধা কাজ ছিল সেগুলিও হাত থেকে ফসকে গেছে সুশান্তের অনুগামীদের চাপে । তবে এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিগবসে খেলতে ডাক পাচ্ছে রিয়া। সূত্রের খবর বিগবস ১৪ এ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হতে পারে রিয়ার । ইতিমধ্যে ভাইজান সালমান খান নাকি প্রস্তাব দিয়ে রেখেছে ।নেটিজেন-দের একাংশ দাবি, জামিনে মুক্তি পাওয়ার পর বিগ বস-এ এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে রিয়া! কেউ আবার বলেছেন, এদেশে মানুষের আবেগের কোনও দামই নেই! কারও বা দাবি, রিয়ার হাতে কাজ নেই, তারউপর মামলার এত…
Read More
পিকে-কে সঙ্গে নিয়ে দুদিনের সফরে শিলিগুড়ি আসলেন অভিষেক ব্যানার্জি

পিকে-কে সঙ্গে নিয়ে দুদিনের সফরে শিলিগুড়ি আসলেন অভিষেক ব্যানার্জি

দুদিনের সফরে শিলিগুড়ি এসে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি জংশনের একটি হোটেলে ওঠেন তিনি। সূত্রের খবর তার সঙ্গে সফর সঙ্গী হয়েছেন তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ।সেখানে উত্তরবঙ্গের সমস্ত যুব তৃনমূলের নেতৃত্বের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সম্পতি উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করার সময় তিনি আক্ষেপ করে বলেন উত্তরবঙ্গ সব সময় তাকে নিরাশ করেছে।মুখ্যমন্ত্রীর সেই আক্ষেপকে পূরন করতে এবার আসরে নামলো অভিষেক ।তাই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের রনকৌশল ঠিক করতেই পিকে-কে সাথে নিয়ে তার এই সফর।
Read More
চোপড়ায় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকার চেক তুলে দিল প্রশাসন

চোপড়ায় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকার চেক তুলে দিল প্রশাসন

রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ইসলামপুরের চোপড়ায় স্থানীয় দুর্গাপুজা কমিটিগুলিকে পঞ্চাশ হাজার টাকা অনুদানের চেক তুলে দিলেন ইসলামপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল। জানা গেছে এদিন চোপড়ার কাঁচাকালী হাটে এদিন প্রায় নব্বই টি ক্লাবকে অনুদান তুলে দেওয়া হয় । ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানান, যারা এখনো চেক পাননি তাদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে বলা হয়েছে। এবং পূজা সম্পর্কিত সমস্ত সরকারি গাইডলাইন পূজা কমিটির কাছে তুলে ধরা হয়েছে। এখন পর্যন্ত ইসলামপুর পুলিশ জেলায় মোট ৩৮৯ টি পুজো কমিটিকে চেক তুলে দেওয়া হয়েছে । অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানান, লকডাউন এর জন্য বাংলার দুর্গোৎসবে সমস্যা হচ্ছিল।…
Read More
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক

রক্তচাপ, শ্বাসকষ্ট, প্রেসার, সুগার সহ একগুচ্ছ শারীরিক সমস্যায় আইটিইউ ভর্তি রয়েছেন আপাতত সৌমিত্র । সঙ্গে রয়েছে হার্টের সমস্যাও । গত দুদিন ধরে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি তাঁর ।তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক । তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে । এদিকে প্লাজমা থেরাপি চলছে তাঁর । গত শনিবার রাতে সৌমিত্রকে দু’ইউনিট প্লাজমা দেওয়া হয়েছিল। রবিবার দেওয়া হয়েছে আরও এক ইউনিট । কিন্তু রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। বছর ছিয়াশির সৌমিত্র বাবুকে ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রাখতে ১৬ সদস্যের মেডিকেল টিম গঠিত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।…
Read More
আজ থেকে তিনদিনের ট্রাক ধর্মঘট , প্রভাব পড়তে পারে পুজোর বাজারে

আজ থেকে তিনদিনের ট্রাক ধর্মঘট , প্রভাব পড়তে পারে পুজোর বাজারে

আজ থেকে ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘটে রাজ্যের ট্রাকচালক এবং মালিকরা।২৫ শতাংশ অ্যাক্সেস লোড চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে তিনদিনের এই ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিক সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের এক্সেস লোড ২০১৮ নীতি অবিলম্বে চালুর দাবিতে এই ট্রাক ধর্মঘটের ডাক ট্রাক মালিক সংগঠনের। তাদের অভিযোগ দেশের অন্যান্য রাজ্যে যখন কেন্দ্রিক সরকারের আইন মোতাবেক পণ্যসামগ্রী নিয়ে যাওয়ার নতুন আইন রয়েছে সেখানে রাজ্যে সেই নীতি কেন চালু হচ্ছেনা এরই প্রতিবাদে ট্রাক ইউনিয়নের এই ধর্মঘট বলে জানিয়েছেন ট্রাক মালিকেরা।এই ধর্মঘটের জেরে বন্ধ হয়ে গেছে রাজ‍্যের প্রায় পাঁচ লক্ষ ট্রাক চলাচল। চালক, খালাসি…
Read More
আলিপুরদুয়ার থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন

আলিপুরদুয়ার থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন

তিস্তা তোর্ষা এক্সপ্রেসকে আলিপুরদুয়ার স্টেশন থেকে তুলে নিয়ে কোচবিহার স্টেশনে নিয়ে যাওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাল আলিপুরদুয়ারের একাধিক সংগঠন। সূত্রের খবর রেল কর্তৃপক্ষ আচমকাই তিস্তা তোর্ষা ট্রেনটি আলিপুরদুয়ার থেকে উঠিয়ে নিয়ে কোচবিহার থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে । এতেই আলিপুরদুয়ারবাসী এই ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত হবে এই অভিযোগ করে আজ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। যদিও রেল কর্তৃপক্ষের দাবি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি রেল। কিসের ভিত্তিতে আলিপুরদুয়ার বাসীর এই আন্দোলন তা নিয়ে ধন্ধে রয়েছে রেলদপ্তর ।আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রশেনজিৎ দে বলেন এই তিস্তা তোর্ষা ট্রেন আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী ট্রেন। এই ট্রেন সরিয়ে নিয়ে গেলে জেলার অগণিত মানুষ বঞ্চিত হবে…
Read More
শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চাকরি প্রার্থীদের

শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চাকরি প্রার্থীদের

শিক্ষক নিয়োগের দাবিতে আজ আলিপুরদুয়ারে ডুয়ার্সকন্যা অভিযান করল চাকরি প্রার্থীরা। বিধানসভা নির্বাচনের আগেই দ্রুত এসএলএসটি পরীক্ষার দাবিতে এদিন প্রায় শতাধিক ডিগ্রিধারী বেকার যুবকরা আন্দোলন করে । তাদের অভিযোগ, বিএড ডিগ্রি করে হাজার হাজার চাকরি প্রার্থী শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখছে অথচ রাজ্য সরকার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই । প্যানেল লিস্ট এবং পুরোনো ভাইভা নিয়ে দুর্নীতির বিরুদ্ধেও তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ মিছিল দেখায় ডুয়ার্সকন্যার সামনে । বিগত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে প্রচুর শিক্ষিত বেকার যুবক বিএড কোর্স কমপ্লিট করে চাকরির আশায় দিন গুনছে। কিন্তু সরকারি নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তারা হতাশ। আগামী বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ পরীক্ষা সহ সমস্ত প্রক্রিয়া…
Read More
ছোটো শহরেও উপস্থিতি মজবুত করছে ফ্লিপকার্ট

ছোটো শহরেও উপস্থিতি মজবুত করছে ফ্লিপকার্ট

ফ্লিপকার্ট দেশজুড়ে তার সাপ্লাই চেইন প্রসারিত করছে। এর লক্ষ্য হল অনলাইনে আসা নতুন ও বর্তমান গ্রাহকদের চাহিদা মেটান ও লক্ষ লক্ষ এমএসএমই, সেলার, হস্তশিল্পী ও কিরানাগুলিকে সাহায্য করা। ফ্লিপকার্টের এই পরিকাঠামোগত বৃদ্ধির কারণ হল আসন্ন উৎসব ও বিগ বিলিয়ন ডেজের আনন্দ গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া। গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানর জন্য দেশে ৩ হাজারেরও বেশি ফ্যাসিলিটি বাড়ান হয়েছে। এর ফলে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের মাধ্যমে ছোটো শহরগুলির বহুসংখ্যক সেলার, এমএসএমই ও কারিগররা সারা দেশের গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে পারবেন।   দেশজুড়ে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টার, মাদার হাব ও ডেলিভারি সেন্টারের সংখ্যা বৃদ্ধির ফলে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে। ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত দেশের ৫০ হাজারেরও…
Read More
কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে আমন্ড

কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে আমন্ড

টাফ্‌টস ইউনিভার্সিটির (Tufts University) এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে, প্রতিদিন ৪২.৫ গ্রাম আমন্ড খেলে তা কার্ডিয়োভাস্কুলার ডিজিজ সংক্রান্ত স্বাস্থ্যরক্ষার ব্যয় হ্রাস করতে পারে। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়ার অর্থানুকূল্যে এই সমীক্ষাটি চালান হয়েছিল। এই সমীক্ষার উদ্দেশ্য ছিল এলডিএল কোলেস্টেরলের মাত্রায় পরিবর্তনের মাধ্যমে করোনারি হার্ট ডিজিজ প্রতিরোধে আমন্ড গ্রহণ কতটা ব্যয়সাশ্রয়ী তা নির্ণয় করা। প্রতিদিন ৪২.৫ গ্রাম আমন্ড খাওয়া ও না-খাওয়ার মধ্যের সম্পর্ক নির্ধারণের জন্য গবেষকরা একটি মডেল তৈরি করে নিয়েছিলেন।  কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে আমন্ডের ব্যয়-সাশ্রয় বিষয়ক গবেষণার ফলাফলকে স্বাগত জানিয়েছেন ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী এবং পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন…
Read More
মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ মালদায়

মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ মালদায়

গ্রামীন মহিলাদের স্বনির্ভর করতে ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল মালদা জেলা প্রশাসন । সোমবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের উদ্যোগে বরোই গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই শিবির একমাস ধরে আধুনিক পদ্ধতিতে ন্যাপকিন তৈরীর প্রশিক্ষন দেওয়া হবে বলে জানা গিয়েছে । এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু, জেলা স্তরের প্রশিক্ষক আব্দুস সাত্তার প্রমূখ । বিডিও জানিয়েছেন, এই প্রশিক্ষণ চলবে এক মাস ধরে। এই প্রশিক্ষণের ফলে মহিলারা নিজেরাই সেনেটারি ন্যাপকিন বানিয়ে বিক্রি করতে পারবেন। তাঁর সঙ্গে নিজের ব্যবহার সম্পর্কে সচেতনতা লাভ করবেন। এদিন স্থানীয় বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয় এই প্রশিক্ষণ দেওয়া হয়…
Read More
করোনায় শিলিগুড়িতে বাড়ছে সাইক্লিং

করোনায় শিলিগুড়িতে বাড়ছে সাইক্লিং

কথায় আছে শরীর ভালো তো সব ভালো। আর এই কোভিড পরিস্থিতিতে লকডাউন থাকাকালীন বন্ধ ছিল জিম। পরিবর্তে বিকল্প উপায় হিসেবে মানুষের মধ্যে সাইক্লিং এর জনপ্রিয়তা বাড়ছে। এই করোনায় সোশ্যাল ডিস্টেন্স এবং শরীরকে সুস্থ রাখতে সাইকেলে বেরিয়ে পড়ছে মানুষ। শুকনা, রংটন, সালুগারা, সেবকে প্রতিদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ। শনিবার এবং রবিবারে এই সাইক্লিংয়ের ছবিটা বেশি চোখে পড়ছে । এদিকে আর্থিক পরিস্থিতিতে সাইকেল বিক্রিও বেশ ভালোই হচ্ছে বলে সাইকেল ব্যবসায়ীরা জানিয়েছেন। হিলকার্ট রোডের এই সাইকেল ব্যবসায়ী জানিয়েছেন লকডাউনে সাইকেল বিক্রি বেড়েছে। মানুষ আগের তুলনায় এখন আরো বেশি সাইকেল চালাচ্ছেন । এতে যেমন শারীরিক দূরত্ব বজায় থাকছে তেমনি শরীর চর্চাও হচ্ছে…
Read More