22
Sep
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দুর্গাপুজো জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, তা স্পষ্ট করে দিল আদালত। এই পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দুর্গা পুজোর আগে জামিন চেয়েছিলেন। মেয়ে সুকন্যা একা পুজো সামলাতে পারবে না, এই কথা জানিয়ে 'মানবিকতার' খাতিরে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালত তাতে বিশেষ পাত্তা দিল না। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আসানসোলের সিবিআইয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন, এই মামলার পরের শুনানি আগামী…
