24
Aug
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আরো চাপ বাড়ল তার ওপর৷ এই নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির ছ'দিন পর তাঁকে রাজ্য সরকার পদ থেকে অপসারিত করেছিল। পরবর্তী সময়ে তাঁকে তৃণমূল কংগ্রেস দলের পদ থেকেও সরানো হয়। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার সমস্ত স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হল। বিধানসভায় আজ পরিষদীয় বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। ফলে কমিটির কোনও বৈঠকে তিনি থাকতে পারবেন না। তাই তাঁকে…
