বাসিন্দাদের হাতে জমির পাট্টা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির  সভাপতি

বাসিন্দাদের হাতে জমির পাট্টা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

প্রায় ৬০ টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা এবং ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার ।জানা গেছে এদিন ফালাকাটার কমিউনিটি হলে ভূমি , ভূমি সংস্কার দপ্তরের সহযোগিতায় এই গরীব মানুষদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। সূত্রের খবর ফালাকাটার দেশবন্ধু পাড়া ও সুকান্ত পল্লীর ৬০ জন বাসিন্দাদের হাতে তাদের জমির পাট্টা তুলে দিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সুরেশ লালা ও ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, প্রাক্তন সাংসদ ঋতিব্রত বন্দোপাধ্যায়, দপ্তরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী প্রমুখ । ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, আজ দুটি এলাকার লোকেদের হাতে তাদের জমির পাট্টা দেওয়া হচ্ছে। ফালাকাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সুরেশ লালা…
Read More
সরকারি আশ্বাসের পরও ক্ষতিপূরণ না পাওয়ায় কাজ আটকে বিক্ষোভ ইসলামপুরে

সরকারি আশ্বাসের পরও ক্ষতিপূরণ না পাওয়ায় কাজ আটকে বিক্ষোভ ইসলামপুরে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ না মেলায় হাইটেনশন বিদ্যুৎ তৈরির কাজ বন্ধ করে দিলেন বিক্ষুব্ধ জনতা। উল্লেখ্য গত কয়েকমাস আগে নবীর জন্মদিন উপলক্ষে ঈদের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাসে লাগানো বিশাল আকারের কাঁচাবাসে লাগানো পতাকার সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ওই বাসটি।ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় একাধিক পড়ুয়া, মানুষ। সরকারি ভাবে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পরও তা না মেলায় সরকারি কাজ আটকে দিল এলাকার বাসিন্দারা। এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইসলামপুরের শিয়ালতোরে। তাদের দাবি, প্রতিশ্রুতির পেরিয়ে গেছে কয়েক মাস। মাথাপিছু পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি পূরণের কথা থাকলেও এখনো পর্যন্ত এক পয়সাও আসেনি। এমনকি…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে  জাতীয় সড়কে উলটে গেল ট্রাক,  প্রাণে বাঁচল বহু মানুষ

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল ট্রাক, প্রাণে বাঁচল বহু মানুষ

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের তেলিপাড়া টোল প্লাজার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে অসমগামী একটি ট্রাক টোলপ্লাজার আগে সার্ভিস রোডে টার্ন নেওয়ার সময় উল্টে যায়। । প্রাথমিক অনুমান ওভার স্পিড থাকার দরুন এই ঘটনা ঘটছে । ঘটনার খবর পেয়ে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ সুত্রে জানা গিয়েছে,গাড়ির চালক পলাতক ঘটনার তদন্ত চলছে ।
Read More
কৃষক আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন সলমন খান

কৃষক আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন সলমন খান

কৃষক আন্দোলন আর আর শুধু দিল্লির রাস্তার মধ্যেই সীমাবদ্ধ নেই। এনিয়ে আলোড়ন ট্যুইটার বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ থেকে বিদেশে।এবার কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউডের ভাইজান সলমন খান।  কৃষক আন্দোলনের ইস্যুতে এখনও পর্যন্ত বলিউডের তিন খানের মধ্যে শাহরুখ খান এবং আমির খানমুখ বন্ধ রাখলেও, সলমন খান কিন্তু দৃঢ় ভাবে নিজের মতামত জানিয়ে দিলেন৷ কৃষি আন্দোলনের সমর্থনে পপ তারকা রিহানা এবং পরিবেশ কর্মী গ্রেটা ঠুনবার্গের ট্যুইটেরই পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ক্রীড়াবিদ ও সমাজের অনেক বিশিষ্ট মানুষ৷ সলমন একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনটি বাক্যে চলতি কৃষক অসন্তোষ নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করলেন৷ ভাইজান বললেন, "ঠিক…
Read More
কুষ্ঠ রোগের বিরুদ্ধে সচেতনতা অভিযান জলপাইগুড়িতে

কুষ্ঠ রোগের বিরুদ্ধে সচেতনতা অভিযান জলপাইগুড়িতে

বিজ্ঞান ভাবনাকে আরো ছড়িয়ে দিতে, ছাত্র-ছাত্রীদের মনে বিজ্ঞান চেতনা এবং ভাবনাকে আরো বিকশিত করতে উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ির লাইট অফ সায়েন্স। জানা গেছে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর গুমটির লাইট অফ সায়েন্সের অস্থায়ী অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়। মূলত ছাত্র‌ছাত্রীদের মধ‍্যে বিজ্ঞান ভাবনা গড়ে তুলতেই এই এই উদ্যোগ বলে জানান লাইট অফ সায়েন্সের কর্মকর্তা‌রা। সংস্থা‌র সদস্য দেবার্ঘ‍্য বিশ্বাস বলেন, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অনেক সময় হাতে কলমের বিজ্ঞান শেখা থেকে বঞ্চিত থেকে যায়। তাই তাদের সামনে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কুসংস্কার দূরীকরণ কর্মসূচীও নিয়েছিলেন তারা। বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মুখী করতে…
Read More
গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে!  থানার সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ল যুব তৃণমূলের দুই গোষ্ঠী

গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে! থানার সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ল যুব তৃণমূলের দুই গোষ্ঠী

তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠলো মালদা জেলার রাজনৈতিক মহল। গোষ্ঠি কোন্দলে জর্জরিত মালদা জেলা তৃণমূল। এদিন তৃণমূল যুব কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দে তুমুল উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভায়। তাও আবার থানার মূল ফটকে পুলিশের চোখের সামনে। দলের মধ্যেই অভিযোগ-পাল্টা অভিযোগে জেরবার জেলা তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ঘটনা সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ থানার সামনে তৃণমূল কর্মীদের মধ্যে মারপিট শুরু হয় এবং পর্যায়ক্রমে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশি হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণ আসে। আর এই ঘটনাকে ঘিরে অস্বস্তিতে রয়েছে শাসকশিবির। আক্রান্ত হয়েছে যুব তৃণমূলের দুই কর্মী কৌশিক সিংহ ও দীপক পাসওয়ান।তাদেরকে ব‍্যাপক মারধর…
Read More
মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফর শেষ করে এবার গৌড়ের দিকে ঝুঁকছেন তৃণমূল সুপ্রিমো। জানা গেছে ফেব্রুয়ারির ১০ তারিখ মালদায় দলীয় সভা করবেন। আর এজন্য মালদা জেলা তৃনমূলের কর্মী নেতাদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর জানান ১০ তারিখে দুপুর তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি জনসভা করবেন। তবে আপাতত উনার জনসভা কোথায় হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি তাও আমরা কাজল ইংলিশ বাজারের দুটি জায়গা দেখেছি। এর মধ্যেই সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রী সভা কোথায় হবে।জনসভাকে নিয়ে বিশেষ মিটিং আজ টাউনহল করা হলো। অন্য বিজেপির সর্বভারতীয় সভাপতির নারাজির মালদা আসার প্রসঙ্গে তিনি জানান ভোটের আগে বিজিবি এরকম বাংলায় এসে রাজনীতি…
Read More
তিন বিঘা করিডোর পরিদর্শন করলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর  কর্মকর্তারা

তিন বিঘা করিডোর পরিদর্শন করলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মকর্তারা

পঙ্কজ কুমার সিং, আইপিএস, সীমান্ত সুরক্ষা বাহিনী, পূর্বাঞ্চলীয় কমান্ডের বিশেষ মহাপরিচালক, সুনীল কুমার, আইপিএস, সীমান্ত সুরক্ষা বাহিনী, উপ-মহাপরিদর্শক (জেনারেল) উত্তরবঙ্গ সীমান্ত এবং জলপাইগুড়ির আঞ্চলিক সদর দফতর সীমান্ত সুরক্ষা বাহিনী সহ উপ-মহাপরিদর্শক জনাব সঞ্জয় পান্ত, ভারতের পশ্চিমবঙ্গ, কুচবিহার জেলার অধীনে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন এবং ভারতের সুরক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর বিশেষ সফরকালে বিশেষ মহাপরিচালক সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সুরক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সীমান্তে নজরদারি চালানো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি পরিবর্তিত বৈশ্বিক পরিবেশ অনুসারে কর্মকর্তা ও সৈন্যদের আরও সচেতন হওয়ার নির্দেশনা দিয়েছিলেন। এই সফরকালে বিশেষ মহাপরিচালক টিনবিঘা করিডোরও পরিদর্শন করেছেন যেখানে তিনি…
Read More
উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি”-র ম্যাগাজিন মেলা নিয়ে সভা শিলিগুড়িতে

উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি”-র ম্যাগাজিন মেলা নিয়ে সভা শিলিগুড়িতে

উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি দার্জিলিং জেলা কমিটির আগামী কর্মসূচির যোজনা ঠিক করতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে সভা । জানা গেছে আগামী ৬ ফেব্রুয়ারি শিলিগুড়ির বাঘাযতীন পার্কের একটি সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমির দার্জিলিং জেলা কমিটির সম্পাদক তন্ময় বসাক জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের ২০ এবং ২১ মার্চ শিলিগুড়িতে লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে।তারই প্রস্তুতি পর্বের আলোচনা সহ আরও নানান পরিকল্পনা নিয়ে বৈঠক করার ভাবনা তাঁদের।
Read More
অঘোষিত বন্ধের চেহারা এনজেপি চত্ত্বরে

অঘোষিত বন্ধের চেহারা এনজেপি চত্ত্বরে

এনজেপি সংলগ্ন এলাকায় ড্রাই পোর্টে অশান্তির জেরে আজ এনজেপি চত্তর এলাকা অঘোষিত বন্ধের চেহারা নিল। ঘটনার সুত্রপাত বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় একদল বহিরাগত দুষ্কৃতী এনজেপিতে স্থলবন্দরে গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। অভিযোগ স্থানীয় শ্রমিকদেরকে কাজে না নিয়ে বহিরাগত শ্রমিক এবং যন্ত্রের মাধ্যমে কাজকর্ম করার প্রতিবাদে আইএনটিটিইউসির বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল টি পার্ক এবং ড্রাই পোর্ট এলাকা।ঘটনায় হাতাহাতি লাঠালাঠি থেকে শুরু করে ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগও ওঠে।টি পার্ক এবং ড্রাই পোর্ট এর ভিতরে অশান্তি চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।স্থানীয় বাসিন্দা এবং টি পার্ক ড্রাই পোর্ট কর্তৃপক্ষের অভিযোগ আইএনটিটিইউসির ব্যানারে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে…
Read More
কংগ্রেসের এসসি সেলের সভায় সুখবিলাস বর্মা

কংগ্রেসের এসসি সেলের সভায় সুখবিলাস বর্মা

ভোটের নির্ঘন্ট প্রকাশের হয়নি, কিন্তু এপ্রিলের মধ্যে ভোট হবে এই লক্ষ্য নিয়ে নিজের নিজের সংগঠন গোছাতে তৎপর সবপক্ষ। দেরিতে এবং ধীরে হলেও নিজেদের সংগঠন মজবুত করতে সভা শুরু করল কংগ্রেস।এদিন জলপাইগুড়ি জেলায় তপসিলি সম্প্রদায়ের মানুষদের নিয়ে কংগ্রেসের এসসি সেলের সভা অনুষ্ঠিত হল।জানা গেছে সভাটি অনুষ্ঠিত হয় সুভাষ ভবনে। সভা‌র মধ‍্য দিয়ে এসসি সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সংস্থার পশ্চিমবঙ্গের চেয়ারম্যান ডঃ সুখবিলাস বর্মা ও জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান নারায়ণ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রুমা মুন্সি, অমিত ভট্টাচার্য, তপন ভট্টাচার্য প্রমুখ কংগ্রেস নেতা‌রা। এই সভার মধ‍্য দিয়ে এবছর বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত ডঃ রাজা রাউতকে সংবর্ধনা দেওয়া হয়। কংগ্রেস…
Read More
জলপাইগুড়ি কোভিড শূন্য, শিলিগুড়িতে ১১ , তবুও মাস্ক পরার পরামর্শ ডাক্তারের

জলপাইগুড়ি কোভিড শূন্য, শিলিগুড়িতে ১১ , তবুও মাস্ক পরার পরামর্শ ডাক্তারের

করোনা সংক্রমণের সংখ্যা কমছে। সূত্রের খবর গতকাল শিলিগুড়িতে করোনা সংক্রমণের সংখ্যাটা ছিল মাত্র এগার জন। অন্যদিকে জলপাইগুড়ি জেলায় সংক্রমণের সংখ্যা শূন্য। এহেন পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে উত্তরের জেলাগুলি সহ রাজ্যের অবস্থা ক্রমশ ভালোর দিকে যাওয়ায় অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্বাস্থ্য দপ্তর। এদিন উত্তরবঙ্গের কোভিড পর্যবেক্ষক ডাঃ সুশান্ত রায় জলপাইগুড়িতে জানান মানুষের সচেতনতার ফলে আমরা দ্রুত কোভিড থেকে মুক্তি পাচ্ছি।তবে তাঁর সতর্কবাণী, ভ্যাকসিন এবং সংক্রমণ কমলেও এখনই মাস্ক ছাড়া চলাফেরা করতে নিষেধ দিয়েছেন। তিনি জানিয়েছেন পশ্চিমের দেশগুলোতে সংক্রমণ এখনো কমেনি। তাই আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, মাস্ক পরেই বেরোতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি।
Read More
নজিরবিহীন অর্থ বরাদ্দ হল রেল খাতে

নজিরবিহীন অর্থ বরাদ্দ হল রেল খাতে

একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় ‘উপহার’ যে আসতে চলেছে, তা প্রত্যাশিত ছিল। ভারতীয় রেলের ইতিহাসে নজিরবিহীন ভাবে বিপুল অর্থ বরাদ্দ হল পশ্চিমবঙ্গের রেল পরিষেবার খাতে। রাজ্যে রেল ব্যবস্থায় আগামী দিনে মোট ৬৬৩৬ কোটি টাকা খরচ করতে চলেছে ভারতীয় রেল, এদিন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযুষ গয়াল। পশ্চিমবঙ্গের মেট্রো রেল প্রকল্পের কাজেও অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।
Read More
হবে কলকাতা বইমেলা

হবে কলকাতা বইমেলা

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর বইপ্রেমীদের জন্য। অবশেষে আগামী জুলাই মাসেই শুরু হতে চলেছে কলকাতার ৪৫তম আন্তর্জাতিক বইমেলা। আয়োজক সংস্থা পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সল্টলেক করুণাময়ী মোড়ের মাঠেই চলবে এই মেলা। করোনা অতিমারীর কারণে স্থগিত ছিল বইমেলা। গিল্ড জানিয়েছে, এ বারের মেলার থিম হতে চলেছে কান্ট্রি বাংলাদেশ। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়। পাশাপাশি, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, আনিসুজ্জামানের মতো ২০২০ সালে প্রয়াত বিশিষ্টদের প্রতিও বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।
Read More