26
Sep
দুর্গাপুজোর প্রাণবন্ত ছন্দে বাংলার হৃদয় স্পন্দিত হওয়ার সঙ্গে সঙ্গে, টাটা টি গোল্ড এবার তাদের প্যাকেজিং-এ কুমারটুলির কারুকাজকে জীবন্ত করে তুলে এই উৎসবের মরসুম উদযাপনে সামিল হয়েছে। টাটা টি গোল্ড তাদের সীমিত সংস্করণে কুমারটুলির থিমে ফেস্টিভ প্যাক চালু করেছে। ‘কুমারটুলি আর্ট ইজ দ্য হার্ট অফ বেঙ্গল’ থিমের উপর ভিত্তি করে পাঁচটি প্যাকেটে সিরিজটি আনা হয়েছে। প্রত্যেকটিতে পুজোর পাঁচ দিনের সারমর্ম রয়েছে। যেমন ঢাকি, শঙ্খধ্বনি, অষ্টমী পূজারিন, ধুনুচি নাচ এবং সিঁদুরখেলা। প্রতিটি প্যাকে রয়েছে একটি করে কিউআর কোড। যা স্ক্যান করে দেখা যাবে এআর এনাবেলড বিভিন্ন পুজোর দৃশ্য যা আপনার ফোনেই প্রাণবন্ত হয়ে উঠবে। ঐতিহ্য এবং প্রযুক্তির এই সংমিশ্রণে দুর্গাপুজোর মূল উপাদানগুলিকে…
