20
Sep
রাজস্থানের উদয়পুর শহরের নারায়ণ সেবা সংস্থান, এই প্রথমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে প্রতিবন্ধীদের কল্যাণে একটি বিনামূল্যে কৃত্রিম অঙ্গ শিবিরের আয়োজন করেছে, যা রবিবার, ২২শে সেপ্টেম্বর সেবক রোডের উত্তরবঙ্গ মাড়োয়ারি ভবনে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে, প্রতিষ্ঠানটির মিডিয়া ও জনসংযোগ পরিচালক ভগবান প্রসাদ গৌর জানিয়েছেন যে, তারা এমন ব্যক্তিদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যারা জন্মগতভাবে প্রতিবন্ধী বা অসুস্থতা অথবা কোনো দুর্ঘটনার ফলে তাদের হাত ও পা হারিয়েছে। প্রতিষ্ঠানটি পদ্মশ্রী ভূষিত প্রতিষ্ঠাতা কৈলাশ মানব এবং সভাপতি প্রশান্ত আগরওয়ালের নেতৃত্বে, প্রতিষ্ঠানটি মানব কল্যানে গত ৩৯ বছর ধরে নিযুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করার জন্যে নারায়ণ সংস্থা বিনামূল্যে একটি বিশাল কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার্স পরিমাপ পরিষেবা শিবিরের…
