ব্যবসা

‘হার দুকান তিরাঙ্গা’ উদযাপন করবে স্পাইস মানি

‘হার দুকান তিরাঙ্গা’ উদযাপন করবে স্পাইস মানি

স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করতে বিশেষ কর্মসূচি নিয়েছে স্পাইস মানি। এই কর্মসূচির অন্তর্গত স্পাইস মানি তার ১০,০০,০০০গ্রামীণ ব্যাঙ্কিং আউটলেটগুলির সাথে 'হার দুকান তিরাঙ্গা' উদযাপন করবে। এছাড়া স্পাইস মানি ভারতের সমস্ত ব্যাঙ্কিং আউটলেটকে লাল এবং নীল রঙে ব্র্যান্ডিং করছে।  যাতে আর্থিক অন্তর্ভুক্তি চালানোর জন্য তাদের একটি আলাদা পরিচয় তৈরি হয়।  উল্লেখ্য, এই লাল রঙ বৃদ্ধি এবং শক্তি নির্দেশ করে এবং নীল রঙ নিরাপত্তা ও বিশ্বাসকে।এই মাসের শুরুর দিকে স্পাইস মানি ভারতের সমস্ত ব্যাঙ্কিং আউটলেট গুলিকে রেড-ব্লু রেভুলিউশন শুরু করার আহ্বান জানিয়েছিল। যার লক্ষ হল প্রতিটি  টাচ পয়েন্টে গ্রাহকদের সঙ্গে শক্তিশালী ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা তৈরি করা। তাছাড়াও এই রেড-ব্লু রেভুলিউশনের অপর…
Read More
শপসি’র ক্যাম্পেনে সারা আলি খান

শপসি’র ক্যাম্পেনে সারা আলি খান

মহিলা গ্রাহকদের কথা মাথায় রেখে সারা আলি খানকে নিয়ে ভারতের দ্রুত বর্ধনশীল ‘হাইপার ভ্যালু ই-কমার্স প্লাটফর্ম’ ‘শপসি বাই ফ্লিপকার্ট’ তাদের নতুন টিভিসি ক্যাম্পেন (‘আজ শপসি কিয়া ক্যা?’) শুরু করল। সারা আলি খানকে প্রচারের মুখ করে শপসি দেশের মহিলা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছতে পারবে বলে আশা করছে, বিশেষকরে টিয়ার-২ ও অন্যান্য শহরে। শপসি’র এই প্রচারের লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যে কেনাকাটায় আগ্রহী গ্রাহকরা যেন প্রতিটি দিনকেই ‘সেলে’র দিন বলে মনে করতে পারেন। এই ক্যাম্পেনে রয়েছে একটি অ্যাড ফিল্ম, যাতে বর্তমান বাজারের পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে গ্রাহকরা ‘সেলে’র দিনের জন্য অপেক্ষা করেন। এবার গ্রাহকরা জানতে পারবেন সেই অপেক্ষার আর প্রয়োজন নেই, কারণ…
Read More
টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি স্মার্টফোন

টেকনো ক্যামন ১৯ প্রো ৫জি স্মার্টফোন

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল নিয়ে এলো নতুন স্মার্টফোন – ক্যামন ১৯ প্রো৫জি। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন কসমোপলিটান ইন্ডিয়া’র সহযোগিতায় এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে ‘আ স্টাইলিশ অ্যাফেয়ার’ শীর্ষক এক ফ্যাশন ইভেন্টের মধ্য দিয়ে। ক্যামন ১৯ সিরিজ লঞ্চ করা হয়েছিল চলতি বছরের জুলাই মাসে। এই সিরিজে রয়েছে তিনটি প্রোডাক্ট – ক্যামন ১৯ নিও, ক্যামন ১৯ এবং ক্যামন ১৯ প্রো৫জি। কসমোপলিটান ইন্ডিয়ার অগাস্ট সংখ্যার ডিজিটাল কভারের ছবিটি তোলা হয়েছিল ক্যামন ১৯ স্মার্টফোন দ্বারা। ক্যামন ১৯ প্রো৫জি হল টেকনোলজি ও স্টাইলের এক সুন্দর সমন্বয়। প্রো৫জি ভার্সনে রয়েছে ৫জি কানেক্টিভিটি, আরজিবিডব্লু+ (জি+পি), অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন। ইকো ব্ল্যাক ও…
Read More
পলিসি হোল্ডারদের জন্য টাটা এআইএ-র ৮৬১ কোটির বার্ষিক বোনাস

পলিসি হোল্ডারদের জন্য টাটা এআইএ-র ৮৬১ কোটির বার্ষিক বোনাস

টাটা এআইএ লাইফ ইন্সুরেন্স তার পলিসি হোল্ডারদের জন্য ৮৬১ কোটি টাকার রেকর্ড বার্ষিক বোনাস ঘোষণা করেছে। এটি বোনাস প্রদানের পঞ্চম বর্ষ। যা ২০২১ সালের প্রদত্ত বোনাসের থেকে ২০% বেশি। ৩১ মার্চ ২০২২ থেকে কার্যকর সমস্ত নীতিগুলি পলিসিধারীদের সুবিধার সাথে যোগ করা হবে৷ যা গ্রাহকদের তাদের আর্থিক লক্ষ্য অর্জনে বিশেষ ভাবে সাহায্য করবে।৩১ মার্চ, ২০২২পর্যন্ত টাটা এআইএ-এর রেট করা এইউএম-এর ৯৯.৮৩% মর্নিংস্টার রেটিং  পাঁচ বছরের ভিত্তিতে ৪ স্টার বা ৫ স্টার  রেট করা হয়েছে। এছাড়া সমস্ত তহবিল একত্রিত করে কোম্পানিটি ৪,৪৫৫ কোটি টাকার একটি স্বতন্ত্র ওজনযুক্ত নিউ বিজনেস প্রিমিয়াম (আইডব্লিউ এনবিপি) আয় রেকর্ড করেছে৷ যা ২০২১-২২ আর্থিক বছরের জন্য ৩,৪১৬ কোটি…
Read More
রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযোগী ভিআই অ্যাপ

রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযোগী ভিআই অ্যাপ

জাতীয় ও রাজ্য উভয় স্তরে বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রস্তুতি ও দক্ষতা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ভিআইএস বা ভিআই অ্যাপ। ১৭ আগস্ট থেকে শুরু হওয়ায় অল ইন্ডিয়া রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ভারতের শীর্ষস্থানীয় টেলিকম প্লেয়ার, ভিআই-এর সাথে পার্টনারশিপে পরীক্ষার প্রস্তুতির সুযোগ দিচ্ছে। এক মাসের বিনামূল্যের সাবস্ক্রিপশন 'পরীক্ষা পাস'-এর মাধ্যমে ভিআই অ্যাপ কেন্দ্র ও রাজ্য সরকারের চাকুরী প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকে বিশেষ সুবিধাজনক করে তোলে। উল্লেখ্য, এতে রাজ্য নির্বাচন কমিশন, ব্যাঙ্কিং, শিক্ষাদান, প্রতিরক্ষা, রেলওয়ে ইত্যাদির মতো বিভিন্ন বিভাগে ১৫০—এরও বেশি পরীক্ষার মক টেস্টগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রায়াল পিরিয়ডের শেষে ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে  বছরে ২৪৯টাকার নামমাত্র সাবস্ক্রিপশন ফি দিতে হবে।  গ্রাহকরা ভিআই অ্যাপের মাধ্যমে ভিআই জবস…
Read More
জি সিরিজের মোটো জি৩২ লঞ্চ মোটোরোলার

জি সিরিজের মোটো জি৩২ লঞ্চ মোটোরোলার

জি সিরিজের ফ্র্যাঞ্চাইজিতে মোটো জি৩২ লঞ্চ করল মোটোরোলা। এই ডিভাইসটি ১২,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করেছে মোটোরোলা। ১৬ আগস্ট থেকে ফিল্পকার্ট এবং নেতৃস্থানীয় খুচরা দোকানে ৪জিবি + ৬৪জিবি ভেরিয়েন্টে দুটি কালার যথা মিনারেল গ্রে এবং সাটিন  সিলভার রঙে পাওয়া যাবে। ফিল্পকার্টে এইচডিএফসিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সহ ভোক্তারা ১,২৫০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাবেন।  অর্থাৎ ১১,৭৪৯ টাকায় মোটো জি৩২ কিনতে পারবেন ভোক্তারা।একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হওয়া সত্ত্বেও মোটো জি৩২ অ্যান্ড্রয়েড ১৩-এ একটি নিশ্চিত আপডেট সহ উপল্ধ। যা তিন বছরের নিরাপত্তা আপডেটের গ্যারান্টি দেয় এবং মোবাইলের সুরক্ষার জন্য একটি অসাধারণ থিঙ্ক শিলড কভার প্রদান করে।  এছাড়া ব্যবহারকারীদের সুবিধার জন্য উন্নত স্ক্রোলিং এবং…
Read More
ভারতে দ্রুততম নেটওয়ার্কের মর্যাদা পেল ভিআই ৪জি

ভারতে দ্রুততম নেটওয়ার্কের মর্যাদা পেল ভিআই ৪জি

ওপেনসিগন্যাল অনুসারে ভিআই হল ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক। গত এক বছরে বিভিন্ন বৈশ্বিক এবং ভারতীয় থার্ড পার্টি এজেন্সিগুলির দ্বারা ভিআই কে ধারাবাহিকভাবে সেরা নেটওয়ার্ক প্রদানকারী হিসাবে রেট করা হয়েছে। ইন্ডিয়া মোবাইল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট এপ্রিল ২০২২ অনুসারে ভিআই এখন ভারতে দ্রুততম ৪জি নেটওয়ার্কর মর্যাদা পেয়েছে। উল্লেখ্য, ভিআই তার প্যান-ইন্ডিয়া  ৪জি নেটওয়ার্কে দ্রুততম ৪জি ডাউনলোড এবং আপলোড গতি প্রদান করেছে। যা ব্যবহারকারীদের সামাজিকীকরণ, বিনোদন, ইকমার্স এবং অন্যান্য ডিজিটাল পরিষেবাগুলিতে অ্যাক্সেস করতে সক্ষম করে। উল্লেখ্য, ওপেনসিগন্যাল ১ ডিসেম্বর  ২০২১ থেকে ২৮ ফেব্রুয়ারী ২০২২-পর্যন্ত ৯০ দিনের মধ্যে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীদের  ৪জি নেটওয়ার্কের অভিজ্ঞতা মূল্যায়ন করেছে৷ উন্নত গ্রাহক পরিসেবা প্রদানের জন্য  ভিআই নেটওয়ার্ক…
Read More
উৎসবের সেরা উপহার – নতুন ঘড়ি

উৎসবের সেরা উপহার – নতুন ঘড়ি

উৎসবের মরশুম এসে গেল। ভারতে উৎসবের কত না উপলক্ষ – উত্তরে রক্ষাবন্ধন, দক্ষিণে ওনাম, পশ্চিমে গনেশ চতুর্থী, আর পূর্বে দূর্গাপুজো। আগামী উৎসবের দিনে প্রিয়জনের জন্য উপহার হিসেবে নতুন ঘড়ির কথা বিবেচনা করা যেতেই পারে। এখানে কিছু ঘড়ির কথা উল্লেখ করা হচ্ছে: কেনেথ কোল: মহিলাদের জন্য এটি উৎকৃষ্ট মানের ঘড়ি। ডোম ক্রিস্টাল কেসে ট্রান্সপারেন্ট ডায়ালের এই ঘড়ির দাম ১১,৯৯৫ টাকা। পুরুষদের জন্য রয়েছে গাঢ় চকোলেট রঙের অটোমেটিক ওয়াচ। দাম ১৭৯৯৫ টাকা। কোচ – বোনদের উপহারের জন্য আদর্শ কোচ গ্রেসন সেরামিক ঘড়ি। ব্ল্যাক ডায়ালের এই ঘড়ির দাম ১৯১৮২ টাকা। পেরি – কোচ ওয়াচ ফ্যামিলির আরেকটি ঘড়ি হল পেরি। এর দাম ১৫,৭৯৫ টাকা।…
Read More
বারাণসী জেলা প্রশাসনের সাথে মউ স্বাক্ষর ফ্লিপকার্টের

বারাণসী জেলা প্রশাসনের সাথে মউ স্বাক্ষর ফ্লিপকার্টের

স্বদেশী ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট, উত্তরপ্রদেশের বারাণসী জেলা প্রশাসনের সাথে এমওইউ স্বাক্ষর করেছে।  এর ফলে একদিকে যেমন এমএসএমই, তাঁতি, কারিগর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা তৈরিতে সহায়তা করবে তেমনি অপরদিকে ইন্ডিয়ার দ্রুত বর্ধনশীল ডিজিটাল অর্থনীতিও বেশ উপকৃত হবে। এমওইউ স্বাক্ষর উপলক্ষে উপস্থিত ছিলেন এমএসএমই উদ্যোগের প্রতিমন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা, ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার প্রমুখ। এই পার্টনারশিপের মাধ্যমে রাজ্যের বেনারস শাড়ি, হস্তনির্মিত কার্পেট, জারদোজি ক্র্যাফ্ট, মেটাল ক্রাফ্ট প্রভৃতি আইকনিক পণ্যগুলি ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে ৪০০ মিলিয়ন  গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। এছাড়া ফ্লিপকার্ট  ইনকিউবেশনের মাধ্যমে কারিগরদের বিশেষ প্রশিক্ষণ দেবে যা তাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে।২০১৯ সালে চালু হওয়া ফ্লিপকার্ট সমর্থের লক্ষ্য …
Read More
তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ৮ বছর পর শেষমেষ কি কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে নিয়োগ জট? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি’র৷ ইন্টারভিউতে ডাক না পাওয়া ১,১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করা হল৷ তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। আজ থেকে ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ৷ এসএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ প্রাথমিকে যে সকল প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি সেই সকল প্রার্থীরা ১৩ অগাস্টের মধ্যে অনলাইনে তাঁদের নথি আপলোড করতে পারবেন৷ হাই কোর্টের নির্দেশেই এই তৎপরতা৷ দীর্ঘ দিন নিয়োগ পর্ব থমকে ছিল৷ ২০১৪ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ পরীক্ষা হয় ২০১৫ সালে৷…
Read More
ভারতীয় অর্থনীতি এবং সম্প্রদায়ের জন্য রেকিটের সমর্থন

ভারতীয় অর্থনীতি এবং সম্প্রদায়ের জন্য রেকিটের সমর্থন

অক্সফোর্ড ইকোনমিক্স ভারতে রেকিট বেনকিজার গ্রুপ পিএলসি ("রেকিট") এর অর্থনৈতিক প্রভাব সম্পর্কে তাদের নিরপেক্ষ বিশ্লেষণ প্রকাশ করেছে। রেকিট, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সামগ্রীতে এক বিশ্বব্যাপী লিডার ২০২১ সালে ভারতের জিডিপিতে মোট ৭৮.৮ বিলিয়ন টাকা (£৭৭৫ মিলিয়ন) অবদান রেখেছে। ২০২১ সালে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি), কর্মসংস্থান এবং সরকারী প্রাপ্তি তিনটি প্রধান দিক যা রেকিটের ভারতীয় অর্থনীতি এবং সমাজে যে মূল অবদান রয়েছে, এই প্রতিবেদনটিতে তার বিবেচনা করা হয়েছে। প্রতিবেদনটির অন্যান্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে রেকিটের জিডিপি গুণক যা হল ২.৫, সাধারণ ভারতীয় রাসায়নিক ও ওষুধ কোম্পানির তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়াও এতে রেকিটের স্থানীয় ক্রয়ের পাশাপাশি ভারতে রেকিটের কর্মসংস্থানের বিষয়ে বিশ্লেষণ প্রকাশ করা…
Read More
শক্তি বাড়ছে নিম্নচাপের, আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে জারি হল সতর্কতা

শক্তি বাড়ছে নিম্নচাপের, আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে জারি হল সতর্কতা

চলতি সপ্তাহের শুরু থেকে নিম্নচাপের ভ্রুকুটি রাজ্য জুড়ে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যেই আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা। আর তাই আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের কারণে শনিবার থেকেই উত্তাল সমুদ্র। আর তাই গতকাল সন্ধ্যে থেকে এই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের এই দুই জেলায় ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে উপকূলবর্তী জেলা ছাড়াও…
Read More
সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

ভারত ও চীনের মাঝে বরাবরই তিক্ততার সম্পর্ক। এই ভারত চীনের তিতিক্ততার সম্পর্কের মাঝেই বড় ঘোষণা। মোবাইলপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় একদম প্ৰথমসারিতে থাকে Apple-এর iPhone। পাশাপাশি, এই ফোনের নতুন নতুন মডেলকে ঘিরেও আগ্রহ থাকে তুঙ্গে। এমতাবস্থায়, আগামী সেপ্টেম্বরেই লঞ্চ হবে নতুন iPhone 14 সিরিজ। যার মধ্যে থাকছে মোট ৪ টি নতুন ফোন। সেগুলি হল iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। তবে, এবার এই সংস্থার আরও একটি বড় খবর সম্প্রতি সামনে এসেছে। জানা গিয়েছে, এবার iPhone-এর নতুন সিরিজের ফোন তৈরি হবে ভারতেই! মূলত, iPhone উৎপাদনের কাজে Apple -কে সাহায্য করে Foxconn নামক সংস্থা। এতদিন যাবৎ…
Read More
উনিশ নেতা মন্ত্রীর বিগত পাঁচ বছরের বাড়তে থাকা বিপুল সম্পত্তির খতিয়ান করার নির্দেশ হাই কোর্টের তরফে

উনিশ নেতা মন্ত্রীর বিগত পাঁচ বছরের বাড়তে থাকা বিপুল সম্পত্তির খতিয়ান করার নির্দেশ হাই কোর্টের তরফে

এই মুহূর্তে একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে একাধিক৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই ফুলে ফেঁপে উঠেছেন শাসক দলের নেতা-মন্ত্রীর সম্পত্তি৷ কী ভাবে নেতা-মন্ত্রীদের সম্পত্তি এই শ্রীবৃদ্ধি ঘটল, তা খতিয়ে দেখুক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি৷ এমনই আর্জি জানানো হয়েছিল কলকাতা হাই কোর্টে। এবার সেই মামলায় ইডিকে জুড়ে দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট। শুধু তৃণমূলের স্থায়ী নেতারাই নন, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন এবং ফের তৃণমূলে ফিরে এসেছেন খতিয়ে দেখা হবে তাঁদের সম্পত্তিও৷ হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই আর্জি জানান আইনজীবী শামিম আহমেদ। তিনি আদালের সামনে ১৯ জন…
Read More