ব্যবসা

ইন্দিরা আইভিএফ ফ্রি ইনফার্টিলিটি কাউন্সেলিং ক্যাম্প

ইন্দিরা আইভিএফ ফ্রি ইনফার্টিলিটি কাউন্সেলিং ক্যাম্প

ভারতে বন্ধ্যাত্বের সমস্যা দ্রুত বাড়ছে, প্রায় ২৮ মিলিয়ন দম্পতিকে প্রভাবিত করছে যারা একটি পরিবার শুরু করার পরিকল্পনা করছে৷ নগাঁওতে দেশের বৃহত্তম ফার্টিলিটি চেইন ইন্দিরা আইভিএফ দ্বারা একটি বিনামূল্যে বন্ধ্যাত্ব চিকিত্সা পরামর্শ শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরটি ১৫ই মে জিডি হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র, এনএইচ ৩৭, হাইবারগাঁও, নগাঁও দ্বারা আয়োজিত হবে। এই রোগীদের কাউন্সেলিং করার জন্য ক্যাম্পে উপস্থিত থাকবেন ইন্দিরা আইভিএফ-এর আইভিএফ বিশেষজ্ঞ। ক্যাম্পে বিনামূল্যে নিবন্ধনের জন্য, রোগীরা ৭২৩০০৫৪৫৩৯ নম্বরে কল করে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ইন্দিরা আইভিএফ দেশের ১০৮টি কেন্দ্র জুড়ে কাজ করছে এবং সফলভাবে ১ লাখ আইভিএফ প্রক্রিয়া সম্পন্ন করেছে। যেসব পুরুষের শুক্রাণুর সংখ্যা কম, গতিশীলতা কম…
Read More
জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলসের তাক্তসাং ট্রেল রাইড

জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলসের তাক্তসাং ট্রেল রাইড

জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলস তাদের বার্ষিক তাক্তসাং ট্রেল রাইড শুরু করল ডিমাপুর থেকে। এতে অংশ নেওয়া ১৪ জন রাইডার তাদের যাত্রাপথে উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে যাবেন। রাইড চলাকালীন জাওয়া ও ইয়েজদি নোমাড’রা প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন জাওয়া ও ইয়েজদি মোটরসাইকেলে। যাত্রাপথে পড়বে ডিমাপুর, জোরহাট, ইটানগর, তেজপুর ও গুয়াহাটি। রাইডের সময়ে নোমাডদের সঙ্গে যোগ দেবেন ভারতীয় সেনাবাহিনীর রাইডারগনও। রাইডে অংশগ্রহণকারীরা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও জিওসি-৫ মাউন্টেন ডিভিশনের সঙ্গে মিলিত হবেন। তাঁরা নোমাডদের ফ্ল্যগ-অফ করবেন টেঙ্গা সেকশন থেকে। রাইডাররা যেসব স্থানে যাবেন সেগুলির মধ্যে থাকবে খোনোমা, ডিমাপুর, ইটানগর, জোরহাট ও তেজপুর। যাত্রার সমাপ্তি হবে গুয়াহাটিতে। এশিয়ার প্রথম গ্রিন ভিলেজ…
Read More
টুইটারে ফিরতে চলেছেন ট্রাম্প

টুইটারে ফিরতে চলেছেন ট্রাম্প

সম্প্রতি পরিবর্তিত হয়েছে টুইটারের মালিকানা। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে টুইটার কিনে নিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। টুইটারের মালিকানা হস্তান্তরের পর থেকেই একে একে অনেক প্রশ্ন উঠেছে। পুরনো যা নিয়ম ছিল, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে, না বদল হবে, সেই নিয়েও প্রশ্ন ওঠে। আর এই ভিত্তিতে সবথেকে বড় জল্পনা সৃষ্টি হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। কারণ তাঁকে টুইটার নিষিদ্ধ করেছিল। তবে এলন জমানায় কি তিনি 'কামব্যাক' করবেন? প্রশ্ন উত্তরে বড় ইঙ্গিত দিয়েছেন টুইটারের বর্তমান মালিক। সম্প্রতি এক অনুষ্ঠানে এলন মাস্ক জানান, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর টুইটারের চাপানো নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি। তাঁর মতে, এই নিষেধাজ্ঞা অনৈতিক এবং…
Read More
প্রতারণার হাত থেকে বাঁচতে কলকাতা পুলিশের নির্দেশ

প্রতারণার হাত থেকে বাঁচতে কলকাতা পুলিশের নির্দেশ

দিন প্রতিদিন বেড়েই চলেছে সাইবার ক্রাইম৷ সোশ্যাল মিডিয়ায় পাতা হচ্ছে প্রতারণার জাল৷ কী ভাবে প্রতারণার ফাঁদ থেকে নিজেদের বাঁচাবেন? সচেতন করল কলকাতা পুলিশ৷ সাধারণত যাঁকে বা যাঁদের টার্গেট করা হয়, প্রথমেই তাঁদের সঙ্গে বন্ধুত্ব করার উদ্যোগ নেয় প্রতারকরা৷ একবার বন্ধু হয়ে গেলেই শুরু হয় বিশ্বাস অর্জনের কৌশল৷ এরপর নানা অছিলায় তাঁদের ব্যক্তিগত তথ্য জেনে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পাশপাশি বিভিন্ন অ্যাপের সাহায্য নিয়েও প্রতারকরা সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে চলেছে৷ ফলে সেক্ষেত্রেও সতর্ক থাকতে হবে৷ অতীতেও একাধিক ঘটনার উদাহরণ দিয়েছে কলকাতা পুলিশ। বাস্তব ঘটনা তুলে ধরে বলা হয়েছিল, কী ভাবে সামান্য কিচেন চিমনি কেনার নামে প্রতারিত হতে হয়েছে আমআদমিকে। কলকাতা পুলিশ তাদের…
Read More
স্কোডা অটো’র নতুন কুশাক মন্টে কার্লো

স্কোডা অটো’র নতুন কুশাক মন্টে কার্লো

স্কোডার র‍্যালি ও মোটরস্পোর্ট ঘরানার ঐতিহ্য ও ইন্ডিয়া ২.০ প্রোজেক্টের সাফল্যের সঙ্গে সাযুজ্য রেখে স্কোডা অটো ইন্ডিয়া নিয়ে এসেছে কুশাক মন্টে কার্লো রেঞ্জ। স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর জাক হলিস জানান, মন্টে কার্লো হল এমন একটি কার, যা একেবারে হৃদয় ছুঁয়ে যায়। স্টাইলের অনুভূতির সূচক এই গাড়ি তার চালককে স্মরণ করিয়ে দেয় এর ঘরানা ও পরম্পরার সঙ্গে জড়িত রয়েছে র‍্যালি স্পোর্ট ও থ্রিলিং এক্সপিরিয়েন্স। কুশাক মন্টে কার্লোর দাম এরকম: মন্টে কার্লো ১.০ টিএসআই এমটি – ১৫৯৯০০০ টাকা, মন্টে কার্লো ১.০ টিএসআই এটি – ১৭,৬৯০০০ টাকা, মন্টে কার্লো ১.৫ টিএসআই এমটি – ১৭৮৯০০০ টাকা ও মন্টে কার্লো ১.৫ টিএসআই এটি –…
Read More
কলকাতায় বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেসের ‘আনসারহাউস’

কলকাতায় বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেসের ‘আনসারহাউস’

বিশ্বের অগ্রণী হোম অ্যাপ্লায়েন্সেস কোম্পানি বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সেস গ্রুপ তাদের প্রথম ‘আনসারহাউস’ (‘UnserHaus’) উদ্বোধন করল কলকাতায়। এটি ভারতে তাদের একমাত্র এক্সপিরিয়েন্স সেন্টার, যেখানে তাদের তিনটি ব্র্যান্ডই একসঙ্গে থাকবে – বশ (Bosch), সিমেন্স (Siemens) ও গ্যাগেনাউ (Gaggenau)। সল্ট লেকে অবস্থিত এই নতুন এক্সপিরিয়েন্স সেন্টার কলকাতার গ্রাহকদের স্বাগত জানাতে প্রস্তুত। কলকাতায় কোম্পানির আরও দুইটি স্টোর রয়েছে – ঢাকুরিয়ায় একটি মাল্টি-চ্যানেল বশ অ্যান্ড সিমেন্স ব্র্যান্ড স্টোর এবং শেক্সপিয়ার সরণিতে একটি বশ স্টুডিয়ো। জার্মান ভাষায় ‘আনসারহাউস’ নামের অর্থ ‘আমাদের বাড়ি’। এই সেন্টারে এলে গ্রাহকরা একেবারে নিজেদের বাড়ির মতো পরিবেশ অনুভব করেন। বর্তমানে দেশে কোম্পানির ছয়টি এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই ও কলকাতায়,…
Read More
মাহিন্দ্রা আর্থমাস্টার রেঞ্জ

মাহিন্দ্রা আর্থমাস্টার রেঞ্জ

মাহিন্দ্রা গ্রুপের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ডিভিশন (এমসিই) এক অভিনব গ্যারান্টি নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য – ‘লিটারপ্রতি অধিক জ্বালানি সাশ্রয় করুন, বিফলে মেশিন ফেরৎ দিন’ (Get Highest Productivity Per Liter of Fuel or Give Machine Back)।এই গ্যারান্টি দেওয়া হচ্ছে তাদের বিএস৪ রেঞ্জের ব্যাকহো লোডার ‘মাহিন্দ্রা আর্থমাস্টার’-এর ওপর। নতুন আর্থমাস্টার রেঞ্জে রয়েছে ৭৪ এইচপি সিআরআই মাহিন্দ্রা ইঞ্জিন ও আরও অনেক উন্নত প্রযুক্তি। সেইসঙ্গে রয়েছে যুগান্তকারী আইম্যাক্স (iMAXX) টেলিম্যাটিক্স সলিউশন, যার ফলে অধিকতর জ্বালানি সাশ্রয় নিশ্চিত হয়। আর্থমাস্টার রেঞ্জ সবরকমের ব্যাকহো কাজের উপযুক্ত, যেমন মাইনিং, ট্রেঞ্চিং, ক্রাশার, বিল্ডিং কনস্ট্রাকশন ইত্যাদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির নানারকম কাজ। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের বিজনেস হেড (কমার্সিয়াল ভেহিকেলস বিজনেস…
Read More
ইটসি উত্তর-পূর্বের কারিগরদের সমর্থন করার জন্য এমওইউ  স্বাক্ষর করেছে

ইটসি উত্তর-পূর্বের কারিগরদের সমর্থন করার জন্য এমওইউ  স্বাক্ষর করেছে

অনন্য এবং সৃজনশীল পণ্যগুলির জন্য বিশ্বব্যাপী বাজার ইটসি ছোট বিক্রেতা, তাঁত এবং কারিগরদের বাজার অ্যাক্সেস এবং সক্ষমতা সহায়তা প্রদান করে তাদের সমর্থন করার জন্য উত্তর পূর্ব হস্তশিল্প এবং হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব করেছে। ইটসি এনইএইচএইচডিসি-এর সাথে কাজ করবে বিশেষভাবে উত্তর-পূর্বের কারিগরদের জন্য ডিজাইন করা সক্ষমতা প্রোগ্রাম তৈরি করতে যার মধ্যে রয়েছে অনলাইন বিক্রি এবং উদ্যোক্তাদের মডিউল এবং তাদের পণ্যের জন্য একটি বিস্তৃত বাজার অ্যাক্সেস করার সুযোগ। ইটসি-এর লক্ষ্য ভারতীয় হস্তশিল্প সেক্টরের কারিগর, নির্মাতা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা শুরু এবং পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং সংস্থান দিয়ে সজ্জিত করা। এটি এই বিক্রেতাদের ডিজিটাল সক্ষমতা পরিষেবা প্রদান করবে এবং…
Read More
মায়েদের সুস্বাস্থ্যের জন্য আমন্ড দরকার

মায়েদের সুস্বাস্থ্যের জন্য আমন্ড দরকার

একটি পরিবারে মূল স্তম্ভ হলেন মা। মায়েরা পরিবারের সকলের দিকে খেয়াল রাখেন, কিন্তু নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়ার সময় করে উঠতে পারেন না। তাঁদের উচিত প্রতিদিন ব্যায়াম করা ও সুষম খাদ্য গ্রহণ করা। সাধারন ভাজা স্ন্যাকসের পরিবর্তে সঠিক স্ন্যাকস খাওয়ার অভ্যাস গড়লে তাঁরা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি পেতে পারেন। এজন্য প্রতিদিন একমুঠো করে আমন্ড খেতে পারেন মায়েরা, কারণ আমন্ডে রয়েছে প্ল্যান্ট প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, রাইবোফ্লেভিন ও জিংকের মতো পুষ্টিকর উপাদান। নিয়মিত আমন্ড খেলে মায়েদের স্বাস্থ্য ভাল থাকবে। বলিউড অভিনেত্রী সোহা আলি খান, ম্যাক্স হেলকেয়ার দিল্লির রিজিওনাল হেড (ডায়েটেটিক্স) ঋতিকা সমাদ্দার, ইন্টিগ্রেটিভ নিউট্রিশনিস্ট অ্যান্ড হেলথ কোচ নেহা রাংলানি,…
Read More
আইচার ট্রাক্টর্স-এর প্রিমা জি৩ প্রিমিয়াম রেঞ্জের ট্রাক্টর

আইচার ট্রাক্টর্স-এর প্রিমা জি৩ প্রিমিয়াম রেঞ্জের ট্রাক্টর

ট্রাক্টর্স অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেডের আইচার ট্রাক্টর্স লঞ্চ করল নতুন আইচার প্রিমা জি৩ সিরিজ। এটি হল প্রিমিয়াম ট্রাক্টরের এক সম্পূর্ণ নতুন রেঞ্জ। আইচার প্রিমা জি৩ সিরিজের ট্রাক্টরগুলি হল ৪০ থেকে ৬০ এইচপি রেঞ্জের, যা একাধারে প্রিমিয়াম স্টাইলিং, প্রোগ্রেসিভ টেকনোলজি ও পারফেক্ট কমফর্ট দিতে সক্ষম। নতুন আইচার প্রিমা জি৩ একেবারে নতুন ডিজাইনে তৈরি। এই ট্রাক্টরগুলি একাধিক এগ্রিকালচারাল ও কমার্সিয়াল কাজের উপযুক্ত। ভারতের ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে আইচার প্রিমা জি৩ এক দিকনির্দেশক। কৃষিক্ষেত্রের বিভিন্ন কাজে এর জুড়ি মেলা ভার। ৬০ বছরের পরম্পরা সম্পন্ন আইচার ট্রাক্টর্স ভারতের সবুজ বিপ্লবে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি অতুলনীয় আস্থার বন্ধন গড়ে তুলেছে।
Read More
সোনিলিভের সঙ্গে ভি’র পার্টনারশিপ

সোনিলিভের সঙ্গে ভি’র পার্টনারশিপ

অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভি এবার সোনিলিভ-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করল। এর উদ্দেশ্য, ভি’র গ্রাহকদের একইসঙ্গে প্রিমিয়াম কনটেন্ট সার্ভিস ও অ্যাড-অন ডেটা বেনিফিট প্রদান করা। সোনিলিভের সঙ্গে হাত মিলিয়ে ভি লঞ্চ করেছে সোনিলিভ প্রিমিয়ামের জন্য এক নতুন প্রিপেড প্যাক, যার সঙ্গে থাকছে এক্সট্রা ডেটা বেনিফিট। উল্লেখ্য, সব বয়সের দর্শকদের জন্যই সোনিলিভের রয়েছে আকর্ষণীয় কনটেন্ট অফারিংস। ভি’র নতুন উদ্যোগের ফলে তাদের গ্রাহকরা সোনিলিভ প্রিমিয়াম দেখার সুবিধা পাবেন, অথচ ‘ডেটা কোটা’ নিয়ে কোনও চিন্তা করতে হবে না। প্রিপেড গ্রাহকদের জন্য ভি চালু করেছে নতুন ৮২ টাকার অ্যাড-অন রিচার্জ। সোনি প্রিমিয়ামের এই ‘মোবাইল ওনলি সাবস্ক্রিপশন’ ২৮ দিনের জন্য। এর সঙ্গে থাকবে ১৪ দিনের বৈধতা-সহ…
Read More
একাধিক দাবীতে পথ অবরোধে শামিল কামতাপুর পিপলস পার্টি

একাধিক দাবীতে পথ অবরোধে শামিল কামতাপুর পিপলস পার্টি

কামতাপুর পৃথক রাজ্য,কামতাপুরি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে গোটা উত্তরবঙ্গের সাথে কোচবিহার জেলায় পথ অবরোধে শামিল হলো কামতাপুর পিপলস পার্টি। আজ মাথাভাঙ্গা পঞ্চানন মোড়ে এবং কোচবিহার খাগড়াবাড়ি চৌপথি তে পথ অবরোধে শামিল হয় কামতাপুর পিপলস পার্টির সদস্যরা।আজ সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত প্রতীকী পথ অবরোধ।অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। মাথাভাঙ্গা পঞ্চানন মোড়ে অবরোধকারীদের তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় অবরোধকারীদের।
Read More
কতটা প্রভাবশালী হবে নতুন ঝড়

কতটা প্রভাবশালী হবে নতুন ঝড়

বিগত দু মাসের নাজেহাল করা গরমের পর, পূর্ব আশঙ্কা মতো চলতি মাসের শুরুতেই বলা হয়েছিল জোড়া ঝড়ের কথা৷ একই মাসের মধ্যে আছড়ে পড়বে দুটি ঝড়৷ ‘আসানি’র চোখ রাঙানি থেকে এখনও নিস্তার মেলেনি৷ স্থলভাগে আছড়ে না পড়লেও আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, আসানি’র জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না বাংলা৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে একটুর জন্য রক্ষা পেলেও, চোখ রাঙাচ্ছে আরও একটি সাইক্লোন৷ হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘করিম’। যেটি হ্যারিকেন ২ ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে৷ এখনই ‘করিম’ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি দিল্লির মৌসম ভবন৷ তবে করিম তৈরি হলে নিশ্চিতভাবেই বেশ কয়েকটি…
Read More
আজই পালা শপথ গ্রহণের

আজই পালা শপথ গ্রহণের

অবশেষে সমাপ্তি হলো বহুদিনের জল্পনার। জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো প্রতীক্ষিত সময়। দল বদল করে জয় লাভ হলেও টালবাহানা চলছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। সম্প্রতি হয়ে যাওয়া গত উপনির্বাচনেই বড় ব্যবধানে জিতেছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। তবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি রয়েছে কিছু জটিলতার জন্য। অবশেষে সেই জটিলতা কেটেছে। কিঞ্চিৎ টালবাহানার পর জানা গিয়েছে আজই হতে চলেছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ গ্রহণ বাক্য পাঠ করাবেন। এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিলেও তা তিনি করতে পারবেন না বলে রাজভবনকে…
Read More