ব্যবসা

কোভিড আক্রান্ত রোগীদের বালিশ, চাদর থেকে ছড়ায় না করোনা ভাইরাস, দাবি গবেষণার

কোভিড আক্রান্ত রোগীদের বালিশ, চাদর থেকে ছড়ায় না করোনা ভাইরাস, দাবি গবেষণার

করোনা ভাইরাস নিয়ে প্রায়দিনই ভেসে আসছে নানা তথ্য, এতে মানুষ আতঙ্কিতও হয়ে পড়েছে। এবার জানা গেছে কোভিড আক্রান্তদের বিছানার চাদর, বালিশ থেকে নাকি ছড়ায় না করোনা ভাইরাস, এমনটাই বলছে গবেষণা। হ্যাঁ! ঠিক তাই, সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো স্কুল অব মেডিসিনের গবেষকরা করোনা সংক্রমণ নিয়ে গবেষণা করেছেন, তা থেকে উঠে আসছে এই নতুন তথ্য। তার মধ্যে অন্যতম হল এই ভাইরাস বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে না কোন তল বা স্পর্শ থেকে, মুখ থেকে বেরিয়ে আসা বাষ্পের মাধ্যমে এর সংক্রমণ আশঙ্কা সবচেয়ে বেশি। স্বাস্থ্যবিধি মেনে যেসব স্বাস্থ্যকর্মীরা কোভিড রোগীদের পরিচর্যা করেছেন তাদের শরীরে এই ভাইরাসের সংক্রমন অত্যন্ত কম। অর্থাৎ প্রশ্ন উঠছে যে…
Read More
আবারও সারা দেশ ব্যাপী আন্দোলনে তৎপর কৃষকরা

আবারও সারা দেশ ব্যাপী আন্দোলনে তৎপর কৃষকরা

দীর্ঘ সময় পর দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী। এই করোনাকালের মাঝে ফের নয়া কর্মসূচি ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চার। টানা সাত মাস ধরে আন্দোলন চলছে সরকারের তরফে তৈরী নয় কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন। কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। দু-পক্ষই নিজেদের অবস্থানে অনড়। চলতি মাসের আগামী ২৬ তারিখে সারা ভারত জুড়ে ‘রাজভবন ঘেরাও’ কর্মসুচি নিতে চলেছে আন্দোলনরত দিল্লির চাষিরা। আবারও আন্দোলনের গতি বাড়াতে আবারও তৎপর হয়ে উঠছে বিক্ষুব্ধ কৃষকরা। তাই আগামী ২৬ জুন রাজ্যে-রাজ্যে ‘রাজভবন ঘেরাও’ -এর ডাক কৃষক সংগঠন। মোদী সরকারের বিরুদ্ধে ফের জোড়দার আন্দোলনের পথে সংযুক্ত কিষাণ মোর্চা। ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’, আগামী ২৬ জুন এই স্লোগান নিয়ে রাজ্যপালদের…
Read More
ভবিষ্যৎ মহামারি ঠেকাতে জি–৭ দেশগুলোর পরিকল্পনা

ভবিষ্যৎ মহামারি ঠেকাতে জি–৭ দেশগুলোর পরিকল্পনা

করোনাভাইরাস মহামারির মতো জীবন ও জীবিকাবিধ্বংসী আর কোনো বৈশ্বিক মহামারি যাতে ভবিষ্যতে না হয়, তা ঠেকানোর লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণের ঘোষণা চূড়ান্ত করেছেন শিল্পোন্নত সাতটি দেশের জোট জি–৭–এর নেতারা। তবে জাতিসংঘ মহাসচিব টিকা উৎপাদন দ্বিগুণ করে তার ন্যায্যতাভিত্তিক বিতরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রান্ত কর্নওয়ালের কারবিস খাঁড়িতে জোটের শীর্ষ সম্মেলনের এই ঘোষণাকে কারবিস বে ডিক্লারেশন অন হেলথ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই পরিকল্পনায় রয়েছে রোগনির্ণয়, চিকিৎসা এবং টিকা উদ্ভাবন ও অনুমোদনের সময়সীমা ১০০ দিনের মধ্যে নামিয়ে আনা, সম্ভাব্য সংক্রামক রোগের আবির্ভাবের ওপর নজরদারির জন্য বৈশ্বিক নেটওয়ার্ককে শক্তিশালী করা, জিনোম সিকোয়েন্সিংয়ের সক্ষমতা বাড়ানো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার এবং তাকে…
Read More

ভবিষ্যৎ মহামারি ঠেকাতে ধনী দেশগুলোর পরিকল্পনা

করোনাভাইরাস মহামারির মতো জীবন ও জীবিকাবিধ্বংসী আর কোনো বৈশ্বিক মহামারি যাতে ভবিষ্যতে না হয়, তা ঠেকানোর লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণের ঘোষণা চূড়ান্ত করেছেন শিল্পোন্নত সাতটি দেশের জোট জি–৭–এর নেতারা। তবে জাতিসংঘ মহাসচিব টিকা উৎপাদন দ্বিগুণ করে তার ন্যায্যতাভিত্তিক বিতরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রান্ত কর্নওয়ালের কারবিস খাঁড়িতে জোটের শীর্ষ সম্মেলনের এই ঘোষণাকে কারবিস বে ডিক্লারেশন অন হেলথ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই পরিকল্পনায় রয়েছে রোগনির্ণয়, চিকিৎসা এবং টিকা উদ্ভাবন ও অনুমোদনের সময়সীমা ১০০ দিনের মধ্যে নামিয়ে আনা, সম্ভাব্য সংক্রামক রোগের আবির্ভাবের ওপর নজরদারির জন্য বৈশ্বিক নেটওয়ার্ককে শক্তিশালী করা, জিনোম সিকোয়েন্সিংয়ের সক্ষমতা বাড়ানো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার এবং তাকে…
Read More
জেফ্রি আর্চারের ‘টার্ন আ ব্লাইন্ড আই’

জেফ্রি আর্চারের ‘টার্ন আ ব্লাইন্ড আই’

প্রভা খৈতান ফাউন্ডেশন আয়োজিত ‘কিতাব’ অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরপূর্বাঞ্চলে প্রকাশিত হল লর্ড জেফ্রি আর্চারের নতুন বই ‘টার্ন আ ব্লাইন্ড আই’। সুলেখক জেফ্রি আর্চারের উইলিয়াম ওয়ারউইক সিরিজের তৃতীয় গ্রন্থ ‘টার্ন আ ব্লাইন্ড আই’। প্রভা খৈতান ফাউন্ডেশনের ‘কিতাব’ উৎসাহী সাহিত্যরসিক ও সংবাদ মাধ্যমের সামনে লেখকদের নতুন সাহিত্যকর্ম তুলে ধরার একটি মঞ্চ হিসেবে কাজ করে। জেফ্রি আর্চারের ভক্তদের কাছে নতুন বই ‘টার্ন আ ব্লাইন্ড আই’ প্রকাশ নিঃসন্দেহে একটি সুখবর। প্রভা খৈতান ফাউন্ডেশনের কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং চিফ মনীষা জৈন জানান, ‘কিতাব’ উদ্যোগের মাধ্যমে প্রভা খৈতান ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে সাহিত্য বিষয়ক অধিবেশনের আয়োজন করে থাকে। লর্ড জেফ্রি আর্চারের ‘টার্ন আ ব্লাইন্ড আই’ হল উইলিয়াম ওয়ারউইক সিরিজের এক জমজমাট নতুন ক্রাইম থ্রিলার।
Read More
সোনি ব্রাভিয়া এক্স৯০জে টিভি সিরিজ

সোনি ব্রাভিয়া এক্স৯০জে টিভি সিরিজ

সোনি ইন্ডিয়া নিয়ে এলো নতুন ব্রাভিয়া এক্স৯০জে টেলিভিশন সিরিজ। এটি বিশ্বের প্রথম কগনিটিভ ইন্টেলিজেন্স-যুক্ত টিভি, যা মানুষের মস্তিষ্কের মতো চিন্তাশক্তি সম্পন্ন। এতে থাকা কগনিটিটিভ প্রসেসর এক্সআর মানুষের মতো বুদ্ধিমত্তা ব্যবহার করে দর্শকের ফোকাল পয়েন্ট চিহ্নিত করতে পারে। এই টিভিতে রয়েছে ফুল অ্যারে এলইডি প্যানেল, এক্সআর ট্রিলুমিনস প্রো ও এক্সআর কনট্রাস্ট বুস্টার। ব্রাভিয়া এক্স৯০জে টিভিতে গুগল টিভি ব্যবহারের মাধ্যমে ৭০০,০০০টিরও বেশি মুভি ও টিভি এপিসোড দেখা যাবে। দর্শকদের শুধু টিভিকে তাদের পছন্দের কথা বলতে হবে। এজন্য টিভির রিমোটের দরকার হবে না। নতুন এক্সআর৯০জে সিরিজ পাওয়া যাবে ১৮৯সিএম (৭৫), ১৬৫সিএম (৬৫) ও ১৪০সিএম (৫৫) সাইজে। সোনির নতুন টিভি (মডেল এক্সআর-৫৫-এক্স৯০জে) ১০ জুন থেকে পাওয়া…
Read More
অবশেষে স্বস্তি পেল কেন্দ্রীয় সরকারি কর্মীরা

অবশেষে স্বস্তি পেল কেন্দ্রীয় সরকারি কর্মীরা

অবশেষে বিতর্কের অবসান। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বা ডিএ৷ ১ জুলাই থেকেই এই বর্ধিত ডিএ মিলবে। মহার্ঘভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ করা হবে বলে ঘোষণা করা হয়েছে৷ গত বছর দেশদুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা স্থগিত রাখার কথা ঘোষণা হয়েছিল৷ করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সরকারের রাজস্ব কমে যায়৷ তার উপর বৃদ্ধিপায় কোভিড মোকাবিলার খরচ৷ যার জেরেই ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হয়৷ উল্লেখ্য, এই মহার্ঘভাতার ফলে উপকৃত হবেন প্রায় ৬৫ লাখ অবসরপ্রাপ্ত কর্মী এবং ৪৮ লাখ সরকারি কর্মচারী। তবে আগের…
Read More
সুন্দর পিচাই-এর ৪৯ তম জন্মদিন: ক্রিকেট ও ফুটবলের ভক্ত ছিলেন এই গুগল সিইও

সুন্দর পিচাই-এর ৪৯ তম জন্মদিন: ক্রিকেট ও ফুটবলের ভক্ত ছিলেন এই গুগল সিইও

গোটা বিশ্ব তাঁকে চেনে সুন্দর পিচাই, গুগল সিইও হিসেবে। বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন তিনি। মাদুরাইতে জন্মানো সুন্দর খগড়পুর আইআইটি-র ছাত্র ছিলেন। অনেকেই জানেন না যে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যাক্তি ছোটবেলায় স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। বছর পাঁচেক আগে দিল্লির শ্রী রাম কলেজ অফ কর্মাসের (এসআরসিসি) এক অনুষ্ঠানে এসে এই কথা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। শুধু ক্রিকেটই নয়, পিচাই ফুটবলেরও বড় ভক্ত।  সেদিন এসআরসিসি-তে সুন্দর বলেছিলেন, "আমি কিন্তু ফুটবলের বড় ভক্ত। আমি বার্সেলোনা ও লিওনেল মেসির ফ্যান। আমার এখনও মনে আছে যখন ছোট ছিলাম, তখন মা আমার ফুটবলের জন্য পাগল হয়ে যেত। মাঝ রাতে উঠে বিশ্বকাপ দেখতাম। তখন ব্রাজিলের…
Read More
দেশজুড়ে  কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট  স্থাপন করবেন সোনু সুদ

দেশজুড়ে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন সোনু সুদ

 দেশজুড়ে কোভিড আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যার ফলে হাসপাতালগুলিকে অক্সিজেন সংকটের মুখে পড়তে হচ্ছে। আর এই সমস্যা সমাধানের জন্য অভিনেতা সোনু সুদ সরাসরি নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছেন। আর এবার দেশে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন সোনু। বুধবার তিনি এ কথা ঘোষণা করলেন । সোনু সুদ সংবাদসংস্থা আইএএনএস কে জানান, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোরকদমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান অভিনেতা। সোনু আরও বলেন যে বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর পরিষেবা দিচ্ছে।যাতে করে হাসপাতালগুলিকে আর সংকটের মুখে পড়তে না হয় তার জন্য অন্ততপক্ষে দেড়শ থেকে দুইশ…
Read More
‘সাফাইসাথী’দের পাশে এইচসিসিবি

‘সাফাইসাথী’দের পাশে এইচসিসিবি

এবছরের বিশ্ব পরিবেশ দিবসে ‘সাফাইসাথী’দের সাহায্যার্থে এগিয়ে এসেছে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) ও ইউএনডিপি। ‘সাফাইসাথী’ হল সেইসব স্যানিটেশন ওয়ার্কার যারা অতিমারি চলাকালীন সময়েও প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের জন্য সংগ্রহ চালিয়ে সাহায্য করে চলেছেন। বিগত ৩ বছর ধরে দেশের ৩০টি স্থানে বিভিন্ন পার্টনার এজেন্সি ও লোকাল গভর্নমেন্ট বডি’র সহযোগিতায় এইচসিসিবি ও ইউএনডিপি যৌথভাবে ‘প্রোজেক্ট পৃথ্বী’ নামে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালাচ্ছে। ‘সাফাইসাথী’রা সেই প্রকল্পেরই কর্মীবাহিনী। অতিমারির সময়ে এইচসিসিবি ও ইউএনডিপি ১৭০০০ জন ‘সাফাইসাথী’-সহ ১০০০০০ মানুষের কাছে নানারকম অত্যাবশ্যক সামগ্রী যেমন সেফটি কিট, রেশন, স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম পৌঁছে দিয়েছে। হাইজিন ও সেফটি বিষয়ে ৩০টি শহরে মিউনিসিপ্যাল কমিশনার ও সিটি ইমপ্লিমেন্টিং পার্টনারদের সঙ্গে নিয়ে সচেতনতা অভিযানও চালিয়েছে এই দুই সংস্থা। …
Read More
নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান

নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান

নিসান ইন্ডিয়া নিয়ে এলো ‘নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান’। এর মাধ্যমে নতুন নিসান ম্যাগনাইট, নিসান কিকস বা ডাটসুন রেডি-গো ক্রয় করা সহজতর হবে।  ‘ওরিক্স’-এর সঙ্গে যুক্ত হয়ে নিসান এই অভিনব সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে। এতে কোনও ‘হিডন কস্ট’ নেই। গ্রাহককে শুধু সাবস্ক্রিপশন প্ল্যানের গোড়ায় সামান্য ফেরৎযোগ্য সিকিউরিটি ডিপোজিট দিতে হবে এবং তারপর একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক ফী দিতে হবে, যার মেয়াদ পূর্বেই স্থির করে নেওয়া যাবে।  নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যানে রয়েছে জিরো ডাউন পেমেন্ট, জিরো সার্ভিস কস্ট, জিরো ইন্স্যুরেন্স কস্ট। এর আওতায় থাকছে ভেহিকেল ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন ফী, রোড ট্যাক্স, আরটিও এক্সপেন্স ও সকল মেইনটেন্যান্স কস্ট (শিডিউল্ড ও আনশিডিউল্ড রিপেয়ার, টায়ার ও ব্যাটারি…
Read More
মজবুত হল ভি বিজনেসের সিকিউরিটি পোর্টফোলিয়ো

মজবুত হল ভি বিজনেসের সিকিউরিটি পোর্টফোলিয়ো

গ্রাহকদের ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ভোডাফোন আইডিয়া লিমিটেডের ‘এন্টারপ্রাইজ আর্ম’ ভি বিজনেস লঞ্চ্‌ করল ভি ক্লাউড ফায়ারওয়াল। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে নিশ্চয়তা দেবে এই ক্লাউড-ভিত্তিক সিকিউরিটি সলিউশন। এজন্য ভি বিজনেস যুক্ত হয়েছে অগ্রণী সিকিউরিটি টেকনোলজি প্রোভাইডার ‘ফার্স্টওয়েভ ক্লাউড টেকনোলজি’র সঙ্গে। এই ফায়ারওয়াল সলিউশনের পেছনে রয়েছে ‘পালো অল্টো নেটওয়ার্কস ভিএম-সিরিজ ভার্চুয়াল নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল টেকনোলজি’। ভি ক্লাউড ফায়ারওয়ালের সঙ্গে রয়েছে নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল ফিচার্স। এই সাশ্রয়ী, ফ্লেক্সিবল ও নেটওয়ার্ক-ভিত্তিক ভি ক্লাউড ফায়ারওয়াল ব্যবহার করা যাবে বিএফএসআই, হেলথকেয়ার, ম্যানুফ্যাকচারিং, রিটেল, ট্রাভেল, লজিস্টিক্স, রিয়াল এস্টেট, এনবিএফসি, এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে – সর্বোত্তম সিকিউরিটির জন্য।
Read More
ডেটলের নতুন ক্যাম্পেন #ডেটলস্যাল্যুটস

ডেটলের নতুন ক্যাম্পেন #ডেটলস্যাল্যুটস

এই প্রথমবার ডেটল কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে নিজস্ব আইকনিক লোগোতে পরিবর্তন ঘটিয়ে একজন কোভিড-যোদ্ধার ছবি ও তাঁর প্রেরণাদায়ক কাহিনী তুলে ধরলো। ভারতের সর্বাধিক বিশ্বাসযোগ্য জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল একটি নতুন ক্যাম্পেন শুরু করেছে - #ডেটলস্যাল্যুটস। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ৪ মিলিয়ন #ডেটলস্যাল্যুটস প্যাক পাওয়া যাবে ই-কমার্স চ্যানেলগুলি ও ৫০০,০০০ স্টোর্স থেকে। কোভিড-১৯’এর দ্বিতীয় ঢেউ জোরদার হয়ে উঠলে কলকাতার এক ছাত্র আকাশ সরকার (২৩) তাঁর ১৪ দিনের নিভৃতবাস চলাকালীন চ্যালেঞ্জের সঙ্গে সারমেয়দের রক্ষায় এগিয়ে আসেন। তাঁর নিজের পোষ্য সারমেয়টির নাম স্যান্ডি। সোস্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তিনি পথকুকুর এবং বাড়ির পোষা কুকুরদের দেখভাল করার ইচ্ছা প্রকাশ করেন। একসপ্তাহের মধ্যে তিনি ৫টি…
Read More
আইসিআইসিআই প্রু লাইফের সর্বাধিক বোনাস

আইসিআইসিআই প্রু লাইফের সর্বাধিক বোনাস

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২১ অর্থবর্ষে ৮৬৭ কোটি টাকার বার্ষিক বোনাস দিচ্ছে পলিসিহোল্ডারদের। এত বেশি অঙ্কের বোনাস দেওয়া হচ্ছে এই প্রথম এবং এর পরিমাণ বিগত অর্থবর্ষের থেকে ১০% বেশি। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত যোগ্যতাসম্পন্ন সকল পলিসিহোল্ডার এই বোনাস পাবেন। এবার নিয়ে পরপর ১৫ বছর ধরে কোম্পানি বোনাস প্রদান করে আসছে। এবারে বোনাসের ফলে ৯.৮ লক্ষ পলিসিহোল্ডার উপকৃত হবেন। কোম্পানির ইতিহাসে এত বেশি টাকার বোনাস এই প্রথম বলে জানান আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এন এস কান্নান।
Read More